এক জীবনে যত মেয়ের সঙ্গে হালকা, গভীর, বায়বীয বা এক তরফা প্রেম বা প্রেম প্রেম ভাব করেছি, কাকতালীয় হলেও সবার জন্মদিনই ছিল এই আগস্ট মাসে। এর মধ্যে প্রত্যুৎপন্নমতিত্ব বা টুটুল কী করে ঢুকে গেল বুঝতে পারছি না। আজ ২৪ আগস্ট আমার প্রিয় মানুষ, বন্ধু ও ছোট ভাই প্রত্যুর জন্মদিন। কোন এক বছরের এই দিনে সে জন্ম নিয়েছিল। আগস্ট মাসে আমার পরিচিত আর কোনো ছেলের জন্মদিন আছে বলে মনে পড়ছে না। ভুল হলো, অল্প পরিচয়ে ভাল লাগার মতো আরেকজন মানুষ ডটু রাসেলেরও এই মাসে জন্মদিন।
একটা সময় আমরা প্রতু নিয়ে চিন্তিত ছিলাম। বিয়ের জন্য ব্লগ কমিটিও গঠন করেছিলাম আমরা। আমরা চিন্তিত ছিলাম তার হাত বা হাতের রেখা নিয়েও। আমাদের সেই চিন্তারও অবসান হয়েছে, হচ্ছে বা হবে। সেই হাতে এখন কোমল হাতের স্পর্শ পাচ্ছে প্রতু।
জস্মদিনে তাকে শুভেচ্ছা।
কষ্টের কথাও বলি। দুঃখজনক এক ঘটনায় সে ব্লগ থেকে বিদায় নিয়েছে। আমরা চাই সে ফিরে আসুক। এই জন্মদিনে আমরা বরং তার কাছ থেকে এই উপহারটিই না হয় চাই।
ফিরে আসুক ব্লগার প্রতু।
এবার একটি বিয়ের খবর। আরেকজন ব্লগার স্বপ্নের ফেরিওয়ালা। সে লেখে কম, পড়ে বেশি। তারমতো মনোযোগি পাঠক খুব কমই আছে। গতকাল দুপুরে হঠাৎ প্রতু আমাকে ফোন করে জানালো যে, স্বপ্নের ফেরিওয়ালা রাত আটটায় আমাকেসহ আরো কয়েকজনকে নিয়ে লেডিস ক্লাবে যেতে বলেছে। যা সন্দেহ করেছি তাই, বিয়ে করেছেন স্বপ্নের ফেরিওয়ালা। সুন্দর জীবন কামনা করছি স্বপ্নের ফেরিওয়ালার।
ছবি: এক সময় আশঙ্কা ছিল প্রতুর ভবিষ্যৎ জন্মদিন এরকমই হবে। আশঙ্কা ভুল হতে শুরু করেছে।
আজ প্রত্যুৎপন্নমতিত্বের জন্মদিন, আবার ফিরে আসুক ব্লগে। বিয়ে করলেন আরেক ব্লগার স্বপ্নের ফেরিওয়ালা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২১টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।