আমার প্রিয় পোস্ট

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

২০ বছর পর খুঁজে পাওয়া একটা গান

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৭

শেয়ারঃ
0 0 0

ছোট বেলায় বিটিভিতে দুটা সিরিয়াল দেখতাম। তুমুল জনপ্রিয় ছিল। অপেক্ষায় থাকতাম সিরিয়াল দুটির জন্য। একটি হল, সিক্স মিলিয়ন ডলার ম্যান, আরেকটা বায়োনিক ওমান। তথাকথিত রোবট মানুষ তারা, দূর্ঘটনার পর তাদের শরীরে এখন নানা ধরনের কলকবজা।
যতদূর মনে পড়ে গানটা শুনেছিলাম এই সিরিয়ালে। একটা পর্বে সিক্স মিলিয়ন ডলার ম্যান মানে লি মেজর্স অথবা বায়োনিক ওমান বা লিন্ডসে ওয়াগনার আহত হয়। সেই পর্বে দুজনে একসঙ্গে অভিনয় করেছিল।
সম্ভবত সেই পর্বে গানটা প্রথম শুনেছিলাম। যতদূর মনে ঘোড়ায় পড়ে বেড়াচ্ছিল দুজন, আর গানটা হচ্ছিল।

Woman- Jimmy please say you'll wait for me
I'll grow up someday you'll see
Saving all my kisses just for you
Signed with love forever true.

Man - Joni was the girl who lived next door
I've known her I guess ten years or more.
Joni wrote me a note one day.
And this is what she had to say.

Woman-Jimmy please say you'll wait for me
I'll grow up someday you'll see
Saving all my kisses just for you
Signed with love forever true.

Man- Slowly I read her note once more
Then I went over to the house next door
Her tear-drops fell like rain that day
When I told Joni what I had to say.

Man- Joni, Joni please don't cry
You'll forget me by and by
You're just fifteen and I'm twenty two,
and Joni I just can’t wait for you.

Man - Soon I left out little home town,
Got me a job and tried to settle down
But these words kept haunting my memory,
the words that Joni said to me.

Woman- Jimmy please say you'll wait for me
I'll grow up some day you'll see
Saving all my kisses just for you
Signed with love forever true.

Man - I packed my clothes and I caught a plane
and I had to see Joni. I had to explain,
how my heart was filled with her memory
and ask my Joni if she marry me

I ran all the way to the house next door
but things weren't like they were before
My tear-drops fell like rain that day
When I heard what Joni had to say.

Woman- Jimmy, Jimmy please don't cry
You'll forget me by and by.
It's been five years since you've been gone
Jimmy, I - (married) - your best friend John.

স্মৃতি প্রতারণাও করতে পারে। হয়তো শুনেছিলাম অন্য কোথাও। তবে গানটা সেই যে কানে ঢুকে গেল, আজ অব্দি রয়ে গেছে। কে গায়, কোন অ্যালবাম কিছুই জানতাম না। কোথায় পাওয়া যাবে না তাও জানতাম না। ফলে একসময় হারিয়ে গেলো গানটা। মনে পড়ে কিন্তু শোনা হয় না।
তারপর এলো মোবাইলের যুগ। হঠাৎ একদিন দেখলাম এই গানের চারটা লাইন ওয়েলকাম টিউন হিসেবে পাওয়া যাচ্ছে। নিয়ে নিলাম। ছিলো কিছুদিন আমার ফোনে। পরে বাদ দিয়ে দিলাম, কারণ আমি তো শুনতে পেতাম না গানটা। অন্যরা শুনবে আর শুনতে পারবো না তা তো হয় না।

সেদিন ইন্টাননেটে গান ঘাটতে গিয়ে আবার পেলাম গানটা। ২০ বছরেরও বেশি সময় পর আবিস্কার করতে পারলাম গানটার পুরো লিরিক, গায়ক-গায়িকার নাম ইত্যাদি।

মার্কিন কান্ট্রি সিঙ্গার কনওয়ে টুইটি এর মূল গায়ক। সাথে জনি লি। জনি লি টুইটির মেয়ে। যদিও গানটা রোমান্টিক গান। ১৯৭৫ সালের গান এইটি। বাবা-আর মেয়ের অসাধারণ এই গান এখন আমি শুনছি প্রতিনিয়ত।


এখান থেকে গানটা ডাউনলোড করা যাবে http://media.17vn.com/v/NDg2NjYwN2E4.html

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গান-বাজনা ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৩
ফারহানা আহমেদ বলেছেন: আমি ছুডু আছিলাম, ইংলিশ কিচ্ছু বুঝতামনা, তাও দেখতাম বাসার সবার সাথে
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: আমরাও ছুডু ছিলাম একদিন

২. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৫
জিকো বলেছেন: যখন খুব ছোট ছিলাম বিমল মিত্রর একটা বই নাম- উপকন্ঠে স্কুল থেকে পড়তে এনেছিলাম। কিন্তু আম্মার করনে পড়তে পারলাম না। গতকাল বইটা পেলাম। আমি অবশ্য খুব বেশী খোজাখুজি করি নাই কিন্তু আমার একটা আক্ষেপ মিটল।

গল্পটা তো প্রায় একই রকম।....
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: উপকন্ঠে কি বিমল মিত্রের? নাকি গজেন্দ্রনাথ মিত্রের?

৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৬
ফ্রুলিংক্স বলেছেন: ১০৭৫ সালের গান এইটি!!!!! (এডিট করেন)

গান শুনার সময় কই?? ছবি দেখার উত্তেজনায় হাত পা.... (হড়ড়)

মাঝে মাঝে ইউ টিউবে ঐছবিগুলো দেখার চেষ্টা করি। কিন্তু আগের মতো আর ভালো লাগে না
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: ঠিক কইরা দিতাছি। ১৯৭৫ হবে। ধন্যবাদ আপনারে।

৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪২
মুহিব বলেছেন: গান তো বুঝতাম না কিন্তু সিরিয়াল শুরু হওয়ার মিউজিক শুনতাম।
৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৪
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আহারে... সে এক সময় ছিল...
সিক্স মিলিয়ন ডলার ম্যান.. বায়নিক ওমেন... ওয়ান্ডার ওমেন... ইনক্রেডিবল হাল্ক.... কোজাক... ডালাস... নাইট রাইডার... দা এটিম... কত্তকি :)

তবে কার্টুন প্রিয় ছিল থান্ডারক্যাট :)

গানটা জোশ... +
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: আরও ছিল হাওয়াই ফাইভ ও, ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট, দি সেইন্ট, ম্যানিমাল আরও কত্তকি....

৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৪
মাহবুব সুমন বলেছেন: মনটা উদাস হয়ে গেলো :(
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫২

লেখক বলেছেন: কি কি মনে পড়লো?

৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫০
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ঠিক কৈছেন... বুড়া হৈয়া যাইতাছি ... র‌্যামের ঘাটতি হৈতাছে :)
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: রয়ে সয়ে খাওয়া দাওয়া করেন।

৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০০
বিষাক্ত মানুষ বলেছেন: সব সময়ের প্রিয় গান ।
সিক্স মিলিয়ন ডলার ম্যান আর বায়ওনিক ওম্যান মনে হয় আমাগো জন্মের আগের অথবা বেশি ছোট ছিলাম । তবে টারজান আর ইনক্রেডিবল হাল্ক এর কথা মনে আছে ।

মিয়া ভাই .... এই গানটার থিম নিয়ে নির্মিত একটা নাটক দেখলাম সেইদিন -- "শেষের কবিতার পরের কবিতা"
পুরোটা কাহিনী এই গান থেকে নেয়া । পারলে দেইখেন নাইকা পছন্দ হইছে খুব :D
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০০

লেখক বলেছেন: দেখিনাই, ইচ্ছাও করতাছে না। নোবেল আর মীম নাকি অভিনয় করছে। দুইটাই অভিনয় জানে না।

১০. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৫
শামায়েল বলেছেন: কিছুই মনে নাই। খালি ইনক্রেডিবল হাল্ক আর আমাদের রবীউলের ক্লিপটা মনে আছে। কদিন আগে স্টার ওয়ার্লডে দেখেছিলাম বায়নিক ওম্যান এর নতুন সিরিয। নাইকাটারে খুব ভালা পাইছি। ;)
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: সিরিজটা কেমন হইছে?

১১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১০
গুপী গায়েন বলেছেন: আমার হেব্বি পিড়ীয় গান রে ভাই। ধইন্যাপাত্স...

এই গানটা হালে জনপ্রিয় করসে কে জানেন? মোস্তফা সরওয়ার ফারুকী তার 'ব্যাচেলর' এ (যদি আমার ভুল না হয় ;()।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৫

লেখক বলেছেন: ব্যাচেলার ভুয়া। তাই ভুইলা গেছিলাম।

১২. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৫
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আরে ব্যাচেলরতো ওইদিনে মুভি... এইগান আমাগোর কাছে তারো অনেক আগ থিক্কা প্রিয় এবং জনপ্রিয় :)
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: আপনার বয়সও তো কম না দেখতাছি

১৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৭
বুলবুল আহমেদ পান্না বলেছেন: গানটা এখনও প্রায়ই শুনি......
ইনফ্যাক্ট আমার মোবাইলের এমপিথ্রি কালেকশনেও রাখছি গানটারে....
১৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৭
কৌশিক বলেছেন: প্রত্যুর এই কয়দিনে ঘাটতি শুরু হইছে? মাশাল্লা হেভি সার্ভিস...
১৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২০
ঘনাদা বলেছেন: ওয়ান অ' মাই ফেভারিট!
১৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২২
জ্বিনের বাদশা বলেছেন: আহ! এই গান শুনে কতবার উদাস হিছিলাম!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: আমি তো এখনো হই। খারান আমার মোবাইলে আছে, এখনই আবার শুনতাছি।

১৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: কৌশিক বলেছেন: প্রত্যুর এই কয়দিনে ঘাটতি শুরু হইছে? মাশাল্লা হেভি সার্ভিস...
বুঝি নাই
কালকেও তো কৈ জানি দেখলাম মাসে লাখের হিসাব করতাছে ।
১৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৬
মিলটন বলেছেন: সিক্স মিলিওন ডলার ম্যানের স্লো মোশনে দৌড়ে আসার দৃশ্যটা খুব মনে পড়ে।
১৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৯
মামুন ইকবাল বলেছেন: ভাইয়া...। আমাকেতো আপণি এক ধাক্কায় ওতীতে টেনে নিয়ে গেলেণ ...। এখোনও স্ম্রীতির পাতায় কত্ত যে মধুর স্ম্রীতি চোখে ভাসে ............!!!
২০. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৩
খোলা_আকাশ বলেছেন: গানটা আমারো প্রিয়। অনেক দিন আগে একটা কান্ট্রি গানের এ্যলবাম কিনেছিলাম। সেখানে গানটা ছিল। ক্যাসেটটা এখনো আছে।
২১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৫
খোলা_আকাশ বলেছেন: পুরুষ কন্ঠটা অসাধারণ লাগে।
২২. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪১
মাহবুব সুমন বলেছেন: কৌশিক বলেছেন: প্রত্যুর এই কয়দিনে ঘাটতি শুরু হইছে? মাশাল্লা হেভি সার্ভিস...
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫০

লেখক বলেছেন: বই নাকি পলাইছে শুনলাম। প্রতুরে জিগাইয়া দেখেন।

২৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫২
কৌশিক বলেছেন: বুঝচি, রয়েসয়ে খাওয়ার বুদ্ধিটা কমিটি দেয় নাই!
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: এই বয়সে এতো কিছু শিখাইতে হইবে ঝানতাম না

২৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৩
বিষাক্ত মানুষ বলেছেন: এ্যাঁ !!!!!! তাই নাকি !!!!!!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: প্রতুরে জিগাও বউ কৈ?

২৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৯
মেসবাহ য়াযাদ বলেছেন: প্রত্যুর এই কয়দিনে ঘাটতি শুরু হইছে? মাশাল্লা হেভি সার্ভিস... আমার বেয়াই কৌশিকের এই মন্তব্যে ডাবল পেলাস.........
২৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:১০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ভিডিউ নাই গানটার? ইক্কটু দেখতাম:-B
২৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
~স্বপ্নজয়~ বলেছেন: আমিও অনেক খুজছি এই গানটা। অনেক অনেক ধন্যবাদ :) :)
২৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩০
ঝাড়ুদার বলেছেন: ধন্যবাদ :)
৩০. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০২
জেরী বলেছেন: বেশী ছোট ছিলাম তাই কিছু মনে পড়ছে না:(
৩১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৩
মুকুল বলেছেন: ২০ বছর পর হারিয়ে যাওয়া মানুষ খুঁইজা পাইয়া কি কোন লাভ আছে ? সেইটা কি আনন্দের হৈবো?
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৩

লেখক বলেছেন: গানটা শোনা না থাকলে শুইনা দেখতে পারেন।

৩২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৬
ফেরারী পাখি বলেছেন: আচ্ছা তিনটা ডানপিটে মেয়ে ছিল, কি জানি নাম-----উম চার্লিস এ্যান্জেল্স? আরেক টা হার্ট টু হার্ট না কি যেন-----আহারে! সেই যে আমার নানা রঙ্গের দিন গুলি রইলো না------


না, আপনার দেওয়া এই গানটারও কোন তুলনা নেই। এই গানটা শুনলে কার্পেন্টরের দুই ভাই বোনের কথা মনে হয়---- কি চমৎকার গান যে গাইছে দুই ভাই বোন!

ধইন্যা পাতা
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১২

লেখক বলেছেন: আপনারে হঠাৎ হঠাৎ দেখি। ভাল আছেন তো

৩৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৩
সামী মিয়াদাদ বলেছেন: ব্যাপক পছন্দের গান...ব্যাপক....আমি প্রথম শুনছি আমার বাপের কাছে। তাও হইবো প্রায় ১৫ বছর আগে। স্কুলে পড়তাম। হঠাত গানটা শুনে এতো ভাল্লাগছি্লো....সেই থেকেই এই গানের ভক্ত। এখনো শুনি মাঝে মাঝে। তবে মাধ্যম পাল্টাইছে। আগে শুনতাম ক্যাসেট প্লেয়ারে। এখন শুনি কম্পিউটারে। গানটা যেমন ছিলো তেমনি আছে।
৩৪. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৪
কালপুরুষ বলেছেন: আমার কাছে এই গানটি যে এ্যালবামে ছিল সেটার "এলপি" (লং প্লে রেকর্ড) ছিল। টার্ণটেবলে (রেকর্ড প্লেয়ার) শুনতাম। 'এলপি'টা আমার এক বন্ধুকে দিয়েছি। সে আবার পুরোনো রেকর্ড সংগ্রাহক। তার কাছে এখনো আছে সম্ববত। পরবর্তীতে এই গানের সিডি অনেক খুঁজেছি, পাইনি। তাই বহুদিন শোনা হয়নি। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
৩৫. ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৫
শিরোনামহীন বলেছেন: আমারে কৈতেন, আমার কাছে ছিলো :) কনওয়ে টুইটির গান
১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: ঝানতাম না রে আফু

৩৬. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৫
রবিন৭৫৭ বলেছেন: জটিল একটা গান
৩৭. ০৯ ই অক্টোবর, ২০১০ সকাল ৭:২১
রিফাত হক বলেছেন: অনেক পছন্দের একটা গান। তাই ++++++++++++++++

 

মোট সময় লেগেছে ০.৯৯৩৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আকাল-তবু স্বপ্ন থাকে
বিরোধ-তবু স্বপ্ন থাকে
ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ