somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের সময়ের সেইসব গান:P;)

২৭ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা হলাম ববিতা-শাবানা যুগের মানুষ। আমাদের সময়ে জনপ্রিয় গানগুলোর সাথে কণ্ঠ মিলাতো ববিতা না হয় শাবানা। পাশাপাশি ছিল সুচরিতা অলিভিয়া এরা। পরে আসলো রোজিনা ও অঞ্জু। গানগুলাও ছিল জোস। অশ্লিল গান ছিল না তেমন। ;) বড় জোর শাবানা সমুদ্রের পানিতে ঝাপাঝাপি করে গাইতো ‘ও দরিয়ার পানি তোর মতলব জানি। তোর ছোঁয়ায় যৌবনে মোর লাগলো শিহরণ, লাগলোরে কাঁপন……….’। আফসুস, এই গানটা বহু খুঁজলাম, পাইলাম না।
তবে খুঁজতে যেয়ে পেলাম সেই সময়ের বিখ্যাত কিছু গান। বড়ই নষ্টালজিক হইলাম। এইগুলাই ছিল সে সময়ের গরম মশল্লা টাইপ গান। বেশিরভাগ গানের শিল্পী রুনা লায়লা।

‘মনে মনে যৌবনে/ লাগলো রে আগুন, জল দিলে নিভে না/ জ্বলে যে দ্বিগুন’ -এই গানটা কারে উৎসর্গ করবো তাই ভাবতাছি। কোন সিনেমার গান মনে নাই। পুরা গানটা শুইনা দেখলে একটু একটু অশ্লিল লাগলে লাগতেও পারে। ‘…..এই মধু তোমার তরে আমি রেখেছি যতন করে, ওগো প্রানেরও প্রাণ তুমি জানেরও জান…..’। আহা…..:D

‘রূপে আমার আগুন জ্বলে/ যৌবন ভরা অঙ্গে,/ প্রেমের সুধা পান করে নাও/ হায়রে আমার দিওয়ানা ……….এইটা সম্ভবত বেদ্বীন সিনেমার গান। শাবানার গলায়। অলিভিয়াও ছিল কী? আহা……..কি গান। এইটা পাড়ার পোলাপারে জাতীয় সঙ্গীত ছিল একসময়।

তোমাকে চাই আমি আরো কাছে/ তোমাকে বলার অনেক কথা আছে/ আমি বলতে পারি না মুখে তওবা তওবা/দিলে যখম হলো উহু আহা/ একি শরম লাগে লাগে উহু আহা ……এইটা নসিব সিনেমার গান। আবারও শাবানা। শাবানা আফায় সে সময়ই এই জাতীয় সিনেমাই বেশি করতো। পরে না হয় স্বামীর দোয়া, স্বামীর আদর, স্বামীর আদেশ, স্বামীর প্রেম-টাইপ ছবি করছে বেশি।

অলিভিয়ার কথা কী আর বলবো। বিখ্যাত ছবি দি রেইন বা যখন বৃষ্টি এলো। সাথে ছিল ওয়াসিম। সম্পর্কে ভাবী-দেবর তারা। সব বিখ্যাত গান ছিল এইটায়। আনোয়ার পারভেজ সুরকার। যেমন, চোখে যদি চোখ পড়ে যায় লজ্জা কেন পাও বাবু/ তোমাকে আমি কিছু বলতে চাই/ বলবো কেমন করে ভাবছি চাই……… যারা যারা কিছু বলবেন বলে ভাবছেন তারা আর দেরি কইরেন না।

আর যদি না বলতে পারেন তাহলে দি রেইন-এর গানটাই গাইতে হবে খালি-একা একা কেন ভাল লাগে না, কোনো কাজে মন কেন বসে না/ আমার কী হতে কী হয়ে গেল/ আমি নিজেই কিছু বুঝি না।

সেই বয়সে ববিতার প্রেমে পড়ছিলাম। আহা……..কী কঠিন প্রেম। কী যে সুন্দর ছিল। এই গানটা ববিতার গলায়। ফকির মজনু শাহ সিনেমার। সাথে জাফর ইকবাল। ‘প্রেমের আগুনে/প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনি গো/ সেই আগুন চোখে দেখলাম না …গানটাও সুন্দর। যারা বিয়ে করেন নাই তাদের জন্য একটা লাইন আছে……..আমও মিঠা জামও মিঠা/আরও মিঠা ফুলেরও মৌ/সেই না মিঠা লাগে রে তিতা/না থাকলে কাছে সুন্দরী বউ।:)

তারপর আসলো অঞ্জুর যুগ। আবে হায়াত সিনেমার একটা গান ছিল, চাকভুম চাকভুম চাদনী রাতে…….গানটা খুঁেজ পেলাম না। তারচেয়ে নরম গরম সিনেমার এই গানটা শুনতে পারি। আহা………মনটা জুড়ায় গানটা শুনলে। ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না/বৃষ্টিরও গন্ধে বকুলেরও ছন্দে…….

এতো গানের কথা বললাম। আসলটাই তো বলা হয় নাই। অঞ্জুর কথা থাকবে অথচ বেদের মেয়ে জোৎস্না থাকবে না তাই কী হয়……..বেদের মেয়ে জোছনা আমার কথা দিয়েছে/ আসি আমি বলে জোসনা ফাকি দিয়েছে ……..
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১০:০৬
৪৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×