আমার প্রিয় পোস্ট
- আজ প্রিয় দুই ব্লগারের জন্মদিন। শুভ জন্মদিন রাগিব ভাই ও মাসুম ভাই - একরামুল হক শামীম
- বাড়িভাড়া আইন, কাজীর কিতাব এবং তোঘলকি বাস্তবতা...!...(১ম পর্ব) - রণদীপম বসু
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই!! - মনজুরুল হক
- ঐ মুক্তিযোদ্ধা কিন্তু সিস্টেমেটিক কিলিং এ মরছেন (উৎসর্গ মুক্তিযুদ্ধের চেতনাকে) - অন্যমনস্ক শরৎ
- প্রথম আলো জাতিকে কী দিয়াছে? - মাহবুব মোর্শেদ
- ব্যাগ ভর্তি স্ট্যানলি কুবরিকঃ মুভি কালেকশন - বিডি আইডল
- ছবি ব্লগ : যে যুদ্ধটা একাত্তরে শেষ হয়নি - অমি রহমান পিয়াল
- ঐতিহাসিক কিছু ঘটনার পত্রিকা শিরোনাম - চাররঙা রঙিন-কষ্ট
- ডুব দেওয়া, ফিরে আসা নিয়ে কিছু (অ)প্রাসংগিক কথা - শাফ্ক্বাত
- 'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি' - আহমাদ মোস্তফা কামাল
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিয়ন্তি মা'র জন্মদিনে কেমন কেক খাওয়ানো হবে ? - মোজাম্মেল প্রধান
- আমার গান, আমার মান্না দে...
- ভেবে ভেবে বলি
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- ডায়াসে দাঁড়িয়ে দীর্ঘ প্যাচালের ইতিহাস :: ক্লিওন থেকে মুয়াম্মার গাদ্দাফী - মেহরাব শাহরিয়ার
- প্রকাশিত হল ই-সংকলন 'ব্লগারদের প্রিয় কবিতা' - ব্রিগেড সিক্সটিন
- ব্লগারদের সরাসরি অংশ গ্রহনে ঈদ স্পেশাল ব্লগালাপ (আজকের অতিথি নুশেরাপু)
) - কঁাকন
- ইনফ্লুয়েঞ্জা এ ( এইচ ১ এন ১) [ সোয়াইন ফ্লু ] হতে নিজেকে নিরাপদ রাখুন - অণৃণ্য
- যেসব সিনেমাখোররা অ্যানিমেশন মুভি দেখেন না তাঁদের জন্য একটি প্রেসক্রিপশন - অপরিচিত_আবির
- অটিজম নিয়ে কিছু কথা - নুশেরা
- কেউ ডেকে ডেকে ফিরে যায় - নাজনীন খলিল
- জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- সিরাজ শিকদার : ভুল বিপ্লবের বাঁশীওয়ালা! ১ - অমি রহমান পিয়াল
- কিছু শকিং মুভি। - হাসান মাহবুব
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- ফ্রি মুভি ডাউনলোড - দুঃখবিলাস
- ভিন্ন স্বাদের তিনটি ম্যুভি - অদ্রোহ
- কৌতুক ০১ - রাসেল ( ........)
- ইউরোভিশন সং কনটেষ্ট ২০০৯ (৪) - ক্যামেরাম্যান
- এটা কোন রাজনীতি বা অহমিকামূলক পোস্ট না - রুখসানা তাজীন
- 'চক্ষু তো এই দুইখান, আর কতো দেখাইবা...' - আহমাদ মোস্তফা কামাল
- একাত্তরের যীশুরা...... - সুফিয়ান ডট কম
- ব্যানানা বাংলাদেশ-৩ (গডফাদারের স্টিমুলাস মূলা) - বাঙ্গাল
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধসহ অন্যান্য অপরাধের দায়ী ব্যক্তিদের বিচার করতেই হবে - একরামুল হক শামীম
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- প্রিয় দুই ব্লগারের জন্মদিনে শুভেচ্ছা। শুভ জন্মদিন রাগিব ভাই এবং শুভ জন্মদিন শওকত হোসেন মাসুম ভাই - একরামুল হক শামীম
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- একাত্তরের গণহত্যার ভিডিও - রেজওয়ান
- প্রধানমন্ত্রী যেসব কথার জবাব দিতে পারেন নি..... - নাস্তিকের ধর্মকথা
- আগুনের পরশমনিতে শওকত হোসেন মাসুম - অল ক্রেডিট গোজ টু হিম - কৌশিক
- বিপা নিয়ে আমার দু'পয়সা - দিগন্ত
- কৈশোরপর্ব - আহমাদ মোস্তফা কামাল
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- বাবার ডায়েরীতে ১৯৭১ ( ১ম পর্ব) - লীনা দিলরূবা
- দ্যা ৪০০ ব্লোজ : (সিনেমাখোর পোষ্ট) - রন্টি চৌধুরী
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- সিয়েরালিওনের বিশেষ আদালত- রাজাকারদের বিচারেরর দিক নির্দেশনা - মেঘ
- রাজাকারের আবেদনপত্র - সিমু নাসের
- বিষয়: ইত্তেফাকের প্রতিস্ঠাতা - সেলটিক সাগর
- রোলিং ষ্টোন ম্যাগাজিনের বিগতকালের সেরা ৫০০ গানের লিষ্ট - শূন্য আরণ্যক
- গণস্বাক্ষর কর্মসূচী বিষয়ক দ্বিতীয় ব্লগার সমাবেশ : কার্যবিবরণী ও প্রস্তাবনা - আইরিন সুলতানা
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার করার আইনটির {দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩} বাংলা অনুবাদ - প্রথম পর্ব - একরামুল হক শামীম
- জাগজিত সিং এর গজল - নীলবরষা
- মূলধারা '৭১ : ইতিহাসের অজানা অধ্যায় - আহমাদ মোস্তফা কামাল
- আপনার প্রিয় মুভির তালিকা দিন - সাঈফ শেরিফ
- আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়ে জেনারেল এমএজি ওসমানীর বক্তব্য - অমি রহমান পিয়াল
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- তোমার শিথানে আমার শোয়ার জায়গা নাই - রাসেল ( ........)
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- বাইসাইকেলের বয়স তখন আমার, শুভ্রাদি যখন মৃদু ঘন্টাধ্বনি যুবকের কানে - অশোক দেব
- অল্টারনেটিভ মুভি চয়েজ:: ৫ টি মাস্ট ওয়াচ নন-হলিউড মুভি - মেহরাব শাহরিয়ার
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- কর্ণেল তাহেরর জবানবন্দি - চিলে কোঠার সেপাই
- ঈশ্বরকে ঈভ / কবিতা সিংহ - রানীভবানী
- ধর্ম লিঙ্গাগ্রে ঝুলছে - রাসেল ( ........)
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- আগামীকাল যা ঘটে গেছে - মাহবুব লীলেন
- প্রথম আলোতে প্রকাশিত হল ই-সংকলন “ফিরে দেখা একাত্তরের” অসামান্য রিভিউ - ব্রিগেড সিক্সটিন
- শওকত হোসেন মাসুম ভাইয়ের ডেঙ্গু মুক্তিতে বিশাল পাত্রী সমাবেশ-হাঁট - কৌশিক
- শওকত হোসেন মাসুম ভাইয়ের জ্বর ও শ্বাসকষ্টের সাথে বন্ধুতা - কৌশিক
- শওকত হোসেন মাসুম ভাইয়ের ডেঙ্গুর সাথে বন্ধুতা - কৌশিক
- ধোলাইসমগ্র : একটি ক্ষুদ্র ক্রনোলজি - নার্ভাস নাইনটিজ
- প্রত্যুর দুইজন স্ত্রী-পদপ্রার্থীর সাতার টেস্ট লইতে মাসুম ভাইয়ের বরিশাল যাত্রা - ১ - কৌশিক
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই - আহমাদ মোস্তফা কামাল
- একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় - দ্যা গ্রীম রিপার
- গরুর্থনীতিঃ একটা গরু প্রধানমন্ত্রী, আরেকটা গরু বিরোধী দলীয় নেত্রী - কৌশিক
- শওকত হোসেন মাসুমের নেয়া বাজেট সাক্ষাতকার - স্বপ্নের ফেরিওয়ালা
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- তখন বুঝিবে বৎস , ইহা অভিযোজিত হইবার কাল - রাগ ইমন
- রিকশাচালকদের গানের প্রতিযোগিতা তিন চাকার অডিশন রাউন্ডের কিছু ছবি - কৌশিক
- ব্লগার প্রতুর বিবাহ সংক্রান্ত বিষয়ে পাল্টা কমিটির প্রথম রিপোর্ট (১৮+) - কৌশিক
- একটা শরীর বিষয়ক কবিতা - জামাল ভাস্কর
- শওকত হোসেন মাসুম ভাই........... - মনজু রুল করিম
- শর্মা বিষয়ক জটিলতা - মুজিব মেহদী
- ভাত ফকির - অন্যমনস্ক শরৎ
- আজ আমার প্রিয় দুইজন ব্লগারের জন্মদিন। শুভ জন্মদিন রাগিব ভাই এবং শওকত হোসেন মাসুম ভাই - একরামুল হক শামীম
- মাইজদি কোর্টের মুকুল - আমার সালাম লন। - বোঘদাদি হেকিম
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- হায়দার মওদুদী - আব্দুল মওদুদীর পোলা বলেন - সালিশদার
- ছবি ব্লগ : কষ্টার্জিত স্বাধীনতা - গন্ডমূর্খ
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- জামাত-শিবির প্রতিহত করতে আসুন এইসব প্রতিষ্ঠান ও ব্যক্তি বয়কট করি-১ - আমি সাগর
- রাহেলা আমার মা আমার ধর্ষিত বাংলাদেশ (মানবী, শওকত মাসুম ও পিয়ালকে উত্সর্গ) - নিজেরআয়না
- অপরবাস্তবের সম্পাদকমন্ডলী, মিটিং ও সম্পাদনার দায়িত্ব - অপর বাস্তব
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
মুভি: সবার সেরা দশ ছবি দেখে নিন
০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫০
ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট সর্বকালের সেরা ১০ ছবির তালিকা তৈরি করে আসছে ১৯৫২ সাল থেকে। প্রতি ১০ বছর পর পর তালিকা হালনাগাদ করা হয়। আরো অনেকেই সর্বকালের সেরা ছবির তালিকা তৈরি করলেও ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটের মাসিক প্রকাশনা সাইট অ্যান্ড সাউন্ড যে তালিকা তৈরি করে সেটিকেই সবচেয়ে নির্ভরযোগ্য বলে মনে করা হয়।
মূলত তারা দুটি তালিকা তৈরি করে। একটি সমালোচকদের দৃষ্টিতে সেরা ১০, আরেকটি পরিচালকদের দৃষ্টিতে সেরা ১০। বিশ্বের বিভিন্ন দেশের সেরা চলচ্চিত্র সমালোচক ও পরিচালকদের কাছ থেকে মতামত নিয়ে তৈরি হয় সেরা ১০ ছবির তালিকা। সবাই মানেন যে এই তালিকা সব ধরণের বিতর্কের বাইরে, সবচেয়ে গ্রহণযোগ্য। সর্বশেষ তালিকা হয়েছে ২০০২ সালে। বিভিন্ন ফিল্ম সোসাইটিই ছিল দেশে এসব চলচ্চিত্র দেখার একমাত্র উপায়। এখন ডিভিডির প্রসার বেড়েছে। তালিকার অনেকগুলো ছবিই এখন দেখা যাবে ঘরে বসেই। সে কারণেই পাঠকদের জন্য সমালোচকদের দৃষ্টিতে সেরা ১০ ছবির সেই তালিকা।
১। সিটিজেন কেইন: ১৯৫২ থেকে যতবার তালিকা হয়েছে প্রতিবারই সেরা ছবির তালিকায় শীর্ষে থেকেছে সিটিজেন কেইন। এমনকি সমালোচক এবং পরিচালকরা এই একটি ছবির েেত্রই সম্পূর্ণ একমত, অর্থাৎ সর্বকালের সেরা ছবি সিটিজেন কেইন। ১৯৪১ সালে মুক্তি পেয়েছিল অরসন ওয়েলস এর এই ছবি।
প্রথম দৃশ্যেই দেখা যাবে মিডিয়া জগতের দিকপাল চার্লস ফসটার কেইনের মৃত্যুদৃশ্য। মারা যাওয়ার ঠিক আগে তাঁর উচ্চারিত শেষ কথা ছিল ‘রোজবাড’। সাংবাদিক থমসনকে দায়িত্ব দেওয়া হয় তিনি কেন এই কথা বলেছিলেন, কি তার অর্থ। এর পর থমসন কথা বলতে থাকেন ফসটার কেইনের পরিচিতদের সঙ্গে। আর এভাবেই উম্মোচিত হতে থাকে ফসটার কেইনের রহস্যঘেরা জীবনের নানা অধ্যায়।
একটা গল্প চলচ্চিত্রের ভাষায় কিভাবে প্রকাশ করা হবে তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ সিটিজেন কেইন। ১৯৪১ সালের তৈরি ছবিটিকে আজও কারিগরি দিক থেকেও সেরা ছবি বলা হয়। পরিচালক অরসন ওয়েলস-এর প্রথম ছবি ছিল এটি এবং তখন তার বয়স ছিল মাত্র ২৬। ছবির মূল চরিত্রও ওয়েলস-এর করা। তার অভিনয়কেও বলা হয় ‘মেথড অ্যাক্টিং’-এর শুরুর দিকের বড় উদাহরণ।
সিটিজেন কেইন ব্যবসা সফল ছবি ছিল না। এই ছবি করতে গিয়ে পরিচালক আর্থিক কষ্টে পড়েগিয়েছিলেন। এরপরেও ওয়েলস আরো ছবি তৈরি করলেও সবগুলোই করেছেন নিজের মতো করে। এমনকি এই ছবি অস্কারেও তেমন সুবিধা করতে পারেনি। মৌলিক চিত্রনাট্য শাখায় একটি পুরস্কার জুটেছিল। পরে অবশ্য জীবিত অবস্থাতেই তিনি দেখে গিয়েছিলেন যে, তার ছবি কিভাবে বিশ্বের সেরা চলচ্চিত্রের মর্যাদা পায়।
২। ভার্টিগো: ১৯৫৮ সালে মুক্তি পায়। সত্যজিতের যেমন সৌমিত্র তেমনি হিচককের জেমস স্টুয়ার্ট। স্টুয়ার্টের অভিনয় জীবনের সেরা অভিনয় এই ছবিতেই। ছবিতে আরো আছেন কিম নোভাক। রহস্য, প্রেম, আকাঙ্খা আর ঈর্ষার ছবির ভার্টিগো।
স্টুয়ার্ট এখানে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, প্রেমে পড়ে এক রহস্যময়ীর। ছবিটি প্রথমে সমালোচক বা দর্শকদের আনুকূল্য পায়নি। কিন্তু এখন এটিকে ধরা হয় সর্বকালের সেরা ছবির একটি হিসাবে। ১৯৮৩ সালে ছবিটিকে পুনরায় মুক্তি দেওয়া হলে সারা বিশ্বে হৈ চৈ পড়ে গিয়েছিল।
৩। দ্য রুলস অব দ্য গেম: ছবিটির ফ্রেঞ্চ নাম ‘লা রেগলে দু জিউ’। জঁ রেনোয়াঁরের এই ছবি মুক্তি পায় ১৯৩৯ সালে। ট্রাজেডির সঙ্গে কমেডির মিশ্রন রেনোয়ারের ছবির বড় বৈশিষ্ট্য আর এই ছবিটি তার শ্রেষ্ঠ উদাহরণ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সমাজের উচ্চ শ্রেনীর চালচলন নিয়ে বিদ্রুপাÍক ছবি দ্য রুলস অব দ্য গেম। কমেডি ছবির মূল সুর হলেও শেষটা ট্রাজেডি। ফ্রান্সের অভিজাত শ্রেনী বলাই বাহুল্য এই ছবি পছন্দ করেনি। ফলে সরকার ছবিটি নিষিদ্ধ করে। বিশ্বযুদ্ধের পরে অবশ্য ছবিটি অবার আলোর মুখ দেখে এবং ছবিটি এর পর থেকেই সর্বকালের অন্যতম সেরা ছবির মর্যাদা পায়।
৪। দি গডফাদার (প্রথম ও দ্বিতীয় পর্ব): মারিও পুজোর উপন্যাস থেকে ছবি করেছিলেন ফ্রান্সিস ফোর্ড কাপালা। ১৯৭২ সালে মুক্তি পায় অপরাধ জগতের মানুষগুলো নিয়ে তৈরি গডফাদার। কার্লিওন পরিবারের কাহিনী। অভিনয়ে ছিলেন মার্লোন ব্রান্ডো, আল পাচিনো ও রবার্ট ডুভাল। এর দ্বিতীয় পর্ব মুক্তি পায় ১৯৭৪ সালে। দ্বিতীয় পর্ব মূলত ভিটো কার্লিওনের মাফিয়া হওয়ার কাহিনী। এই পর্বে ভিটো কার্লিওনের চরিত্রে অভিনয় করেন রবার্ট ডি নিরো। সাধারণত দ্বিতীয় পর্ব বানানো হলেও তা বেশিরভাগ সময়েই ভাল কিছু হয় না। সেদিক থেকে গডফাদার-২ ছিল ব্যক্তিক্রম। সেরা দ্বিতীয় পর্ব বলা হয় এই ছবিকে। বিশেষ করে যারা প্রথম পর্বের মার্লোন ব্যান্ডো এবং দ্বিতীয় পর্বেন রবার্ট ডি নিরোর অভিনয় তুলনা করে দেখবেন তাদের জন্য সেটি হবে দারুণ এক অভিজ্ঞতা।
মজার ব্যাপার হলো প্রযোজনা প্রতিষ্ঠানের পছন্দ ছিল পরিচালক হিসাবে সার্জিও লিওন এবং অভিনেতা হিসাবে লরেন্স অলিভার। কিন্তু গল্পটি ভাল না লাগায় সার্জিও লিওন পরিচালক হতে রাজি হননি আর লরেন্স অলিভিয়ার স্বাস্থ্যগত কারনে রাজি ছিলেন না। অথচ বিকল্প অভিনেতা ও পরিচালক এই এক ছবির জন্যই কিংবদন্তী হয়ে আছেন।
৫। টোকিও স্টোরি: জাপানি ছবি টোকিও স্টোরির পরিচালক ইয়াসুজিরো অজু। মুক্তি পায় ১৯৫৩ সালে। দুই বাবা-মার ছবি। পারিবারিক সম্পর্কের ছবি। গ্রাম থেকে তারা টোকিও আসেন দুই বৃদ্ধ বাবা-মা। ছেলে-মেয়েদের সঙ্গে সময় কাটানোই উদ্দেশ্য। কিন্তু অতিব্যস্ত ছেলে-মেয়েরা সময় দিতে পারে না তাদের বাবা-মাকে।
৬। ২০০১: এ স্পেস অডিসি: সেরা ছবির তালিকায় স্ট্যানলি কুবরিককে এড়িয়ে যাওয়া অসম্ভব। বৈজ্ঞানিক কল্পবাহিনী ভিত্তিক এই ছবি মুক্তি পায় ১৯৬৮ সালে। আর্থার সি কার্কের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি। ছবির বড় সম্পদ এই বিন্যাস ও স্পেশাল এফেক্টস। যে কোন সেরা ছবির তালিকায় থাকবেই এই ছবির নাম।
৭। ব্যাটেলশিপ পটেমকিন: রাশিয়ার ছবি, পরিচালক সার্গেই আইজেনস্টাইন। ১৯২৫ সালের মুক্তি পায় এই নির্বাক ছবিটি। ১৯০৫ সালের গৌরাবাজ্জল সময়ের কাহিনী নিয়ে ছবি। জারের সময়ে যুদ্ধজাহাজে বিদ্রোহের কাহিনী নিয়ে এই ছবি। বিপ্লবের প্রোপোগান্ডামূলক এই ছবিটি বিভিন্ন দেশে নিষিদ্ধ ছিল। নাজি জার্মানিতেও নিষিদ্ধ করা হয়েছিল। ২০০৪ সালের ছবিটি ডিভিডিতে মুক্তি দেওয়া হলে এখন সবাই দেখতে পারছেন এটি।
৮। সানরাইজ: নির্বাক যুগের আরেকটি ছবি, মুক্তি পায় ১৯২৭ সালে। জার্মানির পরিচালক এফ ডব্লিউ মুরনাউয়ের ছবি সানরাইজ। এই ছবির আরেকটি নাম আছে-সানরাইজ: এ সং অব দু হিউম্যানস। এক বিবাহিত কৃষকের গল্প, যে প্রেমে পড়ে শহরের এক ধনী নারীর। সেই নারী বৃদ্ধি দেয় বউকে মেরে ফেলার। সানরাইজকেই নির্বাক যুগের সেরা ছবি বলা হয়।
৯। ৮ ১/২: ইতালির ছবি, মুক্তি পেয়েছিল ১৯৬৩ সালে। ফেদেরিক ফেলিনির এই ছবি সমালোচকদের অত্যন্ত প্রিয় একটি ছবি। এক পরিচালকের কাহিনী যিনি আর ছবি করতে পারছেন না। ছবি করতে না পারার বেদনা নিয়ে এই ছবি, যাকে বলা যায় ডিরেক্টর ব্লক।
১০। সিঙ্গিং ইন দ্য রেইন: বাজি ধরে বলা যায় এই ছবিটা দেখা শুরু করলেই মুখে ছোট্ট একটা হাসি চলে আসবে এবং ছবি শেষ না হওয়া পর্যন্ত সেই হাসি একবারও মুছে যাবে না। নাচে-গানে ভরপুর ছবি মানেই চোখে ভাসে বাংলা ও হিন্দি কিছু ছবি। এক সময় হলিউডেও এই জাতীয় ছবি খুব হতো। তবে এই ঘরানার ছবির মধ্যে সেরা সিঙ্গিং ইন দ্য রুম।
ছবিটি মুক্তি পায় ১৯৫২ সালে। বিষয়- নির্বাক যুগ থেকে সবাক যুগে হলিউডি ছবির প্রবেশ। এই বিষয়টিই এতো অসাধারণভাবে প্রকাশ আর কোনো ছবিতেই এতো ভালো ভাবে হয়নি। শেষ দিকের পরিবেশনা ব্রডওয়ে মেলোডি ব্যালে- চোখে লেগে থাকার মতো।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শওকত হোসেন মাসুম বলেছেন:
হুমম, লিখতে ভুলে গেছি। ইহা প্রথম আলোতে প্রকাশিত (আলপিনে নহে)।
রুধীণ বলেছেন:
ধন্যবাদ মাসুম।@প্রত্যু তালিকা দিবো আবার ডিভিডি.......
নিজেরআয়না বলেছেন:
মাসুম, বইয়া বইয়া খালি ছবি দ্যাখো? অফিসে কামকাজ নাই? তাইতো কই, বাইলাইনের রিপোর্ট আজকাইল এতো কইমা গ্যাছে ক্যান?ওই মিয়া ডিভিডিগুলা এখনো দিলা না! ৫
চতুরভূজ বলেছেন:
জেনে ভালো লাগল।
শওকত হোসেন মাসুম বলেছেন:
নিজেরআয়না-অফিসে সিনেমা দেখুম কেমনে? এই খানে ডিভিডি আছে নাকি (থাকলে খারাপ হইতো না)।
মাহবুবা আখতার বলেছেন:
দেখতে হবে।
েনােভল বলেছেন:
মাসুম ভাই ছবিগুলো কী আপনার কাছে আছে???
শওকত হোসেন মাসুম বলেছেন:
৭টা আছে। বাকিগুলো দেশে পাওয়া যায় না।
রাশেদ বলেছেন:
দেখতে হবে।
শওকত হোসেন মাসুম বলেছেন:
ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















যাহোক... ভালো... তবে সর্বকালের সেরা ১০টা মুভি বাছাই করা আদতেই কঠিন কাজ। এই দশটার নাম পড়তে পড়তেই কত কত নাম ভাসে চোখে।