আমার প্রিয় পোস্ট

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

সাংবাদিক জীবন ও কয়েকটা গল্পB-):P

২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪২

শেয়ারঃ
0 0 0

১.
শাহ এ এম এস কিবরিয়া তখন অর্থমন্ত্রী। সেবারই প্রথম ঢাকায় অনুষ্ঠিত হল দাতাগোষ্ঠীর বৈঠক। এর আগে এসব বৈঠক হতো প্যারিসে। গত আওয়ামী লীগ সরকারের শেষ সময়। রাজনৈতিক পরিস্থিতি ভাল না। বিএনপি সংসদ বয়কট করছে। প্রায়ই হরতাল হচ্ছে। বলা যায় রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল।
সেবার বৈঠকটা হলো হোটেল সোনারগাঁও-এ। আমরা সারাদিন লবিতে বসে থাকতাম সংবাদের আশায়। দুপুর থেকেই গুঞ্জন শুনছিলাম যে দাতাদেশগুলো রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা যৌথ বিবৃতি দিতে পারে। বিষয়বস্তু হবে রাজনৈতিক পরিস্থিতি ভাল না হলে সাহায্য তারা দেবে না।
তিনদিনের বৈঠক। নিয়ম ছিল প্রতিদিন বৈঠক শেষে সারাদিনের আলোচনা নিয়ে ব্রিফিং করবেন সে সময়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ড. মশিউর রহমান।
দ্বিতীয় দিন, ড. মশিউর রহমান ব্রিফিং করছেন। আমার পাশে দাঁড়ানো বিবিসির ঢাকা অফিসে সে সময়ের রিপোর্টার ফ্রান্সিস নামের এক মেয়ে। ব্রিফিং-এর মাঝ পথে ফ্রান্সিস প্রশ্ন করে বসলো দাতারা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো যৌথ বিবৃতি দিয়েছে কীনা? মশিউর রহমান অস্বীকার করলেন। কিছুপরে ফ্রান্সিস আবারো প্রশ্ন করলো। এবারেও মশিউর রহমান বললেন যে, রাজনীতি নিয়ে কোনো কথাই হয়নি। কিছুক্ষন পরে আবারো ফ্রান্সিসের একই প্রশ্ন। এবারো ড. মশিউরের অস্বীকার। এরকম ৫ বা ৬ বার হলো। প্রতিবারই অস্বীকার। সপ্তম বারের মতো একই ঘটনা ঘটলে ফ্রান্সিস আর নিজেকে সামলাতে পারলো না। ব্যাগ খুলে একটা কাগজ বের করে ড. মশিউরকে দেখিয়ে বললো রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যদি আলোচনাই না হবে তাহলে এটা কী?
ড. মশিউর বিব্রত এক চেহাড়া নিয়ে আস্তে করে চলে গেলেন। আর আমরা দৌঁড়ালাম ফান্সিসের পিছনে। বিবৃতি ফটোকপি করবে। সেবার এটাই ছিল লিড স্টোরি।
সেই ড. মশিউর রহমান এখন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ে উপদেষ্টা। ;)
২. গেছি অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সাক্ষাৎকার নিতে। সচিবালয়ে তাঁর রুমে। আমি আর আমাদের ফটোগ্রাফার, সম্ভবত ইত্তেফাকের আলম ভাই। বসে আছি। সাক্ষাৎকার পর্ব শুরুর আগে বললেন, তুমরা একটু বসো। আমি একটু ফুন করিয়া লই।

আমাদের বসিয়ে রেখে ফোন করলেন অর্থ প্রতিমন্ত্রী শাহ মো. আবুল হোসাইনকে। এই প্রতিমন্ত্রী তখন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তদারকি করতেন। আমরা কান পেতে রইলাম। শুনলাম ফোনের কহিনী। আগের দিন বন ও পরিবেশ মন্ত্রী শাহজাহান সিরাজের ছেলে গিয়েছিল গুলশানের ফু ওয়াং কাবে। সেখানে সম্ভবত কাব কর্তৃপরে সাথে কিছু একটা হয়েছে। শাহজাহান সিরাজ ফোন করে নালিশ করেছে সাইফুর রহমানের কাছে। এই সাইফুর রহমান ফোন করে বললেন যে, প্রতিমন্ত্রী যেন ফু ওয়াং কাবে এনবিআরকে পাঠায়, দেখতে তারা ঠিক মতো ট্যাক্স দেয় কিনা। মন্ত্রীর ছেলের সঙ্গে বেয়াদবী। X(
৩.
এবার একটু আলম ভাইয়ের কথা বলি।আলম ভাই নিয়ে অনেক অনেক মজার গল্প আছে। তিনি আবার পানীয় রসিক। গল্পটা বলি। বঙ্গবন্ধু গেছেন রাশিয়া সফরে। সঙ্গে আলম ভাই। দেশে ফিরলেন। আলম ভাইয়ের হাতে একটা ভদকার বোতল। সমস্যা তৈরি করলেন বঙ্গবন্ধু নিজেই। এয়ারপোর্টে কাস্টমস অফিসারদের বলে দিলেন যাতে কেউ বেআইনি কিছু নিতে না পারে। আলম ভাইরে আটকালো অফিসাররা।

বোতল নেওয়া যাবে না। আলম ভাই অনেক তর্ক করলেও কাজ হলো না। বঙ্গবন্ধুর নিষেধ আছে।
আলম ভাই তখন ভদকার বোতলটা খুলে সবার সামনে পুরো বোতল ভদকা খেয়ে ফেলে বললেন, -এইবার আমারে আটকাও।
এই গল্প আমার প্বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের কাছ থেকে শোনা। তিনি ছিলেন আলম ভাইয়ের পিছনেই।
৪.
বাংলাদেশ ব্যাংকের একজন গভর্ণর। নাম বললাম না সঙ্গত কারণেই। খবর দিলেন বাসায় যাওয়ার জন্য। তিনি একজন আমার ভাল সোর্স ছিলেন। অফিস থেকে বাসায় ফাইল নিয়ে যেতেন, আর আমি দেখে দেখে নোট নিতাম। একদিন এরকম তাঁর ড্রয়িং রুমে বসে কাজ করছি। তিনিও সামনে বসে আছেন। টুকটাক গল্প করছি। উঠলো এরশাদ প্রসঙ্গ। এরশাদকে নিয়ে তখন টানাটানি। এরশাদ হাসিনার না খালেদার?

গভর্ণর সাহেব একজন নেত্রীর নাম উচ্চারণ করে বললেন, আগের পাঁচ বছরে জেলে রেখে তাকে যে পরিমান যৌনযন্ত্রণা দেওয়া হয়েছিল, সেই যৌনযন্ত্রণা থেকে তাকে উদ্ধার করেছিলেন ঐ নেত্রী। সুতরাং এরশাদের উচিৎ না ঐ নেত্রীর বিপক্ষের জোটে যাওয়া। তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ‘এরশাদের সাব জেলে কে প্রথম গিয়েছিল জানেন? আমি সহজ নামটাই বললাম, কে জিনাত। তিনি একটু হাসি দিয়ে বললেন, হলো না। স......মাহমুদ।
যৌনযন্ত্রণা-নতুন একটা কথা শিখেছিলাম সেদিন। :P
৫.
এরশাদ প্রসঙ্গ যখন আসলো, একটা গল্প বলি। বলেছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। আমি তখন ইত্তেফাকে। এক রিপোর্টার্স মিটিং-এ তিনি এই গল্ল্পটা বলেছিলেন।

এরশাদ প্রায়ই অনেক সকালে মিটিং করার জন্য তাঁর বাসায় সব মন্ত্রীদের ডেকে পাঠাতেন। আর সবাইকে ছুটতে হতো। আর এভাবে ডাক পড়লেই শাহ মোয়াজ্জেম হোসেন ফোন করতেন আনোয়ার হোসেন মঞ্জুকে। বলতেন, ‘মঞ্জু, চলো ফাকিংহাম প্যালেস থেকে ডাক এসেছে’। :D
৬.
মাত্র মাস্টার্স পরীক্ষা দিয়েছি। ড. আতিউর রহমান তখন বিআইডিএস-এ। আমার বন্ধু বিন্দু তাঁর সাথে কাজ করে। সংবাদের অথর্নীতি পাতা দেখার জন্য প্রস্তাব দেওয়া হল তাঁকে। তিনি বলে দিলেন তার পছন্ত হয় আর অর্থনীতির ছাত্র পাওয়া যায় তাহলে তিনি সাহায্য করবেন।
আমি লেখলেখি করতাম। বিন্দু আমাকে ফোন করলো কাজটা করবো কিনা। না করে দিলাম একবাক্যে। সাংবাদিক হওয়ার ইচ্ছা ছিল না। পরে বিন্দু আবার দুইদিন পর ফোন দিল, আমারে পটাইলো। বললো যতদিন রেজাল্ট পেয়ে বিসিএস বা অন্য কোথাও চাকরি না পাই ততদিন তো করতে পারি। মাসে মাসে ৪/৫ হাজার টাকা পেলে ক্ষতি কি। আমিও ভাবলাম ক্ষতি কি? দেখা করলাম ড. আতিউর রহমানের সাথে। কথা বলে তিনি আমাকে নিয়ে গেলেন সংবাদে। আর আমি হলাম সাংবাদিক। সেই যে এই পেশায় ঢুকেছি, আজও আছি।

আমাকে সাংবাদিক বানিয়েছেন এই ড. আতিউর রহমান। আর আজ তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর নিযুক্ত হলেন। :)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গালগল্প ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৫
ইশতিয়াক অাহমেদ বলেছেন: বস! এখন কই আছেন? সমকাল নাকি?
২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: না ভাই। সমকালে না। প্রথম আলো্

২. ২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৪
ট্র্যানজিস্টার বলেছেন: "আগের পাঁচ বছরে জেলে রেখে তাকে যে পরিমান যৌনযন্ত্রণা দেওয়া হয়েছিল, সেই যৌনযন্ত্রণা থেকে তাকে উদ্ধার করেছিলেন ঐ নেত্রী। সুতরাং এরশাদের উচিৎ না ঐ নেত্রীর বিপক্ষের জোটে যাওয়া।"

"বলতেন, ‘মঞ্জু, চলো ফাকিংহাম প্যালেস থেকে ডাক এসেছে’।"

-----

কইষা প্লাস। সেরম লেখা।
২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: থেংকুরে ভাই।

৩. ২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৬
চাঙ্কু বলেছেন: তুমরা একটু বসো। আমি একটু ফুন করিয়া লই।

ছাইপুর রহমান কি সব ছাইপাশ বলে !!! :)
২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: ছাইপুর রহমান কি সব ছাইপাশ বলে !!! :)

২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: হাচা কথা।

২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: B-)

৬. ২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০২
কায়েস মাহমুদ বলেছেন: টেক্স মন্ত্রি ছাই-ফুর জয় হো
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৪

লেখক বলেছেন: হো...............জয়

৭. ২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
বাঙ্গাল বলেছেন: ভাইতো সব হাতি ঘুড়ার সাথে উঠা বসা করেন। যারা ছুডু থাকে হেরাও হাতি ঘুড়া হয়া যায়...সাবধানে থাইকেন...কুন দিন আবার ভুলে পারা দিয়া বয়। :)
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৮

লেখক বলেছেন: আমার চাকরিই এইরকম। সবার সাথে মিশতে হয়।

৮. ২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
রাজামশাই বলেছেন: আর আজ তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর নিযুক্ত হলেন।
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: হইলেন তো।

৯. ২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
পানকৌড়ি বলেছেন: জানার আছে অনেক কিছুই ।
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩১

লেখক বলেছেন: জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই

১০. ২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
মুক্ত বয়ান বলেছেন: জয় হো!!! ;)
আপনে তো মিঞা ব্যাপক আলেমদার পাব্লিক আছেন!!! :)
++
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩২

লেখক বলেছেন: মোটেই না। এইটা একটা চাকরি মাত্র। অন্য কোনো এলেম নাই।

১১. ২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
জ্বিনের বাদশা বলেছেন: আতিউর রহমানের জীবনী পড়লাম গতকাল ... ইন্সপায়ারিং!!!
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৪

লেখক বলেছেন: এইমাত্র তাঁকে ফোনে বললাম যে তাঁর জীবনি ব্লগে আর ইন্টারনেটে কেবল ঘুরছে এবং সবাই মুগ্ধ। তিনি বললেন যে, এটাতো তিনি অস্বীকার করতে পারেন না কোথা থেকে উঠে এসেছেন। বরং গর্ববোধ করেন।

১২. ২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
অদ্রোহ বলেছেন: কোন কুক্ষণেই না আপনি সাংবাদিকতা করতে গিয়েছিলেন( অবশ্য আমাদের জন্য সুক্ষণ তো বটেই,নইলে এই লেখা পেতাম কি করে:))।
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন: জাতির কি বড় ক্ষতি হইছে তাতে?

১৩. ২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
লুকার বলেছেন:

একটা বৈধ অর্ডার আন্ত:মন্ত্রণালয় বৈঠকে পাশ করায়া আনতে সাইফুররে ঘুষ দিতে হৈছিল ২০ লাখ। তার আগে পর্যন্ত আমার ধারনা ছিল উনি খুব দেশপ্রেমিক ও সৎ।

আতিউর সাহেবের কোন কাহিনী নাই?
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৪

লেখক বলেছেন: পুরাটা কন। শুনতে ও জানতে মন চায়।
ড. আতিউর তো মাত্র আসলো। তবে তিনি এরকম হবেন না।

১৪. ২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২১
পাগল রাজা বলেছেন: সব কিচু কইতে হয়নারে ভাইগ্না ;) ফখরুর গল্পটা সোন্দর।
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৭

লেখক বলেছেন: হুম। তয় মেলে নাইক্কা।

১৫. ২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
চাঙ্কু বলেছেন: আলম ভাইয়ের এই কাহানিটা আপনার ব্লগে না জানি অন্য কার ব্লগে মনে হয় আরও একবার পড়ছিলাম ;)
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: এইখানেই পড়ছেন।

২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৪১

লেখক বলেছেন: আমিও।

১৭. ২৯ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ড. আতিউর রহমানরে কৈয়েন যে বাংলাদেশ ব্যাংক থেকে যেন বিদিশিগো বাইর কইরা দেয়
৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: বিদিশারে? ;)

১৮. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:১৪
লীনা দিলরূবা বলেছেন: মজার সব ঘটনা জানানোর জন্য একশোটা প্লাস।

***গভর্ণর সাহেবরে বৈলেন আমরা তার ফ্যান;) তিনি যেন সুদের হার না কমান:)
৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: যে গরম। এখন ফ্যান হইলে চলবে না, এসি হইতে হবে।

১৯. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২৫
নুশেরা বলেছেন: মাসুমীয় লেখায় থাম্বস আপ!!!

৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: আপনিই খালি আমারে চিনলেন ;)

২০. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ভাইয়া ভালো লাগলো ,আপনি সবসময়ই ভালো লেখেন


কিন্তু আতিউর স্যার এর প্রতি আমাদের এক্সপেকটেশন কম ই রাখা উচিৎ।এখানে মনিটারি পলিসি তৈরি হয় যে জায়গায় তাদের আটকানো গভর্নরের পক্ষে কতটাই সম্ভব ? ইনভেস্টমেন্ট এর বিরুদ্ধে যায় এমনভাবে ইনটারেস্ট রেট ক ঠিক করার মহান বুদ্ধি যারা দিচ্ছে তাদের তাড়া কমাতে হলে মুহিত কে কিছু করতে হবে।

ভাইয়া ,পত্রিকা বা এখানে কোথাও এই মুহিত সাহেবের বেইল আউট এর কোনো লেখা পেলাম না আপনার ?ইনি প্লাস্টিক,কসমেটিকস এসব খাতে কি ভেবে টাকা দিচ্ছেন ?এগুলো কবে থেকে আমাদের প্রধান শিল্প ?

(অট : ভাইয়া কোন ইউনিভার্সিটি ?)
৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: বেইল আউট পরিকল্পনা তো মাত্র শুরু। তাও তিনমাসের জন্য। এরপর দেখি কি হয়।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের।
মিললো?

২১. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:০৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: কেম্নে যে আপ্নে নিজের নামে ব্লগিং করেন সেইটাই বুঝি না/:)
৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: এইসব নিয়া এখন আর ভাবি না।

২২. ২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩২
আকাশ_পাগলা বলেছেন: ভাল লিখেছেন। +

বড় বড় অনেক মন্ত্রী মিনিস্টারের সাথে চলেন দেখি !!!
ভাল ভাল। তবে, এরা আমার এলাকার ছোট ভাই।
খেক, খেক।(জাস্ট কিডিং)

প্রথম আলোতে একটা সাক্ষাতকার দেয়ার খুব ইছা। কী করতে হবে ভাই ?? খেক খেক।
৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন: বড় বড় মন্ত্রী মিনিস্টারের সাথে চলি না। নিউজের আশায় তাদের পিছন পিছন ঘুরি।

২৩. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১:০২
আসিফ রহমান বলেছেন: স... মাহমুদটা ক্যাঠা গো বছ?
৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন: ভাবতে থাকেন। সবিতা, কবিতা, সখিনা, সরিতা, নরিতা,------কত কিছুই তো হইতে পারে।

২৪. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ২:২০
মাহবুব রনী বলেছেন: ভাল, মজাদার, স্বাস্থ্যবান লেখা। ড. আতিউর রহমানকে যতোবার দেখেছি যথেষ্ট ভদ্র, জ্ঞানী, সৎ মনে হয়েছে।
৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:০৬

লেখক বলেছেন: একমত।

২৫. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:০০
রন্টি চৌধুরী বলেছেন: নেক্সট টার্মে আতিউর রহমান নিশ্চই অর্থমন্ত্রী হচ্ছেন। বিকল্প তো কিছু দেখছি না।
৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৪

লেখক বলেছেন: মূল দলের বাইরে কাউকে অর্থমন্ত্রী বানানো হবে বলে আমার মনে হয় না।

৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩০

লেখক বলেছেন: থেংকু আপনারে।

২৭. ৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৮
আতিক একটেল বলেছেন: আতিউর রহমান আপনাকে সাংবাদিক পেশায় আনছে। উনি কি এখন আপনাকে বাংলাদেশ ব্যাংকে ঢুকাবেন কিনা ঝাতি চিন্তায় আছে।
৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩২

লেখক বলেছেন: চিন্তার কিছু নাই। আমার কাজ খালি নিউজ করা, অন্য কিছু না।

২৮. ৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৫
মুহিব বলেছেন: তাইলে এখন সংবাদই সংবাদ। অগ্রিম শুভেচ্ছা।
৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪২

লেখক বলেছেন: হাহাহহাহা। কিছুটা সুবিধা তো হবেই।

২৯. ৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হুমম.....কিন্তয় খাতওয়ারি দেয়ার আগে খাত এর ইম্পর্ট্যান্স জানতে হবে তো...

মিলবে না কেন !!
.........................................
চার বছর ধরে খালি থিওরি ই গিললাম,রিয়েল এক্সপ্ল্যানেশন কিছুই বুঝি না,তাই জ্বালাচ্ছি ভাইয়া ,ডিপার্টমেনট এর বড় ভাই বলে কথা (আমি অবশ্য এখনো স্টুডেন্ট) ।সময় পেলে এই বেইল আউটের উপর একটু লাইট ফেললে ভালো হোতো :)

ভালো থাকুন ।
৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: হুম। চেষ্টা করি।
আমিও যখন পড়তাম বলতে গেলে তেমন কিছুই শিখি নাই। অথচ চাকরি করতে এসে অনেক কিছু শিখছি। আমি এখন ম্যাক্রো ইকনমি পড়াইতে পারবো। আর মাস্টার্স শেষে ধরতে গেলে কিছুই বুঝতাম না।

৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: জানার কোনো শেষ নাই................

৩১. ৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৫
জেড ইসলাম বলেছেন: মাসুম ভাইকে যতটা হাই প্রোফাইল ব্যক্তি জানতাম, তিনি তার চেয়েও বড় হাইপ্রোফাইল ব্যক্তি এবং লেখক।
চমৎকার লিখেছেন।
৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩০

লেখক বলেছেন: আরে ধুর। আমি খুবই সামান্য একজন সাংবাদিক। আর লেখাটাই আমার পেশা।

৩২. ৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫০
মুহিব বলেছেন: শোনা যায়নতুন গভর্নর মানুষটি আওয়ামী অর্থনীতিবিদ লীগের সাধারন সম্পাদক।

আশা করি তিনি কাজে ভাল হবেন।
৩০ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: এইটা আবার কোন লীগ? আশা করি।

৩৩. ৩০ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৫৪
মেহবুবা বলেছেন: আতিউর রহমান তার বরাবরের সুনাম অক্ষুন্ন রাখুন তাই কামনা করছি ।
৩৪. ৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:১৪
ব্লগবন্ধু বলেছেন: ডঃ আতিউর রহমান কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন, সেটা একটা বড় প্রশ্ন । তবে মিডিয়ার কল্যাণে তাকে যতটা দেখেছি. ব্যক্তিত্ববান বলেই মনে হয়েছে । আশা করি তার নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে কাজ করতে পারবে । ফাইল নিয়ে আতিউর রহমান পূর্বসরীদের মতো অর্থ মন্ত্রণালয়ে ছুটোছুটি করবেন না, এটাই প্রত্যাশা । এছাড়া, গভর্নর পদটি অত্যন্ত সম্মানীয় বিধায় "ওয়ারেন্ট অব প্রিসিডেন্স"-এ এর অবস্থান সচিবদের উপরে রাখা উচিৎ ।
০২ রা মে, ২০০৯ বিকাল ৩:০১

লেখক বলেছেন: মুভিপ্লাস-রাইফেলস স্কোয়ার

৩৬. ০৩ রা মে, ২০০৯ বিকাল ৫:৫১
রুখসানা তাজীন বলেছেন:
নিউজ করা কমিয়ে রম্য লেখায় বেশি সময় দেন। আমরা একটু হাসি-টাসি।
০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: নিউজ করা কমিয়ে দিয়ে চাকরি থাকবো না রে মাসুম ভাবী।

৩৭. ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
রুখসানা তাজীন বলেছেন: এই লোকরে তো ভালোই জানতাম X(
০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৭

লেখক বলেছেন: কোন লোকরে ছোটাপ্পি?

৩৮. ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
রুখসানা তাজীন বলেছেন: এখন ঠিক আছে। কোন লোক পরে বলব নে।
০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: আমি বুঝলাম, আমি তারে বুঝলাম :P

৩৯. ০৪ ঠা মে, ২০০৯ রাত ১২:০১
একলব্যের পুনর্জন্ম বলেছেন: মাসুম ভাই , আপনি কি একটু আমার লেখাটা দেখবেন ভুল কিছু আছে কিনা বা গ্যাপ কোন কোন জায়গায় ?কিভাবে ফিল করা সম্ভব ?

আমি জানি ভাইয়া অনেক ব্যস্ত , তবু যদি পারেন....
০৪ ঠা মে, ২০০৯ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: আপনার ব্লগে? দেখছি।

৪০. ০৪ ঠা মে, ২০০৯ সন্ধ্যা ৬:০০
মিলটনরহমান বলেছেন: শাহ এ এম এস কিবরিয়া তখন অর্থমন্ত্রী। সেবারই প্রথম ঢাকায় অনুষ্ঠিত হল দাতাগোষ্ঠীর বৈঠক। এর আগে এসব বৈঠক হতো প্যারিসে। গত আওয়ামী লীগ সরকারের শেষ সময়। রাজনৈতিক পরিস্থিতি ভাল না। বিএনপি সংসদ বয়কট করছে। প্রায়ই হরতাল হচ্ছে। বলা যায় রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল।
সেবার বৈঠকটা হলো হোটেল সোনারগাঁও-এ। আমরা সারাদিন লবিতে বসে থাকতাম সংবাদের আশায়। দুপুর থেকেই গুঞ্জন শুনছিলাম যে দাতাদেশগুলো রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা যৌথ বিবৃতি দিতে পারে। বিষয়বস্তু হবে রাজনৈতিক পরিস্থিতি ভাল না হলে সাহায্য তারা দেবে না।


এই বৈঠকে আমিও ছিলাম সাথে জামাল ছিলো মনে আছে।
৪১. ০৪ ঠা মে, ২০০৯ সন্ধ্যা ৬:০২
রন্টি চৌধুরী বলেছেন: হা হা, লোকটার কীর্তি শুইনা আমাদের তা-জ্বীনের সিলটী মনে আঘাত লাগছে...হেহ হে :)
৪২. ০৪ ঠা মে, ২০০৯ সন্ধ্যা ৬:২১
মোঃ আমিন বলেছেন: বস " সাংবাদিক জীবন ও কয়েকটা গল্প-২" চাই। :) :!)
৪৩. ০৫ ই মে, ২০০৯ সকাল ১০:০২
রুখসানা তাজীন বলেছেন: রন্টিইইইইইইইইই, ছোট মুখে এত বড় কথা!!!!!! তোকে আজ শেষ করে ফেলব শয়তানননননন......

আমি তোমার ছাইফুর ছাছার কতা কই নাই। যার কতা কইছি, হে বুঝছে।
৪৪. ০৫ ই মে, ২০০৯ সকাল ১০:১৬
কালপুরুষ বলেছেন: লেখাটা ভাল লাগলো। অনেক না-জানা কথা জানলাম।
৪৫. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৪:১৩
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ভাইয়া , আমি ওল্ড ফোর্থ ইয়ার ,মানে এক্সাম শেষ হোলো এই এপ্রিলে....


ম্যাক্রো ফার্স্ট ইয়ারে আমাদের পড়িয়েছেন তসলিম স্যার , সেকেন্ড ইয়ারে কামরুন্নাহার ম্যাম ,
ফোর্থ ইয়ারে পড়ালেন নিগার নার্গিস ম্যাম (উনি মনে হয় আপনাদের পরে,তপন স্যারের ওয়াইফ )খুবই অসাধারণ প্রফেসর ,আমরা লাকি যে ওনার ক্লাস পেয়েছি ।
০৫ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: আহা। আপনাদের অনেক ভাগ্য। আমরা কখনোই কোনো টিচার পেলাম না ম্যাক্রোতে।
কাকনের একটা পোস্টে দেখলাম আপনিও বরিশালের। আমিওতো তাই। আমিও বরিশালে লেখাপড়া করছি।

৪৬. ০৫ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হ্যা এটা ঠিক ভাইয়া,মনে হয় যে কোনো ব্যাচ এর চেয়ে আমরা ভাগ্যবান ,রোমার কখনোই ডিপার্টমেন্ট এ আন্ডারগ্র্যাড এ পড়ানো হয়নাই ।আমরাই শুরু ।এখন অনেক টিচার আসছেন বাইরে থেকে ,অনেক পোটেনশিয়াল

ভাইয়া আপনি কত সালের ব্যাচ ?

আমি বরিশাল না,আমার মামাবাড়ি বরিশাল,কিছুদিন ছিলাম সেখানে ,থ্রি পর্যন্ত ।
আপনি কি জিলা স্কুল ?টাউনেই বাসা ?

ভালো থাকুন ভাইয়া ।
৪৭. ০৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
কাঙাল বলেছেন: সাংবাদিক জীবনের গল্প নিয়া একটা বই লেখেন ভাই। আমি পাবলিশ করমু খুশীমনে

 

মোট সময় লেগেছে ১.৫৫০১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আকাল-তবু স্বপ্ন থাকে
বিরোধ-তবু স্বপ্ন থাকে
ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ