ময়নামতি থেকে পদুয়ার বাজার পর্যন্ত মোট ৪৭টি নকল মাতৃভান্ডার রয়েছে।
'কুমিল্লার মাতৃভান্ডার', 'নিউ মাতৃভান্ডার', 'মডার্ন মাতৃভান্ডার', 'দ্য মাতৃভান্ডার' ইত্যাদি নামে এই দোকানগুলো প্রতিদিন প্রতি মুহুর্তে কুমিল্লার মিষ্টির ঐতিহ্যের গায়ে কালি মেখে যাচ্ছে। কারণ কুমিল্লার মিষ্টির নাম করে এরা যা বিক্রি করে, সেগুলো কখনও কখনও ঢাকার ফালতু দোকানের মিষ্টিগুলোর চেয়েও খারাপ।
আরও মজার ব্যাপার হচ্ছে, এদের প্রত্যেকের সাইনবোর্ডেই লেখা আছে যে তাদের কোন শাখা নেই, 'নকল হইতে সাবধান' জাতীয় মিথ্যাচার।
সবাই একটু মনে রাখুন, কুমিল্লা শহরের মনোহপুর এলাকায় যে মাতৃভান্ডারটি আছে, সেটি হচ্ছে কুমিল্লার একমাত্র মাতৃভান্ডার। এদের কোন শাখা তো নেইই, এরা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণের বেশি মিষ্টি তৈরিও করে না। মাতৃভান্ডার তো বটেই, ভগবতী পেড়া ভান্ডার, জলযোগ, শীতল ভান্ডারের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এদের কারওরই কোথাও কোন শাখা নেই, এবং সবগুলোই কুমিল্লা টাউন হল থেকে মনোহরপুর হয়ে যেতে হাতের ডানদিকে পড়বে।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

