আষারের প্রথম দিন। আমাগো প্রত্যুর শখ হইছে কদম ফুল লইয়া উদাস হওয়ার। বৃষ্টি পড়ে নাই তাতে কি? প্রত্যু কিনলো একখানা কদম ফুল। কিন্তু কারে দেয়, কে নেয়, কোন সে জন?
প্রত্যু শেষমেশ তার ম্যাসেঞ্জারে উদাস হইয়া লেইখ্যা রাখলো 'বাদল দিনের প্রথম কদম ফুল তোমায় দিলাম.........'
ফলাফল আশে পাশেই ঘুর ঘুর করতাছিল। ব্লগেও নাকি উঁকি মারছে দুই একবার।
কিছুক্ষন পর ভাগ্যবান জনগনের কেউ কেউ দেখলো আরেকজনের প্রোফাইলে লেখা-'বাদল দিনের প্রথম কদম ফুল আমি নিলাম'
ভাগ্যবানরা কি একটু আওয়াজ দিবেন?
২.
মেজবাহ য়াজাদ কোনো রুমানার লগে প্রত্যুরে ঝুলাইয়া দিতে বড়ই বেচেইন। (ভার্জিন টেস্ট না জানি কি একটা কইছিলো, তা তো হইলো না)। সেই মেয়ের নাকি আবার একখান বদ অভ্যাস আছে। রাইগা গেলে হাতে যা পায় তাই ছুইড়া মারে। কয়েকদিন আগে মেজবাহ য়াজাদের দিকে ছুইড়া মারছিলো একখান কাঁচি। সেইটা আবার আরেকজনের গলায় বিদছে। (খাইছে......এত কিছু থাকতে কাঁচি ক্যা? ল্যাবএইড কি হাজাম ব্যবসাও শুরু করছে নাকি? কারও লাগলে আওয়াজ দিয়েন মেজবাহ য়াজাদরে।) ভাবেন তো, হাতের সই ভাল না থাকলে গলায় না, যদি আরও এক/দের ফুট নীচে বিদতো?
মেজবাহ য়াজাদ ভাই ভাল কইতে পারবো?
প্রত্যুরে একদিন দেখলাম স্টেডিয়াম পাড়ায় ঘুর ঘুর করে। তার নাকি একখান ইনার (এবডমিনাল গার্ড) গার্ড লাগবো। কিনছে সে এক জোড়া। এখন বুঝতে পারতাছে না সে কি এইডা সুপারম্যানের মতো প্যান্টের উপর পড়বো না কি নীচে।
আর আমি বুজতে পারতাছি না সে কী রুমানার লগে দেখা করার পর ইনার গার্ড কিনলো না কি আগে থেকেই বিশেষ ব্যবস্থা। কেচিডা কোথায় লাগছিলো ভাইজান?
৩.
ইদানীং প্রত্যুর জাতীয় সংগীত
'আমি তো প্রেমে পড়িনি
প্রেম আমার উপর পড়েছে..................'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

