somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতু ফিরা আসেন, নইলে সব ফাঁস কইরা দিলাম কিন্তু

০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রত্যুৎপন্নমতিত্বর ইয়াহু আইডি যারা জানেন তারা দেখতাছেন যে পোলাডা এহন অনলাইনেই আছে। যহন দেখবেন না তখন প্রতুরে চাইলে চইলা যাবের বসুন্ধরায়। আর যদি বসুন্ধরাতেও না পান তাইলে মনে করবেন সিএনজিতে আছে সে।
ভুলে মনে কইরেন না যে প্রতু একা, সঙ্গে আছে আরো একজন। যে যুগে প্রতু প্রতিদিন স্বাদ বদল করতো সেই যুগ এখন আর নাই। এমনকি হাতের রেখাও দুই একটা এখন ফিরা আইছে, আশা করা যায় বাকিগুলাও আসবো।
বসুন্ধরায় যার সাথে প্রতু, সিএনজিতেও তার সাথে প্রতু। আজকাল নাকি নিজের অফিসেও প্রতু নাকি দুইজন হইয়া থাকে।

অতএব প্রতু ব্যস্ত। হাতের ব্যস্ততা কম, হৃদয়ের ব্যস্ততা বাইড়া গেছে। প্রতুর বিবাহ সংক্রান্ত ব্লগ কমিটির অসাধারণ সাফল্যের সংবাদ শিগগিরই দেওয়া হইবেক। বিশ্বাস না হইলে প্রতু ইয়াহু বা ফেসবুকের প্রেফাইল পিক দেখতে পারেন, দেখেন কেমন পাঞ্জাবী পইরা জামাই জামাই ভাব নিয়া আছে।

শোনা যাইতাছে প্রতু আজকাল ফার্মেসী থেইক্যা প্রচুর বেলুনও কিনতাছে। তয় কেউ তারে এহনো বেলুন ফুলাইতে দেখে নায়।
সেদিন প্রতুরে ফোন করলাম, দেখি ঐপাশে প্রতু চি চি কইরা আওয়াজ দিতাছে। কয় সে নাকি দাঁতের ডাক্তারের কাছে। আজকাল প্রতু মুখ, দাত, ঠোট সবই মেরামত করতাছে।
প্রতু খায় দায় কম। ভুরি একটা হইতাছিল, সেইটা নাকি অসুবিধা তৈরি করতে পারে। তাই কম খাওয়ার দাওয়াই সে মানতাছে।
শুনছি চুল গজানোর মান্ডার তেলও নাকি আজকাল প্রতু ছয় বোতল কিনচে।

অতএব বুঝতেই পারেন প্রতু কিসের প্রস্তুতি নিতাছে।

প্রতু সব করতাছে, খালি ব্লগিং ছাড়া। এইটা তো হইতে পারে না। সবাই প্রতুরে অনুরোধ করতাছে, কিন্তু ফিরতাছে না। কেন?

ভাই সকল, প্রতু যদি না ফেরে বা সবাই মিলা ফিরাইয়া আনতে না পারি তাইলে কিন্তু কব্জি ডুবাইয়া কাচ্চি খাওয়ার আশা ভরসা শেষ। প্রতু কি এই ভয়ে ব্লগে ফিরতাছে না?

প্রতু ফিরা আসেন, কথা দিলাম, কাচ্চি পরিমান মতো খাবো, শর্ট পরবো না।


না আসলে বুঝুম আপনে আমাগো বঞ্চিত করতে চান।


পাদটিকা: প্রতু গেছে বসুন্ধরায়। প্রেম প্রেম করতে করতে মনে হইলো এবার একটু বাথরুম যাওয়া প্রয়োজন। প্রেমে পড়লে যা হয়, প্রতু ভুলে চইলা গেলো রেীডস টয়লেটে। এক মাইয়া তারে চিক্কুর দিয়া কইলো ' এইডা তো অনলি ফর লেডিস]
প্রতু তখন নিজেরা দেখাইয়া কয় 'এইডাও তো অনলি ফর লেডিস'
(এইটারে আরো একটু সেন্সরবিহীন করা যাইতো.....করলাম না আর কি)


জ্বি প্রতু শিগগিরই অনলি ফর লেডিস হইতাছে........

তালিয়া..................

২৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×