আমার প্রিয় পোস্ট

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

মুভি ব্লগ: তিন ভাষার তিন ছবি

১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:২০

শেয়ারঃ
0 0 0

আগে একটা গান শুনি। মরণ রে, তুঁহুঁ মম শ্যামসমান
১.
হঠাৎ কেন মরণের কথা। এই বয়সে মৃত্যু ভাবনা সহজে আসার কতা না। ‌মরিবার সাধও হয় নাই। তারপরেও ভাবলাম বিয়য়টি নিয়ে। একটা ছবি দেখে। জাপানের ছবি, ডিপারচারস (Departures)। এবার ছবিটা সেরা বিদেশি ভাষার ছবি হিসেবে অস্কার পেয়েছে।

আজকালকার জাপানি ছবি দেখা হয় না। কুরোসিওর বেশ ছবি দেখেছিলাম। সেগুলো ঠিক কালের বিচারে এখনকার বা তখনকার ছবি বলা যায় না।
আবার ডিপারচারস একেবারেই ২০০৮ সালের ছবিও বলা যায় না। কারণ এটি তৈরি করতে নাকি ১০ বছর লেগেছে। মৃত্যু যাত্রা নিয়ে ছবি। দাইগোর চাকরি চলে যায় অর্কেষ্ট্রা কোম্পানি থেকে। সে ফিরে যায় গ্রামে। সাথে ভালবেসে বিয়ে করা বউ। তাঁর মা রেথে গেছে থাকার একটা জায়গা। বাবা মাকে ছেড়ে চলে গিয়েছিল ৬ বছর বয়সে। দাইগো গ্রামে চাকরি পায় এক চিরবিদায় স্টোরে। (এইরকম কিছু)। জাপানে কেউ মারা গেলে, এবং আর্থিক সঙ্গতি থাকলে তাঁকে বিদায় দেওয়া হয় অনেক রীতি মেনে। মৃত মানুষটি সুন্দর করে সাজানো হয়, পরিস্কার করতে হয়, পড়াতে হয় বিশেষ পোশাক। দেখলে যেন মনে হয় আজকেই তাকে সবচেয়ে সুন্দর লাগছে। দাইগো সে কাজটি নেয়।
একটি দৃশ্য আছে, দাইগো আর বসের পৌঁছাতে দেরী হয়ে যায়। মৃতার স্বামী রাগারাগিও করেন। শেষ পর্যন্ত মৃতাকে যে যত্ন নিয়ে সাজানো হয় তাতে স্বামী ভদ্রলোক যখন ধন্যবাদ দিয়ে বলে এতো সুন্দর সে তাঁর স্ত্রীকে আর কখনো দেখেনি।
দাইগোর এই কাজ অবশ্য সবাই পছন্দ করেনি। বউও ছেড়ে চলে দাইগোকে। দাইগো কাজটি ছাড়ে না। কিন্তু দাইগো একসময় পড়ে যায় কঠিন এক পরিস্থিতিতে। যারা দেখবেন তাদের জন্য এই পর্যন্তই না হয় বলি।
ছবিটার অনেকগুলো দৃশ্য আছে ভাবাবে। বাবার সাথে সম্পর্ক, পাথরের টুকরা দেওয়ার মাধমে চিঠি দেওয়া, বাবার হাতে পাথরের সেই টুকরাটা আবিস্কার করা।
অফিসের মেয়েটি যখন বিক্রি করার জন্য সাজানো কফিনের সামনে বলে-আমরা সারাজীবন এতো কেনাকাটা করি, কিন্তু আমার শেষ কেনাকাটার সময় আমি নিজেই থাকবো না-তখন আমার চিরবিদায় স্টোরের কথা মনে পড়লো।

২. এটি ২০০৭ সালের ছবি। নামটাও অন্য রকম। 4 Months, 3 Weeks and 2 Days
সমালোচকদের তুমুল পছন্দের ছবি। রোমানিয়ার ছবি। এইটা আমার দেখা রোমানিয়ার সেরা ছবি। কারণ রোমানিয়ার এই একটা ছবিই আমি দেখেছি। /:)

১৯৮৭ সালের ঘটনা। চসেস্কুর শেষ সময়। গর্ভপাত নিষিদ্ধ। ধরা পড়লে জেল নিশ্চিত। দুই বান্ধবি গ্যাব্রিয়েলা ও ওটিলিয়া। গ্যাব্রিয়েলা অনাকাঙ্খিত ভাবে গর্ভবতী। সে এখন গর্ভপাত করাবে। তাকে সাহায্য করে ওটিলিয়া। তারা একটা হোটেল রুম ভাড়া করে। নিয়ে আসে জনৈক বেবকে। ওটিরিয়া ৪ মাস, তিন সপ্তাহ ও ২ দিনের গর্ভবতী। পুরো ঘটনাই এই নিয়ে। বিষয়টি সহজ হয় না। নানা ঝামেলা যুক্ত হতে থাকে। ওটিলিয়াকে শুতে হয় বেবের সাথে। নানা মানসিক টানাপোরেন শুরু হয় দুইজনের মধ্যে। এই টানাপোরেন ওটিরলিয়ার ছেলে বন্ধুর সাথেও দেখা দেয়।
সবমিলিয়ে অন্যরকমক এক ছবি।

৩.
এই মেক্সিকোর ছবি। এইটা একটা বড়দের ছবি। কিন্তু তুমুল বিখ্যাত। নামটা হলো ওয়াই তু মামা তামবেইন (Y tu mamá también)। এটাও সমালোচকদের অনেক পছন্দের ছবি।

উঠতি বয়সের দুই ছেলের ছবি। তাদের বন্ধবী গেছে ইউরোপ সফরে। এই সুযোগে তারা সমুদ্রে বেড়াতে যায়, সাথে কাজিনের বউ, বয়সে বড়। বড়দের ছবি অর্থাৎ এই সফরে অনেক কিছুই ঘটে। অনেক অজানা তথ্য জানতে পারে তারা। উঠতি বয়সের ছেলে ও মেয়েদের এই যুগের জীবন ধারার অনেক কিছুই স্পষ্ট হয়। এইটা বেশি মাত্রায় বড়দের ছবি। সুতরাং কে পাশে আছে বুঝে দেইখেন।
শেষটা একদমই অন্যরকম। উঠতি বয়সে করা অনেক কিছুই মনে পড়ে যায় ছবিটা দেখলে। :P

৪. অনেক বেশি হলিউডি ছবি দেখি। এবার এই ঘরানা থেকে বের হয়ে হলিউডের বাইরের তিন ভাষার তিনটি ছবি নিয়ে লিখলাম।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সিনেমা-সিনেমা ;
প্রকাশ করা হয়েছে: আমার প্রিয় মুভি  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৮
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: পছন্দ হইসে মাসুম ভাই। তুইলা রাখি। পরে পড়ুম।
১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন: ছবিগুলাও ভাল লাগবে মনে হয়।

২. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৯
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, এগুলোর টরেন্ট ডাউনলোড লিঙ্ক আছে কি?। রোমানিয়ান আরেকটা যেন কি সিনেমা দেখেছিলাম, নাম মনে পড়ছেনা, এই মুহুর্তে আমি পুরোনো একটা ছবি আবার দেখছি, মাই ফেয়ার লেডী, এটা শেষ করে এটার বাংলা অনুবাদ সিনেমাটাও দেখবো, 'ওগো বধু সুন্দরী'...দুটওই আমার ভীষণ প্রিয়... আমাকে ১০টা ভাল সিনেমার নাম দিবেন ভাইয়া...ক্লাসিক না, আমি সাম্নের রবিবার ৩২০ গিগা ক্লাসিক পাব...ভাইয়া পিলিজ...!
১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: Click This Link এই খানে আমার প্রিয় ১০ ছবির নাম পাবেন। এর সঙ্গে রিডার, ফ্রস্ট/নিক্সন যোগ করতে পারেন।

ওগো বধু সুন্দরী ছবিটায় হৈ চৈ একটু বেশি। আওয়াজ আরেকটু কম হইলে ভাল হইতো।

৩. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৭
বিডি আইডল বলেছেন: লিঙ্ক না দিয়া এইরকম মূলা ঝুলানোর দিক্কার জানাই
১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: আমি ছবি দেখি ডিভিডি কিনে। তাই লিঙ্ক বিষয়ে আমি একেবারেই অজ্ঞ।

১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: লিঙ্ক বিশেষজ্ঞরা এই ভাবে আগাইয়া আসলেই তো হয়

৫. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:৪৬
ফেরারী পাখি বলেছেন: ওয়াও! এই উইক এন্ড টা মনে হচ্ছে ভালো কাটবে, ছবিগুলো দেখা হয়নি। দেখে ফেলবো শীঘ্রই।

ধন্যবাদ এমন সুন্দর আলোচনার জন্য।

জাপানিজ আর একটা ছবি দেখলাম সেদিন ইংরেজী টাইটেলে। বেশ ভালো লাগলো। কিন্তু এখন নাম ভুলে গেছি।
১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: জাপানের ছবিটা দেখেন। তারপর আপনার কাছ থেকে বাড়তি কিছু চাই। জাপানের
ভাল ছবি দেখলে নামগুলো দিয়েন।

৬. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫০
মেঘবাজি বলেছেন: ৩ নাম্বারটা দেখা ফরজ;)
১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: ফরজ কামটা সবার আগে করছি।;)

৭. ১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১০
দারাশিকো বলেছেন: হলিউডি মুভি দেখে দেখে অবস্থা খারাপ। এখন একটু রুচি পরিবর্তন করতে চাই, সে জন্য এই মুভিগুলো ভালো সাহায্য করবে। কিন্তু মাসুম ভাই,

এই মুভিগুলো সহ আরও ভিন্ন ভাষার মুভি ডাউনলোডের কোন সাইট কি দিতে পারবেন? অবশ্য তার আগে জানা দরকার কোন কোন মুভিগুলো ভালো। শুনছিলাম যে আফ্রিকান কিছু ফিল্মমেকার বেশ ভালো মুভি বানাচ্ছে, দেখতেও চাই। কিন্তু না জানি ডিরেক্টরের নাম, না জানি মুভির নাম। তারপরে জানা দরকার কোন লিংকে গেলে সরাসরি ডাউনলোড করার সুবিধা পাওয়া যাবে। টরেন্ট এ সময় বেশী লাগে, যদিও টরেন্ট আমার বেশী পছন্দ।

কোন হেল্প করতে পারবেন? আশায় থাকলাম।
১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৫

লেখক বলেছেন: আমি ছবি দেখি ডিভিডি কিনে। তাই লিঙ্ক বিষয়ে আমি একেবারেই অজ্ঞ।

৮. ১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ডাউনলোডাইতেছি। থ্যাঙ্কু মাসুম ভাই।
১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন: কেমন লাগলো জানাইয়ো।

৯. ১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: এখানে ওয়াই তু... মুভিটার একটা টরেন্ট আছে:

http://www.mininova.org/tor/746294
১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: ওয়াই তুর লিঙ্ক দেখি সবার মুখস্ত। কাহিনী কি?

১০. ১৮ ই জুন, ২০০৯ রাত ৯:১৩
লীনা দিলরূবা বলেছেন: এত লোভনীয় করে সিনেমাগুলোর বর্ণনা দিছেন আমার মত অশিক্ষিত লোকেরও দেখতে মন চাইতেছে। বিবরণ পুরা কমপ্লিট করলে তো কাজ কমে যাইতো:P
২০ শে জুন, ২০০৯ দুপুর ২:৫০

লেখক বলেছেন: বিবরণ পুরা দিলে মুভি দেখার আগ্রহ থাকে না।

১১. ১৮ ই জুন, ২০০৯ রাত ১০:১৭
অদ্রোহ বলেছেন: ম্যুভিগুলা দেখার জন্য তো চোখ নিশপিশ করতাসে।তয় ডাউনলোড না হওয়াতক আপাতত হলিউডি ম্যুভি দিয়াই কাম সারতে হবে /:)।যাই হোক,আপনি বড় মানুষ,আপনারে আর ধন্যবাদ দিয়া আর ছোট করতে চাইনা:P
২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: দেখলে বইলেন কেমন লাগলো

১২. ১৮ ই জুন, ২০০৯ রাত ১০:৩০
দেশী পোলা বলেছেন: Y tu mamá también এর Y কে স্প্যানিশে সঠিক উচ্চারন হবে 'ঈ', ওয়াই নয়। Y মানে হল বাংলায় 'এবং/ও'

মুভিটাতে দুই অভিনেতা একজন আরেকজনের বান্ধবীর সাথে পরকীয়া নিয়ে ফাজলামো করতে করতে একজন বলে ওঠে "Y tu mamá también"[এবং তোর মা'র সাথেও (করেছি)]। এটাকেই শেষে কাহিনীটির শিরোনাম হিসেবে নেয়া হয়েছে।
২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। উচ্চারণ নিয়ে সবসময়েই সমস্যার মধ্যে থাকতে হয়।

১৩. ১৮ ই জুন, ২০০৯ রাত ১১:৪৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: April er shurute departures dekheci. Amar ghor ekhono kateni. Eta niye alada post deyata at least amar jonno faraj. 4 months 3 weeks keno jeno amar temon valo lageni.
২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: পোস্ট দেন।
মেটাক্রিটিকের তালিকায় দেখলাম এটা সমালোচকদের পছন্দের তালিকার সেরা ১০-এ আছে।

১৪. ১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:০১
বাঙ্গাল বলেছেন: আমার ইউনিভার্সিটি আমার আইপিতে টরেন্ট বন কইরা দিছে।। এই রকম আঙ্কালচার্ড ভিসি জীবনে দেখি নাই।
২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: তাই তো দেখতাছি। আমি অবশ্য ডিভিডি কিনে দেখি। ৬০ টাকায় বিশ্বের আর কোনো দেশে ডিভিডি পাওয়া যায় বলে আমার জানা নাই।

১৫. ১৯ শে জুন, ২০০৯ রাত ৮:৩৮
দারাশিকো বলেছেন: মাসুম ভাই, লিংক দিতে না পারেন কিছূ বিখ্যাত বিদেশী ভাষার মুভির নাম সহ একটা পোস্ট দেন, তাইলে নিজেই খূজে নিতে পারি।
২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: অন্য ভাষার মুভি বিষয়ে আমার জ্ঞান খুবই সীমিত। এই ব্লগে অনেক অবশ্য অভিজ্ঞ আছে। তারা যদি দেয় আমিও উপকৃত হই।

১৬. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:২৬
মানুষ বলেছেন: আগে ইয় তু মামা'র ছবিলখানা নামাই :D
২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: জটিল একটা ছবি। সমালোচক এবং আম জনতার-উভয়েরই পছন্দের ছবি। আবার বড়দেরও ছবি। :D

১৭. ২৩ শে জুন, ২০০৯ রাত ১১:০১
রন্টি চৌধুরী বলেছেন: তু মামা তামবেইন জোশ একটা মুভি :) মুভি দেখার উৎসাহ বাড়ায় ;)

ডিপারচারস এর নাম দেখে মনে করেছিলাম প্লেন টেন নিয়ে মুভি হবে, দেখি নি এটা। বহুদিন আগে ডিপারচার নামে একটা দেখেছিলাম, ওটাও জাপানী, তবে বিষয়বন্তু টিনএইজারদের নানা কাজকারবার নিয়ে।
৩০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: তু মামা তামবেইন জোশ একটা মুভি :) মুভি দেখার উৎসাহ বাড়ায় ;)
আসলেই

১৮. ২৪ শে জুন, ২০০৯ সকাল ৭:৩৭
রন্টি চৌধুরী বলেছেন: তবে, তুম মামা সমালোচকদের ক্যান হইল তা বুঝি নাই কখনও। ছবির মেকিংরে তো দুর্বল ছাড়া কিছু বলা যায় না।
৩০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: আমার তো ভালই লাগছে। সব দিক থেকেই।

১৯. ২৪ শে জুন, ২০০৯ সকাল ৭:৩৮
রন্টি চৌধুরী বলেছেন: পোষ্ট থেকে এই মন্তব্যটা বিশেষ নজরের সাথে লক্ষ্য করতে হইল

''উঠতি বয়সে করা অনেক কিছুই মনে পড়ে যায় ছবিটা দেখলে। :P''
২৫ শে জুন, ২০০৯ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: ''উঠতি বয়সে করা অনেক কিছুই মনে পড়ে যায় ছবিটা দেখলে। :P''
রন্টির চোখে পড়লো তাইলে

২০. ২৭ শে জুন, ২০০৯ দুপুর ২:৪৭
মুহিব বলেছেন: ঘুম থেকে উঠেই আজ দেখিলাম জনৈক পরিচিত ব্যক্তি টিভিতে(!)পত্রিকা পড়ছেন আর অর্থণীতির আলাপ করছেন। লোকজনকে ডেকে বলতে ইচ্ছা হল এই ব্যক্তিকে আমি চিনি। আফসোস ডাকার মত কেউ ছিল না।
৩০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: হাহাহাহাহহাহাহা।

২১. ২৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
ফেরারী পাখি বলেছেন: একটা শনিবার এবং রবিবার গেল, আশা করছি খুব দ্রুত আরও ক'টা ছবি সম্বন্ধনীয় লেখা অথবা নতুন লেখা পাব।

কেমন আছেন কর্তা গিন্নী?
৩০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: ভালই। ছবি ভাল লাগলেই লেখা হয়ে যাবে।

২২. ২৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
নুশেরা বলেছেন: কতোদিন মুভি দেখিনা :(
৩০ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: অসুস্থ্য অবস্থায় কিছু ছবি অবশ্য দেখছি। তবে তা নিয়ে লেখার কিছু নেই। টাইম পাস মুভি।

২৩. ০২ রা জুলাই, ২০০৯ সকাল ১০:২০
আনিসুজ্জামান উজ্জল বলেছেন: লাস্টেরটা টরেন্ট থেকে নামিয়ে দেখলাম। আরেকবার দেখতে হবে সময় নিয়ে।
২৪. ০৫ ই মার্চ, ২০১১ রাত ১১:৪৫
মুভি পাগল বলেছেন: লাস্টেরটা দেইখা মাথাই নষ্ট B:-)

 

মোট সময় লেগেছে ১.০২২০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আকাল-তবু স্বপ্ন থাকে
বিরোধ-তবু স্বপ্ন থাকে
ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ