একটু আগে একটা মেইল পেলাম। পাঠিয়েছে মীর আহসান হাবিব। ও সিপিডিতে কাজ করে। তবে মেইলটা পাঠিয়েছে জাহাঙ্গীরনগর ভার্সিটির একজন প্রাক্তন ছাত্র হিসেবে।
বিষয় একটি সংহতি সমাবেশে অংশগ্রহনের জন্য আমন্ত্রণ। জাহাঙ্গীরনগর ভার্সিটির শিক্ষার্থীরা যৌন নির্যাতন বিরোধী যে আন্দোলন করছে তার সমর্থনে একটি সংহতি সমাবেশ হবে কাল।
কাল ঢাকা ব্শ্বিবিদ্যালয়ের ক্যাস্পাসে টিএসসির সামনে স্বোপার্জিত স্বাধীনতা প্রঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে উপস্থিত থাকবেন বলে আরও যাদের নাম রয়েছে অ্যাডভোকেট সুলতানা কামাল, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিচারপতি গোলাম রাব্বানি, অধ্যাপক আনু মোহাম্মদ, অধ্যাপক মাহমুদা ইসলাম, খুশী কবির, অধ্যাপক মোহাম্মদ রফিক, সেলিনা হোসেন, মামুনুর রশীদ, অধ্যাপক পিয়াস করিম, কামাল লোহানী, অধ্যাপক আকমল হোসেন এবং ড. গীতিয়ারা নাসরিন।
এবার সময়টা বলি। বিকেল তিনটা।
আপনারা কে কে যাবেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

