আমার প্রিয় পোস্ট

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

২০০৮ সালের সেরা মুভি

০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৬

শেয়ারঃ
0 0 0

জনপ্রিয় বা ভাল ছবি মানেই ব্যবসাসফল ছবি না। আবার ব্যবসা সফল ছবিই ভাল ছবি নাও হতে পারে। চলে গেছে ২০০৮। অসংখ্য ছবি মুক্তি পেয়েছে বছরটিতে। সফল হয়েছে এসন ছবির সংখ্যাও কম নয়। ভাল ছবি এবং ব্যবসা সফল ছবিগুলোর তালিকা দেখে ছবি দেখার পর্বটা ভালভাবে চালানো যায়।

বক্স অফিস হিট

১.দি ডার্ক নাইট: আয় করেছে ৫৩০,৭৫০,২২৮ ডলার। ব্যাটম্যান সিরিজের সর্বশেষ ছবি। বছরের অন্যতম ভাল ছবি হিসেবে সমালোচকদের তালিকায় আছে এটি। আরেকটি তথ্য হচ্ছে ডার্ক নাইট টাইটানিকের পরে সেরা ব্যবসা সফল ছবি।
২.আয়রন ম্যান: ৩১৮,৩১৩,১৯৯ ডলার আয় করেছে। এটিও ডার্ক নাইট ঘরানার ছবি। অ্যাকশনে ভরুপুর।
৩.ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দি কিংডম অব দি ক্রিস্টাল স্কাল: আয় করেছে ৩১৭,০২৩,৮৫১ ডলার। এন্টারটেইনার হিসেবে ঠিক আছে। তবে প্রত্যাশা বোধহয় পূরণ হয়নি ছবিটা দেখে।
৪. হ্যানকক: ২২৭,৯৪৬,২৭৪ ডলার আয় করেছে উইল স্মিথের এই ছবি। আবারও সুপারহিরো মার্কা ছবি।
৫.ওয়াল-ই: ২২৩,৭৪৯,৮৭২ ডলার আয় করেছে। অ্যানিমেশন মুভি। সমালোচকরদেরও অনেক পছন্দের ছবি।
৬.কুং ফু পান্ডা: ২১৫,৪৩৪,৫৯১ ডলার। আরেকটি অ্যানিমেশন।
৭.মাদাগাস্কার: এস্কেপ টু আফ্রিকা: ১৭২,৩৩২,০০০ ডলার। অ্যানিমেশন, সিক্যুয়াল।
৮.টুয়েলাইট: ১৬৯,৯২৫,১৬৯ ডলার। থ্রিলা, রোমান্টিক, টিন মুভি। বছরের শেষ দিকে মুক্তি পায়।
৯.কোয়ান্টাম অব সালোস: ১৬৪,৩০২,৬৫৯ ডলার। জেমস বন্ড সিরিজের সর্বশেষ ছবি। খুব বেশি ভাল লাগে নাই।
১০.হরটোন হিয়ারস এ হু: আবারো অ্যানিমেশন। পাবলিক এতো কার্টুন ছবি দেখে?


ভাল ছবি, সেরা দশ

এই তালিকা সমালোচকদের করা। এখানে ২০০৮ সালে মুক্তি পাওয়া সব ধরণের, সব ভাষার ছবি স্থান পেয়েছে। মেটাক্রিটিক কম গত বছরে মুক্তি পাওয়া সব ছবির সমালোচনা ও সমালোচকদের দেওয়া স্কোর হিসেব করে সেরা দশের তালিকা দিয়েছে।

১.ফোর মান্থ, ত্রি উইক অ্যান্ড টু ডেজ: রুমানিয়ার ছবি। কমিউনিজমের শেষ সময়ের ঘটনা। দুই বান্ধবীর গল্প। এক বান্ধবী গর্ভপাত ঘটাতে চায়। সেটি নিয়েই ঘটনা। সমালোচকরা উচ্ছসিত এই ছবিটা নিয়ে।
২.দি ক্লাস: ফ্রেঞ্চ মুভি। এক ফরাসী স্কুল শিকের ছবি। এরই মধ্যে অসংখ্য পুরস্কার পেয়েছে ছবিটি।
৩.ওয়াল-ই: অ্যানিমেশন। এটিকে সর্বকালের অন্যতম সেরা অ্যানিমেশন মুভি বলা হচ্ছে।
৪.ম্যান অন ফায়ার: একটা ডকুমেন্টারি। ফিলিপ পেটিট ১৯৭৪ সালে টুইন টাওয়ারের ঝুলানো তারের উপর উঠেছিলেন। মূলত সেটি নিয়েই এই ছবি।
৫.ওয়াৎজ উইথ বাশির: ইসরাইল, জার্মানি, ফ্রান্স ও আমেরিকা-সবারই সংশ্লিষ্টতা আছে এই ছবির সঙ্গে। লেবানন যুদ্ধের সময়কার ঘটনা নিয়ে ছবি। ছবিটা নিয়ে লেখালেখি পড়ে দেখতে ইচ্ছা করছে।
৬.স্লামডগ মিলিওনার: ইংরেজি ছবি। কিন্তু ঘটনা ভারত নিয়ে। মুম্বাইয়ের এক বস্তির ছেলের কাহিনী। মাত্রই দেখেছি। অসাধারণ। এটি নিয়ে আলাদা করে লেখার ইচ্ছা আছে। ঢাকায় ভাল প্রিন্ট পাওয়া যাচ্ছে। এর পরিচালক ড্যানি বয়েল।
৭.দি ফাইট অব দি রেড বেলুন: আরেকটি ফ্রেঞ্চ মুভি। একটি ছেলে ও তার মায়ের গল্প।
৮.দি এজ অব হ্যাভেন: জার্মানি ও তুরস্কের ছবি। তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ছবি। কাহিনী পড়ে দেখার ইচ্ছা হচ্ছে।
৯.আলেকজান্দ্রা: রাশিয়ার ছবি। আলেকজান্ডার সুখরবের ছবি। একটি যুদ্ধবিরোধী ছবি।
১০.দি ক্রিস্টমাস টেল: আবারো ফ্রেঞ্চ ছবি। ক্যাথরিন দানিয়ুব আছে। পারিবারিক সংকট ও দ্বন্দ্বের ছবি।

রেডিফ ডট কম প্রতিবছর সেরা ছবির তালিকা প্রকাশ করে। তারা এবার ভারতীয় ছবির বাইরে সেরা ছবির তালিকাও দিয়েছে। তালিকাটি দেখি-


১.স্লামডগ মিলিওনার: এর আর রহমান এই ছবির সুরকার। সব মিলিয়ে ভাল একটা ছবি।
২. দি ডার্ক নাইট: হিথ লেজার এই ছবির বড় আকর্ষণ
৩.ওয়াল-ই: সেরা অ্যানিমেশন। ফাইন্ডিং নিমো একই পরিচালকের ছবি।
৪.মিল্ক: হার্ভে মিল্কের কাহিনী। গে আন্দোলনের ছবি। আন্দোলনের সময় আততায়ীর গুলিতে খুন হয়েছিল মিল্ক।
৫.ফ্রস্ট/নিক্সন: ওয়াটারগেট কেলেঙ্কারির পর মতা নেই নিক্সন। তার সাক্ষাৎকার নিতে চায় সবাই। কিন্তু কথা বলেননি তিনি। ৩ বছর পর সাক্ষাৎকার দিতে তিনি বেছে নেন সাংবাদিক ডেভিড ফ্রস্ট কে। এটা নিয়েই ছবি। অবশ্যই দেখতে হবে।
৬.দি ভিজিটর: ৬২ বছরের এক বৃদ্ধের ছবি। শেষ বয়সে পিয়ানো শেখার সখ হয়। পরিচয় হয় এক দম্পতির সাথে। নিয়ে আসেন বাসায়। এরপরই ঘটতে থাকে ঘটনা।
৭.দি সিক্রেট অব গ্রেইন: ফ্রেঞ্চ মুভি। এক শিপইয়ার্ড শ্রমিকের কাহিনী। যার ইচ্ছা একটা রেস্তোরা খোলা।
৮.গোমোরাহ: ইতালির ছবি। ৬টি আলাদা আলাদা কাহিনী। বিষয় অপরাধ জগত।
৯.লিটল জিজুউ: ভারত নিয়ে আরেকটি ছবি। বিষয় পার্সি পরিবারের দ্বন্দ্ব ও সংঘাত।
১০.ভিকি ক্রিস্টিনা বার্সিলোনা: উডি এলেনের ছবি। বলা হচ্ছে তার সেরা ছবির একটি হতে যাচ্ছে ছবিটি। স্কারলেট জোহানসন ও পেনোলোপ ক্রজ আছে। আরও আছে নো কান্ট্রি ফর ওল্ড ম্যান খ্যাত জেভিয়ের বার্ডেম।
এইবার আসি ভারতের দিকে। ২০০৮ সালে প্রচুর ছবি মুক্তি পেয়েছে। অনেকগুলোই বক্স অফিস সাফল্য পেয়েছে। আবার ভাল ছবি হিসেবেও অনেকগুলো খ্যাতি পেয়েছে।

বক্স অফিস হিট: সেরা ১০
১.গজনি: আমির খানের ছবি। এখনো চলছে। প্রথম সপ্তাহে বক্স অফিস সাফল্য নতুন রেকর্ড করেছে।
২.সিং ইজ কিং: অয় ও কাটরিনার ফর্মুলা ছবি। একটা গান শুনে ভাল লাগলো। দেখা হয় নাই ছবিটা।
৩.দোস্তানা: জন আব্রাহাম, অভিষেক ও প্রিয়াঙ্কা। প্রেম, রোসান্স এই সব নিয়ে। দেখি নাই।
৪.গোলমাল রিটার্ণস: সিক্যুয়েল। অজয় দেবগান ও কারিনা। কমেডি। দেখি নাই।
৫.রব নে বা দে জোরি: শাহরুখ খানের ছবি। আদিত্য চোপরা পরিচালক। তেমন নাকি ভাল হয় নাই।
৬.জোধা আকবর: গানগুলা ভাল লাগছে। কাহিনী তেমন কিছু নাই, তারপরেও ভালই লাগে দেখতে।
৭.জানে তু.......না জানে না: আমির খানে ঘরের ছবি। এন্টারটেইনার হিসেবে খুবই ভাল। পাপ্পু ক্যান্ট ডান্স সালা........
৮.জান্নাত: এমরান হাশমি আছে। ক্রিকেট জুয়া নিয়ে ছবি। দেখে বিরক্ত হয়েছে। গানটাই খালি ভাল।
৯.রক অন: এক দারুণ এন্টারটেইনিং ছবি। ফারহান আখতারসহ অন্যরা অসাধারণ।
১০.এ ওয়েডনেসডে: সন্ত্রাসী কর্মকান্ডে বিরক্ত বা পিঠ ঠেকে যাওয়া এক সাধারণ মানুষের প্রতিশোধ নেওয়ার গল্প। অসাধারণ অভিনয় নাসিরউদ্দিন শাহের।

সেরা ভাল ছবি
এটাও রেডিফ ডট কমের নির্বাচন।
১.ওয়ে লাকি! লাকি ওয়ে!: অভয় দেউল আছে। পাওয়া যায় কিনা জানি না। ছবিটি অবশ্য চলেনি।
২.আমির: আবারও সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে ছবি । মেকিং বেশ ভাল।
৩.জানে তু..........ইয়া জানে তু: দেখতে ভালই লাগে। টাইম পাস মুভি।
৪.মিথ্যা: রনবির শোরে ও নেহা ধুপিয়া আছে। পাওয়া যায়, দেখি নাই।
৫.সিং ইজ কিং: ভাল ছবি? দেখি নাই। কেমনে কই?
৬.তাহান: সন্তোষ শিভানের ছবি। খুব ভাল বলে শুনেছি। এটা দেখার আগ্রহ আছে।
৭.মুম্বাই মেরি জান: সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে আরেকটি ছবি। মাধবন ও সোহা আলী খান আছে।
৮.তাসান: চরম ফ্লপ ছবি। সাইফ, অয়, অনিল ও কারিনা। দেখার কোনো আগ্রহ নাই।
৯.ইউ মি অউর তুম: অজয় দেবগানের পরিচালনা, কাজল আছে। অর্ধেক দেখেছিলাম। খুব টানে নাই।
১০.দশবিধানিয়া: ভেজা ফ্রাই খ্যাত বিনয় পাঠকের ছবি।









 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সিনেমা ;
প্রকাশ করা হয়েছে: আমার প্রিয় মুভি  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪০
হাসিব বলেছেন: বস একটা কথা কমু ?
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: বলেন, খারাপ কিছু করছি নাকি?

২. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৬
হিমালয়৭৭৭ বলেছেন: অনেকগুলো মুভিই দেখা হয়নি।।। এবার সময় করে দেখা যাবে।।। আপনাকে ধন্যবাদ।।
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: সময় করে দেখেন।

৩. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৬
হাসিব বলেছেন: না খারাপ কিছু না । তয় পত্রিকাআলারা (বিশেষ করে স্পোর্টস বিটের লোকজন) প্রায়ই কোন কিছুরে প্রশংসা করতে গিয়ে সেটারে সর্বকালের সেরা বলে বসে । এইটা কি ঠিক ? আমরা কি কৈতে পারি কোন কিছুরে যে এইটার থিকা ভালো জিনিস ভবিষ্যতে হৈবো না ?
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: ঠিক কইছেন। এইটা মনে হয় অল টাইম হিট-এই জাতীয় কথার বাংলা করে বলে। এই পর্যন্ত সেরা বলা যায় আসলে। আমি লেখার সময় সতর্ক থাকবো এইটা আপনাকে আজ বলতে পারি।

৪. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৭
বিষাক্ত মানুষ বলেছেন: বক্স অফিস হিটের সবগুলা দেখছি .. মোটামুটি একটাও ভালো লাগে নাই । সমালোচকদের লিস্টের দুই তিন্টা দেখা হয়েছে বাকি গুলো দেখে ফেলবো ...
হিন্দী এখন একেবারেই কম দেখি .. কেউ কোন সিনেমার খুব প্রশংসা করলে তখন দেখা হয় । সুতরাং লিস্টের বেশিরভাগ সিনেমাই অদেখা ।
গজনী দেখেছি আহামরি কিছু মনে হয়নি ।
স্লামডগ মিলিওনিয়ার দেখেছি , অসাধারন লেগেছে ।
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: ঠিক। কিছু ছবি অযতা হিট হয়, কেন হয় বোঝাই যায় না। হিন্দী আজকাল কেউ ভাল বললে তারপর দেখা হয়। স্লামডগ দেখে আমি মুগ্ধ। বিশেষ করে প্রশ্নগুলোর সাথে জামাল মালিকের জীবন কাহিনী মিলিয়ে দেওয়ায়া অসাধারণ উপস্থাপনা।

৫. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৮
জানজাবিদ বলেছেন: অনেক কষ্ট করেছেন মনে হচ্ছে, ধন্যবাদ।
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: কি কি ভালো শামীম? বসুন্ধরা সিনে কমপ্লেক্সে যান শামীম, সময় ভাল কাটবে :P

৭. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:০২
খলিল মাহমুদ বলেছেন: লিস্ট নিয়ে নিলাম। দেখবো সময় পেলে।
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: দেইখেন

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৬

লেখক বলেছেন: থেংকু

৯. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ম্যান অন ফায়ার কি ডেনজেল ওয়াশিংটনের ছবি না? অপহরণ নিয়ে যে মুভিটা?
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন: না না, এইটা একটা ডকুমেন্টারি। ডেনজেল ওয়াশিংটনের ছবিটা তো বেশ পুরোনো

১১. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৬
আছহাবুল ইয়ামিন বলেছেন: "দি ডার্ক নাইট" এর ব্যবসাসফল হওয়ার পেছনে কারণ আছে। জোকার চরিত্রে অভিনয়কারী Heath Ledger ছবিটি মুক্তি পাওয়ার আগেই মারা যান। ব্যবসায়ী প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স এটিকে অস্ত্র হিসেবে বেছে নেয় (এমনিতেও অবশ্য অসাধারণ অভিনয় করেছেন)। "দি ডার্ক নাইট" এর উইকিপিডিয়া এন্ট্রি থেকে তুলে দিলাম -

On January 22, 2008, after he had completed filming The Dark Knight, Heath Ledger died of a sleeping pill overdose, leading to intense attention from the press and moviegoing public. Warner Bros. had created a viral marketing campaign for The Dark Knight, developing promotional websites and trailers highlighting screen shots of Ledger as the Joker, but after Ledger's death, the studio refocused its promotional campaign

Click This Link)
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: আমি দেখি নাই। কেন জানি এই সব সুপার হিরো টাইপ ছবি আমাকে টানে না। তবে হিথ লেজার এই ছবির এত বড় সাফল্যের বড় কারণ এটা ঠিখ। সবাই তাই লিখছেন।

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: দেখতে হবে

১৩. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫২
জিগ স বলেছেন: হিন্দি বাদে বাকি ছবিগুলোর ইংরেজী নাম দিলে ভালো হত সার্চ দিয়ে দেখতাম ডাউনলোডের ব্যাবস্থা আছে নাকি।
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: পরের বার চেষ্টা করবো। আর ইংরেজি নাম দেওয়া তো আরও সহজ।

১৪. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫
ফিউশন ফাইভ বলেছেন: তালিকার মধ্যে হিন্দি যোধা আকবর এবং তাশান- এই দুটিই শুধু দেখেছি। আপনার আগের এক তালিকায় বসনিয়ার জাতিগত যুদ্ধ নিয়ে তৈরি স্যাভিওরের নাম দেখেছিলাম। এক কথায় দুর্দান্ত।
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: স্যাভিওর তালিকায় নাম দেখে দেখেছিলেন, নাকি আগেই দেখা। আসলেই দুর্দান্ত একটা ছবি।

১৫. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৭
হাসিব বলেছেন: বিমা, ওয়াল-ই আবার দেখতে বসো । এইটা নিয়া একটা রিভিউ লিখবো ভাবতেছি ।
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০৬

লেখক বলেছেন: জলদি দেন। রিভিউ পড়ার পর দেখার ইচ্ছা রইলো।

১৬. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৪
রাশেদ বলেছেন: অনেকগুলোই দেখা হয় নাই। দেখি বাছাই করে দেখে ফেলবো।
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৩১

লেখক বলেছেন: বাছাই করে আমারও অনেকগুলো দেখতে হবে। তবে প্রাপ্যতা একটা বড় বিষয়।

১৭. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৬
জেরী বলেছেন: পোস্টের ছবিটা দেখে ভয় পাইছি......।

আজ হিন্দি ছবির কথা বলবো......এ ওয়েডনেসডে ,আমির,তাহান,মুম্বাই মেরি জান ঝাকানাকা নাচ গানের ছবি না হলে ও ভালো লেগেছে ....অন্যরকম বলে। প্রথমে দেখতে বসে ভালো লাগে নাই কিন্তু পরে কি হবে এই কৌতুহলে বসে বসে ছবি গুলো দেখা হয়েছে।

জানে তু.......না জানে না,গজনি আমার কাছে ভালো মনে হয়েছে।
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১৫

লেখক বলেছেন: জানে না আমার কিন্তু বেশ ভালই লেগেছে। এ ওয়েডনেসডে ও আমিরও ভাল ছবি বলা চলে। তাহান দেখার ইচ্ছা আছে।

১৮. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৫
ইউনুস খান বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই ওরফে দুলাভাই। প্রিয়তে রেখে দিলাম। সময় করে দেখতে হবে.................
অনেকদিন সিনেমা দেখিনা................. অনেকদিন...................

ভালো থাকুন।
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: ওই মিয়া আমি আবার আপনার দুলাভাই হইলাম কবে?

১৯. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৯
মুকুল বলেছেন: এত ছবি কবে দেইখা শেষ করমু! :|
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: সব কি আর দেখা সম্ভব?

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৬

লেখক বলেছেন: হুমমমম মানে কি?

২১. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৫
ইউনুস খান বলেছেন: দুলাভাই এইটা পরে কমুনে কাহিনী কি ;)
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: বিবাহ কবে?

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন: /:)

২৩. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৮
আরিফুর রহমান বলেছেন: মানে নাই ভাইজান, এক্টা ঘুরান দিয়া গেলাম, তারই আওয়াজ, এই আর্কি!
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২১

লেখক বলেছেন: সময় পাইলে অফিসও ঘুরান দিয়া যাইয়েন।

২৪. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪১
অচেনা বাঙালি বলেছেন: মন খারাপ ক্যান? দুলা ভাই এর নাম শুনে আরিল দুলা ভাইএর কথা মনে পড়ল। B-)
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০০

লেখক বলেছেন: মন খারাপ না। দুলাভাই কেমনে হইলাম সেইটাই ভাবতাছি।

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: হুমমমমমম

২৬. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩০
ইউনুস খান বলেছেন: বিবাহযে কভে দুলাভাই সেইটা একমাত্র আল্লাহই জানে।

সবাই ভাবুক কেন দুলাভাই ;)
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: আহারে.......

২৭. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৭
মেসবাহ য়াযাদ বলেছেন: অনেকগুলান দেখি নাই...। আফসুস (দুলাভাই) !!!
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: আবার দুলাভাই? কেমনে কী

২৮. ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৩
জিগ স বলেছেন: মুম্বাই মেরি জান একটা বস ছবি। জানে তু ঠিক আমার টাইপের না...তবে ফেব্রুয়ারীতে মুক্তি পাচ্ছে "নো স্মোকিং" খ্যাত (নাকি কুখ্যাত?) বস মেকার আনুরাগ কাশ্যপ এর "ডেভ ডি" ইট্স আ মাস্ট সি ;)
২৯. ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৩
জিগ স বলেছেন: মুম্বাই মেরি জান একটা বস ছবি। জানে তু ঠিক আমার টাইপের না...তবে ফেব্রুয়ারীতে মুক্তি পাচ্ছে "নো স্মোকিং" খ্যাত (নাকি কুখ্যাত?) বস মেকার আনুরাগ কাশ্যপ এর "ডেভ ডি" ইট্স আ মাস্ট সি ;)
৩০. ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩১
ফিউশন ফাইভ বলেছেন: না, অনেক আগের দেখা ছবি স্যাভিওর। আমি এই ধরনের ছবির মহাভক্ত।
আপনার আগের তালিকার ছবিগুলো কোথায় পাবো? ডিভিডিতে পাওয়া যাবে কি?
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: বেশিরভাগ ডিভিডিই এখন পাওয়া যায়। মিসিং না পাওয়া যাচ্ছে না।

৩১. ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫২
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: অয় লাক্কি, লাক্কি অয় এর লিংক... প্রিন্ট খারাপ না =

Click This Link
৩২. ০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:০৭
বিষাক্ত মানুষ বলেছেন: @হাসিব ভাই - ওয়াল-ই দেখছি । ঠিকাচে আবার নামায়া দেখুম নি । তাড়াতাড়ি রিভিউ দিয়েন । অপেক্ষায় বয়া রইলাম
৩৩. ০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১০
ইউনুস খান বলেছেন: দুলাভাই আমি কয়েকখান কবিতা লিখছিলাম, আপনার পদধূলি চাচ্ছি। সময় করে পইড়েন।
৩৫. ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ২:০৬
অবাঞ্চিত বলেছেন: আয়রন ম্যানকে ডার্ক নাইট ঘরানার ছবি বলা কি ঠিক?

 

মোট সময় লেগেছে ০.৯৭৭৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আকাল-তবু স্বপ্ন থাকে
বিরোধ-তবু স্বপ্ন থাকে
ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ