মুগ্ধ পাঠক -৫ : নজমুল আলবাব (মরুভূমির গোলাপ চাষী)

০৪ ঠা মে, ২০০৭ বিকাল ৫:০২

শেয়ারঃ
0 0 0

লেখা পড়ে লেখক সম্বন্ধে আইডিয়া করতে পারেন, আপনারা?

মোঁপাসা - ব্যক্তিজীবনের সাথে তার লেখার প্রেম, মানসিক টানাপোড়েন, আর উন্মত্ত যৌনতার পদে পদে মিল। তার লেখা চরিত্রগুলোও তার মত সিফিলিসে ভোগে। সত্য মিথ্যা জানি না - শুনেছি, তিনি নাকি পৃথিবীর সেই সব সৌভাগ্যবানদের একজন যারা কিনা রতিরত অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন ।

আবার বিপরীত চিত্রও আছে।

জুলভার্ন - বাপরে বাপ! আমার শৈশব, কৈশোরের ঘুম কেড়ে নেয়া সব লেখা: চাঁদে অভিযান, সাগর তলে, আশি দিনে বিশ্বভ্রমণ। অথচ, এই লোকটি নাকি মারাত্মক ঘরকুনো! জীবনে বাড়ির বাইরে খুব কম গিয়েছেন। আমি বিশ্বাস করিনি। হতেই পারে না এমন!

ভূমিকাটা মনে হয়, একটু বড় হয়ে যাচ্ছে। সংক্ষেপ করি এবার।

নজমুল আলবাব এর লেখা পড়ে আমার মনে কোনো কনফিউশন জাগে না কখনও। তার আটপৌঢ়ে শব্দমালা আমাকে একজন নিরীহ এবং খাটি ভদ্রলোক এর ছবি উপহার দেয়। আমি যদি ভবিষ্যতে কোনোদিন জানতে পারি, তিনি খুব ডাকাবুকো টাইপের লোক আমি মেনে নেব না। কিছুতেই না।

মেনে নেব না -কারণ, তার লেখা প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য আমাকে জীবন্ত একটি মানুষের সাথে কথোপকথনের অনুভূতি জাগায়। 'ভূল সময়ের মর্মাহত বাউল' - আমার মনে বাউল হয়েই বেঁচে থাকবে।

নজমুল আলবাবের লেখার যে জিনিসটি আমাকে সবচেয়ে বেশি টানে, তা হলো পরিমিতিবোধ। এই জিনিসটার খুব অভাব আমার মধ্যে।
আমি যেখানে ধান ভাঙতে শিবের গীত গাই, সেখানে উনি মাত্র ৫ টি লাইন খরচ করেন 'ডোনেশন' এর মত ৫০০০০০০ লাইনের ব্যাপ্তিওয়ালা পোস্ট দিতে।

'আমাদেরও ছিল সুসময়'- এমন একটি লেখা যে লেখায় বার বার কমেন্ট করতে চেয়েছি। পারিনি।
পারব কী করে? চোখ ঝাপসা হয়ে গেলে, কীবোর্ডের অক্ষরগুলোতো অস্পষ্ট হবেই।
মানুষ কেমন করে ওমন লেখে?
সাধারণ থেকে স্বপ্নবাজ হবার গল্প?

'দেয়ালের দাগ' - ছোট ছোট বাক্যে সাজানো একটি অসাধারণ ছোটগল্প। সাইদ, রনজু, রনজুর বাবা মা, তাদের দ্বিধা, সংশয়, সুররিয়েলিস্টিক উপন্যাসের ডিটেইলস এর মত দেয়ালে দেয়া দাগ - সবকিছু কতই না আপন!

'সে বড় মায়াবতী ছিল,
সে ছিল ছায়াময় বৃক্ষের মত':
'অর্ণা বন্ধু আমার' - কবিতার দুটো লাইন। দুটো লাইনে কী সুন্দরভাবে আমরা একজন মায়াবতীকে দেখি!!! আর এরকম বন্ধুর জন্য বুকের মধ্যে কতশত দীর্ঘশ্বাস জমা করি।

'আমার কোনোদিন দুধ চা খাওয়া হবে না' - গল্পটি সম্বন্ধে আমার কিছু বলার নেই। সেই যোগ্যতাও আমার নেই। আমার শব্দভাণ্ডার নি:শেষ করেও এর মূল্যায়ন করতে পারব না।
এই ব্লগের পাঠকরা মূল্যায়ন করেছেন গল্পটিকে ভালবেসে টপ রেটেড লিস্টে তুলে। বক্তব্যধর্মী পোস্টে যখন টপ রেটেড পোস্ট ভরে যায়, তখন নজমুল আলবাব এর গল্পটি একই লিস্টে দেখে অহংকার হয়। ভরসা পাই, সত্যিকারের সাহিত্য এখনও মূল্যহীন হয়ে যায়নি।

'আমাদের ক, খ, গ, ঘ এবং ঙ' - আরেকটি দুর্দান্ত গল্প। কতটা হতাশা থেকে এরকম একটি গল্প লেখা যায় - জানি না।

যে গল্প কেউ বলে না,
সেই গল্প যে বলে-----
সে ভূল সময়ের মর্মাহত বাউল হতে পারে । কিন্তু, এতে তার চরিত্রের পূর্ণ প্রকাশ আমরা পাই কি?

আমি অন্তত পাই না। তার জন্য আর একটি বিশেষণ আমি চোখ বন্ধ করে যোগ করে দেই - 'মরুর বুকে একনিষ্ঠ গোলাপ চাষী।'

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০০৭ রাত ১০:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা মে, ২০০৭ বিকাল ৫:০৬
চোর বলেছেন: ৫ নম্বর মুগ্ধপাঠকে ৫।
২. ০৪ ঠা মে, ২০০৭ বিকাল ৫:০৮
আলভী বলেছেন: ভুলটা ধরায়ে দেয়ার জন্য ধন্যবাদ। এডিট করতে গেলে ফ্রন্ট পেজ থেকে চলে যাবে। তাই, একটু পরে এডিট করছি।
৩. ০৪ ঠা মে, ২০০৭ বিকাল ৫:১১
ফাহা বলেছেন: আলভী, দারুন !
নজমুল আলবাবের পরিমিতবোধ সম্পর্কিত এই লেখার মতামতে ১০০ ভাগ সহমত
৪. ০৪ ঠা মে, ২০০৭ বিকাল ৫:১৬
ফাহা বলেছেন: আমার মনে হ্য় এখন আর এডিট করলেও ফ্রন্ট পেজ থেকে যাচ্ছে না। আমি আমার পোষ্টে তাই দেখলাম। এডিটের পরও ফ্রন্ট পেজে আছে।@আলভী
৫. ০৪ ঠা মে, ২০০৭ বিকাল ৫:১৮
আলভী বলেছেন: নো রিসক ম্যান। একটু পরেই ভূলটা ঠিক করি।
৬. ০৪ ঠা মে, ২০০৭ বিকাল ৫:২৭
তেলাপোকা বলেছেন: উনার কিছু লেখা আসলেই দুর্দান্ত। কিন্তু প্রিয় লিষ্টে অ্যাড করতে পারছি না কালার কোডের কারনে। আর জুলভার্ন ভালো লাগতো দেখে হাসলাম। আমিও জুলভানের প্রেমে অন্ধ ছিলাম। দাদায় এক সময় ২৭ টা ভলিউম কিনে এনেছিলেন। বদ হজম হয় হয় অবস্থা তখন আমার।
৭. ০৪ ঠা মে, ২০০৭ বিকাল ৫:৪৩
সংক্ষিপ্ত চন্দ্রবিন্দু বলেছেন: আপনার মুল্যায়নবোধ যথার্থ হয়েছে
৯. ০৪ ঠা মে, ২০০৭ সন্ধ্যা ৬:১৬
আরিফ জেবতিক বলেছেন: রাইতে কমু।এখন গেলাম।
১০. ০৪ ঠা মে, ২০০৭ সন্ধ্যা ৬:৩১
আলভী বলেছেন: তেলাপোকা, চন্দ্রবিন্দু, খালেক সাজেদিন> ধন্যবাদ।

জেবতিকদা> রাতে শুনব। ঠিকাছে?
১১. ০৪ ঠা মে, ২০০৭ সন্ধ্যা ৬:৫৯
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: এইবারও একমত ...

আলভী ভাই, এই সিরিজটা শেষ করেন, আমি তখন "মুগ্ধ সমালোচক" নামে একটা সিরিজ শুরু করার জন্য আপনি বাদে অন্যদের গুঁতাগুতি শুরু করমু :-)
১২. ০৪ ঠা মে, ২০০৭ রাত ৮:৫৯
তারেক রহিম বলেছেন: দারুন! আলভী, আপনিও এই পাঠকের প্রিয় লেখকের তালিকায় ঢুকে গেলেন। নজমুল আলবাব সেইসব লেখকদের একজন যাদের নির্দ্বিধায় ভালবাসতে ইচ্ছা করে। গডব্লেস! এত অকপটে কিভাবে যে উনারা লিখেন!
১৩. ০৪ ঠা মে, ২০০৭ রাত ৯:৩৩
অমিত বলেছেন: ভাল লেখার মূল্য নাই কে কইল জানি গতকাল !!! "চ"
১৪. ০৪ ঠা মে, ২০০৭ রাত ৯:৫৯
রাগ ইমন বলেছেন: প্রথমে ভেবেছিলাম , রেটিং এ নজমুল আলবাব আর আমাকে বুঝি আলভী একই নম্বরে রেখেছে । বেশ সম্মানিত আর আনন্দিত বোধ করলাম।

পামরের দল সেটাকে ভুল বলে চালানোর চেষ্টা করছে কেন?

এই রকম একজন লেখককে পাশে পাওয়া ভাগ্যের ব্যাপার । জীবনের স্বাদ যার অক্ষরে অক্ষরে , জিহবায় , কর্ণে , মুদিত চক্ষুতে , আর নিদ্রিত মস্তিষ্ককে আঘাত করে শেষে নিস্তেজ ফুসফুসকে জানিয়ে দেয় , " কমরেড , এই বার খানিক জেগে কথা বলো ।"

নজমুল ভাইকে ,

" ওরা এগিয়ে যাক ওদের মত ।
এসো আমরা ধুলো গুনি
আমরা নুড়ি দিয়ে মালা গাঁথি
আর বেলী ফুলে সাজাই বালিঘর ।

আকাশের হিস্যা নিয়ে গেলে
আমরা বেদনার বর্ণে ভরে দেব
ভুলে যাওয়া মায়ের খাঁ খাঁ বুক।

ওরা এগিয়ে যাক ওদের মত
আমরা রই চির শিশু , উৎসুক! "
১৬. ০৪ ঠা মে, ২০০৭ রাত ১০:২৯
ধুসর গোধূলি বলেছেন: "গোলাপ চাষী" এবং চাষীকে এতো সুন্দর করে "চাষ" করার জন্য অভিনন্দন উভয়কেই!
১৭. ০৪ ঠা মে, ২০০৭ রাত ১০:৩০
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: হুমম, আলবাব এর লেখা পড়ে মনে হয়, খুব কাছের কেউ সব কথা বলে যাচ্ছে ।
খুব সহজ কথা, খুব সহজ সুরের চেনা গান ।

স্যালুট, ভুল সময়ের মর্মাহত বাউল ।
কৃতজ্ঞতা, আলভী ।
১৮. ০৪ ঠা মে, ২০০৭ রাত ১০:৪৫
আবু সালেহ বলেছেন: হুমমম
তার েলখা আমার িনজেরঅ ভােলা লােগ..

তবে আলবােবর প্রশংসা করতে িগয়ে আপনি িকন্তু কম যাননি....
১৯. ০৪ ঠা মে, ২০০৭ রাত ১০:৪৯
আলভী বলেছেন: কিংকর্তব্যবিমূঢ়, তারেক রহিম, রাগইমন, অনুভূতিময় একজন, আবু সালেহ, ধূসর গোধুলী> সংহতি প্রকাশ করায় ধন্যবাদ অনেক।

অমিত> মিয়া, আপনার সেনস অব হিউমার ফাটাফাটি।

প্রিজম> এরমধ্যে লাল চা আইলো ক্যামনে?
২০. ০৪ ঠা মে, ২০০৭ রাত ১১:০৫
আলভী বলেছেন: কিংকর্তব্যবিমূঢ়> আপনে মিয়া আমারে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করায়েন না। আমি নরম, সরম মানুষ। গাইল হজম করতে কষ্ট হইব :))))))
২২. ০৪ ঠা মে, ২০০৭ রাত ১১:০৯
আলভী বলেছেন: প্রিজম > কী হইছে ভাই? এইরম করেন ক্যা?
২৩. ০৪ ঠা মে, ২০০৭ রাত ১১:৩৯
আরিফ জেবতিক বলেছেন: নজমুল আলবাবকে চিনি তার কিশোর বেলা থেকেই।এক সময় আমরা যারা মফস্বলে লেখালেখি করতাম ভোরের কাগজকে আশ্রয় করে, সেই দলে হাসান মোরশেদ,আমি,নজমুল আলবাব,গৌরীশ রায়,জেবতিক রাজিব,রিয়াদ,অর্না কিংবা রানা মেহেরের গল্পের শেষ নেই।
কথা সেটা নয়,কথা অন্যখানে।

জীবন আমাদের অনেক দিকে ছড়িয়ে দিয়েছে।হাসান মোরশেদ ইংল্যান্ডে।একই দেশে গৌরীশ,রানা মেহের,জেবতিক রাজীব।
আমি আর অর্না মিলে সুখ দু:খের সংসার এই ঢাকা শহরে।আমরা কিছু লিখি না,আর যদিও বা লিখি,সেটা যতোটা না সাহিত্য,তার চেয়ে অনেক বেশি দেয়ালের স্লোগান।

লেখালেখির সেই ডেডিকেশন থেকে আমরা সরে এসেছি অনেক আগেই।একই পথে যাত্রা করেও আমরা গন্তব্যে পৌছার আগেই বরণ করেছি চারদেয়ালের সুখ শিকল।

নজমুল আলবাবই একমাত্র সে তরুন বন্ধু আমাদের,যে এখনও নি:সঙ্গ মুসাফির হয়ে পথ ভেঙে চলছে।এখনও সে শস্যপর্ব বের করে শত টানাটানির মাঝে,এখনও সহবাস বের করা যায় কি না সেই কথা তুলে,এখনো তার বুকে সেই অদ্ভুত বিশুদ্ধতার ওম।

সে আমাদের বন্ধু অনির্বাণ,যে পথের মোড়ে দাড়িয়ে অপেক্ষা করে আমাদের।

আমি লেখক নজমুলের মূল্যায়ন করছি না।
আমি বলছি কবি নজমুলের কথা।


নাগরিক কপটতার ভীড়েও ,নিজেকে বদলে না ফেলে সেই একই বিশুদ্ধতা ধরে রেখেছে যে কবি,সেই তো পরিপূর্ণ কবি।তার এই কবি স্বত্তার জন্ম হয়েছে আমাদের অগোচরেই।সেই কবির কোন মূল্যায়ন আমার মতো নষ্ট গদ্য লেখকের মানায় না।আমি শুধু তাকে আমার শ্রদ্ধা জানাতে পারি।
২৪. ০৪ ঠা মে, ২০০৭ রাত ১১:৫২
আলভী বলেছেন: জেবতিক রাজিব> আপনার ভাই??? লণ্ডনে? এইবার চিনছি @ আরিফ ভাই
২৫. ০৫ ই মে, ২০০৭ রাত ১২:০৬
দ্রোহী বলেছেন: !@@!567578, !@@!567579, !@@!567580 কিংবা !@@!567582 !@@!567583 !@@!567584 !@@!567585 !@@!567586 !@@!567587 !@@!567588'র মাধ্যমে যে "নজমুল আলবাব" কে চিনেছি- তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলী।

আলভী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই অতি চমৎকার সিরিজটির জন্য।
২৭. ০৫ ই মে, ২০০৭ রাত ১২:২৭
আরিফ জেবতিক বলেছেন: জেবতিক রাজিব কে চিনলেন কেমনে?@আলভী।
২৮. ০৫ ই মে, ২০০৭ রাত ১২:৪৪
আলভী বলেছেন: একটা টেলিফিল্মে মাবরুকা নামে একটা মেয়ে আমাকে এসিস্ট করতেছে। ও অনেকবার ওর একটা সাংবাদিক বন্ধুর কথা বলছে। আর সেই সাংবাদিক বন্ধুর ভাই না কি নিজেও সাংবাদিক। দারুণ জোক বলে আর লিখে। ভাইরে, একটা মেয়ের মুখে অন্য ছেলেদের প্রশংসা ক্রমাগত শুনে শুনে অতিষ্ঠ হয়ে গেছি।
এইবার বুঝছি, আপনারা দুই সহোদর হলেন --------------- উক্ত প্রশংসার মানুষ।
দুয়ে দুয়ে চার মিলছে:)
২৯. ০৫ ই মে, ২০০৭ রাত ১২:৫১
আরিফ জেবতিক বলেছেন: হুম,বুঝলাম।

জেবতিক রাজিব,নজমুল আলবাব,অর্না,গৌরীশ রায়,রানা মেহের এক ব্যাচের।

রানা মেহেরের লেখার ক্ষমতাও অসাধারন।নজমুল আলবাবকে যেমন এনেছি,তাকেও সেভাবে ব্লগে আনতে চাচ্ছি।

কিন্তু ওর বোধহয় ফোনেটিক লিখতে অসুবিধা।তবে ব্লগের নিয়মিত পাঠিকা।

(রানা,আমি জানি এই কমেন্টটা তোর চোখে পড়বে।
লিখবি না আর...?)
৩০. ০৫ ই মে, ২০০৭ রাত ১২:৫৪
আলভী বলেছেন: আনেন। সত্যিকারের লেখা পড়লে মন খারাপ হয়। আবার সেই খারাপ লাগাটাই ভাল লাগে-------
৩১. ০৫ ই মে, ২০০৭ রাত ১:৪২
নজমুল আলবাব বলেছেন: আমারে তুমি অশেষ করেছো এমনি লীলা তব...
৩২. ০৫ ই মে, ২০০৭ রাত ১:৪৮
রাগ ইমন বলেছেন: "ফুরায়ে ফেলে আবার ভরেছো , জীবন নব নব ।" - নজমুল আলবাবের লেখা পড়লে এই রকমই লাগে , ফুরিয়ে দিয়ে আবার ভরে দেন কেমন করে জানি!

আরিফ ভাই , যতজনের নাম বললেন , তাদের সবাইকে আনা যায় না? লেখা লেখিতে ? ব্লগটা সুন্দর হতো ।
৩৩. ০৫ ই মে, ২০০৭ রাত ১:৪৯
অনন্তমৈথুন বলেছেন: আলভী...
আমি অন্তত পাই না। তার জন্য আর একটি বিশেষণ আমি চোখ বন্ধ করে যোগ করে দেই - 'মরুর বুকে একনিষ্ঠ গোলাপ চাষী।'
৩৪. ০৫ ই মে, ২০০৭ রাত ২:২১
আরিফ জেবতিক বলেছেন: একটা জীবন যদিও ডাকে,
আরেক জীবন আটকে রাখে@রাগ ইমন।
৩৮. ০৫ ই মে, ২০০৭ রাত ১১:২১
জ্বিনের বাদশা বলেছেন: ছোট ছোট লেখা লিখেন নজমুল, কিন্তু ভয়াবহ গভীর।
৩৯. ০৮ ই মে, ২০০৭ বিকাল ৩:৪০
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: হাতে ক্রেস্ট নিয়ে তিনি উজ্জ্বল হাসি দিচ্ছেন। ক্যামেরার টুকটাক ক্লিক ক্লিকও হয়তো ছিল। আমি দর্শক সারিতে বসে মুগ্ধ চোখে তাকিয়ে ভাবছি, ইনিই তাহলে 'বউ বাটা বল সাবান'-এর লেখক! আমার পড়া অসাধারণ একটি ছোটগল্পের লেখক তখন বন্ধুসভার সেরা বন্ধু (ছোটগল্প ক্যাটাগরির সেরা লেখক) পুরস্কার নিচ্ছেন। সময়টা আরো ৬/৭ বছর আগের।
---------------------
এই ব্লগে এতোদিন পর নিয়মিত পড়ছি সেই মানুষটি, নজমুল আলবাবের লেখা। বিভিন্ন বিষয়ে ইন্টারএকশনও দেখছি।
মুগ্ধ পাঠক কি কেবল আলভী?
আমিও নই কি!
৪০. ১০ ই মে, ২০০৭ বিকাল ৫:১০
আপন তারিক বলেছেন: আলভী ভাই, আপনার এ সিরিজটা বেশ মন দিয়ে পড়ছি। কারন আর কিছুই নয়, আপনার মতো আমিও -আরিফ জেবতিক ,কনফুসিয়াস ,আনোয়ার সাদাত শিমুল,রাগ ইমন ,নজমুল আলবাবের মুগ্ধ পাঠক।
আশা করছি সামনেও আপনার এই ভালা লাগার সঙ্গে আমারটা মিলে যাবে। সিরিজটা চালিয়ে যান।
পোস্টের বাইরে আরেকটা কথা- আমরা আবারো পোড়া বাড়িতে। আপনি ইচ্ছে করলেই একদিন এগার তলায় উঠতে পারেন।
৪১. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:৩৭
কালপুরুষ বলেছেন: যথার্থ মূল্যায়ণ। তার সুলিখিত সাহিত্যের প্রতিটি স্তবকে মননের স্বাক্ষর বর্তমান।
৪২. ২১ শে মে, ২০০৮ ভোর ৬:২৮
রাশেদ বলেছেন: বাহ! আগে কি সুন্দর মজা ছিল।

 

মোট সময় লেগেছে ১.০৬৩২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দীর্ঘ নয়, তীব্র জীবন চাই----
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ