হেয় ছেলে ভাল। ভালা চাকরি করে। রীতিমত আইটি (ইন্টারন্যাশনাল টাউট না ইনফরমেশন টেকনোলজি) বিশেষজ্ঞ। বড় জায়গায় চাকরি করে। গোপনে কই তার একখান ফ্ল্যাটও আছে এই ঢাকা শহরে। চাবি থাকে তার পকেটে (ডেটিং প্রত্যাশিরা কি খানিকটা পুলকিত?)।
যে বিল্ডিং-এ তার অফিস সেইখানে আরো আছে ওয়ারিদের অফিস। সুন্দর সুন্দর মাইয়া সে দেখে। (আমি তার চরিত্র নিয়া কিছু কইতাছি না। এই কথা কইলাম বুঝানোর জন্য যে হেয় একখান নরমাল পোলা)।
তারে বহুদিন ধইরা কইতাছি একখান বিয়া করেন। আগে কইতো বিয়া করবো না। (তহন আশ্বাস দিছিলাম বিয়া করলে বউ আমরাই দেইখ্যা শুইন্যা রাখুম।)
এহন অবশ্য কয়না যে করুম না বরং কয় কারে করুম। তার মানে মনে মনে ইচ্ছা জাগছে। হের লইগ্যা পাত্রি লাগবো। আমাগো পোলা কিন্তু দেখতে মাশআল্লাহ। হাসি খানায় বড়ই সৌন্দর্য। পোলা ভালো, পিঁয়াজ কম খায়। তয় ইদানীং একটু উদাস থাকে বেশি (প্রমান হইলো বাসে মোবাইল রাইখ্যা নাইমা গেছিলো)। উদাসীগো জরুরী ভিত্তিতে বিয়া দেওন দরকার।
আওয়াজ দেন। কার কার কাছে পাত্রি আছে। কেউ আবার একটা ঠিকানা লাগলো বইলা যার যার গোপন বান্ধবীরে ধরাইয়া দিয়েন না।
ভাল একখান মাইয়া দেন গো কেউ, দিবেন নি? (আম্মাগো কারো কাছে মাইয়া আছে নি..................)
প্রতু্ ভাই মাইয়া কি আমি আগেই দেইখ্যা শুইন্যা দিমু??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

