। ___________________________________।
গতকাল রাতে
স্বপ্নে সমাগম বিখ্যাত মানুষের,
প্রথমে জুলি্য়েট, মহাকাব্য রুপ নি্য়ে,
অভি্যোগ করে, "কেন জন্মালে না আর ও আগে,
তাহলে মরতাম না বোকার মত
রোমিওকে ভালোবেসে |
কিছু ভালোবাসা দাও, বাঁচি নতুন করে "
ফিরালাম তারে, আমার ভালোবাসা, সবই তো একজনের মালিকানায় |
তারপরে দর্শনপ্রার্থী, রাজপোষাকে রাজকীয় বৃদ্ধ,
কুর্নীশ করে বলে, "মাফ করে দাও, আমি অধম শাহ্জাহান,
জানতাম না, আমার থেকে বেশী ভালোবাসা কারো মনে আছে,
বেআদবী মাফ করো, হুকুম করো,
আজ থেকে তাজমহলের নাম,
তোমার প্রিয়ার নামেই হোক"
সেই থেকে জানে শাহ্জাহান, আর জানি আমি,
তাজমহলের আসল নাম "নীলমহল"
। ___________________________________।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

