আমার প্রিয় পোস্ট
- আজ প্রিয় দুই ব্লগারের জন্মদিন। শুভ জন্মদিন রাগিব ভাই ও মাসুম ভাই - একরামুল হক শামীম
- বাড়িভাড়া আইন, কাজীর কিতাব এবং তোঘলকি বাস্তবতা...!...(১ম পর্ব) - রণদীপম বসু
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই!! - মনজুরুল হক
- ঐ মুক্তিযোদ্ধা কিন্তু সিস্টেমেটিক কিলিং এ মরছেন (উৎসর্গ মুক্তিযুদ্ধের চেতনাকে) - অন্যমনস্ক শরৎ
- প্রথম আলো জাতিকে কী দিয়াছে? - মাহবুব মোর্শেদ
- ব্যাগ ভর্তি স্ট্যানলি কুবরিকঃ মুভি কালেকশন - বিডি আইডল
- ছবি ব্লগ : যে যুদ্ধটা একাত্তরে শেষ হয়নি - অমি রহমান পিয়াল
- ঐতিহাসিক কিছু ঘটনার পত্রিকা শিরোনাম - চাররঙা রঙিন-কষ্ট
- ডুব দেওয়া, ফিরে আসা নিয়ে কিছু (অ)প্রাসংগিক কথা - শাফ্ক্বাত
- 'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি' - আহমাদ মোস্তফা কামাল
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিয়ন্তি মা'র জন্মদিনে কেমন কেক খাওয়ানো হবে ? - মোজাম্মেল প্রধান
- আমার গান, আমার মান্না দে...
- ভেবে ভেবে বলি
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- ডায়াসে দাঁড়িয়ে দীর্ঘ প্যাচালের ইতিহাস :: ক্লিওন থেকে মুয়াম্মার গাদ্দাফী - মেহরাব শাহরিয়ার
- প্রকাশিত হল ই-সংকলন 'ব্লগারদের প্রিয় কবিতা' - ব্রিগেড সিক্সটিন
- ব্লগারদের সরাসরি অংশ গ্রহনে ঈদ স্পেশাল ব্লগালাপ (আজকের অতিথি নুশেরাপু)
) - কঁাকন
- ইনফ্লুয়েঞ্জা এ ( এইচ ১ এন ১) [ সোয়াইন ফ্লু ] হতে নিজেকে নিরাপদ রাখুন - অণৃণ্য
- যেসব সিনেমাখোররা অ্যানিমেশন মুভি দেখেন না তাঁদের জন্য একটি প্রেসক্রিপশন - অপরিচিত_আবির
- অটিজম নিয়ে কিছু কথা - নুশেরা
- কেউ ডেকে ডেকে ফিরে যায় - নাজনীন খলিল
- জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- সিরাজ শিকদার : ভুল বিপ্লবের বাঁশীওয়ালা! ১ - অমি রহমান পিয়াল
- কিছু শকিং মুভি। - হাসান মাহবুব
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- ফ্রি মুভি ডাউনলোড - দুঃখবিলাস
- ভিন্ন স্বাদের তিনটি ম্যুভি - অদ্রোহ
- কৌতুক ০১ - রাসেল ( ........)
- ইউরোভিশন সং কনটেষ্ট ২০০৯ (৪) - ক্যামেরাম্যান
- এটা কোন রাজনীতি বা অহমিকামূলক পোস্ট না - রুখসানা তাজীন
- 'চক্ষু তো এই দুইখান, আর কতো দেখাইবা...' - আহমাদ মোস্তফা কামাল
- একাত্তরের যীশুরা...... - সুফিয়ান ডট কম
- ব্যানানা বাংলাদেশ-৩ (গডফাদারের স্টিমুলাস মূলা) - বাঙ্গাল
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধসহ অন্যান্য অপরাধের দায়ী ব্যক্তিদের বিচার করতেই হবে - একরামুল হক শামীম
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- প্রিয় দুই ব্লগারের জন্মদিনে শুভেচ্ছা। শুভ জন্মদিন রাগিব ভাই এবং শুভ জন্মদিন শওকত হোসেন মাসুম ভাই - একরামুল হক শামীম
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- একাত্তরের গণহত্যার ভিডিও - রেজওয়ান
- প্রধানমন্ত্রী যেসব কথার জবাব দিতে পারেন নি..... - নাস্তিকের ধর্মকথা
- আগুনের পরশমনিতে শওকত হোসেন মাসুম - অল ক্রেডিট গোজ টু হিম - কৌশিক
- বিপা নিয়ে আমার দু'পয়সা - দিগন্ত
- কৈশোরপর্ব - আহমাদ মোস্তফা কামাল
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- বাবার ডায়েরীতে ১৯৭১ ( ১ম পর্ব) - লীনা দিলরূবা
- দ্যা ৪০০ ব্লোজ : (সিনেমাখোর পোষ্ট) - রন্টি চৌধুরী
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- সিয়েরালিওনের বিশেষ আদালত- রাজাকারদের বিচারেরর দিক নির্দেশনা - মেঘ
- রাজাকারের আবেদনপত্র - সিমু নাসের
- বিষয়: ইত্তেফাকের প্রতিস্ঠাতা - সেলটিক সাগর
- রোলিং ষ্টোন ম্যাগাজিনের বিগতকালের সেরা ৫০০ গানের লিষ্ট - শূন্য আরণ্যক
- গণস্বাক্ষর কর্মসূচী বিষয়ক দ্বিতীয় ব্লগার সমাবেশ : কার্যবিবরণী ও প্রস্তাবনা - আইরিন সুলতানা
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার করার আইনটির {দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩} বাংলা অনুবাদ - প্রথম পর্ব - একরামুল হক শামীম
- জাগজিত সিং এর গজল - নীলবরষা
- মূলধারা '৭১ : ইতিহাসের অজানা অধ্যায় - আহমাদ মোস্তফা কামাল
- আপনার প্রিয় মুভির তালিকা দিন - সাঈফ শেরিফ
- আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়ে জেনারেল এমএজি ওসমানীর বক্তব্য - অমি রহমান পিয়াল
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- তোমার শিথানে আমার শোয়ার জায়গা নাই - রাসেল ( ........)
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- বাইসাইকেলের বয়স তখন আমার, শুভ্রাদি যখন মৃদু ঘন্টাধ্বনি যুবকের কানে - অশোক দেব
- অল্টারনেটিভ মুভি চয়েজ:: ৫ টি মাস্ট ওয়াচ নন-হলিউড মুভি - মেহরাব শাহরিয়ার
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- কর্ণেল তাহেরর জবানবন্দি - চিলে কোঠার সেপাই
- ঈশ্বরকে ঈভ / কবিতা সিংহ - রানীভবানী
- ধর্ম লিঙ্গাগ্রে ঝুলছে - রাসেল ( ........)
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- আগামীকাল যা ঘটে গেছে - মাহবুব লীলেন
- প্রথম আলোতে প্রকাশিত হল ই-সংকলন “ফিরে দেখা একাত্তরের” অসামান্য রিভিউ - ব্রিগেড সিক্সটিন
- শওকত হোসেন মাসুম ভাইয়ের ডেঙ্গু মুক্তিতে বিশাল পাত্রী সমাবেশ-হাঁট - কৌশিক
- শওকত হোসেন মাসুম ভাইয়ের জ্বর ও শ্বাসকষ্টের সাথে বন্ধুতা - কৌশিক
- শওকত হোসেন মাসুম ভাইয়ের ডেঙ্গুর সাথে বন্ধুতা - কৌশিক
- ধোলাইসমগ্র : একটি ক্ষুদ্র ক্রনোলজি - নার্ভাস নাইনটিজ
- প্রত্যুর দুইজন স্ত্রী-পদপ্রার্থীর সাতার টেস্ট লইতে মাসুম ভাইয়ের বরিশাল যাত্রা - ১ - কৌশিক
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই - আহমাদ মোস্তফা কামাল
- একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় - দ্যা গ্রীম রিপার
- গরুর্থনীতিঃ একটা গরু প্রধানমন্ত্রী, আরেকটা গরু বিরোধী দলীয় নেত্রী - কৌশিক
- শওকত হোসেন মাসুমের নেয়া বাজেট সাক্ষাতকার - স্বপ্নের ফেরিওয়ালা
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- তখন বুঝিবে বৎস , ইহা অভিযোজিত হইবার কাল - রাগ ইমন
- রিকশাচালকদের গানের প্রতিযোগিতা তিন চাকার অডিশন রাউন্ডের কিছু ছবি - কৌশিক
- ব্লগার প্রতুর বিবাহ সংক্রান্ত বিষয়ে পাল্টা কমিটির প্রথম রিপোর্ট (১৮+) - কৌশিক
- একটা শরীর বিষয়ক কবিতা - জামাল ভাস্কর
- শওকত হোসেন মাসুম ভাই........... - মনজু রুল করিম
- শর্মা বিষয়ক জটিলতা - মুজিব মেহদী
- ভাত ফকির - অন্যমনস্ক শরৎ
- আজ আমার প্রিয় দুইজন ব্লগারের জন্মদিন। শুভ জন্মদিন রাগিব ভাই এবং শওকত হোসেন মাসুম ভাই - একরামুল হক শামীম
- মাইজদি কোর্টের মুকুল - আমার সালাম লন। - বোঘদাদি হেকিম
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- হায়দার মওদুদী - আব্দুল মওদুদীর পোলা বলেন - সালিশদার
- ছবি ব্লগ : কষ্টার্জিত স্বাধীনতা - গন্ডমূর্খ
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- জামাত-শিবির প্রতিহত করতে আসুন এইসব প্রতিষ্ঠান ও ব্যক্তি বয়কট করি-১ - আমি সাগর
- রাহেলা আমার মা আমার ধর্ষিত বাংলাদেশ (মানবী, শওকত মাসুম ও পিয়ালকে উত্সর্গ) - নিজেরআয়না
- অপরবাস্তবের সম্পাদকমন্ডলী, মিটিং ও সম্পাদনার দায়িত্ব - অপর বাস্তব
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
মনোবিজ্ঞানি অধ্যাপক জেমস ম্যাস, আমাদের ছানোয়ার হোসেন ও যৌন হয়রানি: প্রয়োজন নীতিমালা
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৪
ড. জেমস ম্যাস একজন নামকরা মনোবিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের কর্ণেল ইউনিভার্সিটির অত্যন্ত নামকরা এই প্রফেসর ঘুম নিয়ে কাজ করে আজ অব্দি প্রসিদ্ধ। ১৪ বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ে তিনি পড়িয়েছেন। শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে তিনি ছিলেন সবচেয়ে বিখ্যাত। তাঁর ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ১ হাজার ৯শ এবং তাঁর কাশই ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড়। তাকে বলা হতো জুয়েল অব দ্য কর্ণেল। পাওয়ার স্লীপ তার লেখা একটি বেস্ট সেলিং বই।
এবার ড. ম্যাসের আরেকটি দিকের কথা বলি। সেটাই গুরুত্বপূর্ণ। ১৯৯৪ সালে ড. ম্যাসের প্রাক্তন চারজন ছাত্রী তাঁর বিরুদ্ধে যৌন হয়রাণির অভিযোগ আনে। দুজনের অভিযোগ ছিল ড. ম্যাস তাদের স্পর্শ করতেন, চুমুও খেয়েছেন। একজন বলেছিলেন যে ড. ম্যাস তার স্তন চেপে ধরেছিলেন। আর সর্বশেষ জনের অভিযোগ ড. ম্যাস তাকে অত্যন্ত দামী উপহার দিয়েছিলেন, যার মধ্যে ছিল পোশাক ও অলঙ্কার।
এর পরে শুরু হয় তদন্ত। কলেজের প্রফেশনাল এথিকস কমিটির সিনিয়র সেক্সুয়াল হ্যারাজমেন্ট কাউনসিলার তদন্ত শেষে পাঁচদিন ব্যাপী শুনানীর আয়োজন করেন। শুনানী শেষে রায় দেওয়া হয় যে অধ্যাপক জেমস ম্যাস যারা করেছেন তা যথাযথ ছিল না এবং তা যৌন হয়রানির মধ্যেই পড়ে। কর্নেল বিশ্ববিদ্যালয় কতৃপ কমিটির সিদ্ধান্ত মেনে নেয়।
তবে ড. ম্যাসের বক্তব্য ছিল অন্যরকম। তিনি বলেছিলেন তিনি মূলত কাশের পরিবেশ সহজ করতেই শিক্ষার্থীদের সঙ্গে মিশতেন। এর পেছনে অন্য কিছু ছিল না। ড. ম্যাস কর্ণেলের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে ১৫ লাখ ডলার তিপূরণসহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করেন নিউইয়র্ক কোর্টে ১৯৯৫ সালে। আদালত ১৯৯৯ সালে বিশ্ববিদ্যালয়ের পক্ষেই রায় বহাল রেখেছিলেন। অর্থাৎ এত বড় একজন শিক্ষাবিদ হয়েও তিনি শেষ পর্যন্ত আইনী লড়াইতেও হেরে যান। একজন অতি জনপ্রিয় শিকের ছিল এই পরিণতি। এর পর পর্যায়ক্রমে ড. ম্যাস বিশ্ববিদ্যালয় থেকে সরে যান। কেননা তাকে বলে দেওয়া হয়েছিল এ ধরণের ঘটনা আরও ঘটলে চাকরি চলে যাবে।
ইন্টারনেট ঘাটতে গিয়ে পেলাম এই কাহিনী। বিশ্বের সেরা ২০টি যৌন হয়রানির কাহিনীতে ড. ম্যাসের অবস্থান ১৫তম। এই তথ্য ঘাটতে হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌণ হয়রানির অভিযোগ থেকে শিক্ষক ছানোয়ার হোসেনের রেহাই পাওয়া নিয়ে। সাক্ষী ছাড়া ধর্ষনও আসলে এখানে আইনসঙ্গত।
এখন সময় এসেছে আসলে যৌন হয়রানি নিয়ে নীতিমালা গঠনের। রাসেল, কৌশিক, ভাস্করদা এবং আরিফ জেবতিক ভাই পোস্ট দিয়েছেন। সমর্থন করে আমার এই পোস্ট দেওয়া। নীতিমালা গঠন এবং তা দেখভাল করার জন্য বাইরের মতো কোনো এথিকস কমিটি বা কাউন্সিলও থাকা প্রয়োজন। আসুন আমরা সবাই সচেতন হই। আমার বোন এখন পড়ে, কদিন পর আমার মেয়েও পড়বে। এভাবেও কি ভেবে দেখবেন সবাই?
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): হয়রানি ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে । সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিবর্তনবাদী বলেছেন:
সচেতনতার প্রকাশ কেমনে ঘটাব!!!
লেখক বলেছেন: নীতিমালা তৈরির জন্য দাবী জানাতে পারি।
রাসেল ( ........) বলেছেন:
অসংখ্য ধন্যবাদ মাসুম ভাই।
লেখক বলেছেন: ঠিক কইরা দিছি। তয় ছ এর জায়গায় জ হইলে ভাল হইতো।
বিবর্তনবাদী বলেছেন:
দাবী জানাইলাম। এখন বলেন কি নীতিমালা চান। মানে আপনার প্রস্তাব কি?
লেখক বলেছেন: আমি তো নীতিমালা বানাবো না। মহিলা পরিষদ একটি বানিয়েছে বলে জানি। দায়িত্ব তো সরকারের।
দূরন্ত বলেছেন:
পোস্টের সাথে সম্পূর্ণ একমত।
বিবর্তনবাদী বলেছেন:
আপনি আমি নীতি বানাইলে কি আর না বানাইলে কি। শুনবে কে?মহিলা পরিষদকে কি খুব রিলায়েবল মনে হয়। ঐ ইউনিভার্সিটিতে কি মহিলা টিচার নাই। তারা চুপ কেন? আনু মোহাম্মদ ছাড়া আর কারো গলার শব্দতো শুনি না। সেই সব টিচারদের চাইতে মহিলা পরিষদে কি অতিরিক্ত নীতিবান মহিলারা বসে আছেন?? ধান্ধাবাজ দলীয় শিক্ষকের তুলনায় মহিলা পরিষদ কি পিছিয়ে আছেন?
একটু ধারণা দিলে ভাল হত, আমি মহিলা পরিষদ নিয়ে তেমন কিছু জানি না।
পথিক!!!!!!! বলেছেন:
দূর কোন দেশের সাথে কোন দেশের আইনের তুলনা
লেখক বলেছেন: তুলনা না। একটা উদাহরণ মাত্র।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ মাসুম ভাই।
আহসান হাবিব শিমুল বলেছেন:
নীতিমালা চাই, দিতে হবে।
মদন বলেছেন:
সুন্দর পোস্ট। দাবীর সাথে একমত।
নুশেরা বলেছেন:
একমত। এটা সময়ের প্রয়োজন। প্রচলিত আইনের শরণাপন্ন হবার মতো নয়; স্পর্শকাতরতা কিংবা অন্য জটিলতা আছে, এমন ক্ষেত্রগুলোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করা জরুরী। সরকারী পদক্ষেপ আশা করা না করা একই কথা। এবিষয়ে আইন বিশেষজ্ঞদের আশু সুদৃষ্টি কামনা করি। মহিলা পরিষদের নির্ভরযোগ্যতা নিয়ে এখন পর্যন্ত প্রশ্ন ওঠেনি বলেই জানি।
মাহবুব সুমন বলেছেন:
দেশে নীতিমালারতো অভাব নাই, প্রয়োগটাই আসল ব্যপার। দেশে প্রচলিত আইনেতো এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ আছে। সেটা নেয়া হচ্ছে না কেনো ?
নুশেরা বলেছেন:
@ মাহবুব সুমন- আমাদের সামাজিক মূল্যবোধ(!), প্রচলিত ধ্যানধারণা, বেশীরভাগের মনমানসিকতা, জনপ্রতিক্রিয়া- এই স্পর্শকাতর দিকগুলো বিবেচনা করলেই দেখা যায়, সবক্ষেত্রে প্রচলিত আইনের শরণাপন্ন হওয়াটা খুব সুবিধাজনক কিছু না। (আপনি ঋতুপর্ণ ঘোষের "দহন" দেখে থাকলে হাল্কা আঁচ পাবেন।)সাক্ষ্যপ্রমাণের সিস্টেমের জালে প্রচলিত আইনে কে কতদিন এধরণের অভিযোগে দায়ের করা মামলা চালাতে পারে আর পরিণতি কী হয়, পেশাগত জীবনে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে বললাম।
তবে সবশেষে আপনার কথাটাই সবচেয়ে বড় সত্যি- প্রয়োগটাই আসল।
মাহবুব সুমন বলেছেন:
নুশেরা আপনার সাথে একমত। নীতিমালার কথা যদি বলেন তবে দেখবেন, নীতিমালার কিন্তু অভাব নাই- কিন্তু তার প্রয়োগের প্রচন্ড অভাব।
আইনের প্রয়োগ ও শাস্তির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অপরাধী শাস্তি পায় না, আইনের প্রয়োগ হয় না অনেক সময় বিচারই হয় না। এটাই সমস্যা।
সিস্টেমে পরিবর্তন আনতে হবে, মন মানসিককতায়ও। না হলে কিচ্ছুই হবে না।
আজ ছানোয়ার, কাল জানোয়ার, পরশু আনোয়ার। চলতেই থাকবে।
মামু বলেছেন:
যৌন সম্পর্কের ক্ষেত্রে বৈধ অবৈধ বলে কিচুই তাকা উচিৎ না।
মাহফুজ ইসলাম বলেছেন:
একটা নীতিমালার জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে আমাদের।মজার বিষয় হলো, অন্যান্য বিশ্ববিদ্যালয় এটাকে overlook করে যাচ্ছে।
এই সমস্যাটা যে হারে বাড়ছে, এর প্রতিকার না হলে এটা সবজায়গায় ছড়িয়ে পড়বে। আরও মজার বিষয় হল, ওনারা নাকি শিক্ষিত মানুষ।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
ফুলের রাজ্যে পড়েছে শূকরের পাল : "নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীর নগরের বন্ধুদের হাত শক্ত করুন"
মাসুম ভাই পোস্টটি দেখার অনুরোধ করি ।
নাহীন বলেছেন:
ঐ দেশে স্তন চেপে ধরা কোন ব্যাপার না। অনেক টিন এজার রা এটা এনজয় করে।
জয় শান্ত বলেছেন:
অনুরূপ বিষয় নিয়ে আমি বহু দিন আগে একটা লেখা পোষ্ট করেছি।তবে আমার কথা,শিক্ষকদের কেন নীতি আদর্শ শিখাতে হবে আইন করে।
আমার লেখার লিংকটি দিয়ে দিলাম সময় হলে দেখে নিয়েন। লেখাটি সমকাল পত্রিকায় এডিট করে ছাপাও হয়েছে।
Click This Link
মানবিক ৩০ বলেছেন:
পারিবারক যৌনতা যা নিকআত্মীয় রা করে এ বিষয়ৈ কথা বলা দরকার
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















