আমার প্রিয় পোস্ট

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

মুভি ব্লগ: শূন্য দশকের সেরা ১০ ছবি

০৯ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৬

শেয়ারঃ
0 7 0

শূন্য দশকের সেরা ছবি কোন দশটা? এক কথায় উত্তর দেওয়া মুশকিল। একজনের সাথে আরেকজনের পছন্দ মিলবে না। ওয়েব সাইট ঘাটলে একশর বেশি তালিকা পাওয়া যাবে, একটির সাথে আরেকটি সম্পূর্ণ মিল নেই। সমালোচকদের এক রকম পছন্দ, দর্শকদের আরেকরকম। আর গত ১০ বছরে যত ছবি বের হয়েছে তা দেখাও একজনের পক্ষে সম্ভব না। তারপরেও গ্রহণযোগ্য কিছু তালিকা ধরে শূন্য দশকের সেরা ছবির একটি তালিকা এখানে করা যেতে পারে।

ক. পিটার ট্রেভার্স একজন নামকরা চলচ্চিত্র সমালোচক। লেখেন রোলিং স্টোন ম্যাগাজিনে। এখানে তার মতে সেরা ১০ ছবির তালিকা দেওয়া হল।


১. দেয়ার উইল বি ব্লাড
২. চিলড্রেন অব ম্যান
৩. মুলহল্যান্ড ড্রাইভ
৪. এ হিস্ট্ররি অব ভায়োলেন্স
৫. নো কান্ট্রি ফর ওল্ডম্যান
৬. দি ইনক্রেডিবলস
৭. ব্রকব্যাক মাউন্টেন
৮. দি ডিপারটেড
৯. মিসটিক রিভার
১০. দি লর্ড অব দি রিংস (ট্রিলজি)

খ. টাইম ম্যাগাজিন মানেই বিশেষ কিছু। তারাও একটি তালিকা দিয়েছে শূন্য দশকের সেরা ১০টি ছবির।


১. ওয়াল-ই (২০০৮)
২. দি লর্ড অব দি রিংস (২০০১-০৩)
৩. টক টু হার (২০০২)
৪. স্ল্যামডগ মিলিওনিয়র (২০০৮)
৫. ক্রচিং টাইগার, হিডেন ড্রাগন (২০০০)
৬. মুলান রুজ (২০০১)
৭. দি হার্ট লকার ২০০৯)
৮. হোয়াইট ডায়মন্ড (২০০৫)
৯. ফারেনহাইট ৯/১১ (২০০৪)
১০. আভাটার (২০০৯)

গ. রজার এভার্ট আরেকজন প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক। এবার তার তালিকাটি দেখতে পারি।


১. ব্যাড লেফটেনেন্ট
২. ক্রেজি হার্ট
৩. অ্যান এডুকেশন
৪. দি হার্ট লকার
৫. ইনগ্লোরিয়াস বাস্টার্ড
৬. নোয়িং
৭. প্রেসিয়াস: বেসড অব দ্য নোবেল পুশ বাই সেপিরে
৮. এ সিরিয়াস ম্যান
৯. আপ ইন দি এয়ার
১০. দি হোয়াইট রিবন

ঘ. আইএমডিবি মূলত দর্শকদের ভোটের মাধ্যমে তালিকা করে। সে হিসেবে এর একটি আলাদা মূল্য আছে। এই তালিকাটি হচ্ছে-


১. দি ডার্ক নাইট
২. দি লর্ড অব দি রিংস: রিটার্ন অব দি কিং
৩. সিডেড ডি ডিউস (সিটি অব গড) (২০০২)
৪. দি লর্ড অব দি রিংস : ফেলোশিপ অভ দি রিং
৫. মেমেন্টো
৬. আভাটার
৭. দি লর্ড অব দি রিংস: দি টু টাওয়ার্স
৮. ওয়াল-ই
৯. এমেলি
১০. দি লাইভস অব আদারস

ঙ. মেটাক্রিটিক হলো চলচ্চিত্র সমালোচকদের নিয়ে তৈরি একটি সাইট। শূন্য দশকে সমালোচকরা সবচেয়ে বেশি নম্বর দিয়েছেন এই দশটি ছবিকে-


১. প্যানস ল্যাবিরিন্থ
২. ৪ মান্থস, ৩ উইকস অ্যান্ড দু ডেজ
৩. র‌্যাটাটুইলি
৪. স্পিরিটেড অ্যাওয়ে
৫. দি হার্ট লকার
৬. লর্ড অব দি রিংস: দি রিটার্ন অব দি কিং
৭. সাইডওয়েজ
৮. ওয়াল-ই
৯. ক্রচিং টাইগার, হিডেন ড্রাগন
১০. ৩৫ শটস অব রাম

চ. এবার সেরা ব্যবসা সফল ছবির তালিকা। শূন্য দশকের সবচেয়ে ব্যবসা সফল ছবির একটি তালিকাও করা যায়। সর্বশেষ হিসেবে-


১. আভাটর-১,১৩১,৭৫২,৪৬৪ ডলার
২. লর্ড অব দি রিংস: দি রিটার্ন অব দ্য কিং-১,১১৯,২১৯,২৫২ ডলার
৩. পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যানস চেস্ট-১,০৬৬,১৭৯,৭২৫ ডলার
৪. দি ডার্ক নাইট-১,০০১,৯২১,৮২৫ ডলার
৫. হ্যারি পটার অ্যান্ড দি ফিলোসফারস স্টোন-৯৭৪,৭৩৩,৫৫০ ডলার
৬. পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: এট ওয়ার্ল্ডস এন্ড-৯৬০,০০৬,৪৯২ ডলার
৭. হ্যারি পটার অ্যান্ড দি ওর্ডার অব দি ফিনিক্স-৯৩৮,২১২,৭৩৮ ডলার
৮. হ্যারি পটার অ্যান্ড হাফ ব্লাগ প্রিন্স-৯৩৪,২১২,৭৩৮ ডলার
৯. দি লর্ড অব দ্য রিংস: দি টু টাওয়ার্স-৯২৫,২৮২,৫০৪ ডলার
১০. স্রেক টু-৯১৯,৮৩৮,৭৫৮ ডলার।

ছ. এবার আমার তালিকা। ক্রমানুসারে না। প্রথম বা দ্বিতীয় করা সম্ভব না। তালিকাটা সম্পূর্ণ বলা যাবে না। লেখার সময় যেগুলোর কথা মনে পড়েছে সেগুলো নিয়েই এই তালিকা।


১. হোটেল রোয়ান্ডা-যুদ্ধ, সংঘাত, রাজনীতি-এসব নিয়ে সিনেমা আমাকে সবসময়েই বেশি টানে। সেই দিক থেকে হোটেল রোয়ান্ডা আমার অনেক পছন্দের ছবি। আমার কাছে শূন্য দশকের অন্যতম সেরা ছবি এটি।
২. বর্ণ সিরিজ- আমার ধারণা স্পাই থ্রিলার ঘরানার এটাই সেরা ছবি। এমনকি অবাস্তব জেমস বন্ড সিরিজের চেয়েও। সমালোচকরাও মানেন এই ছবির পর জেমস বন্ড ছবির স্টাইলও পাল্টে যেতে বাধ্য হয়েছে।
৩. লস্ট ইন ট্রান্সসেলেশন-ছবিটা অন্যরকম। নাটকীয়তা নাই, একের পর ঘটনা ঘটে না। শান্ত একটা ছবি। অসম বন্ধুত্বের। স্কারলেট জোহানসনকে যারা পছন্দ করেন তাদের অবশ্যই দেখা উচিৎ
৪. দি রিডার-২০০৮ সালের ছবি। কেন উইনস্লেট এ থেকে সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছিল। অসাধারণ অভিনয়, ছবিটাও চমৎকার।
৫. ৪ মান্থস, ৩ উইকস অ্যান্ড দু ডেজ-রুমানিয়ার ছবি। চচেস্কুর সময় রুমানিয়ায় গর্ভপাত নিষিদ্ধ ছিল। সেই সময়ে গর্ভপাত করানোর একটি ঘটনা নিয়ে এই ছবি। অন্যরকম এক ছবি। এই ছবির রেস সহজে যায় না।
৬. দিল চাহাতা হ্যায়-তালিকায় একটি হিন্দী ছবি দিলাম। ফারহান আখতারের এই ছবি হিন্দী ছবির জগৎকে অনেকখানি আধুনিক করে দিয়েছে বলে মনে করি। আমি আবারও এটি দেখতে আগ্রহী
৭. ডিপারচারস- জাপানের এই ছবিটি আমাকে দারুণ ভাবে অবাক করে দিয়েছিল। আমি কোনো ধরণের উচ্চাশা ছাড়াই ছবিটা দেখতে শুরু করেছিলাম। ছবি শেষ করার পর মুগ্ধতা আমার এখনো কাটেনি। মৃত্যু যাত্রা নিয়ে এই ছবি।
৮. ফ্রস্ট/নিক্সন-সাংবাদিক ডেভিড ফ্রস্ট আর সাবেক মার্কিন প্রেসিডেন্ট নিক্সন নিয়ে এই ছবি। ওয়াটারগেট কেলেঙ্কারির পর পদত্যাগ করেছেন নিক্সন। নবীন সাংবাদিক ফ্রস্ট তাঁর একটি সাক্ষাৎকার নিতে আগ্রহী। সেটি নিয়ে ছবি। আমার খুবই প্রিয়।
৯. মুলহল্যান্ড ড্রাইভ: ছবিটা দেখে প্রথমে বুঝাই যায় না শেষ পর্যন্ত কি হলো। কোনটা আসল আর কোনটা কল্পনা। দর্শকদের দারুণভাবে বিভ্রান্ত করতে পেরেছে এই ছবি। একেকজন একেক ভাবে ব্যাখ্যা দিয়েছেন এই ছবির। আমি তো মুগ্ধ।
১০. দি পারস্যুট অব হ্যাপিনেস-ভীষণ আবেগি একটি ছবি। সত্যি ঘটনা নিয়ে ছবি। অসাধারণ অভিনয়। উইল স্মিথের জীবনে সেরা ছবি।

 

প্রকাশ করা হয়েছে: আমার প্রিয় মুভি  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৯
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: প্রিয়তে রাখলাম ,কামে দিতারে
১০ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: কামে দিতারে

২. ০৯ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৩
রাজামশাই বলেছেন: ছোড দুইডা প্রশ্ন

ছবি দেইখ্যা কি হয় ?

আর সিনেমা কারে কয় ?
১০ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: ছবি না দেখলে কী হয়?
ছবিরেই সিনেমা কয়

৩. ০৯ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৫
কার্ল মার্কস বলেছেন: আপ্নেরে ধইন্ন্যা ...
১০ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৫

লেখক বলেছেন: আপ্নেরেও ধইন্ন্যা

১১ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২৪

লেখক বলেছেন: ধইন্যা

১১ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

১১ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২৬

লেখক বলেছেন: আমি লিংক নিয়া কিছু জানি না।

৮. ০৯ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৭
নিঃশব্দ শিশির! বলেছেন: দুই একটা হয়ত দেখেছি!!!
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২৬

লেখক বলেছেন: সব ছবি কারো পক্ষেই দেখা সম্ভব না।

৯. ০৯ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৮
বাবুল হোসেইন বলেছেন: প্রিয়তে রাখলাম।
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১১ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ

১১ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ

১২. ০৯ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪৪
সৃজন বলেছেন: এক কপি শোকেসে....... আর এক কপি পকেটে নিলাম .....যেই গুলা দেখি নাই এইবার দেখে ফেলব....
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩১

লেখক বলেছেন: কেমন লাগলো বইলেন।

১৩. ০৯ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫০
চতুষ্কোণ বলেছেন: দেয়ার উইল বি ব্লাড
নো কান্ট্রি ফর ওল্ডম্যান
ব্রকব্যাক মাউন্টেন
ব্যাড লেফটেনেন্ট
দি ডার্ক নাইট
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সব পর্বেরই ভক্ত
রং দে বসন্তি- আমির খান অভিনিত
স্বদেশ- শাহরুখ অভিনিত

দেখা ছবির মধ্যে এগুলোই ভালো লেগেছে।
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩২

লেখক বলেছেন: আপনার লিস্টটাও ভাল।

১৪. ০৯ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
নিরক্ষর বলেছেন: ছিঃনেমা দেকা খুবই খ্রাপ :-P
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৪

লেখক বলেছেন: সময় নষ্ট হয় :-P

১৫. ০৯ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
জয় সরকার বলেছেন: প্রিয়তে নিয়া রাখলাম।কাজে লাগবে!!

আপনাকে ধইন্যা!
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৯

লেখক বলেছেন: আপনারেও ধইন্যা।

১৬. ০৯ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০১
ফাহাদ চৌধুরী বলেছেন: প্রথমে ভাবছিলাম মাইনাস দিমু । কারন লাইফে এত মুভি দেখছি তবুও অনেক লিস্টেড মুভি অদেখা পাইছি...পরিমান এক্টু বেসি..৫-৬ টা হইবো
....অদেখা কিছু নাম পাইলাম...খাইয়া দেখতে হইবো ।

চেক করতে পারেন:

পলিটিকাল থ্রিলার মুভি

আমার পছন্দের কয়েকটা মুভি
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪০

লেখক বলেছেন: সব লিস্টেই অদেখা মুভি দেখা থাকবেই। সব কি আর দেখা সম্ভভ?

১৭. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:১৪
সামিউর বলেছেন: আমার পছন্দের অনেক মুভি এই লিস্ট্ এ আছে। থ্যাংস।
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ

১৮. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪১
মনুমনু বলেছেন: অনেক সময় বাচিয়ে দিবার জন্য ধন্যবাদ।
পোস্ট প্রিয়তে নিলাম
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪২

লেখক বলেছেন: থেংকু

১৯. ১০ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:০১
এস বাসার বলেছেন: সময় এবং সুযোগের সমন্বয়ের অপেক্ষায় রইলাম।

থ্যাংকস।
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৩

লেখক বলেছেন: থ্যাংকস

২০. ১১ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৯
সুবিদ্ বলেছেন: ছবি দেখার অভ্যাসটা হারিয়ে যেতে বসেছে........আপনার লেখা পড়লে সবসময়ই আফসোসটা বেড়ে যায়
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৪

লেখক বলেছেন: দেখে ফেলো একটা একটা করে।

২১. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:০৭
সর্বদাবেলায়েত বলেছেন: আপনার তালিকা আর আমার তালিকায় ৬০ % মিল পেলাম। ভালো লাগলো। বিশেষতঃ বর্ণ সিরিজ আর দিল চাহতা হ্যায় সম্পর্কে আমি ঠিক আপনার মতোই ভাবতাম কিন্তু ভাবনাটা বুঝাইতে পারতাম না। আপনার কথাগুলোই এরপরে কাজে লাগাতে হবে। ধন্যবাদ :-))
২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩২

লেখক বলেছেন: আছেন কেমন?

২২. ১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৫
জোনায়েদ বলেছেন: ২/৩ টা বাদ আছে। download দিতেছি।
২৩. ২০ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৭
সাইফ সামির বলেছেন:

M, ভাই এইটা কি করলেন? নিজে তো ধোঁকা খাইলেন, পাঠকদেরও ধোঁকা খাওয়াইলেন!!! পোস্টে রজার এবার্টের যে তালিকাটা দিছেন ওটার সব তো ২০০৯ সালের মুভি! ওটা এবার্টের শূন্য দশকের সেরা মুভির তালিকা না! ওটা রজার এবার্টের ২০০৯ সালের সেরা মুভির তালিকা! তাছাড়া তিনি সিরিয়াল দিয়াও তালিকাটা করেন নাই! বুঝলাম না বিষয়টা কেউ ধরতে পারলো না ক্যান? অন্য কেউ হইলে তাহার মুভি জ্ঞান নিয়া সন্দেহ করতাম কিন্তু আপনারে কিতা কইতাম!
২০ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৩১

লেখক বলেছেন: কড়ই সরমিন্দা খাইলাম। মাফ কইরা দিয়েন। আর আমার মুভি জ্ঞান এই মাপেরই।

২৪. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪২
রন্টি চৌধুরী বলেছেন: গোষ্ট টাউন, নো রিজারবেশন, লষ্ট ইন ট্রান্সলেশন, মিট দা ফকারস, ডায়োনোসর, দ্যা ডে আফটার টুমোরো, এ ওয়াক টু রিমেমবার, আলেকজান্ডার


২০০০ এর পরের সময়কার মুক্তি পাওয়া মুভিগুলোর মধ্যে যেসব দেখেছি তার মধ্যে খুব জনপ্রিয় যেগুলো সবার মুখে মুখে যা সবসময় মনে থাকে, সেই টাইপ মুভি ছাড়া উপরের মুভিগুলোর নাম এখন মনে আসছে এখন।
২৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৬
নাজিম উদদীন বলেছেন: তালিকায় মুলহল্যান্ড ড্রাইভ, লস্ট ইন ট্রান্সলেশান ,কিল বিল দেখে বিস্মিত হলাম।
২৬. ২১ শে মে, ২০১০ সকাল ৯:৪০
আহাসান বলেছেন: ভাই, কমেডি কি দেখেন না ?
জানা থাকলে হাসির দু'চারটা মুভির নাম দিয়ে হেলপ করেন না...
২৮. ০৮ ই জুলাই, ২০১০ দুপুর ১:০৩
নিম্ফ বলেছেন: কাজের জিনিস বটে :)
২৯. ০৮ ই জুলাই, ২০১০ দুপুর ১:১৩
ডিস্কো ঘোড়া বলেছেন: বস, আপনার বাসায় আসুম হার্ড ড্রাইভ নিয়া?
৩০. ১২ ই জুলাই, ২০১০ সকাল ৮:২৪
ফেরদাউস আল আমিন বলেছেন: আপনার পছন্দের তালিকা গুলো দেখার চেষ্টা করব।
৩১. ০৮ ই জুন, ২০১১ রাত ৯:১০
আততায়ী০০৬ বলেছেন: দি পারস্যুট অব হ্যাপিনেস & বর্ণ সিরিজ এই ২টা অসাধারণ

 

মোট সময় লেগেছে ১.০০৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আকাল-তবু স্বপ্ন থাকে
বিরোধ-তবু স্বপ্ন থাকে
ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ