যাপিত জীবন - ৩ : সেল ফোন এবং বদলে যাওয়া মন (উত্সর্গ প্রত্যুত্পন্নমতিত্ব)

০৬ ই মে, ২০০৭ বিকাল ৫:৫৯

শেয়ার করুন:                   Facebook

তখন মাত্র বুয়েটে ঢুকছি।
মন সবসময় উড়ুউড়ু। গায়ে ভার্সিটির রোমান্টিক বাতাস। উড়ু উড়ু করতে করতেই ধুম করে একটা প্রেম করে ফেললাম।
প্রেম তো করলাম! কিন্তু, এ তো নতুন যন্ত্রনা!
সারাক্ষণ প্রেমিকার সাথে কথা বলতে মন চায়। রাতে তিতুমির হলের কার্ডফোন থেকে ফোন করি (অবশ্যই রাত ১১ টার আগে)। দশ মিনিট ধরে দু'দশটা ছোট, বড়, মাঝারি সাইজের ইন্টারভ্যু পার হয়ে দু'মিনিটের জন্য রাজকন্যাকে পাই। মন ভরে না।

ওর মন তো আরো ভরে না। আমাকে প্রতিদিন বলে একটা মোবাইল কেনো।
বউ বলে কথা!
অনুরোধে মন গলে যায়। টিউশনি শুরু করি। টাকা জমাতে হবে। খুব দ্রুত।

২০০০ সালের জুন মাস। এক বিকেলে টিউশনী শেষে রাস্তায় নামলাম। হলে ফিরব।
আকাশ কাল করে মেঘ জমেছে। জুন মাসে এরকম একটু আধটা জমতেই পারে। অবাক হবার কিছু নেই। পাত্তা দেয়ারও কিছু নেই। আমি হাঁটতে লাগলাম বাস স্ট্যান্ডের দিকে।

হুট করে গরম একটা হাওয়া খেলে গেল। কী আশ্চর্য! তারপরই ঠাণ্ডা হাওয়া। বলা নেই, কওয়া নেই শো শো শব্দ চারদিকে। বিকেলের আকাশ, অথচ নিমিষে অন্ধকার! ঝুম বৃষ্টি!

'ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ টাইপ' ঝড় নয় - যা শুরু হলো তা রীতিমত তাণ্ডব। শাট শাট করে দোকানের শাটার পড়ে গেল। একটা গাছের ডাল ভেঙে আমার ঠিক পায়ের কাছে পড়ল। হিসাবে একটু এদিক ওদিক হলেই এ লেখা আর আজ লিখতে হত না।

সেদিন হলে পৌঁছলাম রাত ১০ টায়। ভিজে চুপচুপ। সেই অবস্থাতেই কার্ড ফোনের লাইনে দাঁড়ালাম। রসিয়ে রসিয়ে বৃষ্টিতে ভেজার গল্প বলতে লাগলাম।
ওর কি রাগ শুনে!
ওকে কেন ভেজার সময় সাথে নিলাম না। সবটুকু মজা আমি কেন একাই করলাম!

দিনগুলো সত্যিই হয়ত মজার ছিল!

২০০৭ সালের মে মাস।
কয়েকদিন আগের কথা। সন্ধ্যাবেলা।
খামারবাড়ি থেকে রিকশা করে মিরপুর যচ্ছি। ঝুম বৃষ্টি নামল। একইরকম!

রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলাম, পর্দা আছে কি না?
রিকশাওয়ালা নির্বিকারভাবে না বলল।
আমি হুটটা টেনে দিলাম। দুই পকেটে দুটো মোবাইল। বাঁচাতে হবে ওদেরকে। যে করেই হোক, বৃষ্টির পানি লাগতে দেয়া যাবে না।
অনেক চেষ্টা করেও একটা মোবাইল সেদিন বাঁচাতে পারিনি। সেই রাতে আমার দুচোখের পাতা এক হয়নি। দু:খটা এখনও আছে।

যন্ত্রজীবনে বৃষ্টিভেজা'র মত ফালতু জিনিসের কোনো স্থান নেই।

প্রত্যুত্পন্নমতির সম্পূরক পোস্ট

 

 

  • ২১ টি মন্তব্য
  • ৩৬৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:০২
comment by: আলভী বলেছেন: নজমুল আলবাব> বাঁচিয়ে দিলাম আপনাকে।
প্রত্যুত্পন্নমতিত্ব> গল্পটা বললাম।
২. ০৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:১৩
comment by: সাঈফ শেরিফ বলেছেন: 99 Batch? Cadet student?
৩. ০৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:১৫
comment by: জহিরুল ইসলাম পলাশ বলেছেন: সবই তো পরলাম !!! কি বুঝলাম ??
৪. ০৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:২৫
comment by: অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: পড়লাম ।
আজকে ঝুম বৃষ্টি , তার মাঝে বৃষ্টিমাখানো পোস্ট !
৫. ০৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৩২
comment by: জ্বিনের বাদশা বলেছেন: ভাল বলছেন ... যন্ত্রজীবনে বৃষ্টি উৎপাত
ঝরঝরে লেখা ...পড়ে আরাম পাইছি ...৫
৬. ০৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫
comment by: সাঈফ শেরিফ বলেছেন: Hmmmm.......blood fuelled machines have their minds too...........never felt in that way before...
৭. ০৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:২০
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: বস.. আমারে উৎসর্গ?... আর মানুষ পাইলেন না?

বস এটা খুবি সত্য যে .. যান্ত্রিক জিবনে বৃষ্টির প্রতি নিখাদ ভালোবাসাটুকু রাখা খুউবই কষ্টকর হয়ে দ্বারায়... মাঝে মাঝে বেদনাদায়ক.. অনেকেই বুঝতে চায় না...

যখন সকালে সকালে কাক ভেজা হয়ে গামর্েন্টস মেয়েগুলোকে যেতে দেখি... তখন কিন্তু সত্যই কষ্ট লাগে

ঝরঝরে লিখা... @সহমত জ্বীনের বাদশা
৮. ০৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:৫৩
comment by: সারিয়া তাসনিম বলেছেন: বৃষ্টিতে যদি আমার ঘরের সব যন্ত্রপাতি নষ্ট হইয়া যায় , তারপরেও বৃষ্টি আমি অতি অতি পছন্দ করি ।
বৃষ্টিরে তুমি আউট করলা ? কামডা ভালা করলানা আলভী !
৯. ০৬ ই মে, ২০০৭ রাত ৯:২৯
comment by: কনফুসিয়াস বলেছেন: আলভী গুণের ঐ কবিতাটা মনে আছে?- মধ্যরাতের ক্ষণস্থায়ী বৃষ্টির প্রতি?
এইখানে দেখুন- লিংক দিতে পারি না তাই ডিরেক্ট দিলাম।
Click This Link
১০. ০৬ ই মে, ২০০৭ রাত ১১:২৫
comment by: আলভী বলেছেন: সাঈফ শেরিফ> সঠিক।
অনুভূতিময়> আজ বৃষ্টি? কখন?
পলাশ> শিক্ষণীয় কিছু নাই। দুনিয়াডা এরমই।
সারিয়াপু> আলভী পোলাডা মনে হয় খুব খারাপ। জঘন্য:)
জ্বীনের বাদশা এবং প্রত্যুত্পন্নমতি> ধন্যবাদ।
১১. ০৬ ই মে, ২০০৭ রাত ১১:২৬
comment by: আলভী বলেছেন: কনফু> দাঁড়ান দ্যাখতাছি।
১২. ০৭ ই মে, ২০০৭ রাত ১২:০৩
comment by: ফাহা বলেছেন: অনেক কিছু মনে পড়ে যায় (দীর্ঘশ্বাস) তবু
শেষ লাইন টার জন্য সব খুন মাফ
*
সুন্দর
১৩. ০৭ ই মে, ২০০৭ রাত ১২:১২
comment by: আলভী বলেছেন: ফাহা> হুমমমম।
১৪. ০৭ ই মে, ২০০৭ দুপুর ১২:৩৫
comment by: নজমুল আলবাব বলেছেন: চিত্রনাট্য... দারুন।


*সে এখন ক...
১৫. ০৭ ই মে, ২০০৭ রাত ৯:৪৩
comment by: আলভী বলেছেন: ক্যামনে কী? চিত্রনাট্য কই পাইলেন? @ নজমুল ভাই
১৬. ০৭ ই মে, ২০০৭ রাত ১০:৫৬
comment by: আবু সালেহ বলেছেন: কাহিনি জব্বর হইছে.....

বেচারী রাজকন্যা একটি বারও বৃষ্টির দিন একসাথে থাকলো না.....
১৭. ০৭ ই মে, ২০০৭ রাত ১১:০২
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: প্প্ব্নপ্প্ম্কপ্প্বগু ...
১৮. ০৭ ই মে, ২০০৭ রাত ১১:০৪
comment by: কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: হায় হায় আমার মুখ দিয়াও দকেহি চাইনিজ বাইর হইতেছে ...
১৯. ০৭ ই মে, ২০০৭ রাত ১১:০৭
comment by: আলভী বলেছেন: আবু সালেহ> ধন্যবাদ।
কিংকর্তব্যবিমূঢ়> এইরম হয়। গাইল দিছেন তো গাইল খাইছেন:))
২০. ১২ ই মে, ২০০৭ বিকাল ৫:৪০
comment by: মাবরুকা তোয়াহা বলেছেন: দুইটা ফোনই নষ্ট হইলে কাহিনীটা ভালো জমতো।
২১. ২০ শে মে, ২০০৭ দুপুর ১২:৫০
comment by: আনোয়ার সাদাত শিমুল বলেছেন:

 



 


দীর্ঘ নয়, তীব্র জীবন চাই----
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৭৫৯৫