somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকর্ষণীয়া, সুন্দরী আর চঞ্চলার গল্প

১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সবাই তাদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মাত্র কাশ শুরু করেছি। সে আমাদের অর্থনীতির ছাত্রী ছিল না। তার নাম দিলাম আকর্ষণীয়া। তার দুই বন্ধু পড়তো আমাদের সাথে। তাদের একজনের নাম দিলাম সুন্দরী, আরেকজন চঞ্চলা। মাঝে মধ্যে সাথে দেখতাম একটি ছেলেকে। তার নাম দিলাম পাজী।;)
তখন আমাদের মধ্যে কয়েকটা গ্রুপ। সবচেয়ে বেশি এসেছিল ঢাকা কলেজ থেকে। ওরা একটা গ্রুপ। নটরডেম আরেকটা গ্রুপ। মেয়েদের গ্রুপ একটাই হলিক্রস। আর সব বিভাগের ক্যাডেট কলেজ নিয়ে আমাদের গ্রুপ।
আকর্ষনীয়া পড়তো পাবলিক অ্যাডে। কিন্তু তার বন্ধুরা সব অর্থনীতিতে। তাই সে আড্ডা দিতো আমাদের এখানে। আমরা দেখতাম, দীর্ঘশ্বাস ফেলতাম আর পাজীকে ঈর্ষা করতাম। X((
পান্না আকর্ষণীয়ার প্রেমে পড়েছিল। পান্নার পাল্লায় পড়ে আমরা একদিন গেলাম পাবলিক অ্যাডে ক্লাশ করতে। গিয়ে দেখি মুগ্ধ প্রেমিকের সংখ্যা এতো বেশি যে ক্লাশ রুমে জায়গা হচ্ছে না। বিষয়টি ম্যাডামের চোখ ঐদিন পড়লো। হুঙ্কার দিয়ে বললেন, অন্য বিভাগের কে কে আছে দাঁড়াও। বোকা কয়েকজন দাঁড়ালে ম্যাডাল দিলেন মহাঝাড়ি। আর আমরা সুবোধ বালকের মতো পুরো ক্লাশটা করে গেলাম। তারপর আর অন্য বিভাগের কোনো ক্লাশ করতে যাইনি।
একদিন শুনলাম ছাত্র দলের এক ক্যাডার আকর্ষণীয়ার প্রেমে পড়েছে। তার নাম কী ছিল এখন আর মনে নাই। তবে তাকে আমরা বলতাম বাংলা ভাই। সম্ভবত বাংলায় পড়তেন তিনি। কথা বলতো অদ্ভুদ এক ভঙ্গীমায়। ফিন্যান্সের মাসুক হুবহু আবার সেটা দেখাতে পারতো। (মাশুক এখন এনবিআরে। সেদিনও বাংলা ভাইকে নকল করে দেখালো সে।)। বাংলা ভাই নিজে ক্যাডার ছিল না, তবে বাবার অর্থ ক্যাডারদের পিছনে খরচ করে নিজেও ক্যাডার ভাব ধরে ক্যাম্পাসে চলাফেরা করতো।
একদিন শুনি পাজীকে চর থাপ্পর মেরেছে বাংলা ভাই। পাজীর দোষ সে কেন আকর্ষনীয়ার সঙ্গে ক্যাম্পাসে ঘোরাঘুরি করে। এখানেই শেষ না, বাংলা ভাইয়ের প্রেম নিবেদনের যন্ত্রনায় আকর্ষর্ণীয়ার ক্যাম্পাসে আসাই দায়। তাকে উঠিয়ে নেওয়ার হুমকি দেওয়া হয়। সে আসে না, আমরা মন খারাপ ভাব নিয়ে ঘুরে বেড়াই। সুন্দরী আর চঞ্চলা একা একা থাকে। পাজীকেও আর তেমন দেখি না। কিছুদিনের মধ্যেই আমাদের ক্যাম্পাস জীবন বিবর্ণ হয়ে পড়ে। :((
একদিন জানতে পারি আকর্ষনীয়া কলা ভবন ছেড়ে দিয়েছে। বিভাগ বদল করে সে ভর্তি হয়েছে আইন বিভাগে। :((
তারপর আমরাও ভুলে যাই আকর্ষনীয়াকে। চোখের দেখা আর হয় না। সুন্দরী আমাদের বন্ধু হয়। কিছুদিন পরেই সব সুন্দরী মেয়েদের মতোই বিয়ে করে চলে যায় আমেরিকায়। আমরা যখন মাস্টার্সে, সুন্দরীর সঙ্গে আবার দেখা। তার বিয়ে টেকেনি। চঞ্চলার সঙ্গে বন্ধুত্ব টিকে থাকে অনার্স পর্যন্ত। তারপর সেই চলে যায় বিভাগ ছেড়ে। পাজীর সঙ্গে ভাল একটা বন্ধুত্ব হয়ে যায় আমার। পাজী এখন ব্যাংকে কাজ করে। সুন্দরী নিশ্চই নতুন জীবন বেছে নিয়েছে। চঞ্চলার খবর জানি না। আর আকর্ষণীয়া?
সে এখন দেশের একজন নামকরা আইনজীবি এবং আইনী বিষয়ে একজন অ্যাক্টিভিস্ট। টক শোতে প্রায়ই দেখা যায়। সুন্দর করে কথা বলে। এখনো যথেষ্ট আকর্ষণীয়া।
বাংলা ভাই যদি অতখানি যন্ত্রনা না দিত আকর্ষণীয়ার তাহলে বিভাগ বদলের দরকার হতো না। পাবলিক অ্যাডে পড়ে তার ভবিষ্যৎ কোথায় যেতো জানি না। কিন্তু বাধ্য হয়ে আইন অনুষদে যেয়ে অন্য রকম এক জীবন হয়েছে আকর্ষনীয়ার। :)


সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩০
৩৬টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×