somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত এবার হাজির হবে তাদের নখ দন্ত নিয়ে

৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু লক্ষ্য করলেই দেখবেন মার্কিনীরা বাংলাদেশ জামায়াত ইসলামি (বাজাই) নামের দলটাকে বেশ গুরুত্বই দেয়। যুক্তরাষ্ট্র থেকে কোনো ছোট বা মহারথি টাইপ কেউ এসেছেন অথচ জামায়াতের সাথে কথা বলে নাই এমন একটি উদাহরণও দিতে পারবেন না। কূটনীতির পাড়ার সঙ্গে যাদের জানা শোনা আছে তারা জানবেন যে বাইরে থেকে কেউ এলে এরা বেশ কিছু মানুষের সঙ্গে অনানুষ্ঠানিক ভাবে কথা বলে। এর মধ্যে দেশের একজন বড় অর্থনীতিবিদ আছেন, বিশ্ববিদ্যালয়ের শিকও কয়েকজন আছেন। এদের সঙ্গে কথা বলার উদ্দেশ্য হচ্ছে তৃতীয় মতটা জেনে নেওয়া। তারপর তারা বৈঠক করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এক্ষেত্রে ও আওয়ামী লীগ ও বিএনপির নাম যে থাকবে সেটা স্বাভাবিক। এর বাইরে বিশেষ করে মার্কিনীরা জামায়াতের সঙ্গে বসবেই।
মার্কিনীদের খাতায় জামায়াত বাংলাদেশের তৃতীয় দল, জাতীয় পার্টি নয়। মার্কিনীদের এতো জামায়াত প্রীতি কেন?
৯/১১ -এর পর থেকে যুক্তরাষ্ট্রের আচার-আচরণ অনেকখানিই পাল্টে গেছে। তারা মনে করে জামায়াতের মতো দেশগুলোকে মূল ধারার (মেইন স্ট্রিম) রাজনীতিতে ধরে রাখাই তাদের জন্য মঙ্গল। মূল ধারার বাইরে নিয়ে গেলে তারা আসলে হুমকি হয়ে দেখা দেয়। তখন নানা ধরণের গোপন কর্মকান্ডে জড়িয়ে পরে। ফলে সমস্যা হয়ে দেখা দেয়। ইরাক যুদ্ধের সময়কার কথা মনে করুণ। বিএনপি-জামায়াত জোট তখন ক্ষমতায়। সে সময় কিন্তু বাংলাদেশে বড় কোনো অঘটন ঘটেনি মার্কিন দৃষ্টিকোন থেকে। রাস্তায় কিছু মিছিল হয়েছে, কিছু বিল্ডিং-এর কাঁচ ভেঙ্গেছে। মার্কিনীরা তাতে খুবই খুশী জামায়াতের উপর। তাদের ধারণা মতার রাজনীতিতে জামাত আছে বলেই বাংলাদেশে মার্কিন বিরোধী মনোভাব প্রকাশ করার সুযোগ অনেক কম। এমনকি অন্যান্য ধর্মাশ্রয়ী দলগুলোকে এসময় সংযত রেখেছিল ৪ দলীয় জোট।
নির্বাচনে এবার জামায়াতকে আবার রাস্তায় নামানো হয়েছে। নির্বাচনে ভরাডুবি ও যুদ্ধাপরাধীর বদনাম তাদের কোনঠাসা করেছে যে তা নিয়ে সন্দেহ নেই। এখান থেকে ফিরে আসা তাদের জন্য সহজ হবে না।
কোনঠাসা জামায়াত তাহলে কী করবে?
আমার ধারণা আওয়ামী লীগ সরকারকে অস্থিতিশীল করার জন্য বিএনপির চেয়ে জামায়াতই অনেক বেশি তৎপর থাকবে। বিশেষ করে বিচারের আতঙ্কে তাদের তৎপরতা একটু বেশিই থাকবে। তারা নানাভাবে সমস্যা তৈরি করতে চাইবে। শিবির আবার আগ্রহী হবে রগ কাটায়। বোমাবাজিতে তৎপর হবে জামায়াত।
জামায়াতের অর্থের অভাব নেই। নেই দেশি-বিদেশি পৃষ্ঠপোষকের অভাব। বাইরের অর্থ আছে। আছে ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠান। সুতরাং আওয়ামী লীগকে সতর্ক থাকতে হবে সব দিক থেকেই।
জামায়াত আবার তাদের নখদন্ত নিয়ে হাজির হবে। দেখাবে তাদের আসল রূপ। দীর্ঘদিন পর তারা অস্তিত্বের সংকটে পড়েছে। ফলে টিকে থাকতে জামায়াত এমন কিছু নেই যা করবে না, এমন কিছু নেই যা তারা করতে পারে না। সবাই সাবধান।

৩৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×