নারী দিবস তো পালন হয় জোড়ে শোরে--------আমাদের অর্জন কি?
১০ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৭
বিশ্ব নারী দিবস-২০০৮ পালিত হয়ে গেল। সেমিনার, সিম্পোজিয়াম আর আলোচনার টেবিলের কেন্দ্রবিন্দু থাকল নারী।
কিন্তু নারীর অধিকার প্রতিষ্ঠায় আমরা কতটুকু উদ্যোগ নিয়েছি। শুধু সিদ্ধান্ত ফাইলের পর ফাইল বন্দী করেছি। নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধ হয়নি। বন্ধ হয়নি ইভ টিজিং এর মত ঘৃণ্য পদ্ধতি।
আজো নারীকে রাস্তায় নিরাপত্তা বলয় তৈরী করে দেয়া যায়নি।
তাহলে নারী দিবস পালনের মাহাত্ন্য কি? ইরাক-আফগানিস্তান যুদ্ধে সবচেয়ে বেশী প্রান দিয়েছে অসহায়ের মত নারী। কাশ্মীরে ও একই অবস্থা। তাহলে নারী দিবসে এসি করা কক্ষে টেবিল চাপড়িয়ে ভাষন দিয়ে লাভ কি? প্রয়োজন সামাজিক আচরণের গুণগত পরিবর্তন। আর এ পরিবর্তন একদিনে আসবেনা। এজন্য দরকার সকলের সম্মিলিত প্রয়াস ও জনসচেতনতা।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাজনীতি বলেছেন:
ভাল কথা। ধন্যবাদ।
প্রশাসন বলেছেন:
সহমত। আসলেই নারী দিবসের প্রতিপাদ্য অর্জন করতে পারিনি। ধন্যবাদ। ভাল পোষ্ট।
মিশন বলেছেন:
ভাল লাগল। +++++++
ময়ুরবাহন বলেছেন:
হককথা। ভাল লিখেছেন। +
লেখক বলেছেন: ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














