বক্সঅফিস ও জনপ্রিয়তার মধ্যেও যে বিশাল পার্থ্ক্য থাকতে পারে তার সম্ভবত বড় প্রমান এই ছবিটি। বক্স অফিসে এই ছবির সাফল্য নেই। কিন্তু ইন্টারনেট ব্যবহারকারীদের তালিকায় এটি বিশ্বের সেরা দ্বিতীয় জনপ্রিয় ছবি। প্রথমটি গড ফাদার।
এন্ডি একজন ব্যাংকার। একদিন নিজের বউকে আবিস্কার করে বন্ধুর সঙ্গে বিছানায়। খুন করে তাদের এন্ডি। জেলে যেতে হয়। জেলের সাম শওসাঙ্ক স্টেট প্রিজন।
সেখানে বন্ধুত্ব হয় রেডের সাথে। এন্ডি জনপ্রিয় হন জেলে, এমনকি জেলারের কাছেও। এরই মধ্যে চলতে থাকে জেল থেকে পালানোর ফন্দি।
কিভাবে এন্ডি জেল পালায় সেটি না বলে আমি বরং বলতে পারি যে ছবিটা আপনারা দেখেন। এটি এমনই এক ছবি যা বার বার দেখলেও ক্লান্তি আসবে না।
স্টিফেন কিং-এর রিটা হাওয়ার্থ অ্যান্ড শওসাঙ্ক রিডেমশন উপন্যাস থেকে তৈরি এই ছবি। টিম রবিনস আর মরগান ফ্রিম্যান মূল অভিনেতা। সমালোচকরাও মানেন যে এই ছবি বিশ্বের এ যাবতকালের সেরা ছবির একটি।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


