আমার প্রিয় পোস্ট
- আজ প্রিয় দুই ব্লগারের জন্মদিন। শুভ জন্মদিন রাগিব ভাই ও মাসুম ভাই - একরামুল হক শামীম
- বাড়িভাড়া আইন, কাজীর কিতাব এবং তোঘলকি বাস্তবতা...!...(১ম পর্ব) - রণদীপম বসু
- দ্য ম্যাচ অব ডেথ : ফুটবল যখন যুদ্ধ - অমি রহমান পিয়াল
- ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই!! - মনজুরুল হক
- ঐ মুক্তিযোদ্ধা কিন্তু সিস্টেমেটিক কিলিং এ মরছেন (উৎসর্গ মুক্তিযুদ্ধের চেতনাকে) - অন্যমনস্ক শরৎ
- প্রথম আলো জাতিকে কী দিয়াছে? - মাহবুব মোর্শেদ
- ব্যাগ ভর্তি স্ট্যানলি কুবরিকঃ মুভি কালেকশন - বিডি আইডল
- ছবি ব্লগ : যে যুদ্ধটা একাত্তরে শেষ হয়নি - অমি রহমান পিয়াল
- ঐতিহাসিক কিছু ঘটনার পত্রিকা শিরোনাম - চাররঙা রঙিন-কষ্ট
- ডুব দেওয়া, ফিরে আসা নিয়ে কিছু (অ)প্রাসংগিক কথা - শাফ্ক্বাত
- 'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি' - আহমাদ মোস্তফা কামাল
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- প্রিয়ন্তি মা'র জন্মদিনে কেমন কেক খাওয়ানো হবে ? - মোজাম্মেল প্রধান
- আমার গান, আমার মান্না দে...
- ভেবে ভেবে বলি
- ওই ছোটোলোকের পোলাটা কিন্তু বীরপ্রতীক ছিল - অমি রহমান পিয়াল
- ডায়াসে দাঁড়িয়ে দীর্ঘ প্যাচালের ইতিহাস :: ক্লিওন থেকে মুয়াম্মার গাদ্দাফী - মেহরাব শাহরিয়ার
- প্রকাশিত হল ই-সংকলন 'ব্লগারদের প্রিয় কবিতা' - ব্রিগেড সিক্সটিন
- ব্লগারদের সরাসরি অংশ গ্রহনে ঈদ স্পেশাল ব্লগালাপ (আজকের অতিথি নুশেরাপু)
) - কঁাকন
- ইনফ্লুয়েঞ্জা এ ( এইচ ১ এন ১) [ সোয়াইন ফ্লু ] হতে নিজেকে নিরাপদ রাখুন - অণৃণ্য
- যেসব সিনেমাখোররা অ্যানিমেশন মুভি দেখেন না তাঁদের জন্য একটি প্রেসক্রিপশন - অপরিচিত_আবির
- অটিজম নিয়ে কিছু কথা - নুশেরা
- কেউ ডেকে ডেকে ফিরে যায় - নাজনীন খলিল
- জেনারেল অরোরার কাছে পাকিদের আত্মসমর্পণ এবং সে অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি প্রসঙ্গ - নুরুজ্জামান মানিক
- সিরাজ শিকদার : ভুল বিপ্লবের বাঁশীওয়ালা! ১ - অমি রহমান পিয়াল
- কিছু শকিং মুভি। - হাসান মাহবুব
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- ফ্রি মুভি ডাউনলোড - দুঃখবিলাস
- ভিন্ন স্বাদের তিনটি ম্যুভি - অদ্রোহ
- কৌতুক ০১ - রাসেল ( ........)
- ইউরোভিশন সং কনটেষ্ট ২০০৯ (৪) - ক্যামেরাম্যান
- এটা কোন রাজনীতি বা অহমিকামূলক পোস্ট না - রুখসানা তাজীন
- 'চক্ষু তো এই দুইখান, আর কতো দেখাইবা...' - আহমাদ মোস্তফা কামাল
- একাত্তরের যীশুরা...... - সুফিয়ান ডট কম
- ব্যানানা বাংলাদেশ-৩ (গডফাদারের স্টিমুলাস মূলা) - বাঙ্গাল
- ই-বুক কালেকশনঃ পর্ব-৬ [শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধসহ অন্যান্য অপরাধের দায়ী ব্যক্তিদের বিচার করতেই হবে - একরামুল হক শামীম
- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধা বাবাকে নিয়ে আমার জীবনের প্রথম লেখা (মুক্তিযুদ্ধে যারা বাবা হারিয়েছ তোমাদের সবার জন্য উৎসর্গ) - মুনীর উদ্দীন শামীম
- প্রিয় দুই ব্লগারের জন্মদিনে শুভেচ্ছা। শুভ জন্মদিন রাগিব ভাই এবং শুভ জন্মদিন শওকত হোসেন মাসুম ভাই - একরামুল হক শামীম
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- একাত্তরের গণহত্যার ভিডিও - রেজওয়ান
- প্রধানমন্ত্রী যেসব কথার জবাব দিতে পারেন নি..... - নাস্তিকের ধর্মকথা
- আগুনের পরশমনিতে শওকত হোসেন মাসুম - অল ক্রেডিট গোজ টু হিম - কৌশিক
- বিপা নিয়ে আমার দু'পয়সা - দিগন্ত
- কৈশোরপর্ব - আহমাদ মোস্তফা কামাল
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- বাবার ডায়েরীতে ১৯৭১ ( ১ম পর্ব) - লীনা দিলরূবা
- দ্যা ৪০০ ব্লোজ : (সিনেমাখোর পোষ্ট) - রন্টি চৌধুরী
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- সিয়েরালিওনের বিশেষ আদালত- রাজাকারদের বিচারেরর দিক নির্দেশনা - মেঘ
- রাজাকারের আবেদনপত্র - সিমু নাসের
- বিষয়: ইত্তেফাকের প্রতিস্ঠাতা - সেলটিক সাগর
- রোলিং ষ্টোন ম্যাগাজিনের বিগতকালের সেরা ৫০০ গানের লিষ্ট - শূন্য আরণ্যক
- গণস্বাক্ষর কর্মসূচী বিষয়ক দ্বিতীয় ব্লগার সমাবেশ : কার্যবিবরণী ও প্রস্তাবনা - আইরিন সুলতানা
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার করার আইনটির {দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩} বাংলা অনুবাদ - প্রথম পর্ব - একরামুল হক শামীম
- জাগজিত সিং এর গজল - নীলবরষা
- মূলধারা '৭১ : ইতিহাসের অজানা অধ্যায় - আহমাদ মোস্তফা কামাল
- আপনার প্রিয় মুভির তালিকা দিন - সাঈফ শেরিফ
- আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিতি নিয়ে জেনারেল এমএজি ওসমানীর বক্তব্য - অমি রহমান পিয়াল
- পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ) - ফিউশন ফাইভ
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- অশউইৎস- বিরকেনিঊ, নাজী কনসেনস্ট্রেশান গ্যাস চেম্বারের গনহত্যা, আমাদের বিষণ্ণ যাত্রা... - |জনারন্যে নিসংঙগ পথিক|
- তোমার শিথানে আমার শোয়ার জায়গা নাই - রাসেল ( ........)
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- বাইসাইকেলের বয়স তখন আমার, শুভ্রাদি যখন মৃদু ঘন্টাধ্বনি যুবকের কানে - অশোক দেব
- অল্টারনেটিভ মুভি চয়েজ:: ৫ টি মাস্ট ওয়াচ নন-হলিউড মুভি - মেহরাব শাহরিয়ার
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- কর্ণেল তাহেরর জবানবন্দি - চিলে কোঠার সেপাই
- ঈশ্বরকে ঈভ / কবিতা সিংহ - রানীভবানী
- ধর্ম লিঙ্গাগ্রে ঝুলছে - রাসেল ( ........)
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- আগামীকাল যা ঘটে গেছে - মাহবুব লীলেন
- প্রথম আলোতে প্রকাশিত হল ই-সংকলন “ফিরে দেখা একাত্তরের” অসামান্য রিভিউ - ব্রিগেড সিক্সটিন
- শওকত হোসেন মাসুম ভাইয়ের ডেঙ্গু মুক্তিতে বিশাল পাত্রী সমাবেশ-হাঁট - কৌশিক
- শওকত হোসেন মাসুম ভাইয়ের জ্বর ও শ্বাসকষ্টের সাথে বন্ধুতা - কৌশিক
- শওকত হোসেন মাসুম ভাইয়ের ডেঙ্গুর সাথে বন্ধুতা - কৌশিক
- ধোলাইসমগ্র : একটি ক্ষুদ্র ক্রনোলজি - নার্ভাস নাইনটিজ
- প্রত্যুর দুইজন স্ত্রী-পদপ্রার্থীর সাতার টেস্ট লইতে মাসুম ভাইয়ের বরিশাল যাত্রা - ১ - কৌশিক
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই - আহমাদ মোস্তফা কামাল
- একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় - দ্যা গ্রীম রিপার
- গরুর্থনীতিঃ একটা গরু প্রধানমন্ত্রী, আরেকটা গরু বিরোধী দলীয় নেত্রী - কৌশিক
- শওকত হোসেন মাসুমের নেয়া বাজেট সাক্ষাতকার - স্বপ্নের ফেরিওয়ালা
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- তখন বুঝিবে বৎস , ইহা অভিযোজিত হইবার কাল - রাগ ইমন
- রিকশাচালকদের গানের প্রতিযোগিতা তিন চাকার অডিশন রাউন্ডের কিছু ছবি - কৌশিক
- ব্লগার প্রতুর বিবাহ সংক্রান্ত বিষয়ে পাল্টা কমিটির প্রথম রিপোর্ট (১৮+) - কৌশিক
- একটা শরীর বিষয়ক কবিতা - জামাল ভাস্কর
- শওকত হোসেন মাসুম ভাই........... - মনজু রুল করিম
- শর্মা বিষয়ক জটিলতা - মুজিব মেহদী
- ভাত ফকির - অন্যমনস্ক শরৎ
- আজ আমার প্রিয় দুইজন ব্লগারের জন্মদিন। শুভ জন্মদিন রাগিব ভাই এবং শওকত হোসেন মাসুম ভাই - একরামুল হক শামীম
- মাইজদি কোর্টের মুকুল - আমার সালাম লন। - বোঘদাদি হেকিম
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- হায়দার মওদুদী - আব্দুল মওদুদীর পোলা বলেন - সালিশদার
- ছবি ব্লগ : কষ্টার্জিত স্বাধীনতা - গন্ডমূর্খ
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- জামাত-শিবির প্রতিহত করতে আসুন এইসব প্রতিষ্ঠান ও ব্যক্তি বয়কট করি-১ - আমি সাগর
- রাহেলা আমার মা আমার ধর্ষিত বাংলাদেশ (মানবী, শওকত মাসুম ও পিয়ালকে উত্সর্গ) - নিজেরআয়না
- অপরবাস্তবের সম্পাদকমন্ডলী, মিটিং ও সম্পাদনার দায়িত্ব - অপর বাস্তব
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
কবিতারা……..
১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৪
আধুনিক কবিতা তেমন বুঝি না। উত্তরাধুনিক কবিতা তো নাইই। তারপরেও হঠাৎ হঠাৎ দু’একটা বুঝে ফেলি। যেমন নৃসিংহমুরারি দের এই কবিতা। পশ্চিমবঙ্গে এই নামে যে একজন কামেল কবি আছেন সেটাই তো জানতাম না। কবিতা পাই বুদ্ধিজীবীর নোট বই নামের একটি বইয়ের মূখবন্ধে। আত্মপরিচয়ের সংকট বুঝাতে যেয়ে এই কবিতার এই কটি লাইনের উদাহরণ।
আপনার বাড়িতে ফ্রিজ আছে।
বিদেশী রঙ্গিন টিভি আছে
এবং এন্তার ভিডিও ক্যাসেট আছে।
আপনার অনেক লকার আছে
ভল্ট আছে-
আপনার এয়ারকন্ডিশন্ড গাড়ি আছে-
উলেন কার্পেট এবং জাজিম আছে।
আপনার পাঁচটা বিলিতি কুকুর আছে-
বাথরুমে ইলেকট্রিক শাওয়ার আছে।
আচ্ছা বেশ তো-
আপনি কোথায় আছেন আপনার বাড়িতে?
কবিতাটা পড়ার পর আসেন নিজের আত্মপরিচয়টা বের করার চেষ্টা করি। কেউ কি সফল হলেন? আপনার বাড়িতে আপনি আসলেই কৈ?
কিংবা ধরেন এই কবিতাটা-
টুং টাং
মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে
টুং টাং
পছন্দসই চাকরি পেতে হলে লিরিল সাবান ব্যবহার করুণ
টুং টাং
ভারতবর্ষ বাবাদের দেশ
টুং টাং
ভারতেরর রাজনীতি ও অর্থনীতি এই দুই
এঁটুলি সাপ পরস্পর পরস্পরকে
লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে।
(সোমক দাস)
কেমন যেন লাগে না? মনে হয় এক লাইন কবিতার পরেই বলছে এখন এখন বিজ্ঞাপন বিরতি। আমাদের সাথেই থাকুন। তবে চমৎকৃত হলাম শেষ লাইনগুলো পড়ে। আসলেই কি বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতি পরস্পরকে খাচ্ছে না? খাচ্ছেই তো। ভারতের চেয়ে দ্রুত গতিতে খাচ্ছে।
বিজ্ঞাপন প্রসঙ্গই যখন আসলো তখন শঙ্খ ঘোষের সেই বিখ্যাত কবিতাটা একটু পড়ি। শেষ লাইনটা সবসময়ই শোনা যায়। বিশেষ করে বিজ্ঞপনের আধিক্যের বা বিজ্ঞাপন নির্ভরতার উদাহরণ দিতে গিয়ে।
একলা হয়ে দাঁড়িয়ে আছি
তোমার জন্য গলির কোণে
ভাবি আমার মুখ দেখাব
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে।
এবার একটা কবিতার মাত্র একটা লাইন।
সারাজীবন একটা গরম কড়াইয়ের ওপর নেচে গেলাম।
এই লাইনটা ভাস্কর চক্রবর্তী নামের এক কবির এক কবিতা থেকে নেওয়া। আত্মপরিচয়ের সংকটের কথা শুরুতে বলেছিলাম। কে বলে সংকট? এই তো আমি জানি। এই যে গরম কড়াইয়ের উপর নাচছে যে লোকটি সেটি আসলে আমিই।
তারচেয়ে বরং সুভাষ মুখোপাধ্যায়ের উপর ভর করি। গরম কড়াইর উপর নাচতে থাকা ভাল না টুপ করে জীবনটা খসে পড়লা বেশি ভালো? কে দেবে উত্তর?
একদিন গোগ্রাসে গিলতে গিলতে
দু-আঙুলের ফাঁক দিয়ে
কখন
খসে পড়লো তার জীবন
লোকটা জানলই না।
(সুভাষ মুখোপাধ্যায়)
সুভাষ অধ্যায় আগে শেষ করি। তার এই কবিতাটা বরং পড়ি। পড়ে কেমন যেন গোলমেলে লাগে। মনে হয় চলতি বিশ্বমন্দা নিয়ে লেখা। আসলে সুভাষ যে কথা বলেছেন সেই মন্দা আমাদের মতো দেশে সারা বছরই লেগে থাকে।
যার হাত আছে তার কাজ নেই
যার কাজ আছে তার হাত নেই
আর যার ভাত আছে তার হাত নেই।
(সুভাষ মুখোপাধ্যায়)
আগে বলছিলাম অর্থনীতি আর রাজনীতি পরস্পরকে খাচ্ছে। তাহলে পুরা পৃথিবীর কি অবস্থা? পৃথিবী নাকি কেবলচি ঘুরছে, সূর্যকে কেন্দ্র করে। প্রশ্ন হলো কিভাবে ঘুরছে। সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাটি পড়ি তাহলে।
পৃথিবীটা যেন রাস্তার খেঁকী কুকুরের মতো
পোকার জ্বালায়
নিজের ল্যাজ কামড়ে ধরে
কেবলি পাক খাচ্ছে।
(সুভাষ মুখোপাধ্যায়)
তাহলে উপায় কী? বদলাতে হবে। পরিবর্তনের সনদ বানাতে হবে। শ্লোগান দিয়ে গাইতে হবে দিনবদলের গান। শপথ করতে হবে বদলে দেওয়ার, বদলে যাওয়ার। কিন্তু কারা বদলাবে? যারা আগেও বদলাবার কথা বলেছিল তারা কৈ?
আমার যে বন্ধুরা পৃথিবীকে বদলাবে বলেছিল
ত্বর সইতে না পেরে
এখন তারা নিজেরাই নিজেদের বদলে ফেলছে।
(সুভাষ মুখোপাধ্যায়)
আসলে কিছুই শেষ পর্যন্ত বদলায় না। কেন বদলায় না? সমস্যাটা কোথায়? সম্প্রতি আদালত যে রায় দিয়েছে সেটা কথা মনে করি। বলেছে, যাদের চোর বলেছিলাম তারা আসলে কেউই চোর না। অন্তত ভুল ভাবে চোর ধরায় তাদের আর চোর বলা যাবে না। আইনসিদ্ধ পথে আবার চোর ধরতে হবে। সুতরাং আবার চোর ধরার আগ পর্যন্ত তরা সবাই সাধু। আর এই সাধুরা এখন কী করছে?-
অসুস্থ অসুখী দেশ। চোর
প্রহরী তাড়ায়।
(দিনেশ দাশ)
অনেক ভারী ভারী কথা বললাম। এবার একটু প্রেম-পীরিতি নিয়ে আলাপ করা যায়। প্রেমের কথা বলবো, নাকি প্রেমহীনতার কথা বলবো? বরং দুইটাই বলি-
এরা বিয়ের আগে করে প্রেম
প্রেম থাকে না-
শুধু বিয়ে থেকে যায়।
তারপর বিয়ের পর করে প্রেম
প্রেম মেলে না-
শুধু বিয়ে ভেঙ্গে যায়।
(সন্তোষকুমার ঘোষ)
বিরহের কথাও না হয় একটু বলি। বিরহ নিয়ে কি কবিতার অভাব আছে। আবার বিরহের ভিন্ন ভিন্ন মাত্রাও আছে। যেমন এই কবিতাটা-
বিয়ের দিন সকল মেয়ের
সত্যিকার দরাজ মন
বিফল প্রেমিক পাবেই পাবে
রঙিন খামে নিমন্ত্রণ।
(অমিতাভ চৌধুরী)
সত্যি করে বলি, সবার দিব্যি, আমার প্রেমিকার বিয়ের কার্ড একটা আমিও পেয়েছিলাম। কয়টা পেয়েছিলাম? সময় লাগবে যে গুণতে!
হাতের উপর হাত রাখা খুব সহজ নয়
সারা জীবন বইতে পারা সহজ নয়
এক কথা খুব সহজ, কিন্তু কে না জানে
সহজ কথা ঠিক ততটা সহজ নয়।
(শঙ্খ ঘোষ)
প্রেম বা বিরহ যাই বলিনা কেন, হাতের উপর হাত রাখা আসলেই সহজ না। গোপন কথা বলি, প্রথম যখন প্রেমে পড়ি তখন বালিকাকে বলেছিলাম, ‘তোমার হাতটা একটু ধরবো?’। এর ফলাফল? ঐ যে বললাম একটা কার্ড পেয়েছিলাম, বিয়ের কার্ড।
প্রকাশ করা হয়েছে: গালগল্প বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ভাঙ্গন বলেছেন:
ব্যাপক কাব্যের সমঝদারী,ব্যাপক!!
লেখক বলেছেন: আরে না। অল্প স্বল্প পড়ি আর কি।
লেখক বলেছেন: জীবন তো এরকমই।
লেখক বলেছেন: খুবই। পড়েই ভাল লাগছে। আর প্রশ্নটা সেইরকম।
লেখক বলেছেন: ![]()
আকাল-তবু স্বপ্ন থাকে
বিরোধ-তবু স্বপ্ন থাকে
ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে
এটা কার কবিতা?
লেখক বলেছেন: আমি জীবনেও কবিতা লিখি নাই।
এই কবিতার লাইন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ।
আর ব্যবহার করা বেশীর ভাগ কবিতার লাইন সেই বই থেকেই নেওয়া।
সুবিদ্ বলেছেন:
একটু ফান করি.........সহজ কথা যায়না বলা সহজে.........এটা কি কবিতার একটা সংজ্ঞা হতে পারে????
লেখক বলেছেন: হাহাহাহাহা। এই জন্যই তো কবিতা লিখতে পারলাম না এই জীবনে। আফসুস।
জইন বলেছেন:
কলকাতার দুই একটা শুধু কবি......???
লেখক বলেছেন: কে কইলো দুই একটা কবি? বেশি বেশি বইলাই তো নাম শুনি নাই কত্তো কবির।
রাজামশাই বলেছেন:
হুমমম
লেখক বলেছেন: হুমম শুনলাম।
ইমরান মাঝি বলেছেন:
আজকাল হতাশ লাগে ভাই খুবই হতাশ লাগে
মনে হয় সোনার বাংলা খাইছে রুপার বাঘে।
লেখাটা ভালো লাগলো ।প্রিয়তে নিলাম। ভালো থাকবেন।
লেখক বলেছেন: বাহ।
আপনারটাও তো চমৎকার। ব্যবহার করতে হবে।
লেখক বলেছেন: কবিতাগুলো আমার অনেক পছন্দের। তাই লোভ সামলাইতে পারি নাই।
মাহবুব সুমন বলেছেন:
"কেউ অনেক পড়াশোনা করে, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে" এটা দেখলে খুব ভালো লাগে। আপনি এতো পড়ার সময় কখন পান ?
লেখক বলেছেন: কবিতা তো সেই সেরম বয়সে পড়া। এখন খালি রোমন্থন করি।
লেখক বলেছেন: ![]()
![]()
লেখক বলেছেন: দাওয়াত পাই যেন
মেহবুবা বলেছেন:
চমৎকার উস্থাপনা । আপনারা আছেন দেখে এখানে অনেক কিছু পড়তে পারি বিনে পয়সায় ।
লেখক বলেছেন: লিখলে অফিস পয়সা দেয়। তাই আপনার কাছে আর চাইলাম না।
ফেরারী পাখি বলেছেন:
মেহবুবা বলেছেন: চমৎকার উস্থাপনা । আপনারা আছেন দেখে এখানে অনেক কিছু পড়তে পারি বিনে পয়সায় । শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: আপনারেও শুভেচ্ছা।
ফেরারী পাখি বলেছেন:
এখন সময় নেই, তাই ঠিকমত পড়তে পারলাম না। পরে আরও ভালো করে পড়বো।
লেখক বলেছেন: পইড়া কইয়েন।
লেখক বলেছেন: কোনো কারণ নাই। এমনিই।
লেখক বলেছেন: ![]()
মুহিব বলেছেন:
বুঝিলাম মুভি থেকে এন্টেনার ফেস কাব্যে গিয়ে পড়েছে। সাধুবাদ জানাই।
লেখক বলেছেন: মুভিও আছে। থাকবে।
কঁাকন বলেছেন:
কবিতা না বুঝেই এই বুঝলে কি লিখতেন
লেখক বলেছেন: কবিতা অল্প বুঝি। বেশি বুঝি না। আর আমার মধ্যে ছন্দ নাই। তাই লিখতে পারি না। এমনকি ছ্যাকা খাইয়াও কবিতা লিখতে পারি নাই, ছ্যাকা দিয়াও না। আফসুস।
একখান আব্দার, যে কার্ডটা পাইসিলেন সেইটার একটা ফটু তুইলা একখানা পুস্ট দেন।
লেখক বলেছেন: সেই কার্ড কি মিয়া জমাইয়া রাখছি। বউ দেখলে খবর আছে। যদিও বউরে ডরাই না।
কালপুরুষ বলেছেন:
এমন লেখা আপনাকে দিয়েই সম্ভব। গোগ্রাসে গিললাম- আঙ্গুলের ফাঁক দিয়ে অজস্র ভাললাগা গলে গরে পড়লো। সত্যিই চমৎকার। এভাবে ভাবতে হলে অনেক বেশী মানবিক হতে হয়। আপনি সেই যথার্থ মানব। ভাল থাকবেন।
লেখক বলেছেন: লজ্জা দেন কেন এভাবে বইলা?
সাইফুর বলেছেন:
মাসুম ভাইকে বাই ডিফল্ট +
লেখক বলেছেন: সাইফুররে কম দেখি।
লেখক বলেছেন: কবিতাগুলাই অসাধারণ।
আইরিন সুলতানা বলেছেন:
ব্যাপক চিন্তায় পরে গেলাম যে !...আত্ম-পরিচয় নিয়ে
নীতি নিয়ে, অর্থনীতি নিয়ে
কর্ম নিয়ে, কর্ম সংস্থান নিয়ে
প্রেম নিয়ে, বিরহ নিয়ে
সর্বপরি কবিতা নিয়ে ...!
লেখক বলেছেন: এইটাও কী একটা কবিতা??
কবিতায় প্লাস
লেখক বলেছেন: এই কথাটা তো বউই বলতে বলছিল ![]()
লেখক বলেছেন: আপনারে অনেক ধন্যবাদ
নুশেরা বলেছেন:
বস বড় উচাটন... কাহিনী কী? তবে পোস্টটা দারুণ।
লেখক বলেছেন: উচাটন নারে আফা, একটু একউ উদাস হয় মাঝে মধ্যে ![]()
তরু বলেছেন:
আপনি আর একবার বইলা দেইখেন যে আপনি কবিতার লোক না।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুবই ভালো লাগলো.......
হাত দেখতে যেয়ে যা ঘটলো সেই ব্যাপারটা দুঃখজনক.......
শুভেচ্ছা।
ঔপন্যাসিক সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু বলেছেন:
+++++++
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























