বই মেলায় পাইলাম না অপরবাস্তব
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সময় তখন দুপুর ২টা। কৌশিক ভাই গতরাতে ফোন করে জানাইছিলো যে লিটলম্যাগের চত্বরে সাম্প্রতিক নামের এক স্টলে পাওয়া যাবে অপরবাস্তব-২। আমি, সঙ্গে প্রথম আলোর শাহেদ আর এবারের বইমেলার নতুন লেখক ডেইলি স্টারের জায়েদুল আহসান। (বলে রাখি তার রহস্যময় অভ্যুত্থান ও গণফাঁসি নামের বইটা অবশ্যই সংগ্রহে রাখার মতো। অনেক চেষ্টা করেও লাজুক এই লেখকের অটোগ্রাফ পাইলাম না।)
সাম্প্রতিক নাম খুঁজে পেলে দেখলাম কেউ নেই, বন্ধ। পুরো বইমেলায় এই একটা স্টলই বন্ধ। তাহলে অপরবাস্তব কই পাই? কৌশিক ভাইরে ফোন করেও পাইলাম না। (এক লোক মাসে মাসে নম্বর পাল্টাইলে কি আর করা!)। ফোন দিলাম প্রত্যুরে। সে আমারে এক ফোনে রাইখা অন্য ফোনে কথা কইলো কৌশিক ভাইয়ের সঙ্গে। একটু পরে কৌশিক ভাই দিল ফোন। কইলো পাশের স্টেপ স্টলে থাকতে পারে। সেই খানেও পাইলাম না। একটু পর দেখি সাম্প্রতিক স্টল খুলতাছে। যাইয়া কইলাম একটা অপরবাস্তব দিতে। ডিসপ্লেরটাই আমারে প্যাকেট কইরা দিতে চাইলো। কিন্তু সেইটা নিতে মন চাইলো না। কইলাম ভাল দেইখা ২টা দিতে। দিতে পারলো না, কয় আর নাই। যা ছিলো বিক্রি শেষ।
টাসকি খাইলাম। এইটা তো দেহি হট কেক (?)। সব নিন্দুকের মুখে ছাই দিয়া হু হু কইরা বিক্রি হইয়া গেছে অপরবাস্তব। এইটার এতই চাহিদা যে আমি কিনতেই পারলাম না।
ঘটনা কি?
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন