somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিফা বিশ্বকাপের সম্ভাব্য প্রেডিকশন।(ব্রাজিল ভক্তদের নিকট দুঃখ প্রকাশ, বাস্তবতা মেনে নিতে হয়!)

৩১ শে মে, ২০১০ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(সম্পূর্ণ ব্যাক্তিগত প্রেডিকশন। অনুমান, সম্ভাবনা, বাস্তবতা, প্রত্যাশা, কল্পনা, আবেগ এবং মনের মাধুরীর কিঞ্চিৎ মিশেল। বর্তমান ফিফা র‌্যাঙ্কিং, বাছাই পর্বের পারফর্ম্যান্স, বাজির দর; এ'সব সচেতনভাবে বিবেচনা থেকে বাদ দেওয়া হয়েছে)
___________________


গ্রুপ এঃ
দক্ষিন আফ্রিকা, মেক্সিকো, উরুগুয়ে, ফ্রান্স।
এই গ্রুপে আপসেট ঘটার সম্ভাবনা যথেষ্ট। সোজা হিসেবে ফ্রান্সকে গ্রুপ চাম্পিয়ন বানিয়ে কেউ হয়ত স্বাগতিক আর শক্তিশালী মেক্সিকোর মধ্যে কাউকে রানার আপ বানিয়ে বসেছে ইতমধ্যে। ভুল! ফ্রান্স যাবে দ্বিতীয় রাউন্ডে, তবে, খুব সম্ভবত খুঁড়িয়ে। গ্রুপ রানার আপ। অপরাজিত গ্রুপ চাম্পিয়ন(২ ড্র, এক জয়) হবে প্রথম বিশ্বকাপ সহ দুই বারের চাম্পিয়ন উরুগুয়ে।

গ্রুপ বিঃ
আর্জেন্টিনা, নাইজেরিয়া, দক্ষিন কোরিয়া, গ্রীস।
শুধু গ্রুপ অফ ডেথ বলে না, সবচেয়ে ড্রামাটিক এবং গোলের হিসাব সহ পয়েন্টের জটিলতা সৃষ্টি হবে এই গ্রুপে। গ্রুপ চাম্পিয়ন নিয়ে কোনও অঘটন ঘটবে না। ৭ কিংবা ৯পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা লীড নিবে। বাকি তিন দলের মধ্যে ২০০৪এর ইউরো চাম্পিয়ন আর ২০০২বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের কাঁদিয়ে জায়গা করে নিবে সুপার ঈগলেরা।

গ্রুপ সিঃ
ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, আলজেরিয়া, স্লোভেনিয়া।
খুব সোজা। ইংল্যান্ডই গ্রুপ চ্যাম্প হচ্ছে। যুক্তরাষ্ট্র যত শক্তিশালী দলই গঠণ করুক না কেন, ফুটবল ঐতিহ্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা প্রমাণ হবে। আরব-আফ্রিকান দলটাকেও কেবল অংগ্রহণেই সন্তুষ্ট থাকতে হবে। সহজ গ্রুপিংএর সুযোগ নিয়ে মাঝারিমানের ফুটবল শৈলীর অধিকারি স্লোভেনিয়া এবারের মত উৎরে যাচ্ছে।

গ্রুপ ডিঃ
জার্মানি, অস্ট্রেলিয়া, সার্বিয়া, ঘানা।
হুম। গ্রুপ টা সুবিধার না। অঘটন ঘটবে! বালাকের অভাব টা বোঝা যাবে দেরিতে। আপাতত সামনের পথটা মসৃন। গ্রুপের চাম্পিয়নশিপ নিয়ে সংশয় নাই। তবে অঘটন ঘটাবে সার্বিয়া। বাছাই পর্বে দুর্দান্ত খেলা সার্বিয়ানদের প্রথম রাউন্ডথেকেই বাদ পড়া অবশ্যই একটা আপসেট। গত বিশ্বকাপের জায়ান্ট কিলার ঘানাও এবার প্রায়(১ পয়েন্ট, সার্বিয়ার সাথে ড্র) খালি হাতে ফিরবে। নক আউট পর্বে জার্মানদের সঙ্গি হচ্ছে উত্তোরোত্তর ফুটবলে উন্নতি ঘটানো ক্রিকেটের পাওয়ার হাউস, অস্ট্রেলিয়া।

গ্রুপ ইঃ
নেদারল্যান্ড, ডেনমার্ক, জাপান, ক্যামেরুন।
নাহ, অঘটন পিয়াসু রা হতাশ হবে। এই গ্রুপের হিসাব, দুয়ে দুয়ে চার। টোটাল ফুটবলের জনকেরাই গ্রুপ চাম্পিয়ন হচ্ছে। জাপানের সম্ভাবনা শূণ্য। ডেনমার্ক পারবে না। হাসি ফুটবে আবারও রজার মিলা'র মুখে:)

গ্রুপ এফঃ
ইতালি, পয়ারাগুয়ে, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া।
আরেকটা পানসে গ্রুপ। ডিফেন্ডিং চাম্পিয়নদের গ্রুপ চাম্পিয়ন হওয়াটা অহেতুক বিধাতা ঠেকাতে যাবার কোনও কারণ দেখছি না। প্যারাগুয়ের লাতিন ছন্দময় ফুটবল আশাহত করবে সমর্থকদের। শিশু নিউজিল্যান্ড লড়াই করবে খুব, কিন্তু শেষ রাতে ওস্তাদের মাইর খেয়ে অক্কা পাবে। মাঝখান দিয়ে দ্বিতীয় রাউন্ডে বেরিয়ে যাবে সাবেক স্লোভাক প্রজাতন্ত্রের দুইটা দেশই!

গ্রুপ জিঃ
ব্রাজিল, পর্তুগাল, আইভরি কোস্ট, উত্তর কোরিয়া।
একাধিক অঘটন ঘটবে কিংবা ইতিহাসের সবচেয়ে বড় অঘটনটাও ঘটে যেতে পারে!! অবাক করে দিয়ে গ্রুপ চাম্পিয়ন হবে পর্তুগাল। পাঁচবারের বিশ্বচাম্পিয়নেরা হবে রানার আপ। তবে, নিজেদের শেষ ম্যাচের আগেই দুই দলই দ্বিতীয় রাউন্ডের বাঁধা টপকে যাবে। আইভরি কোস্ট কাগজে-কলমে যত গর্জবে, তত বর্ষবে না। উত্তর কোরিয়া নাঙ্গা হাতে ফিরবে।

গ্রুপ এইচঃ
স্পেন, সুইজারল্যান্ড, হন্ডুরাস, চিলি।
চোকারেরাই গ্রুপ চ্যাম্প হবে। সুইজারল্যান্ডের সম্ভাবনা দেখছি না। হন্ডুরাস কাগজে কলমে যেমন, বাস্তবেও নিভৃতেই বিদায় নিবে। অনেকদিন পর জ্বলে উঠবে চিলি।

সুতরাং প্রথম রাউন্ড শেষে টুর্নামেন্ট স্ট্যান্ডিং:
'এ'= উরুগুয়ে, ফ্রান্স।
'বি'=আর্জেন্টিনা, নানইজেরিয়া।
'সি'=ইংল্যান্ড, স্লোভেনিয়া।
'ডি'=জার্মানি, অস্ট্রেলিয়া।
'ই'=নেদারল্যান্ড, ক্যামেরুন।
'এফ'=ইতালি, স্লোভাকিয়া।
'জি'=পর্তুগাল, ব্রাজিল।
'এইচ'=স্পেন, চিলি।
_______________

দ্বিতীয় রাউন্ডঃ
(a1-b2)উরুগুয়ে-নাইজেরিয়া=উরুগুয়ে।
(b1-a2)আর্জেন্টিনা-ফ্রান্স=আর্জেন্টিনা।
(c1-d2)ইংল্যান্ড-অস্ট্রেলিয়া=ইংল্যান্ড।*
(d1-c2)জার্মানি-স্লোভেনিয়া=জার্মানি।
(e1-f2)নেদারল্যান্ড-স্লোভাকিয়া=নেদারল্যান্ড।
(f1-e2)ইতালি-ক্যামেরুন=ইতালি।
(g1-h2)পর্তুগাল-চিলি=পর্তুগাল।**
(h1-g2)স্পেন-ব্রাজিল=স্পেন।

*অতিরিক্ত সময়ে নিষ্পত্তি হবে।
**টাইব্রেকারে নিষ্পত্তি হবে। বাদবাকি সব খেলার ফলাফল সরাসরি ৯০মিনিটেই।


কোয়ার্টার ফাইনালঃ
(a1-b2)Vs.(c1-d2):উরুগুয়ে-ইংল্যান্ড=উরুগুয়ে।
(b1-a2)Vs.(d1-c2):আর্জেন্টিনা-জার্মানি=আর্জেন্টিনা**
(e1-f2)Vs.(g1-h2):নেদারল্যান্ড-পর্তুগাল=নেদারল্যান্ড
(f1-e2)Vs.(h1-g2):ইতালি-স্পেন=স্পেন
স্পেন এবং নেদারল্যান্ড প্রতিপক্ষ ইতালি এবংপর্তুগালকে একরকম উড়িয়ে দিয়েই সরাসরি গোলে সেমি-তে পৌঁছবে। অঘটন ঘটাবে উরুগুয়ে। ইংল্যান্ডকে ২-১গোলে হারিয়ে। আর্জেন্টিনা জার্মানি নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় ২-২গোলে থাকার পর খেলা গড়াবে টাইব্রেকারে। সেখানেও ৪-৪, জার্মানি হারবে সাডেন ডেথে।

সেমিফাইনালঃ
উরুগুয়ে-নেদারল্যান্ড=উরুগুয়ে।**
আর্জেন্টিনা-স্পেন=আর্জেন্টিনা।

সবাইকে অবাক করে দিয়ে ফাইনালে চলে যাবে হিসেবের বাইরে থাকা উরুগুয়ে। চোকারে এবারও নামের প্রতি সুবিচার করবে। দুর্দান্ত খেলতে থাকা অবস্থায় সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-২গোলে হেরে যাবে শেষ পর্যন্ত।

ফাইনালে...?
৫৪টি মন্তব্য ৪৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×