somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থনীতি ব্লগ: অর্থনৈতিক মন্দার সময় আপনি করবেন বা করেন? ;)

০২ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাই এখন তাকিয়ে আছে ক্রিষ্টমাস মৌসুমের বিক্রির উপর। অর্থনীতির মন্দা আসলে কতখানি তা খানিকটা বুঝা যাবে এ সময়টায়। খুচরা ক্রেতারা যদি কেনা কাটা কমিয়ে দেয় তাহলে বুঝতে হবে মন্দা ভালই জেকে বসছে। আজ তো জাতিসংঘ বলেই দিয়েছে ১৯৩০ সালের পর বিশ্ব অর্থনীতি সবচেয়ে খারাপ অবস্থায় আছে।
ক্রিস্টমাস সেল-এটা লিখে গুগল নিউজে সার্চ দিয়ে কয়েকশ নিউজ পাবেন। সবাই এখন বুঝতে চাইছে বিক্রি কমলে কতটা কমছে। সবারই আশঙ্কা বিক্রি এবার কম হবে। যদিও গতকাল সিএসবি বলছে, গত বছরের পর বিক্রি বেড়েছে ১৮ শতাংশ। হিসেবটা বলি-জরিপ থেকে দেখা গেছে এবার এখন পর্যন্ত ১৭ কোটি ২০ লাখ মানুষ গত উইকেন্ডে স্টোরগুলোতে গেছে এবং একজন গড়ে কেনা কাটা করেছে ৩৭২ ডলার। গতবারের চেয়ে বেশি মানুষ স্টোরে গেছে ১ কোটি ৫০ লাখ মানুষ এবং গড়ে তারা বেশি খরচ করছে ৭.২ শতাংশ। বলে রাখি এই হিসেব চূড়ান্ত নয়। এ জন্য আমাদের প্রায় ডিসেম্বর পর্যন্তই অপো করতে হবে।
বাংলাদেশের জন্য এই মৌসুমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা ক্রিষ্টমাস মৌসুমে যদি বেচা-কেনা কম হয় তাহলে এর প্রভাব পড়বে বাংলাদেশের রপ্তানিতে। কেননা তাহলে আগামি মৌসুমের জন্য রপ্তানি অর্ডার কমে যাবে। সুতরাং বিশ্বব্যাংকের বক্তব্য যতই নাকচ করি না কেন, ইউরোপ ও আমেরিকার মানুষ যদি এই মৌসুমে কম কেনে, তাহলে বাংলাদেশের রপ্তানি কমবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত খুচরা পর্যায়ে বিক্রির কি হাল হয়।
এবার আরেকটা জরিপের কথা বলি। পশ্চিমারা জরিপ ভক্ত। কত বিচিত্র বিষয়ে যে জরিপ করে তারা। গতকাল ছিল আবার বিশ্ব এইডস দিবস। অর্থনীতির মন্দা আর এইডস দিবস-এই দুইকে মিলিয়ে দিয়ে একটা জরিপ করেছে এইডস চ্যারিটি প্রতিষ্ঠান টেরেন্স হিগিনস ট্রাষ্ট। তারা যুক্তরাজ্যের ২ হাজার মানুষের উপর জরিপ চালিয়েছে। জরিপে প্রশ্ন ছিল এখন তাদের প্রিয় পাসটাইম বা সময় কাটানোর উপায় কী। বলে নেই আগের জরিপগুলোতে এর উত্তর ছিল শপিং ও গসিপিং। এ দুটোই ব্যয় বহুল। ওরা তো আর আমাদের মতো এক কাপ চা নিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয় না।
এবারের জরিপে দেখা গেছে স্কটিশদের মধ্যে ৪৩ শতাংশেরই প্রিয় পাসটাইম এখন সেক্স করা। আর দনি ইংল্যান্ডে এই হার ৩৫ শতাংশ। আর এর পরই হচ্ছে যাদুঘর বা মিউজিয়ামগুলোতে ঘোরা। কেননা এতে খরচ অনেক কম। অর্থনীতি নিয়ে দুশ্চিন্তা থেকে বাঁচতে সেক্স করাকেই এখন অনেকে বেছে নিয়েছে। এবং এটা অনেক সস্তাও বটে। সংগঠনটি বলেছে, যুক্তরাজ্যে কনডম বিক্রিও অনেক বেড়ে গেছে।
মন্দা যদি দীর্ঘায়িত হয় তাহলে কি হবে? সেক্স চলতেই থাকবে??

১৪টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×