somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোকামি

১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
গল্পটা এক সাংবাদিকের। নামটা আর বললাম না। ধরলাম তার নাম দবির। অফিসে ঢুকতে হয় ৪টার মধ্যে। দবির অফিসে আসলো। নিজের কম্পিউটার অন করতে গিয়ে দেখে কাজ হচ্ছে না। অন হলো না কম্পিউটার। আমাদের তথ্য প্রযুক্তি বিভাগের লোকজন বসে ৫ তালায়। দবির ফোন করলো সেখানে। তখন আমাদের নতুন পিএবিএক্স বসেছে। ফলে নাম্বার সব গেছে উল্টে-পাল্টে । ফোন চলে আসলো ডেপুটি চিফ রিপোর্টারের টেবিলে। তখন সেই টেবিলে বসে ছিল আরেকজন। ধরা যাক তার নাম টিপু।
দবির সমস্যার কথা বলতেই দুষ্টবুদ্ধির টিপু বললো- মনে হয় ভাইরাস ধরছে। আপনি হাত ধুইয়া কম্পিউটার অন করছেন? কে আর হাত-মুখ ধুয়ে কম্পিউটার অন করে। দবির বললো-না। তখন টিপু বললো-যান হাত ধুয়ে হাসেন। তারপর কম্পিউটার ওপেন করেন।
দবির ওয়াশরুমে গেল, হাত ধুইলো সাবান দিয়ে, তারপর আবার অন করলো কম্পিউটার। কিন্তু কম্পিউটার আর অন হয় না।
ততক্ষনে খবর হয়ে গেছে পুরা নিউজ রুমে।
২.
এই গল্পটা বায়রনের। বায়রনও একজন বড় পত্রিকার সাংবাদিক। আমরা সবাই গেছি কক্সবাজার। এক মাইক্রোবাসে ৭/৮ জন। আলাপ করছি বিভিন্ন বিষয় নিয়ে। দেশ-রাজনীতির মত বড় বড় বিষয় বাদ দিয়ে আলোচনা এসে ঠেকলো নারীতে। কোনটা কি রকম, ৩৪ না ৩৬ এইসব আর কি। হঠাৎ বায়রন আমারে জিগাইলো-আচ্ছা মাসুম, আপনারা যে খালি ৩৪ বা ৩৬ কন, কেমনে এতো হয়। আমি তো দেখি ৬ ইঞ্চির বেশি হয় না।
আমি এবার খাবি খাইলাম। কইলাম ৬ ইঞ্চি আবার আপনি কোথায় পাইলেন। বায়রন বললো-পাশে স্কেল বসাইয়া মাপলে তো ৬ ইঞ্চির বেশি হয় না।
আমি চোখ গোল গোল কইরা বায়রনের দিকে তাকাইয়া থাকলাম পাক্কা ১ মিনিট।
বাক্যহারা কোনোমতে জিগাইলাম, আপনি কি বালিশের পাশে সব সময় স্কেল নিয়া ঘুমাইতে যান??
৩.
এইবার আমার বোকামির কথা বলি। এটাই সবার সেরা বোকামির গল্প। তখন চাকরি করি। বাসার দোতালায় থাকে বাবা-মা। তিনতলায় একটা মাত্র রূম করা হইলো। সেখানে থাকি আমি একা। চারিদিকে খোলা ছাদ। আমার সম্পত্তি তখন একটা ল্যাপটপ, আইএসএন-এর ইন্টারনেট লাইন ও একটা সিডি প্লেয়ার। এবং অসংখ্য বই। ফোনের একটা প্যারালাল লাইন আমার রুমে।
ছাদে গেলে চারপাশে অনেক পরী দেখা যায়। রুমে থাকলে একজন পরী ফোন করে বলে ঐ গানটা একটু ফুল ভলিয়ম দিয়ে ছাড়তে। পরীরা আরো থাকে ফোনের লাইনের ওপাশে, ইন্টারনেট চ্যাটরুমে, রেস্টুরেন্টে, অটো রিক্সায় আর পর্দা তোলা রিক্সায়।
এই রকম এক জীবনে আমি চরম বোকামিটা করে ফেললাম। আমি বিয়ে করলাম।
৪৭টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×