somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনস্বার্থে ব্লগার প্রতু উঃ এর হস্তশিল্পের মেয়াদ এক বছর বাড়ানো হইয়াছে (১৮+)

৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতুর বিবাহ সংক্রান্ত ব্লগার কমিটির রিপোর্ট-২

কমিটি সাফল্যের কিনারা হইতে ফিরিয়া আসিয়াছে। প্রতুর বিবাহ এক প্রকার প্রস্তুতই ছিল। কিন্তু সংলাপ করিতে যাইয়া সমস্যা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত পরিস্থিতির বদল ঘটিল।

পাত্রী পাওয়া যাইতেছিল। কমিটির সদস্যরা কোনো রূপ টেস্টের মধ্যে না যাইয়া পাত্রীকে প্রতুর কাছে হস্তান্তরও করিয়াছিল। এই শুভ ঘটনাটি ঘটিয়াছে ৫ দিন আগে। প্রতু নিজের টেস্ট নিজেই করুক-এরকমই ছিল কমিটির বাসনা।

ধরিয়া নিলাম পাত্রীর নাম নার্গিস। পাত্রীর সঙ্গে পরিচয় ঘটাইয়া দেওয়ার পর কমিটি ভাবিল প্রতু নিয়মিত হালনাগাদ অগ্রসর হওয়ার তথ্য জানাইবে। কিন্তু বলিলে বিশ্বাস করিবেন না যে নার্গিসকে লইয়া সেই যে প্রতু উধাও হইলো আর পাত্তা পাওয়া যাইতেছিল না। ব্লগাররা নিশ্চই খেয়াল করিয়োছেন যে গত পাঁচ দিন প্রতু ব্লগে নিয়মিত ছিল না। তাহার অফিসে খোজ নিলেও জানিবেন যে সে নিয়মিত অফিসও করে নাই। ফোন করিলে ফোন ধরে না, একবার ভুলে ধরিয়াছিল কিন্তু তখন প্রতুর নিশ্বাসে খানিকটা ত্রুটি ছিল বলিয়া কমিটির মনে হইয়াছে।

তবে গতকাল মঙ্গলবার হঠাৎ করিয়া দেখি প্রতু কমিটির এই সদস্যের অফিসে আসিয়া হাজির। মুখখানি অন্ধকার, নার্গিসময় নয়। অনেক পীড়াপিড়ি করিয়া শেষ পর্যন্ত উদ্ধার হইলো আসল ঘটনা।

নার্গিসকে প্রতুর বড়ই নাকি পছন্দ হইয়াছিল। প্রতুর একখান ফ্ল্যাট এই ঢাকা শহরে আছে। ফলে দেখা সাক্ষাতের সমস্যা নাই। পাত্রী আবার প্রতুর নিজ পাড়ারই বাসিন্দা। ফলে যাতায়তেও সমস্যা নাই। চারদিন ধরিয়া তাহারা ফ্ল্যাটেই নাকি বাকবাকুম করিয়াছে।
তবে শেষ পর্যন্ত প্রতু আবেগ নাকি ধরিয়া রাখিতে পারে নাই। জীবনে নার্গিস আসিতেছে এই ভাবনায় পুলকিত হইয়া শেষ পর্যন্ত প্রতু নার্গিসকে একখানি চুম্বনও করিয়া দিল। তারপরে আবেগে গদ গদ হইয়া প্রতু জানতে চাহিল-কেমন লাগিল।
নার্গিস বলিল-আগে যে দুই পাড়ায় ভাড়া থাকিতাম তাহা বাদ দিলে এই পাড়ার মধ্যে তোমার চুম্বনই সর্বাপেক্ষা উত্তম।

উত্তর শুনিয়া প্রতু এক দৌড়ে আমার কাছে আসিয়া হাজির।

বুঝিলাম যে আসলেই টেস্ট করা ছাড়া কোনো পাত্রীকেই আর প্রতুর কাছে হাজির করা যাইবে না। আমরা আবার পাত্রী খুজিতেছি। আর প্রতুর বিষয়ে আপাতত একটি সিদ্ধান্ত হইয়াছে।

কমিটির সিদ্ধান্ত: জনস্বার্থে সোনাপ্রধান প্রতু উঃ এর হস্তশিল্পের মেয়াদ এক বছর বাড়ানো হইলো।
(সংবিধিবদ্ধ সতর্কীকরণ: কোনো বানান ভুল হই নাই। আর জনস্বার্থের এই সিদ্ধান্ত লইয়া কোনো রকম রাজনীতিকরণ বা সামরিকীকরণ করা যাইবে না।}

আজ আমি প্রতুকে একখানি এসএমএস উপদেশ পাঠাইয়াছি-
ইউর ওয়াইফ ইজ ইউর রাইট হ্যান্ড
ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়াইফ
ইউর রাইটহ্যান্ড ইজ ইউর ওয়াইফ
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪১
৩৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×