somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভার্টিগোর ভালো মন্দ

২৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভার্টিগো আমার পিছু ছাড়তাছে না। সেই কবে হিচককের ভার্টিগো মুভি দেইখা মহামুগ্ধ হইছিলাম। কিন্তু ভার্টিগো অসুখটার প্রতি ঠিক মুগ্ধ হইতে পারতাছি না। যারা ভার্টিগো নামের রোগের নাম কখনো শোনেন নাই, তাদের জন্য আমি এক হাজার ওয়েব সাইটের ঠিকানা দিতে পারি। তারা এই ঠিকানায় যাইয়া একজন ভার্টিগো বিশেষজ্ঞ হইতে পারবেন। আর যাদের ওতো সময় নাই তাদের জন্য বললে বলতে হয় ভার্টিগো আর প্রেগনেন্সি সিমটমের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। পার্থক্য কেবল ফলাফলে। ভার্টিগো হইলে কোনো কিছু উৎপন্ন হয় না।
এই ভার্টিগো নিয়া ইন্টরনেট ঘাটতেই একটু ছড়া বা কবিতা পাইলাম। মজা লাগলো। শেয়ার করি---

Old Age Alphabet


A's for arthritis,
B's the bad back,
C's the chest pains - perhaps car-d-iac?

D is for dental decay and decline,
E is for eyesight, can't read that top line!
F is for fissures and fluid retention,
G is for gas which I'd rather not mention.

H is high blood pressure - I'd rather it low;
I is for incisions with scars you can show...
J is for joints, out of socket, won't mend,
K is for knees that crack when they bend.

L is for libido, what happened to sex?
M is for memory, I forget what comes next.
N is neuralgia, in nerves way down low;
O is for osteo, the bones that don't grow!

P is for prescriptions, I have quite a few, just give me a pill and I'll be good as new!
Q is for queasy, is it fatal or flu?
R is for reflux, one meal turns to two.

S is for sleepless nights, counting my fears,
T is for Tinnitus - there's bells in my ears!
U is for urinary... big troubles with flow;
V is for vertigo, that's "dizzy," you know.

W is for worry - NOW what's going 'round?
X is for X ray, and what might be found;
Y is another year I'm left here behind,
Z is for zest that I still have - in my mind.

I've survived all the symptoms, my body's deployed, and I am keeping twenty-six doctors fully employed!

খাইছে, এখানে দেখি সব রোগেরই নাম আছে। রোগ আছে বইলাই তো ডাক্তার আছে। গেলাম ডাক্তারের কাছে। বিশাল ডাক্তার। অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। আইজ নাম লেখাইলে সিরিয়াল পড়রো আগস্টের শেষে। কেমনে কেমনে যেন এক ঘন্টার মধ্যে ঐ দিনেরই সিরিয়াল পাইয়া গেলাম। তাঁর চেম্বারে যাইয়া মাথা চক্কর দিয়া উঠলো। মনে হইলো এইটা একটা জনসভা। কয়েকশ রোগি। তার চেম্বারখানা সুবিধার না। ঠাঁই নাই ঠাঁই নাই, ছোট এ তরী টাইপ। এতো বড় ডাক্তার, চেম্বারটা ভাল হওয়া দরকার ছিল। তারউপর ছিল না বিদ্যুৎ। মোটামুটি সবাইরে দেখলাম ভেজা অবস্থায়।

ডাক্তারের ফি ৫শ টাকা। একজন রোগীর জন্য বরাদ্দ ৩০ থেকে ৬০ সেকেন্ড। সে প্রতিদিন ২শর বেশি রোগী দেখেন। আমি অংকে ভাল না, যারা ভাল তারা তাঁর আয় হিসাব কইরা দেখতে পারেন এখন। অপারেশনও করতে হয় তাঁরে। যারা হিসাব করবেন মাথায় রাইখেন বিষয়টা।

সব খারাপ ঘটনার আগে বা পিছেই ভাল কিছু থাকেই থাকে। আমার ভার্টিগো শুরু হইছে গত সপ্তাহে, শনিবার থেইকা। শুক্রবার রাতে আমার বউ-এর মনে হইলো ঘরে শান্তি শান্তি ভাব বেশিদিন ধইরা চলতাছে। তাই একটা উপলক্ষ্য বাইর করলো। আমাদের মধ্যে একটা বড়দের বিতর্ক প্রতিযোগিতা হইল। পরের দিন থেইকা আমি ভার্টিগোর রোগি।
ভাল হইলাম বৃহস্পতিবার। অফিসও করলাম। শুক্রবার পুরা ভাল। একটু বাইরেও গেলাম। রাইতে আমার বউয়ের আবার মনে হইলো সেইদিনকার বিতর্ক শেষ হয় নাই। আবার শুরু হইলো। শনিবা থেকে আমার আবার ভার্টিগো।
বউরে কইলাম বুঝছো তো কেন আমার ভার্টিগো হয়?
ভার্টিগো হইয়া আমার লাভও দেখি কম হয় নাই।
১. সেবা যত্ন পাইতাছি আগের চাইয়া অনেক বেশি :!>
২. ২৪ জুন ছিল আমার বিবাহ বার্ষিকী। ভার্টিগোর কারণে শপিং-এ যাইতে হইলো না। মানিব্যাগ আগের মতোই থাইকা গেলো। :P (আগের সপ্তাহেই আমি দুইটা শার্ট অর্গ্রীম কিন্যা বিবাহ বার্ষিকীর নামে চালাইয়া দিছি।)
৩. সাপ্তাহিক বিতর্ক অনুষ্ঠানও আপাতত বন্ধ বইলাই মনে হইতাছে ;)
৪. রাইতে মশারি টানাইতে হইতাছে না। =p~ (বিবাহের রাতে এই শর্ত দিছিল আমার বউ, এই একটা কাজ আমার করতে হইবো। )
৫.........(সেন্সর) :P

সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
৩৪টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×