নতুন বাজেট নিয়া আনন্দেই আছি। প্রতিবার বাজেট নিয়া মহা টেনশনে থাকি। কি হবে, কেমন হবে, ভাল করে লিখতে পারবো কিনা, নতুন কি কি থাকছে-ইত্যাদি ইত্যাদি। বাজেট দেওয়ার পর হাতে থাকে ৪ ঘন্টার মতো সময়। এতো কম সময়ের মধ্যে পুরো বাজেট নিয়ে পত্রিকা বের করা সহজ কাজ নয়। ফলে অনেক তাড়াহুরার মধ্যে লিখতে হয়।
এইবার তাড়াহুরা তেমন নাই। বাজেট তো ফাঁস হইছে এবার।পুরা বাজেট ছাপা হইয়া গেছে পত্রিকায়। তাই অর্থমন্ত্রী কি বাজেট দেবেন সবই জানা। আর আমি সকালে অফিসে আইসা রিপোর্ট লেখাও শুরু করছি। মোটামুটি লেখাও শেষ। এখন বাজেট দেওয়ার পর মিলাইয়া দেখলেই হবে।
এইরকম ভাবে বাজেট ফাঁস আগে কখনো হয়নাই। তথ্য অধিকার আইন পাশ হইছে। চাওয়ার আগেই পাওয়া যাইতেছে তথ্য। তথ্য পাওয়ার ক্ষেত্রে মহা স্বচ্ছতার মধ্যে এবার আমরা। তয় বাজেট ফাঁস করার প্রথম কৃতিত্ব আমাদের অর্থমন্ত্রীর। মাইক আর ক্যামেরা সামনে পাইলে অবলীলায় সব বলে দিছেন। তাই মোটামুটি বোঝাই যাচ্ছিল কি হকে যাচ্ছে। তবে রাজস্ব কার্যক্রম অংশটা পাওয়ায় বাজেট ফাঁস ষোলকলা পূর্ণ হইছে।
পয়শা দিলে যেমন বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র পাওযা যায়, তেমনি এবার এনবিআর থেকে বাজেটও পাওয়া গেছে। আর অর্থমন্ত্রলালয় থেকে পাওয়া গেছে বাজেটের সব ধরণের পরিসংখ্যান। বড়ই আনন্দে আছি। আনন্দে আছে ব্যবসায়ীরা। আগে থেকে বাজেট জানা থাকায় তাদের ব্যবসাটাও ভাল হইছে। যে তথ্য পাইতে তারা অর্থ খরচেও রাজী থাকে সেগুলা পাইছে বিনা পয়সায়। পুরা ডিজিটাল বাংলাদেশ এইবার।
তয় যন্ত্রণা অন্য জায়গায়। একজন সাবেক অর্থউপদেষ্টারে ফোন দিছিলাম বাজেটটা বিশ্লেষন কইরা একটা লেখা দেওয়ার জন্য। সে আমারে কাইল রাইত ১১টায় বলে, আজ বিকাল ৫টা থেকে রাত ১১ টা পর্যন্ত ৫টা চ্যানেলে সে যাইবো বাজেট নিয়া কথা বলতে। এইটা নিয়া এখনো যন্ত্রনায় আছি। যারেই ফোন করি সেই কয় চ্যানেলে যাইবো।
বড়ই যন্ত্রনা দেখতাছি। তয় আনন্দটাই বেশি।
যাই রিপোর্ট লেখি।
সাংবাদিক জীবন: বাজেট নিয়া বড়ই আনন্দে আছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩৭টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।