১.
ইত্তেফাকে কাজ করি। মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী। ইত্তেফাকে আসবে অফিস পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের জন্য। আমাদের বলা হলো অফিসে থাকতে। দিনের বেলা হলে অ্যাসাইনমেন্ট আছে বলে বাইরে থাকা যেতো। কিন্তু সন্ধ্যায় তো সে উপায় নেই। নিউজ রুমে আসলো মতিউর রহমান নিজামী। কোনা থেকে সবার সঙ্গে হাত মিলিয়ে মিলিয়ে আসছে। সঙ্গে আনোয়ার হোসেন মঞ্জু। আমার থেকে যখন একটু দূরে, আর তিন বা চার জনের পরেই আমি, তখন ধীর পায়ে চলে গেলাম বাথরুমে। একটু পরে দেখি আসলো আমীর খসরু (এখন ভোয়ায়), আর তার পিছনে রেজানুর রহমান (এখন আনন্দ আলো সম্পাদক)। নিজামীর সঙ্গে সেদিন আমরা তিনজন হাত মিলাইনি।
২.
সেসময়ে মনে হয়েছিল বিশাল এক কাজ করেছি। এখন মনে হয় আসলে আমার দৌড় এইটুকুই। এর চেয়ে বেশি কিছু করা কী সম্ভব আমি জানি না। একবার আমার সদ্য বিবাহিত বন্ধুর শ্বশুর বাড়ির এক আÍীয় আমাকে মওদুদীর বই উপহার দিয়েছিল, আমি রাস্তায় ফেলে দিয়েছিলাম। এমার দৌড় এই টুকুই। আমি পারি নাই বইটা তার মুখের উপর ছুড়ে ফেলতে বা নিজামীকে বলতে যে, তোর সাথে আমি হাত মিলাবো না।
৩.
স্বীকার করছি যে, ব্লগে যখন আসি তখন জামাত শিবিরের বিরুদ্ধে পোস্ট লিখতে আরেকটা নিক নিয়েছিলাম। মনে হয়েছিল, আমার নিজের নামটা এ েেত্র ব্যবহার করা ঠিক হবে না। তখন কি হয়ে যায় কে জানে। তারচেয়ে শওকত হোসেন মাসুম সুশীল টাইপ ব্লগ লিখুক, আর অন্য নিকটা লিখবে স্বাধীনতা বিরোধীদের নিয়ে। আজ না হয় নিকটার নামও বলে দিই, আমি সাগর। আমার দৌড় আসলে এই পর্যন্তই।
৪. গতকাল রাতে মেসেঞ্জারে একজন ব্লগার খুব মন খারাপ নিয়ে আমাকে নক করলো। পিয়াল রাজাকারগুলার হাতে একটু দুর্বল অস্ত্র তুলে দিয়েছে এতেই তার মন খারাপ। আমি আসলে তখনও বিষয়টি নিয়ে তেমন ভাবতে পারিনি, অফিসের কাজের জন্য। আমি তাকে বললাম, চিন্তা কইরেন না, কয়দিন চিল্লাচিল্লি করে সব ঠিক হয়ে যাবে। আর পর্ণ নাইটে একেবারেই যায় না এমন কে আছে?
৫.
আমি মনে করি আমি স্বাভাবিক মানুষ। এখনো সুন্দরী মেয়ে দেখলে তাকাই, বেশি সুন্দর হলে বেশি তাকাই। ফিগার ভাল হলে আরেকটু বেশি তাকাই। যখন প্রথম ইন্টাননেট ব্যবহার করি তখন পর্ণ সাইটগুলো খুব ঘোরাঘুরি করতাম। বন্ধুরা মিলে সেইসব সচল ছবি দেখিনি তাও না। কিন্তু এসব চিত্তচাঞ্চল্য বেশি দিন থাকে না। মাদক নেশার কথা শুনেছি, কিন্তু কখনো পর্ণ নেশা শুনিনি। এ বিষয়ে নেশা আসলে হয় না, বা থাকে না।
৬.
আরিফ জেবতিক যেমনটি বলেছে পিয়াল নিয়ে, অতোটা সুন্দর ভাষায় না বললেও বলা যায় যুদ্ধাপরাধীর বিচার বিষয়ে পিয়ালের নিরন্তন যুদ্ধ আমাকে বিস্মিত করে। লেগে থাকার এই যে বিষয়টি বেশির ভাগ মানুষের মধ্যেই থাকে না। পিয়ালের আছে। পিয়ালের ব্লগ ঘুরলে আমার মনে হয় যুদ্ধাপরাধী বা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে এই ব্লগে আসলে লেখার তেমন কিছু বাকি নেই। আমি এ বিষয়ে পিয়ালকে সালাম দেই। আমার দৌড় নিজামীর সঙ্গে হাত না মিলানো পর্যন্ত। কিন্তু পিয়াল আরও অনেক দূর যেতে চায়। আর এই পিয়ালের সঙ্গে আমার থাকতে ইচ্ছা হয়।
৭.
এই যুদ্ধ আমাদের যার যার জায়গা থেকে করতে হবে। কিন্তু যুদ্ধ করতেই হবে। যে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে সেখান থেকেই। যুদ্ধ চলবেই। পিয়ালের যুদ্ধ দেখেই আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে ছিলাম যে নিজের নামেই যুদ্ধ করতে হবে। তাই এখন আর যাওয়া হয় না অন্য নিকে। যুদ্ধ করলে করতে হয় প্রকাশ্যে। সেটাই করবো।
যুদ্ধ চলবে যার যার অবস্থান থেকে, কিন্তু চলবেই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪০টি মন্তব্য ১৩টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।