আমি এই মুহূর্তে নির্বাচন কমিশনে। সারারাত থাকতে হবে না বলেই মনে হচ্ছে। এখন প্রচুর চূড়ান্ত ফলাফল বেশি করে আসছে।
এখানে এখন প্রচুর মানুষ। তবে বিএনপি বা জামাতের কাউকে দেখা যাচ্ছে না। নির্বাচন কমিশন মহাব্যস্ত ফলাফল ঘোষণায়। চারদিকে খালি আওয়ামী লীগের লোকজনই দেখা যাচ্ছে।
সবচেয়ে করুণ অবস্থা দিগন্ত টিভির। তারা লাইভ দেখানো বন্ধ করে দিয়েছে। বুথ অন্ধকার করে বসে আছে।
১২টার দিকে জামাতের দুই-একজন ছিল। একজন এসে বললো যে, সে নাকি তাদের দেখে বলে এসেছে দ্রুত ক্ষুর কিনতে, তা না হলে চিনে ফেললে খবর আছে।
এখন এখানে নানা ধরণের রসিকতা চালু হয়ে গেছে। একটা প্রশ্ন সবাইকে করতে দেখলাম। সেটা হচ্ছে বিরোধী দলের নেতা কে হচ্ছেন? এরশাদ না খালেদা জিয়া? মনে হচ্ছে বিএনপির তুলনায় জাতীয় পার্টির আসন বেশি হবে।
বিএনপির তো এখন ফেল নিয়াই টানাটানি.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

