আমার প্রিয় পোস্ট

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

রাজনীতি, সংঘাত ও আর কর্পোরেট ক্রাইম নিয়ে পছন্দের কিছু ছবি

০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫০

শেয়ারঃ
0 0

সিনেমা আমি দেখি সব ধরণের। তবে ঘরানা হিসেবে পছন্দ পলিটিক্যাল বা কর্পোরেট ক্রাইম জাতীয় সিনেমা । সত্য ঘটনা অবলম্বনে হলে ভাল হয়। আবার অনেক সময় এমন হয় কাহিনীটা হয়তো বানানো কিন্তু স্থান বা ঘটনাটি হয়তো এরকমই। তালিকা আমার পছন্দের ক্রমানুসারে করা হয়নি। যখন যেটার কথা মনে হয়েছে সেভাবেই তৈরি।

১। মিসিং-১৯৮২ সালের ছবি। পরিচালক গ্রীক পরিচালক গোস্তা গারবাস। জ্যাক লেমন আর সিসি স্পাসেক। ১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর ক্যু হয় চিলিতে। নিহন হন সালভাদর আলেন্দে, মতায় বসে সামরিক শাসক আগাস্তো পেনোসে। একই সময় চিলিতে ঢুকছিলেন মার্কিন লেখক চার্লস হারমান। কিন্তু তাকে আর পাওয়া যায়নি। বউ সিসি স্পাসেক আর বাবা জ্যাক লেমন খুঁজতে থাকে চার্লসকে। খুঁজতে খুঁজতে তারা ঠিকই বুঝে ফেলেন যে এই ক্যু-এর পেছনে হাত রয়েছে সিআইএর, যা জেনে ফেলায় মেরে ফেলা হয় চার্লসকে। ছবির কোনো দৃশ্য ৭১-কে মনে করিয়ে দেয়। বিশেষ নদীতে ভেসে যাওয়া লাশ, কিংবা স্টেডিয়ামে আটক রাখার দৃশ্য। এটি সত্যি ঘটনার ছবি। চার্লস-এর বাবা মার্কিন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের বিরুদ্ধে মামলাও করেছিলেন।
২. আন্ডার ফায়ার-নিক নল্টে আর জেনে হেকমান আছে এই ছবিতে। নিকারাগুয়ার সমোজা সরকারের শেষ সময়ের ঘটনা নিয়ে ছবি। কাহিনী সত্যি নয়। কিন্তু সত্যি ঘটনার উপর ভিত্তি করেই তৈরি। তিন সাংবাদিকের দৃষ্টিকোন দিয়ে দেখা হয়েছে সময়টাকে।
৩। হ্যারিসনস ফাওয়ারস: মূলত এটা একটা ফ্রেঞ্চ ছবি। নিউজউইকের পুরস্কার পাওয়া ফটো সাংবাদিক হ্যারিসন লয়েড। ১৯৯১ সালে যায় যুগোস্লাভিয়ায় ছবি তুলতে। তখন সেখানে চলবে সার্ব বাহিনীর অত্যাচার। খবর আসে যে হ্যারিসন মারা গেছে যুদ্ধের সময়। বিশ্বাস করে না বউ সারা। সাংবাদিক পরিচয়ে চলে যায় যুগোস্লাভিয়ায়। এক সময় ফিরিয়ে আনে হ্যারিসনকে। কাহিনী সত্যি না। কিন্তু ঐ সময় যুগোস্লাভিয়ায় প্রায় ৪০ জন সাংবাদিক নিহত হয়েছিল। যে ম্যাসাকেরর বিভৎস দৃশ্য আছে সেটি আসলেই ঘটেছিল। ১৯৯১ সালের ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সিভিলিয়ানদের উপর যে ম্যাসাকার হয়েছিল তা এখন ইতিহাস। ছবিটা আসলেই সেটি নিয়েই।
৪. দি কিলিং ফিল্ডস: আরেকটি অসাধারণ ছবি। কম্বোডিয়া নিয়ে। নিউ ইয়র্ক টাইমস এর রিপোর্টার সিডনি আর তার দোভাষি নিয়ে ছবি। রোনাল্ড জোফে পরিচালক। সত্যি কাহিনীর ছবি। খেমার রুজের সঙ্গে কম্বোডিয়ার ন্যাশনাল আর্মির সঙ্গে গৃহযুদ্ধের সময়কার কাহিনী। এই ছবি না দেখা পাপের সমান।
৫। অল দ্য প্রেসিডেন্টস ম্যান: ওয়াটারগেট কেলেঙ্কারির ছবি। পুরোটা ফাস করে দিয়েছিল ওয়াশিংটন পোষ্টের দুই সাংবাদিক। আর তাদের তথ্য দিয়েছিল ডিপথ্রোট নামের অজ্ঞাতনামা এক সূত্র। পুরোটাই সত্যি কাহিনী। এর ফলে নিক্সনকে পদত্যাগ করতে হয়েছিল। অনুসন্ধানী সাংবাদিকতার সেরা ঘটনা। অভিনয়ে রবার্ট রেডেেফার্ড আর ডাস্টিন হফম্যান।
৬। মিসিসিপি বার্ণিং: মিসিসিপিতে ১৯৬৪ সালে তিনজন মানবাধিকার কর্মী খুন হয়েছিল। সেই খুনের ঘটনা নিয়ে ছবি। এফবিআইয়ের দুইজন তদন্তকারীর তদন্ত নিয়েই ছবি। জেনে হেকম্যান ও উইলিয়াম ডেফো অভিনীত।
৭। জেড: গ্রীক পরিচালক গোস্তা গারবাসের আরেকটি ছবি। গ্রিসের গণতন্ত্রকামী রাজনীতিবিদ গ্রেগরিস ল্যামব্রাকিস খুন হয়েছিলেন। সেই ঘটনা নিয়ে ছবি।
৮। জেএফকে: জন এফ কেনেডির হত্যা রহস্য নিয়ে ছবি। নানা ভাবে দেখার চেষ্টা হয়েছে হত্যাকান্ডকে। অলিভার স্টোনের ছবি। নানা বিতর্ক আছে। কিন্তু দেখার জন্য খুবই ভাল একটা ছবি।
৯। সালভাদর: এটিও অলিভার স্টোনের ছবি। সালভাদরের গৃহ যুদ্ধ সময়কার ছবি। বামপন্থী গেরিলারা একদিকে, অন্যদিকে ডানপন্থী সেনাবাহিনী। বলাই বাহুল্য এই সেনাবাহিনীর সমর্থনে ছিল যুক্তরাষ্ট্র।
১০। মিউনিক: ১৯৭২ সালে মিউনিক অলিম্পিকের সময় অলিম্পিক ভিলেজে ঢুকে আরব গেরিলারা ১১ জন ইসরায়েলী ক্রীড়াবিদকে হত্যা করেছিল। সেই হত্যাকান্ডের পরের ঘটনা নিয়ে ছবি। এর পর পাল্টা আক্রমনসহ যেসব ঘটনা ঘটেছিল সে কাহিনী নিয়ে এই ছবি। স্পিলবার্গ ছবির পরিচালক। তবে হত্যাকান্ড যেভাবে ঘটেছিল তা নিয়েও রয়েছে অসংখ্য ছবি। যেমন, এর মধ্যে দেখতে পারেন ২১ আওয়ার্স এট মিউনিক।
১১. হোটেল রোয়ান্ডা: ১৯৯৪ এর রোয়ান্ডার গণহত্যা নিয়ে ছবি। ভাল একটা ছবি। যদিও এটি নিয়ে বড় ধরনের বিতর্ক রয়েছে। বিশেষ করে ইতিহাস বিকৃতির। এই বিষয় নিয়ে আরও দুটি ছবি দেখতে পারেন। যেমন, সামটাইমস ইন এপ্রিল এবং শুটিং ডগস।
১২. দি কনস্টান্ট গার্ডেনার: এটি একটি কর্পোরেট ক্রাইমের ছবি। স্থান কেনিয়া। ওষুধ কোম্পানি ওষুধের প্রভাব পরীা করার জন্য বেছে নেয় আফ্রিকাকে। আর এসব খুঁজতে গিয়ে খুন হয় ব্রিটিশ কূটনীতিকের বউ র‌্যাচেল। একসময় হত্যা রহস্য খুঁজতে বের হয় কূটনীতিক স্বামী। অনেক পছন্দের একটি ছবি।
১৩। দি ইনসাইডার: আল পাচিনো ও রাসেল ক্রো। সত্যি ঘটনা নিয়ে ছবি। সিগারেট কোম্পানির এক কর্মকর্তা ফাঁস করে দেয় কর্পোরেট অসততার ছবি। সাহায্য করে এক সাংবাদিক। সিএসবি চ্যানেল এটি উদঘাটন করেছিল।
এর বাইরে আছে জোডিয়াক। ১৯৬০ সালের সান ফ্রান্সিসকোর সিরিয়াল কিলারকে নিয়ে ছবি। দেখতে পারেন ডি কেপরিওর ব্লাড ডায়মন্ড-বিষয় সিয়েরা লিওনের গৃহযুদ্ধ। সেভিওর বসনিয়ার যুদ্ধ সময়কার ছবি। দি লাস্ট কিং অব স্কটল্যান্ড ইদি আমিন আর তার ডাক্তার বন্ধু নিয়ে ছবি।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সিনেমা-সিনেমা ;
প্রকাশ করা হয়েছে: আমার প্রিয় মুভি  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
হাসিব বলেছেন: কর্পোরেট ক্রাইম নিয়ে আরেকটা সিনেমা ছিলো - এরিন ব্রোকোভিচ
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: হ্যা। জুলিয়া রবার্টস অস্কার পেয়েছিল। ভাল ছবি। এটাও যুক্ত করতে হবে তালিকায়।

২. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
খোমেনী ইহসান বলেছেন: দি কনস্টান্ট গার্ডেনার মুভিটা দেখেছি। খুব ভালো লেগেছে।


পোস্টটা সুন্দর তথ্য সমৃদ্ধ। ধন্যবাদ।
৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০০
মেহরাব শাহরিয়ার বলেছেন: missing , hotel rwanda , JFK dekhechi .

ei list tai khujchilam , ei dhoroner cinema gulo amaro top choice . Bakigulo hit list e rakhlam , khub taratari dekhe felte hobe
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪১

লেখক বলেছেন: দেখে ফেলেন। ভাল লাগবে।

৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০০
রাশেদ বলেছেন: হুমম...দেখতে হবে।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৩

লেখক বলেছেন: দেখেন।

৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০২
মাহবুব সুমন বলেছেন: দেখতে হইবেক বাহে
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫০

লেখক বলেছেন: দেখেন বাহে

৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
পূর্ব বলেছেন: প্রিয়তে থাকলো .....
৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৩
মুনশিয়ানা বলেছেন: হ্যা এরিন ব্রোকোভিচ, জুলিয়া রবার্টস, ভাল সিনেমা। হোটেল রুয়ান্ডা দেখেছি-- ছবির শেষে আসল যে হোটেল ম্যানেজার তার একটা সাক্ষাৎকারও আছে- কিন্ত কি বিতর্ক তা অবশ্য জানিনা। আমার বন্ধু জাতিসংঘ মিশনে আছে, সে এনে বলেছিলো ছবিটা দেখার জন্য।

ক্যাচ মি, ইফ ইউ ক্যান-লিওনার্দো-টম হ্যাঙ্কস-এটা কি আপনার ক্যাটাগরিতে ফেলা যায়?
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৫

লেখক বলেছেন: এইটা তো চোর পুলিশ মুভি। ঠিক এই ক্যাটাগরিতে পরে না।

৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
দারাশিকো বলেছেন: লিস্টে অন্তর্ভূক্ত করে নিলাম। ধন্যবাদ এ ধরনের পোস্ট দেয়ার জন্য।

সিনেমাখোর গ্রুপে জয়েন করেছেন তো? না করলে ক্লিক করুন... অন্তত সিনেমানিয়ে সব লেখা একটা গ্রুপে পাওয়া যাবে...

Click This Link
৯. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
নুশেরা বলেছেন: লিস্টটা ভাল হয়েছে। "স্পাই গেইম" আসতে পারেনা বস? সত্য ঘটনা নিয়ে কিনা শিওর না, তবে ক্যাটাগরি এইটাই। রবার্ট রেডফোর্ডের কাছে নিষ্প্রভ ব্র্যাড পিট। ২০০১-০২ এর ছবি।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: আসতে পারে অবশ্যই। আমি অবশ্য ইচ্ছা করেই স্পাই থ্রিলারগুলো বাদ দিয়েছি। তা নাহলে লিস্ট ৫০ ছাড়িয়ে যাবে। এটা পুরোপুরিই ফিকশন, সত্যি ঘটনা না।

১০. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
লেখাজোকা শামীম বলেছেন: এ রকম আরো তালিকা দেন। অনেক ছবি দেখতে চাই।
১১. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
নুশেরা বলেছেন: চার্লি উইলসন'স ওয়ার। এবছরই মুক্তি পেয়েছে। টেক্সাসের কংগ্রেসম্যান চার্লি উইলসনের সোভিয়েত-আফগান যুদ্ধের সঙ্গে সম্পৃক্ততা আর তার দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে ছবি। টম হ্যাঙ্কস, জুলিয়া রবার্টস।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: ইয়েস। এই ছবিটা তালিকায় থাকবে। তবে ঢাকায় আমি ভাল প্রিন্ট পাইনি বলে দেখা হয়নি। তাই হয়তো মনে পড়েনি। তবে এইটা আর এরিন ব্রোকোভিচ তালিকায় রাখতে হবে।

১২. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০০
মাছরাঙ্গা বলেছেন: মুভিপ্রেমি হিসেবে পোস্টটা কাজে লাগছে।
১৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১১
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: অনেকগুলাই দেখেছি...আমি এধরনের সিনেমাই দেখি তা না...আসলে যা পা তাই দেখি...এরিন ব্রোকোভিচ, কন্সট্যান্ট গার্ডনার হোটেল রুয়ান্ডা খুব প্রিয়...
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৯

লেখক বলেছেন: আমিও সব ধরণের দেখি। হিন্দিও বাদ যায় না।

১৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৩
এস্কিমো বলেছেন: মাইকেল মুরের ডকৃমেন্টারী গুলান নাই ! :(
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৩

লেখক বলেছেন: ডকুমেন্টারি তালিকায় রাখি নাই। এটা নিয়ে আলাদা তালিকা হতে পারে।

১৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৫
জ্বিনের বাদশা বলেছেন: আমার থেকে দুইটা যোগ করি

রাজনীতি, সংঘাত আর কর্পোরেট ক্ষমতা -- এই তিনটা জিনিসকেই খুব চমৎকারভাবে সামারাইজ করা একটা মুভি (আমার দেখা এবিষয়ে সেরা মুভি বলবো) -- জর্জ ক্লুনি'র "সিরিয়ানা" ... এইটার জবাব নাই বস্ :)

আরেকটা দেখছিলাম অনেক আগের ... মেগ রায়ান আর রাসেল ক্রো'র ... "প্রুফ অভ লাইফ"... এই ছবিটাও যেমন টানটান উত্তেজনার, তেমনিই জটিল কর্পোরেট রাজনীতির
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩১

লেখক বলেছেন: ওহো..........সিরিয়ানার কথা কেমনে যে ভুলে গেলাম!! তেল নিয়ে কর্পোরেট রাজনীতির ছবি। প্রুফ অব লাইফের নাম শুনেছি। দেখা হয়নি। দেখতে হবে। তারমানে তালিকায় ঢুকবে আরও দুটি ছবি।

১৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩০
জ্বিনের বাদশা বলেছেন: আরেকটা মনে পড়ল, রাজনৈতিক মূলতঃ

দ্য ইন্টারপ্রিটার ... শন পেন, নিকোল কিডম্যানের ছবি ... আফ্রিকান এক জননেতাকে নিয়ে লেখা যে পরবর্তীতে স্বৈরাচারীতে পরিণত হয়েছিলো ... কাকতালীয়ভাবে এখনকার মুগাবে সরকারের সাথে মিলে যায়
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: হুম। নিকোল কিডম্যান থাকে দোভাষী। খুনের পরিকল্পনা করা হয় জন নেতাকে। দেখছি। এটাও ভাল।

১৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৯
মুনশিয়ানা বলেছেন: কিন্ত কাহিনীটা সত্য- লিওনার্দো এর যে চরিত্র সে একটা বাস্তব চরিত্র, প্রথম জীবনে ক্রেডিট কার্ড নিয়ে বিস্তর ফ্রডগিরি করার পর তার প্রতিভায় মুগ্ধ হয়ে পরবর্তীকালে এফ বি আই এর এন্টি ফ্রড শাখায় তাকে জব এর অফার দেয়া হয়। উনি পরে রিটায়ার করেন এফ বি আই এর এন্টি ফ্রড শাখার চিফ হিসাবে।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: হুমম। সেটা ঠিক।

১৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৩
জেরী বলেছেন: "দি ইনসাইডার"টা দেখেছি.......আমি ও সব ধরনের ছবি দেখতে পছন্দ করি.....বিনোদন বলে কথা।
১৯. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৩
েগালাম িকবিরয়া বলেছেন: মাসুম ভাই, আজকের মিটিংয়ে আসলেন না...........
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: সরি কিবরিয়া। আমার বউ আজ বাচ্চাদের কাপড় কিনবে বলে ছুটি নিয়েছে। কাল থেকে ওদের স্কুলে ভর্তি পরীক্ষা। এ কারণে সময় দিতে পারবে না। খুব সরি কিবরিয়া। এর পর অবশ্যই যাবো। লাজ্জাত ভাই তো ছিল।

২০. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৪
শামীম রিয়াজ বলেছেন: ৮০'র দশকে জার্মানীতে রাজনৈতিক পটপরিবর্তনের আগে সে দেশের রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী আর লেখকদের উপর গোয়েন্দা নজরদারী নিয়ে এই ছবিটা দেখতে পারেন।
[link/http://www.imdb.com/title/tt0405094/The Lives of Others]
০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ঢাকায় পাওয়া যায় কিনা সেটাই হলো কথা

২১. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৫
শামীম রিয়াজ বলেছেন: [link\http://www.imdb.com/title/tt0405094/The Lives of Others]
২৩. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৫
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: অল দ্য কিংস মেন...

মুভির চাইতে বইটা ভালো বেশী...
১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০২

লেখক বলেছেন: বেশিরভাগ ক্ষেত্রেই মুভির চেয়ে বই ভাল হয় বেশি।

২৪. ০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১০
রন্টি চৌধুরী বলেছেন: মাসুম ভাই এর ব্লগটা সব মুভিপ্রেমীদের পড়া উচিত।
২৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০৬
মুসতাইন জহির বলেছেন: প্রিয়তে রাখলাম। 'দ্য করপোরেশন' মুভিটা এই তালিকায় থাকা দরকার। একদম এ্যক্টিভিস্টদের বানানো।
২৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০৭
বিষাক্ত মানুষ বলেছেন: অনেক থ্যাংকু মাসুম ভাই ,,,, কত কত ভালো মুভি এখনো দেখা হয় নাই । আফসোস ...
দুইটা মাত্র দেখা .. ৫ আর ৮ ।

প্রিয়তে রাইখা দিলাম ... এই মাসেই সব দেখা শেষ করবো
২৭. ১১ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫১
মাহবুব সুমন বলেছেন: প্রেম ভালোবাসা নিয়ে মুভি লিস্ট দেন মাসুম ভাই এবং যুদ্ধ নিয়ে
২৮. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০২
হাসান বিপুল বলেছেন: অল দি প্রেসিডেন্টস মেন আমার সবচেয়ে প্রিয় পলিটিকাল মুভি। এ লিস্টে ব্ল্যাক হক ডাউন ও ওয়ার ফটোগ্রাফার থাকতে পারতো। তবে, এ লিস্টকেও এক ফোঁটা কম ক্রেডিট দিচ্ছি না।
২৯. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১০
শওকত হোসেন মাসুম বলেছেন: ব্লাক হক ডাউন রাখলে প্লাটুনসহ অনেক ছবি রাখতে হবে লিস্টে। সেই জন্য এড়িয়ে গেছি। তবে ওয়ার ফটোগ্রাফার অবশ্যই থাকা উচিৎ।
৩০. ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৬
শিরোনামহীন বলেছেন: সিভি টা কার লাগবে শুনি? :@
১৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: হাহাহাহাহাহা। দেখা যাক। সময় আসুক

৩১. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৯
মাহবুব রনী বলেছেন: আমার একটাও কমন পড়ে নাই। আশা করছি এক সময় দেখে ফেলবো।
৩২. ২৪ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৯
আই আনাম বলেছেন: আপনি তো ভাই অনেক উচুঁ মাপের একজন চলচ্চিত্র বিশ্লেষক ও দর্শক। উপরের ছবিগুলোর মধ্যে দ্য কনস্ট্যান্ট গার্ডেনার ও দ্য ইনসাইডার দেখেছি। আমার প্রিয় ছবিগুলোর মধ্যে এগুলোর অবস্থান। ১,২,৩,৪,৭ ও ৯ নং ছবিগুলো তো বাজারে দেখিনি কখনও। কোথায় পাওয়া যাবে?
৩৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
মাহবুব সুমন বলেছেন: Kongekabale (2004) , ডেনিশ মুভি। দেখতে পারেন।
৩৪. ০৪ ঠা মে, ২০০৯ বিকাল ৪:৩৩
বাঙ্গাল বলেছেন: ডিরেক্ট প্রিয়তে। কত দিন মুভি দেখি না।
০৪ ঠা মে, ২০০৯ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: এর চেয়ে ভাল কাজ আর আমার কাছে কিছুই নাই।

৩৫. ২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫২
সর্বদাবেলায়েত বলেছেন: ধন্যবাদ পোস্টের জন্য।
৩৬. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:০৫
ফাহাদ চৌধুরী বলেছেন: ফেভ লিস্টে আড দিলাম। তবে "দ্য মানচুরিয়ান ক্যান্ডিডেট" মিস করছেন ।
৩৭. ২২ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৩
আলোর মিছিল বলেছেন: The Constant Gardener টা দেখছি। অসাধারন লাগছে। এইটা কি কোন সত্য ঘটনা অবলম্বনে লিখা??? এই category তে আরো কিছু ছবির নাম দিবেন প্লিজ!!!

 

মোট সময় লেগেছে ২.৮৭৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আকাল-তবু স্বপ্ন থাকে
বিরোধ-তবু স্বপ্ন থাকে
ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ