এক সময়ে মধুমিতায় অনেক ভাল ভাল ছবি দেখাতো। সম্ভবত টাওয়ার্নিং ইনফার্নো ছবিটা দেখেছিলাম স্কুল জীবনে। আগুন লাগা এবং আগুন থেকে উদ্ধার পাওয়ার কাহিনী। এই ছবিতে বড়দের কোনো দৃশ্য নেই বলে ছোটদের দেখার অনুমোদন পেয়েছিলাম বাসা থেকে। বাসার সবাই মিলে দেখেছিলাম মনে আছে।
আর মনে আছে পল নিউম্যানের কথা। নীল চোখের পল নিউম্যান আকর্ষনীয়।
আজ মারা গেছেন পল নিউম্যান। কিছুক্ষণ আগে। ৮৩ বছর বয়স হয়ে গিয়েছিল। অকাল মৃত্যু বলা যাবে না। তারপরেও জেনে কষ্ট লাগলো।
পল নিউম্যান ২০০৭ সালেই চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নিয়েছিলেন। এর আগে তাঁর চলচ্চিত্র জীবন ছিল ৫০ বছরের। ১০ বার অস্কার মনোনয়ন পেয়েছিলেন, সেরা অভিনেতা হন কালার অব মানি থেকে।
তবে তার সেরা ছবি সম্ভবত বুচ ক্যাসিডি অ্যান্ড সানডান্স কিড, রবার্ট রেডফোর্ডের সঙ্গে। হিচককের সাথে করেছিলেন টন কারটেইন। দি স্টিং আরেকটি ভাল ছবি তার। আমার সংগ্রহে আছে ফ্যাট ম্যান এন্ড লিটল বয়-জাপানে আনবিক বোমা ফেলার গল্প।
অন্যতম রোমান্টিক নায়কের জন্য শ্রদ্ধাঞ্জলি।
(শ্রদ্ধাঞ্জলি কথাটা লিখলাম এই ব্লগের হর্তাকর্তাদের জন্য। দয়া করে জুবায়ের ভাই নিয়ে পোস্টে বানানটা যাতে ঠিক হয়।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।