আমার প্রিয় পোস্ট

ঈদের নাটকে নকলের ছড়াছড়ি এবং........

০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৮

শেয়ার করুন:                   Facebook

বাধ্য হইয়া ঈদের টিভি দেখলাম। টেলি নাটক আর টেলি ফিল্মের ছড়াছড়ি। কয়েকটা ভাল লাগছে। কিছু তো জঘন্য। তয় আরো খারাপ লাগছে নকলের ছড়াছড়ি দেইখ্যা।
সৃজনশীলতা এতো কম থাকলে সৃজনশীল লাইনে আসে কেন এরা?

একটা নাটক দেখলাম অপি করিম, হিল্লোল আর বাধন। এনটিভিতে সম্ভবত। নাম মনে নাই। এইটা হইলো মাই বেস্ট ফ্রেন্ড ওয়েডিং-এর নকল।

একটায় দেখলাম সজল আরেক নতুন মাইয়া। সম্ভবত দেবাশিস এইটার পরিচালক। ঋতুপর্ণ ঘোষের রেইনকোট সিনেমার হুবহু নকল। মূল ছবিতে ছিল অজয় আর ঐশ্বরিয়া।

এনটিভিতে দেখলাম দেখাইতাছে নৈশভোজ নামের এক নাটক। মোশাররফ করিম আর শিমুল। এইটাও হিন্দি ভেজা ফ্রাইয়ের হবহু নকল। ডায়লগসহ।

আবার ঈদের দিন দেখলাম বাংলা ভিশনে রিয়াজ-পুর্ণিমার জামাই শ্বশুর। এইটা আবার নকলের নকল। কিয়ানু রিভস এর ওয়াক ইন দ্য ক্লাউডের নকল হইলো হিন্দী ছবি কুমারা, গোবিন্দ ও উর্মিলা ছিল। সেই অখাদ্য হিন্দিটা নকল এই জামাই শশুর।

অমিতাভ রেজার প্লিজ একটা ফোন করতে দিনও বিদেশি গল্পের ছায়া, তবে পরিচালনা এতো ভাল যে অসাধারণ লাগে। আনিস ভাইয়ের ইন্টারভিউটাও ভাল হইছে।

এইবার একটা কঠিন মতামত দেই, আমার একান্তই নিজস্ব।
১। হুমায়ুন আহমেদের উপর নিষেধাজ্ঞা জারি করা উচিৎ এই লোক যেন আর নাটক বা সিনেমা না বানায়।
২। হানিফ সংকেতেরও এখন ক্ষ্যান্ত দেওয়া উচিৎ। ইত্যাদি এখন আর দেখার মতো না। একই স্টাইল, একই ধরণের কথাবার্তা। একটা নাটক লিখছে সেইটাও অখাদ্য।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ঈদ ;
প্রকাশ করা হয়েছে: গালগল্প  বিভাগে ।

 

  • ৩৪ টি মন্তব্য
  • ৩৭৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৩
comment by: মুহিব বলেছেন: সহমত। নকল সিনেমা বা নাটক দেখানো লজ্জার ব্যাপার। ৩/৪ বছর ইত্যাদি দেখি না। আর কন্যা, বিবাহ একই ডায়ালগের নাটক আর কত?
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: সেইটাই, আর কত?

২. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৩
comment by: কৌশিক বলেছেন: ১। হুমায়ুন আহমেদের উপর নিষেধাজ্ঞা জারি করা উচিৎ এই লোক যেন আর নাটক বা সিনেমা না বানায়।
২। হানিফ সংকেতেরও এখন ক্ষ্যান্ত দেওয়া উচিৎ। ইত্যাদি এখন আর দেখার মতো না। একই স্টাইল, একই ধরণের কথাবার্তা। একটা নাটক লিখছে সেইটাও অখাদ্য।
৩. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৭
comment by: মুনীর উদ্দীন শামীম বলেছেন: আমার কাছে এবার ঈদের প্রোগ্রাম নির্যাতনমূলক মনে হয়েছে........আমি কষ্ট করেও গিলতে না পেরে টিভি ত্যাগ করেছি..কয়েকদিনের জন্য।
৪. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৮
comment by: মিলটন বলেছেন: পুরোপুরি সহমত মাসুম ভাই।
৫. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৯
comment by: আকাশচুরি বলেছেন: আমি বাইচা গেছি! একটাও দেখি নাই! :)
৬. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৩
comment by: জেরী বলেছেন: ১। হুমায়ুন আহমেদের উপর নিষেধাজ্ঞা জারি করা উচিৎ এই লোক যেন আর নাটক বা সিনেমা না বানায়।------কেনো????

উনি তো সব সময়ই এমন নাটক,সিনেমা বানায়। সব ভালো না লাগলে ও বিনোদন হিসেবে খারাপ না। পেটের ভাত হজম করতে সাহায্য করে আর কি??????????
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: কেমনে সহ্য করেন। আমার তো হজম হয় না বরং বদহজম হয়।

৭. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৪
comment by: লাল দরজা বলেছেন: হুমায়ুনের কাজ হুমায়ুন করেছে নাটক বানিয়েছে ভাই, তাই বলে কি তাকে বান মারা আমাদের শোভা পায়! :)
৮. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৭
comment by: আজনবী বলেছেন: কোনটাই তেমন ভালো লাগে নাই। আনুসুল হকের "দ্যা ফেজবুক" ফালতু লেগেছে। "ইত্যাদি"ও পানসে।

এই ঈদের অনুষ্ঠানগুলির মধ্যে আমার সবচেয়ে ভাল লাগছে অমিতাভ রেজার বাংলালিংকের এ্যাডটা - বুবুর বিয়েতে ছোট্ট ভাইর সরল অনুভুতি)।

আর সবচেয়ে জঘন্য (আমার দৃষ্টিতে এই মুহুর্তে পৃথিবীর শ্রেষ্টতম নিকৃষ্ট) এ্যাড হচ্ছে "ইফাত আটা", যার ভয়ে আজকাল বাংলা চ্যানেলে ঢুকার আগে তিনবার ভেবে নিতে হয়। ঘৃনা জানাই নির্মাতা এবং সংশ্লষ্টদের।

ধন্যবাদ আপনাকে।
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: ইফাত আটা নিয়া কিছু কইলে রাষ্ট্রোদ্রোহীতার অভিযোগে পড়তে পারেন কিন্তু? এইডা কার জানেন?

৯. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৮
comment by: শিরোনামহীন বলেছেন: ফেসবুক নাটকটা দেখসেন? আমি আনিসুল হক এর পায়ে পড়ুম যে বিষয়ে উনার ধারণা কম সেটা নিয়া নাটক না বানাইতে!

বাপ- মা ঐ নাটক দেইখা কয়, ও তাইলে নেট এ েসব আকামই হয়?
ৈখানে দেখায় বুয়েটের এক ছেলে যে নাকি চরম বলদ :| (যে পান্জাবী ঠিকমতো পরতে পারেনা, যে দীপিকা আর ঐশ্বরিয়া রে চিনে না) সে ফেসবুকে প্রেমে পড়ে। ফেসবুকে রীতিমতো অডিও চ্যাট ও শুরূ করে দেয় (!!) । কথা হৈলো, এি নাটকে বুয়েটের এক ছাত্রকে যে পরিমান বোকা দেখানো হয়েছে তা রীতিমতো আপত্তিকর! তার ওপর নাটকে ফেসবুক বা ইন্টারনেটের নেগেটিভ দিকগুলো চরমভাবে তুলে ধরা হয়েছে। এটা ঠিক না...

বাকী নাটকের কথা নাই বা বললাম
১০. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৮
comment by: আজনবী বলেছেন: আমার জীবনের প্রথম উপন্যাস - হুমায়ুন আহমেদের "অমানুষ" (কেঁদেছিলাম বইটি পড়)। তখন হুমায়ুন আহমেদকে মনে করতাম সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখপাধ্যায়ের সমমানের সাহিত্যিক। এখন তাকে নিয়ে খুব আপসোস হয়, সে তরুন সমাজকে কতটা বিভ্রান্ত করতে পারে দেখে! কোথায় সুনীল, সমরেশ, শীর্ষেন্দু আর কোথায় তিনি?

দাড়ি দেখে ছালাম দিলাম, তাকায়া দেখি ছাগল!
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: হাহাহহাহাহা

১১. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২০
comment by: মেসবাহ য়াযাদ বলেছেন: বস, কঠিন ভাবে একমত। হু.আহমেদের আমার আছে জল দেখে আমি রাগে ... দুঃখে ...নিজের মাথার চুল আরো কমিয়েছি....স্রেফ অখাদ্য

সংকেতের এবারের ইত্যাদি দেখিনি। তবে গত কয়েকটা ইত্যাদি দেখে আমার কেবলই মনে হয়েছে-আর কত ? এবার ক্ষ্যান্ত দেন !

চ্যানেল আইতে লাভলুর বাজিকর ভালো লেগেছে। আর আনিস ভাইয়ের ইন্টারভিউ এবং ভাগফল দেখে হতাশ হইনি

আপনেরে পিলাস
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: ভাগফল ভালো লাগে নাই।

১২. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২০
comment by: রাজামশাই বলেছেন: কাইরক্যা আমি দেখলাম হিন্দী চলতে চলতে সিনামার নকল
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: আমি নিশ্চিত যেগুলো দেখি নাই সেইগুলার মধ্যেও নকল আছে।

১৩. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪০
comment by: ভাঙ্গা পেন্সিল বলেছেন: /*এনটিভিতে দেখলাম দেখাইতাছে নৈশভোজ নামের এক নাটক। মোশাররফ করিম আর শিমুল। এইটাও হিন্দি ভেজা ফ্রাইয়ের হবহু নকল। ডায়লগসহ। */

এই প্রসঙ্গে কিছু কথা আছে...এইটা হিন্দীওয়ালারাও the dinner game থেকে মারছে। আর নৈশভোজ নাটকের শেষে কিন্তু বলে দিছে যে the dinner game এর ছায়া অবলম্বনে, তাই আমি দোষের কিছু দেখি না।

হানিফ সংকেতের নাটক আর ইত্যাদি দুইটাই অখাদ্য। বাধ্যতামূলক অবসর নামক জিনিষটা নির্মাতা-অভিনেতার বেলায়ও থাকা উচিত।
০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: তাইলে ঠিক আছে। শুরু দেখে আমি আর দেখি নাই।

১৪. ০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫২
comment by: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: মাই বেস্ট ফ্রেন্ড ওয়েডিং
নামটা নাটকের শেষে লিখে দিয়েছিল ...
ভালোই লেগেছে ...

হুমায়ুন আহমেদ এর গত কয়েক বছরের কাজের মধ্যে এই কাজটা মনে হয় একটু যত্ন নিয়ে করেছেন...
খুব একটা খারাপ লাগে নি ...ভালোই লেগেছে ...
১৫. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
comment by: আলী বলেছেন: হুমায়ুন আহমেদের উপর নিষেধাজ্ঞা জারি করা উচিৎ এই লোক যেন আর নাটক বা সিনেমা না বানায় ---- কেন?
১৬. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
comment by: নুশেরা বলেছেন: আহা, এই হাল! প্রবাসে ক্যাবল-কানেকশান বিহীন জীবন তাহলে স্বস্তিকরই বলতে হবে। হূআ আর হাস সম্পর্কে খাঁটি কথা বলেছেন, মাসুম ভাই।
১৭. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪
comment by: নরকের পাপী বলেছেন: একটা নাটক/ সিনেমাও দেখি নাই!!
১৮. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
comment by: সোমেশ্বর অলি বলেছেন: হূআ আর হাস সম্পর্কে খাঁটি কথা বলেছেন !
১৯. ০৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
comment by: আ-আল মামুন বলেছেন: অনেক পরে দেখলাম লেখাটা।'সৃজনশীলতা এতো কম থাকলে সৃজনশীল লাইনে আসে কেন এরা?' এই লাইনটা আমাকে আকৃষ্ট করলো। মামলাটা সৃজনশীলতার যতোটা তারচে বেশি ব্যবসার। যতো কম খরচে যতো বেশি ব্যবসা করা যায়, নকলের নকল তস্য নকল হেতই থাকেব!! মুলধারা মিডিয়ার স্বভাবচরিত্র আমাদের কাছে আরো পরিষ্কার না হলে আমরা 'সৃজনশীল' বস্তুর জন্য হাপিত্যেষ করতেই থাকেবা।
২০. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৬
comment by: আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
অমিতাভ রেজার নাটকটার নাম বোধহয় 'আমি শুধু একটা ফোন করতে এসেছিলাম' (যতদূর মনে পড়ে, ভুলও হতে পারে আমার), 'প্লিজ একটা ফোন করতে দিন' নয়। এইটা মার্কেজের বিখ্যাত গল্প 'আই জাস্ট কেম টু মেক এ ফোন কল'-এর নাট্যরূপ। সেটা তো স্বীকারও করা হয়েছে। সূত্র স্বীকার করলে 'নকল' বলা যায় না। নাটকটা আসলেই ভালো ছিলো। হূআ, হাস সম্বন্ধে সহমত।
২১. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫২
comment by: সুখী মানুষ বলেছেন: সহমত।
ছোটবেলায় নিজেদের টিভি ছিলোনা (গ্রাম এ), কয়েক মাইল হেটে গিয়ে ইত্যাদি দেখতাম, এত রাতে কত কষ্ট করে যে ফিরতাম! আহা কত মজা লাগতো তবু। আর ঐদিন ইত্যাদি হচ্ছে, আমার ভাগনিটা এসে বল্লো, মামা ইত্যাদি দেখবিনা? আমি দেখার আগ্রহ পেলামনা, তবু দেখতে শুরা করলাম, হতাম হলাম! :( সংকেত সাহেব কি নিজের হাতে গলাটিপে ইত্যাদির মৃত্যু না ঘটায়ে এরে ছাড়বেন না?

হুমায়ূন আহমেদের নাটক/সিনেম? তিনি অনেক জ্ঞানী মানুষ, শ্রদ্ধা ভরেই বলছি, তার সৃষ্টিতে ভেরাইটিজ নেই; একই ধরণ। ইদানিং বিরক্তি ই ঠেকে।

আর চ্যানেলগুলোতে যে কি সব অখাদ্য কুখাদ্য দেখায়! নিজে এই লাইনে পেশাগত কারনে সম্পৃক্ত বলে অবশ্য আমি কিছুটা হলেও বুঝি কেন এইসব নাটক প্রচার হয়, তাই ছোট্ট করে ইংরেজীতে বলবো (ভাব লইলাম আরকি ;) হা হা হা) -- No comment
২২. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৩
comment by: আরিফ জেবতিক বলেছেন: মাসুম ভাই , আপনি তো ফিল্ম দেখেন , সেখান থেকে কিছু মাল আমাকে দিবেন , আমি সুন্দর করে নকল করে ফেলব । এমনভাবে নকল করব যাতে সবাই বুঝতে পারে ।

একই সাথে দেশী নাটক আর বিদেশী সিনেমা দেখা হয়ে যাবে ।
যদিও বিদেশী সিনেমার মেকিংটা হবে না , কিন্তু কাহিনীতো জানা যাবে । :)


অমিতাভ রেজার নাটকটি আমার ভালো লাগে নি । তার কাছ থেকে আরো ভালো মেকিং আশা করেছিলাম । এমনিতে হয়তো মন্দ না , কিন্তু মার্কেজের গল্পটা পড়া থাকলে বেশ সমস্যা । মার্কেজের গল্পটি পড়লে এক ধরনের শির শির অনুভূতি হয় , কিন্তু এডাপশন করতে গিয়ে অমিতাভ সেটি ঠিক মতো ধরতে পারেন নি ।

মানসিক হাসপাতালের আরো বেশি নি:সঙ্গতা , কিন্তু আরো বেশি হইচই , এই দুই ফুটে ওঠে নি ।
২৩. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২০
comment by: ফিউশন ফাইভ বলেছেন: এইটা রিয়েলি অনুসন্ধানী পোস্ট হৈছে। আনন্দ'তে লিখলে ভালো হৈতো।

ঈদে এইবার আমি অবশ্য টিভি দেখি নাই। কেবল আল জাজিরায় কয়েক দফা ঢুঁ মার্ছিলাম।
২৪. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪১
comment by: জামাল ভাস্কর বলেছেন: এইখানে যেই কয়টা নাটকের নাম দেওয়া হইছে তার দুয়েকটা আমার দেখা হইছে। যেরম অপি করিম, হিল্লোল, ফাহমি আর বাঁধনেরটা...ঐ নাটকের শেষে নাট্য নির্মাতা মাই বেস্ট ফ্রেন্ড্স ওয়েডিংয়ের কথা স্বীকার কইরা এই সিনেমার অনুসরণে বানানের কথা লেইখা দিছে এন্ড টাইটেলে।

নৈশবোজ নাটকটা একটা ফরাসী সিনেমার অবলম্বনে নির্মিত হইছে। নাম দ্য ডিনার গেইম...এইটাও নির্মাতা এন্ড টাইটেলে স্বীকার গেছেন।

অমিতাভ রেজারটাও মার্কেজের গল্প অনুসরণ কইরা একটা বাঙালি এডাপ্টেশন...মূল গল্পের থেইকা সইরা আইসা এইখানে একটা সুখী সমাপ্তি দেখানো হইছে...এইটা শুরুর ভয়াবহতাটারে একটু ব্যহতই করছে মনে হয়।

তয় যেইটা কইটা চাই এই কমেন্টে, তা হইলো কেউ যদি অনুসরণের কথা বা অবলম্বনে বানানের কথা স্বীকার কইরা কিছু প্রদর্শন করে তাইলে সেইটারে নকল কওয়া যায় কি না সেইটা তর্কের বিষয় হইতে পারে বইলা মনে হইছে আমার...বিভিন্ন দেশের অনেক নামকরা সিনেমাও এমনে তৈরী হইয়া তুমুল খ্যাতি অর্জন করছে মাসুম ভাই...সেইটা আপনেও জানেন বইলা জানি...
২৫. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৪০
comment by: কাঙাল মামা বলেছেন: রিকি পনটিং/শেন ওয়ার্ন যেমন ক্যারিয়ারের জসিলা সময়ে রিটায়ার্ড করছে, হানিফ সংকেতের উচিত তেমনে রিটায়ার্ড করা। যদিও অনেক লেট হইয়া গেসে। তারপরও, মান সম্মান ডুবার আগে সব কিছু বন্ধ করলে ভালো।
২৬. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪১
comment by: ফারহান দাউদ বলেছেন: ১। হুমায়ুন আহমেদের উপর নিষেধাজ্ঞা জারি করা উচিৎ এই লোক যেন আর নাটক বা সিনেমা না বানায়।
কথা সত্যি। আর লাক্স সুন্দরীদের ছ্যাবলামির জ্বালায় ভাল অভিনয় কারে কয় সেইটা দর্শকরা ভুইলা যাইতাসে,এদের ঠিক কিসের জন্য নাটক সিনেমাতে নেয়া হয়?
আরেকখান কথা,ছাগলামি দেইখা মজা পাওয়ার ইচ্ছা নিয়া বসলে ঈদের অনুষ্ঠান মন্দ না,নির্মল কমেডি।
২৭. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:০২
comment by: ফ্রুলিংক্স বলেছেন: বছরে একবার হয়তো নাটক দেখি। ঈদে অপি করিমের ঐ নাকট মাত্র ৫ মিনিট দেখেই বুঝে ফেলেছিলম ঐটা মাই বেষ্ট ফ্রেন্ডস ওয়েডিংয়ের সস্তা ভার্সন। আগামি একবছরের জন্য আবার নাটক দেখা বন্ধ।

 



 


লেখালেখি ছাড়া জীবনে আর কিছু শিখি নাই। আর শিখেছি গান শুনতে, ছবি দেখতে আর বই পড়তে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭১২১৯