আমার প্রিয় পোস্ট
- আজ প্রিয় দুই ব্লগারের জন্মদিন। শুভ জন্মদিন রাগিব ভাই ও মাসুম ভাই - একরামুল হক শামীম
- বাড়িভাড়া আইন, কাজীর কিতাব এবং তোঘলকি বাস্তবতা...!...(১ম পর্ব) - রণদীপম বসু
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই!! - মনজুরুল হক
- ঐ মুক্তিযোদ্ধা কিন্তু সিস্টেমেটিক কিলিং এ মরছেন (উৎসর্গ মুক্তিযুদ্ধের চেতনাকে) - অন্যমনস্ক শরৎ
- প্রথম আলো জাতিকে কী দিয়াছে? - মাহবুব মোর্শেদ
- ব্যাগ ভর্তি স্ট্যানলি কুবরিকঃ মুভি কালেকশন - বিডি আইডল
- ছবি ব্লগ : যে যুদ্ধটা একাত্তরে শেষ হয়নি - অমি রহমান পিয়াল
- ঐতিহাসিক কিছু ঘটনার পত্রিকা শিরোনাম - চাররঙা রঙিন-কষ্ট
- ডুব দেওয়া, ফিরে আসা নিয়ে কিছু (অ)প্রাসংগিক কথা - শাফ্ক্বাত
- 'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি' - আহমাদ মোস্তফা কামাল
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিয়ন্তি মা'র জন্মদিনে কেমন কেক খাওয়ানো হবে ? - মোজাম্মেল প্রধান
- আমার গান, আমার মান্না দে...
- ভেবে ভেবে বলি
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- ডায়াসে দাঁড়িয়ে দীর্ঘ প্যাচালের ইতিহাস :: ক্লিওন থেকে মুয়াম্মার গাদ্দাফী - মেহরাব শাহরিয়ার
- প্রকাশিত হল ই-সংকলন 'ব্লগারদের প্রিয় কবিতা' - ব্রিগেড সিক্সটিন
- ব্লগারদের সরাসরি অংশ গ্রহনে ঈদ স্পেশাল ব্লগালাপ (আজকের অতিথি নুশেরাপু)
) - কঁাকন
- ইনফ্লুয়েঞ্জা এ ( এইচ ১ এন ১) [ সোয়াইন ফ্লু ] হতে নিজেকে নিরাপদ রাখুন - অণৃণ্য
- যেসব সিনেমাখোররা অ্যানিমেশন মুভি দেখেন না তাঁদের জন্য একটি প্রেসক্রিপশন - অপরিচিত_আবির
- অটিজম নিয়ে কিছু কথা - নুশেরা
- কেউ ডেকে ডেকে ফিরে যায় - নাজনীন খলিল
- জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- সিরাজ শিকদার : ভুল বিপ্লবের বাঁশীওয়ালা! ১ - অমি রহমান পিয়াল
- কিছু শকিং মুভি। - হাসান মাহবুব
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- ফ্রি মুভি ডাউনলোড - দুঃখবিলাস
- ভিন্ন স্বাদের তিনটি ম্যুভি - অদ্রোহ
- কৌতুক ০১ - রাসেল ( ........)
- ইউরোভিশন সং কনটেষ্ট ২০০৯ (৪) - ক্যামেরাম্যান
- এটা কোন রাজনীতি বা অহমিকামূলক পোস্ট না - রুখসানা তাজীন
- 'চক্ষু তো এই দুইখান, আর কতো দেখাইবা...' - আহমাদ মোস্তফা কামাল
- একাত্তরের যীশুরা...... - সুফিয়ান ডট কম
- ব্যানানা বাংলাদেশ-৩ (গডফাদারের স্টিমুলাস মূলা) - বাঙ্গাল
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধসহ অন্যান্য অপরাধের দায়ী ব্যক্তিদের বিচার করতেই হবে - একরামুল হক শামীম
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- প্রিয় দুই ব্লগারের জন্মদিনে শুভেচ্ছা। শুভ জন্মদিন রাগিব ভাই এবং শুভ জন্মদিন শওকত হোসেন মাসুম ভাই - একরামুল হক শামীম
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- একাত্তরের গণহত্যার ভিডিও - রেজওয়ান
- প্রধানমন্ত্রী যেসব কথার জবাব দিতে পারেন নি..... - নাস্তিকের ধর্মকথা
- আগুনের পরশমনিতে শওকত হোসেন মাসুম - অল ক্রেডিট গোজ টু হিম - কৌশিক
- বিপা নিয়ে আমার দু'পয়সা - দিগন্ত
- কৈশোরপর্ব - আহমাদ মোস্তফা কামাল
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- বাবার ডায়েরীতে ১৯৭১ ( ১ম পর্ব) - লীনা দিলরূবা
- দ্যা ৪০০ ব্লোজ : (সিনেমাখোর পোষ্ট) - রন্টি চৌধুরী
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- সিয়েরালিওনের বিশেষ আদালত- রাজাকারদের বিচারেরর দিক নির্দেশনা - মেঘ
- রাজাকারের আবেদনপত্র - সিমু নাসের
- বিষয়: ইত্তেফাকের প্রতিস্ঠাতা - সেলটিক সাগর
- রোলিং ষ্টোন ম্যাগাজিনের বিগতকালের সেরা ৫০০ গানের লিষ্ট - শূন্য আরণ্যক
- গণস্বাক্ষর কর্মসূচী বিষয়ক দ্বিতীয় ব্লগার সমাবেশ : কার্যবিবরণী ও প্রস্তাবনা - আইরিন সুলতানা
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার করার আইনটির {দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩} বাংলা অনুবাদ - প্রথম পর্ব - একরামুল হক শামীম
- জাগজিত সিং এর গজল - নীলবরষা
- মূলধারা '৭১ : ইতিহাসের অজানা অধ্যায় - আহমাদ মোস্তফা কামাল
- আপনার প্রিয় মুভির তালিকা দিন - সাঈফ শেরিফ
- আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়ে জেনারেল এমএজি ওসমানীর বক্তব্য - অমি রহমান পিয়াল
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- তোমার শিথানে আমার শোয়ার জায়গা নাই - রাসেল ( ........)
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- বাইসাইকেলের বয়স তখন আমার, শুভ্রাদি যখন মৃদু ঘন্টাধ্বনি যুবকের কানে - অশোক দেব
- অল্টারনেটিভ মুভি চয়েজ:: ৫ টি মাস্ট ওয়াচ নন-হলিউড মুভি - মেহরাব শাহরিয়ার
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- কর্ণেল তাহেরর জবানবন্দি - চিলে কোঠার সেপাই
- ঈশ্বরকে ঈভ / কবিতা সিংহ - রানীভবানী
- ধর্ম লিঙ্গাগ্রে ঝুলছে - রাসেল ( ........)
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- আগামীকাল যা ঘটে গেছে - মাহবুব লীলেন
- প্রথম আলোতে প্রকাশিত হল ই-সংকলন “ফিরে দেখা একাত্তরের” অসামান্য রিভিউ - ব্রিগেড সিক্সটিন
- শওকত হোসেন মাসুম ভাইয়ের ডেঙ্গু মুক্তিতে বিশাল পাত্রী সমাবেশ-হাঁট - কৌশিক
- শওকত হোসেন মাসুম ভাইয়ের জ্বর ও শ্বাসকষ্টের সাথে বন্ধুতা - কৌশিক
- শওকত হোসেন মাসুম ভাইয়ের ডেঙ্গুর সাথে বন্ধুতা - কৌশিক
- ধোলাইসমগ্র : একটি ক্ষুদ্র ক্রনোলজি - নার্ভাস নাইনটিজ
- প্রত্যুর দুইজন স্ত্রী-পদপ্রার্থীর সাতার টেস্ট লইতে মাসুম ভাইয়ের বরিশাল যাত্রা - ১ - কৌশিক
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই - আহমাদ মোস্তফা কামাল
- একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় - দ্যা গ্রীম রিপার
- গরুর্থনীতিঃ একটা গরু প্রধানমন্ত্রী, আরেকটা গরু বিরোধী দলীয় নেত্রী - কৌশিক
- শওকত হোসেন মাসুমের নেয়া বাজেট সাক্ষাতকার - স্বপ্নের ফেরিওয়ালা
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- তখন বুঝিবে বৎস , ইহা অভিযোজিত হইবার কাল - রাগ ইমন
- রিকশাচালকদের গানের প্রতিযোগিতা তিন চাকার অডিশন রাউন্ডের কিছু ছবি - কৌশিক
- ব্লগার প্রতুর বিবাহ সংক্রান্ত বিষয়ে পাল্টা কমিটির প্রথম রিপোর্ট (১৮+) - কৌশিক
- একটা শরীর বিষয়ক কবিতা - জামাল ভাস্কর
- শওকত হোসেন মাসুম ভাই........... - মনজু রুল করিম
- শর্মা বিষয়ক জটিলতা - মুজিব মেহদী
- ভাত ফকির - অন্যমনস্ক শরৎ
- আজ আমার প্রিয় দুইজন ব্লগারের জন্মদিন। শুভ জন্মদিন রাগিব ভাই এবং শওকত হোসেন মাসুম ভাই - একরামুল হক শামীম
- মাইজদি কোর্টের মুকুল - আমার সালাম লন। - বোঘদাদি হেকিম
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- হায়দার মওদুদী - আব্দুল মওদুদীর পোলা বলেন - সালিশদার
- ছবি ব্লগ : কষ্টার্জিত স্বাধীনতা - গন্ডমূর্খ
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- জামাত-শিবির প্রতিহত করতে আসুন এইসব প্রতিষ্ঠান ও ব্যক্তি বয়কট করি-১ - আমি সাগর
- রাহেলা আমার মা আমার ধর্ষিত বাংলাদেশ (মানবী, শওকত মাসুম ও পিয়ালকে উত্সর্গ) - নিজেরআয়না
- অপরবাস্তবের সম্পাদকমন্ডলী, মিটিং ও সম্পাদনার দায়িত্ব - অপর বাস্তব
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
আমার দেখা সেরা ১০ ছবি
২৪ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০০
১। দি শওশাঙ্ক রিডেমশন
২। বিফোর সানরাইজ
৩। আমাদিউস
৪। দি ডেড পয়েট সোসাইটি
৫। দি পারস্যুট অব হ্যাপিনেস
৬। দি জাজমেন্ট অব নুরেমবার্গ
৭। অন দ্য ওয়াটার ফ্রন্ট
৮। ট্যাক্সি ড্রাইভার
৯। ক্রামার ভার্সেস ক্রামার
১০। মিসিং
১। দি শওশাঙ্ক রিডেমশন: এ ছবিটি বার বারই দেখতে চাই। আমার আজও বিষ্ময় এই ছবিটি কেন পুরস্কারের দৌড়ে খুব বেশি ভাল করলো না। তবে ইন্টারন্টে ব্যবহারকারীদের ভোটে এই ছবিটির স্থান সর্বকালে দ্বিতীয়।
জেল জীবন ও জেল পালানো ছবি। নির্মাণ এবং অভিনয় দুই দিক থেকেই এটি একটি সেরা ছবি। টিম রবিনস এবং মর্গান ফ্রিম্যান এই ছবির প্রধান দুই অভিনেতা।
২। বিফোর সানরাইজ: দুই দেশের দুই জনের দেখা হলে ট্রেনে। মাঝে তারা নেমে গেলো অষ্ট্রিয়ায়, কিছু সময় কাটাতে। বলতে গেলে এইটুকুই ছবি। কিন্তু একবার দেখা শুরু করলে চোখ ফেরানো যায় না, কান রাখতে হয় সজাগ। ছবিতে আমরা খুব বেশি কৃত্তিম সংলাপ শুনি, যেগুলো হয়তো বাস্তব জীবনে আমরা বলি না। বিফোর সানরাইজ এই দিক থেকেই টানে বেশি। আহা! আবার দখতে হবে। ইথান হক ও জুলি ডিপলি আছে এই ছবিতে।
৩। অ্যামাদিউস: অনেক আগে ছবিটা যখন প্রথম দেখি আমি নিশ্চুপ বসে ছিলাম অনেকন। মোৎসার্টের জীবন নিয়ে ছবি। শেষ বয়সে বৃদ্ধ একজন দাবি করে যে সেই মোৎসার্টকে খুন করেছে। কিভাবে? সেটা নিয়েই ছবি। একজন ঈশ্বর প্রদত্ত প্রতিভা নিয়ে এসেছেন, আরেকজন চেষ্টা করে শিখেছেন মিউজিক। সেটা নিয়ে ঈর্ষার গল্প অ্যামাডিউস। গডকে যখন আনকাইন্ড বলে-সেই দৃশ্য ভোলার না।
৪। ডেড পয়েট সোসাইটি: এই ছবিতে রবিন উইলিয়ামসকে দেখে চমকে উঠেছিলাম। উইটনেসের পরিচালক পিটার উইয়ারের এই ছবিটি ভিন্ন রকমের এক অনুভূতি নিয়ে আসে। এক স্কুলে শিা দেওয়ার পদ্ধতি নিয়ে ছবি। এক কথায় অসাধারণ।
৫। দি পারস্যুট অব হ্যাপিনেস: ক্রিস গার্ডনারের জীবন সংগ্রামের ছবি। ক্রিস (উইল স্মিথ) ও তার ছেলে ক্রিস্টোফারের (জাডেন স্মিথ) জীবনের কাহিনী এই ছবি। ক্রিস ও তার বান্ধবি জমানো সব অর্থ দিয়ে চিকিৎসা সামগ্রী-এক ধরনের স্কানার বিক্রি করে। সহজে বিক্রিও হয় না। বাড়ি ভাড়া বাকি, গাড়ি ক্রমাগত পার্কিং টিকেট খেতে খেতে এক পর্যায়ে গাড়িটাই হাতছাড়া হয়, ডে কেয়ারে রাখা ছেলের জন্য অর্থ সংগ্রহ করতে হিমসিম ক্রিস। স্কানারও চুরি হয় ক্রিসের। বান্ধবিও এক সময় ক্রিসকে ছেড়ে চলে যায় নিউইয়র্কে।
সেই ক্রিস একদিন এক ব্রোকার হাউজের সামনে দিয়ে যাওয়ার সময় একদল সুখী মানুষের চেহারা দেখে তারও ইচ্ছা হয় এখানে কাজ করতে। কিন্তু ক্রিসের সেই শিাও নেই, নেই কোনো পরিচিত। তারপরেও চেষ্টা চালিয়ে যেতে থাকে। কিভাবে সে ইন্টার্নির সুযোগ পায় সেও এক বিশাল গল্প। তারপরের কাহিনীও আরেক গল্প। সত্যি কাহিনীর এই ছবি যারা দেখেননি তারা জানেন না কি তারা দেখলেন না।
৬। দি জাজমেন্ট অব নুরেমবার্গ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ছবি। ছবিতে দেখানো হয়েছে জার্মান বিচারকদের ট্রায়াল, যারা বিচারের নামে বিরুদ্ধবাদিদের বিভিন্ন ক্যাম্পে পাঠাতো।
মুভিটা ৩ ঘন্টার। দেখতে বসলে কখন শেষ হবে টেরই পাওয়া যায় না। ছবির শুরুটা মার্কিন জাজ ডান হাওয়ার্ডের নুরেমবার্গ পৌছানোর মধ্য দিয়ে। এই চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন স্পেনসার ট্রেসি। যুদ্ধাপরাধী চার বিচারকের একজন ড. আর্নস্ট জেনিং (বার্ট লানকাসটার)। জুডি গারল্যান্ড ও মন্টোগোমারি কিফট ছোট্র দুই চরিত্রে অভিনয় করলেও তাদের অসাধারণ অভিনয়ের রেশ সহজে যায় না। আর আছে জার্মান অভিনেতা, অভিযুক্তদের পরে আইনজীবী হান্স রোলফ (ম্যাক্সিমিলিয়ান স্কেল), সেরা অভিনেতার অস্কার পেয়েছিলেন।
৭। অন দ্য ওয়াটার ফ্রন্ট-মার্লোন ব্রান্ডোর এই ছবিটি মুক্তি পায় ১৯৫৪ সালে। সাধারণ মানুষের জেগে ওঠার ছবি। আমির খানের গুলাম এই ছবির নকল। ছবিতে আমরা নায়ক চরিত্র তৈরি করা হয় অসাধারণ করে। এই ছবিটি একদমই বাস্তবতার ছবি। সাধারণ মানুষ কিভাবে এক হয় সেটাই মূল কথা।
৮। ট্যাক্সি ড্রাইভার- এই ছবিতে কেনো মার্টিন স্করসিজকে সেরা পরিচালকের অস্কার দেওয়া হয়নি-সে বিতর্ক আজও যায়নি। এই বিতর্ক ঢাকতেই স্করসিজকে তার মানের তুলনায় একটি দুর্বল ছবির জন্য অস্কার দেওয়া হয় গতবার। রবার্ট ডি নিরো আছে, আছে জুডি ফস্টার। এই ছবিতে জুডি ফস্টারকে দেখেই একজন রিগ্যানকে গুলি করেছিল। এক অস্থির সময়ের গল্প ট্যাক্সি ড্রাইভার।
৯। ক্রামার ভার্সেস ক্রামার- ডাস্টিন হফম্যানের ভাল ছবির অভাব নেই। তালিকায় অনায়াসে চলে আসে গ্রাজুয়েট ও রেইনম্যানসহ অনেক ছবি। তবে আমার বেশি পছন্দ এটি। এই ছবির আবেগ বেশি টেনেছিল বলেই হয়তো। সাথে আছে মেরিল স্ট্রীপ।
১০। মিসিং- ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল গ্রীক পরিচালক কোস্তা গাবরাসের (উচ্চারণ ঠিক হলো?) এই ছবিটি। ছবিতে ছিলেন জ্যাক লেমন ও সিসি স্পাসেক।
১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর। ক্যু হয়েছে চিলিতে। চিলির প্রেসিডেন্ট সালভাদর আলেন্দেকে সরিয়ে দিয়ে জেনারেল অগাস্টো পেনোসে মতা দখল করে কমিউনিস্ট বিরোধী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে, যা ছিল ১৯৯০ পর্যন্ত। ক্যুতে খুন হন আলেন্দে।
এই দিন মার্কিন সাংবাদিক চার্লস হরমান ফিরছিলেন চিলিতে। আসতে গিয়ে পথে তিনি হয়তো সাী হয়েছিলেন এই ক্যুর। দেখে ফেলেছিলেন কিছু। তাই আর বাসায় ফিরতে পারেননি তিনি। চিলিতে ছিল বউ সিসি স্পাসেক। আমেরিকা থেকে ছেলের খোঁজে চলে আসলো বাবা জ্যাক লেমন। তারপর খোঁজার পালা।
এখানেই তৈরি দৃশ্য আর ক্যুর সময় তোলা ডকুমেন্টশন এক করে দিয়েছেন পরিচালক কোস্তা। স্টেডিয়ামে আটক হাজার হাজার চিলিবাসী বা নদীতে ভেসে যাওয়া লাশ-মনে করিয়ে দেয় ৭১ কে।
বাবা এবং ছেলের বউ ঠিকই খুঁজে খুঁজে এই ক্যুর পেছনে মার্কিন দূতাবাস ও সিআইএর হাত বের করে ফেলতে শুরু করলে এক পর্যায় পাওয়া গেছে বলে ছেলের লাশ ফেরত দেওয়া হয় বাবা ও স্ত্রীকে।
এখন কে না জানে এই ক্যুর পেছনে ছিল সিআইএ। বাবা পরে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে মামলাও করেছিলেন, কিন্তু রাষ্ট্রীয় গোপনীয়তার স্বার্থে সেই মামলার নিষ্পত্তি হয়নি। সত্য ঘটনা নিয়ে ছবি এই মিসিং।
আরেকটা তথ্য দিই, সেসময়ের চিলির মার্কিন রাষ্ট্রদূত নাথানিয়েল ডেভিস কোস্তা গাবরাসের বিরুদ্ধে ১৫০ মিলিয়ন ডলারের তিপূরণ মামলা কএরছিএলন।
তালিকায় আসতে পারতো
১। লিভিং লাস ভেগাস-নিকোলাস কেজের অভিনয়ের কারণেই বার বার দেখা যায়।
২। ক্যাসাব্লাঙ্কা-ইনগ্রিড বার্গমান ও হ্যামফ্রে বোগার্টের এই ছবি যুদ্ধের ছবি, রোমান্টিক ছবি। এখনো মনে করা হয় এটিই সর্বকালের অন্যকতম সেরা ছবি
৩। পাল্প ফিকশন-নতুন ভাবে ছবির গল্প বলা সবাইকে চমকে দেয়। টরানটেনোর সেরা ছবি।
৪। ওয়ান ফু ওভার কাক্কুস নেস্ট-জ্যাক নিকলসন মুভি ইতিহাসে থেকে যাবেন এই একটি ছবির জন্যই।
৫। গেজ উজ কামিং টু ডিনার-বাবা ও মা অপো করছে মেয়ের জন্য, মেয়ে আসবে নতুন বয় ফ্রেন্ডকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বাবা স্পেনসার ট্রেসি, মা ক্যাথারিন হেপবার্ন। মেয়ে নিয়ে আসে সিডনি পটিয়ারকে, একজন কালো। আমি এখনও মুগ্ধ এই ছবিতে।
প্রকাশ করা হয়েছে: আমার প্রিয় মুভি বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মেন্টাল বলেছেন:
২ আর ১০ দেখি নাই
লেখক বলেছেন: বাকিগুলাও ভাল লাগবে আশা করছি
লেখক বলেছেন: দেখে ফেলেন
আরিফুর রহমান বলেছেন:
১ আর ৯ মিলছে!
বিষাক্ত মানুষ বলেছেন:
ধন্যবাদ মাসুম ভাই , অনেকগুলাই দেখা হয় নাই .. শোকেসে রাখলাম .. দেখে ফেলবো সবকটাই ।
এই আমি মীরা বলেছেন:
৪ ও ৫ ছাড়া কোনটাই দেখিনাই। দুটোই অ-স-ম্ভ-ব ভালো লেগেছে ও দুটোতেই প্রায় কেঁদে ফেলেছিলাম।
মেন্টাল বলেছেন:
১,৩ আর ৮ নম্বর ইসলামপন্থীদের দেখা নিষেধ, ওইগুলাতে সেক্স সিন আছে।
লেখক বলেছেন: হাহাহাহহাহাহহাহাহা
অমি রহমান পিয়াল বলেছেন:
কোনটা রাইখা কোনটার কতা কই। তালিকা খালি বদলায় +++++
লেখক বলেছেন: একদম ঠিক। এর পরে তালিকা করলে হয়তো এটা পুরো ঠিক থাকবে না
নতুন বলেছেন:
@ লেখক--- ক্রিস ও তার বান্ধবি জমানো সব অর্থ দিয়ে চিকিৎসা persuat of happiness ছবিতে ক্রিস ও তার স্ত্রী... বান্ধবী নয়...
লেখক বলেছেন: হুমম।
তবে ছবিতে ক্রিসের বউ হিসেবে দেখালেও আসলে ক্রিসের বউ ছিল না, বাস্তব জীবনে বান্ধবী ছিল।
রাতুল" বলেছেন:
++++
সাইফ সামির বলেছেন:
Yah!
ব্যর্থ প্রেমিক বলেছেন:
একটাও দেখেছি কিনা মনে করতে পারছিনা, খুব শীঘ্রই জোগাড় করে দেখে ফেলতে হবে। প্রিয়তে রাখলাম। ++++++++
লেখক বলেছেন: দেখে ফেরেন। প্রেমের ব্যর্থতা কিছুটা হলেও ভুলবেন
এস্কিমো বলেছেন:
৯। ক্রামার ভার্সেস ক্রামার - শ্রেষ্ঠ !
বাফড়া বলেছেন:
ভাগ্য খারাপ.... মুভি জটিল ছিল... কিন্তু ঐবার সাথে টম হ্যাংকস এর ফরেস্ট গাম্প থাকায় শশাংক রিডেম্পশন অস্কার টা পাইলো না। তয় ফরেস্ট গাম্পের মত ক্লাস মুভির কাছে অস্কার হারানোটাও আনন্দের। কি বলেন?
লেখক বলেছেন: কেন জানি আমার ফরেস্ট গাম্প খুব বেশি ভাল লাগেনি।
মেন্টাল বলেছেন:
অস্কার দেইখা ভালো খারাপ বিবেচনা করাটা হাস্যকর। অস্কারে টাকা পয়সা আর লবিং এই দুইটা অনেক বড় ব্যাপার।
লেখক বলেছেন: একমত। যেমন সেকসপিয়ার ইন লাভ ছবির সেরা পুরস্কার পাওয়া খুবই হাস্যকর।
স্বাধীন জামিল বলেছেন:
আমার লিস্টটাও দিলাম১. মেলিনা
২. ফরেস্ট গাম্প
৩. সিনেমা প্যারাডাইজো
৪. এ বিউটিফুল মাইন্ড
৫. কাম সেপ্টেম্বর
৬. ব্রেভ হার্ট
৭. দ্য গড্ মাস্ট বি ক্রেজি
৮. অনলি ইউ
৯. লাইফ ইজ বিউটিফুল
১০. ওশান্স ইলেভেন
সময় করে সবাই দেখবেন।
লেখক বলেছেন: অনলি ইউ দেখতে হবে।
মানুষ বলেছেন:
১। স্বামী কেন আসামী ২। বাবা কেন চাকর
৩। গরীব কেন কাঁদে
৪। ......। আর মনে নাই, মনে আসলে বলবো।
হ্যারি সেলডন বলেছেন:
মানুর লিস্টের সাথে এড করি:৪।বিদ্রোহী সালাউদ্দিন
৫। আম্মাজান, আব্বাজান, খালাজনা, খালুজান....জান সিরিজ।
৬।গরীবের রাজা রবিনহুড
৭।মানুষ কেন অমানুষ
৮।আর কি কি যেন?
তবে আমার প্রিয় ছবির লিস্ট অনেক বড়।
সিটিজেন কেইন, লাইফ ইজ বিউটিফুল, গন উইথ দ্য উইন্ড, সিংগিং ইন দ্য রেইন, ব্রেকফাস্ট এট টিফানি'স, রোমান হলিডে, কাসাব্লাংকা, অল কোয়ায়েট অন ওয়েস্টার্ন ফ্রন্ট, মাই ফেয়ার লেডী, গডফাদার সিরিজ, ই-টি, ফিলাডেলফিয়া, পথের পাঁচালি, হীরক রাজার দেশে, গুপী গাইন বাঘা বাইন, পারমিতার একদিন, সব্যসাচী আরোওওওওও অনেক.........।
লেখক বলেছেন: তালিকা আসলে শেষ করা যাবে না। আমি এখানে কেবল ইরেজিগুলোর তালিকা দিয়েছি।
মানুষ বলেছেন:
লাস্ট উইক দুইটা সিনেমা দেখলাম, দুইটাই ভাল্লাগছে। একটা হিন্দি, নাম "রাঙ্গ দে বাসান্তি" আর একটা ইংরেজী নাম "দা স্লিপিং ডিকশনারী"। কারো লাগলে কইয়েন। আপলোড কইরা দিবোনে।
হ্যারি সেলডন বলেছেন:
রাং দে টা দেখছি। ভাল্লাগছে। অন্যটার নাম শুনিনাই!
মানুষ বলেছেন:
আমিও শুনিনি। এক দোস্ত দিল দেখার জন্য।
হ্যারি সেলডন বলেছেন:
নো মেন'স ল্যান্ড, চিলড্রেনস অব হ্যাভেনস, দি টারমিনাল .........।
হ্যারি সেলডন বলেছেন:
আই রোবোট আমি পড়েছি আজিমভের বই। আজিমভের সাই-ফাই গুলো আমার খুব প্রিয়। উইল স্মিথ ছিল তাই না? ছবিটা দেখিনি।
মানুষ বলেছেন:
হুম অজিমভের দুইটা বই পড়েছি। আই রোবট আর সেকেন্ড ফাউন্ডেশন। দুইটাই পুঁদিচ্চেরি।
লেখক বলেছেন: পুঁদিচ্চেরি কথাটা অনেক দিন পরে শুনলাম। আহারে...অনেক দিন টেনিদা পড়ি না
হ্যারি সেলডন বলেছেন:
মানু, বেলায়েভের বই পড়েছ? আমার "হ্যারি সেলডন" নিক কিন্তু আজিমভের সবচাইতে জনপ্রিয় চরিত্র। ফাউন্ডেশান আর এম্পায়ার সিরিজের মেইন ক্যারেকটার।
হ্যারি সেলডন বলেছেন:
মাসুমভাই, আপনি কি প্রথম আলোর?
লেখক বলেছেন: হুমম। আমি প্রথম আলোতে কাজ করি।

বিশাল বড়ো

আপনের লিষ্টের গুলা দেখবো....অনেকগুলোই আছে আমার কাছে...মাগার সময়ের অভাবে দেখা হয়ে উঠেনা

জাজমেন্ট অব নুরেমবার্গ অনেক খুজাখুজি কইরাও পাইনাই
...একদিন রাইফেলস স্কয়ারে যাইতে হইবো
লেখক বলেছেন: জাজমেন্ট অব নুরেমবার্গ আইডিবির রায়ানস থেকে আমি কিনেছিলাম
কিন্তু আমার জানামতে এর আগেও এমন একটা মুভি রিলিজ হয়েছিলো। ওটার নামটা কি ভাইয়া একটু বলতে পারেন? আমি ওটাই খুজছিলাম। কিন্তু নাম না জানার কারনে পাচ্ছিনা।
আপনি জেনে থাকলে একটু জানাবেন প্লিজ।
লেখক বলেছেন: জানা নেই ভাইয়া। আমি সার্চ দিয়েও পেলাম না। উইকিতে সিলভিয়া নিয়া এই একটি ছবির কথাই বলছে।

আমিই হয়তো ভুল জানি। যাই হোক, ভাল থাকবেন
নতুন নতুন মুভির খবর দেবেন আমাদের
লেখক বলেছেন: ওকে ভাইয়া
নিপপন বলেছেন:
নো কান্ট্রি ফর ওল্ড ম্যান এ জ্যাভিয়ার বারডেম দেখাইছে মেথড অ্যাকটিং কাহাকে বলে
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
মিসিং ছবিটা এখনো খুজে পেলাম না ঢাকার কোথাও।
মিসিং চাইলে "দ্য মিসিং" ধরায় দেয়।
আপনার জানাশুনার মধ্যে থাকলে আওয়াজ দিয়েন।
সর্বদাবেলায়েত বলেছেন:
ধন্যবাদ। আপনার পোস্টগুলো আমার খুব এবং খুবই উপকার করছে। শশাংক রিডেম্পশন আর ফরেস্ট গাম্পের মধ্যে আমার পছন্দ ফরেস্ট গাম্প। আমার সবচেয়ে পছন্দের মুভি।
মামদোভুত বলেছেন:
কুমিল্লা থেকে ইতর বলছি - আমার না দেখা শ্রেষ্ঠ ছবিখালি টেসকি ডাইভর দেকসি, ভালা লাগসে, খুব ভালা। টেসকি ডাইভরের ঘোর কাটায়া উঠতে বেশ কয়দিন সময় লাগসে আমার। আম্মো কয়দিন খালি গুলাগুলি করনের চিন্তা ভাবনা করসি
ভাবছি বসে একা বলেছেন:
প্রিয়তে রাখলাম।
সািময়া রুপন্তি বলেছেন:
অনেকগুলো+ আর সাথে প্রিয় তেও রাখলাম। এ্যাডমিশন টেস্ট নামক ঝামেলা টা শেষ হলেই দেখা শুরু করব।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















