somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবাহিতদের গল্প (উৎসর্গ প্রতুকে যে কেবল পরের বউয়ের দিকে আড় চোখে তাকায় আর মেজবাহ আযাদ-যার সব গল্পেই বউ থাকে)

২৬ শে মে, ২০০৮ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
ডাকাত পড়লো ব্যাংকে। ভল্ট থেকে সব অর্থ তুলে নেওয়ার পর ব্যাংকের ভিতরে থাকা সবাইকে এক লাইনে দাড়াতে বললো ডাকাতরা। ডাকাত সর্দার দবিরকে জিজ্ঞাসা করলো-তুমি কি দেখোছে যে আমরা ডাকাতি করেছি।
কাপঁতে কাপঁতে দবির বললো- জি দেখেছি। সাথে সাথে এক গুলি, লুটিয়ে পড়লো দবির।
পাশে দাঁড়ানো ছবির আর তার বউ জরিনা। ডাকাত সর্দার এবার ছবিরের কাছে জানতে চাইলো-তুমিও কি দেখেছো যে আমরা ডাকাতি করেছি।
এবার ছবির বললো-আমি দেখিনি, তবে আমার বউ দেখেছে।

২.
দারোয়ানের ইন্টারভিউ নিচ্ছে দবিরের বউ সখিনা।
-তোমার কি নাম?
-আবদুল
-শোনো, আমি বেয়াদবি একদম পছন্দ করি না, মুখের উপর কথা বলবে না। যা বলি তাই শুনতে হবে, দোকানে যেতে যখন বলবো তখনই যেতে হবে। আর আমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না।
এইবার আবদুল আর পারলো না, বললো-এইগুলো তো বাড়ির সাহেবের কাজ। আমারে কি করতে হবে সেইটা বলেন।

৩.
চোর ধরা পড়েছে। ধরলো আবার দবিরের বউ সখিনা। খালি ধরাই পড়েনি, সখিনা তাকে এমন মার দিয়েছে যে বেচারা চোর হাসপাতালে।
আসলো পুলিশ। পুলিশ সখিনাকে ধন্যবাদ দিয়ে বললো-এই বেটা দাগী চোর। বহুদিন ধরে খুঁজছি। তা আপনি একা একজন মেয়ে মানুষ ধরলেনই বা কিভাবে আর এভাবে মার দিলেনই বা কিভাবে?
সখিনা-আসলে এটা যে চোর আমি বুঝতে পারিনি । অনেক রাত ছিলোতো। আমি ভেবেছিলাম আমার স্বামী বাসায় ফিরেছে।

৪.
বিয়ের ১০ বছর পর বিচ্ছেদের মামলা করলো দবির। আদালতে গড়ালো মামলা। বিচারক জানতে চাইলেন-দবির, আপনি কেন বিচ্ছেদ চাইছেন।
-হুজুর আমার বউ রাগ হলে হাতের কাছে যা আছে তাই ছুড়ে মারে। এই দেখেন গতকাল ফুলদানি ছুড়ে মেরে আমার কপালটা কি করেছে।
বিচারক-কতদিন থেকে এরকম ছুড়ে মারছে?
-হুজুর বিয়ের পর থেকেই।
-তাহলে এতদিন পরে আদালতে এসেছেন কেন?
-হুজুর, আগে তো ছুড়ে মারলে লাগতো না। কিন্তু এখন ছুড়ে মারতে মারতে হাতের টিপ ঠিক হয়ে গেছে। মারলেই গায়ে লাগে ।

৫.
দবির-হ্যারে ছবির, তোর সেক্স লাইফ কেমন?
ছবির-ভালই, শনিবার থেকে বৃহস্পতিবার।
দবির-আর, শুক্রবার?
ছবির-ও, শুক্রবার? ঐ দিন তো বাড়িতে খাকি, বউরের সাথে রিলাক্স করি।

৬.
এবার আমার কথা বলি। আমি বিয়ে করেছি ৬ বছর। আমরা কখনো ঝগড়া করি না। আমরা প্রথম দিনই সংলাপের মাধ্যমে জাতীয় সনদ বা ঐকমত্য তৈরি করে নিয়েছি। যেমন আমরা ঠিক করে নিয়েছিলাম যে, আমি বড় তাই বড় বড় বিষয়গুলো আমিই মাখা ঘামাবো। সেই হিসেবে ওবামা নির্বাচিত হতে পারবে কীনা, প্যালেস্টাইনে শান্তি ফিরে আসবে কীনা, মার্কিণ অর্থনীতির মন্দা কতদিন থাকবে, হিলারী কি শেষ পর্যন্ত টিকে থাকবে-এসব বড় বড় বিষয়ে আমিই সিদ্ধান্ত নেই। আর কী রান্না হবে, শালীর ছেলের জন্মদিনে কি উপহার কেনা হবে, মেয়ে কোন স্কুলে যাবে, ডিপ ফ্রিজ না ওয়াশিং মেশিন কেনা হবে, শালার বিয়েতে কত দামের গহনা কিনবো-এসব ছোট খাট বিষয়ে আমার বউই সিদ্ধান্ত নেয়।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
৫৭টি মন্তব্য ২৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×