আমার প্রিয় পোস্ট
- বিকল্প কিছু সার্চ ইঞ্জিন - নাসির খান
- বিখ্যাত কোম্পানীর লোগো পরিবর্তন - তুষারপাত
- একটা ছাগু ম্যাজিক !!!!!!!!!!!!! ( Animation ) - শান্তির দেবদূত
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- যারা ল্যাপটপ কেনার কথা ভাবছেন...একটি সতর্কতামুলক পোষ্ট - তাসমান
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- সামহয়ারইন ডিকশনারী Version 3.0 - the bible of somewhereinblog.net - নোবেলজয়ী
- অন্য অলিম্পিক - নুশেরা
- সার্চ ইন্জিন - পারভেজ
- বাংলা ব্লগঃ একজন সাধারণ ব্লগারের দায়!! - রাহা
- গুগল বুকস থেকে বই ডাউনলোড করবেন যেভাবে - অনিকেত প্রান্তর
- উবুন্টু বনাম উইন্ডোজ - কেন লিনাক্স ব্যবহার করবেন? - আশাবাদী!!
- ইস্নাইপস, ইউটিউব ডাউনলোডের উপায় - রন্টি চৌধুরী
- আমরা কেন কিছু আবিষ্কার করতে পারি না? (উৎসর্গ: সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য) - বাপ্পী...
- এটি জীবনের সবচাইতে কষ্টদায়ক ব্যাপার - আমিনুল ইসলাম
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- শাহানা আপুর পোষ্টের জবাবে বাংলাদেশী বিড়ালের জাতের প্রকারভেদ - আতিক ১৭
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার
- যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়! - এস্কিমো
- গরুর্থনীতিঃ একটা গরু প্রধানমন্ত্রী, আরেকটা গরু বিরোধী দলীয় নেত্রী - কৌশিক
সামহোয়্যারইনের জন্য আমার করা নতুন ডিজাইন
০৭ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:২০
অনেকদিন আগে সা.ইনের জন্য একটা ডিজাইন করেছিলাম। বর্তমান যে ডিজাইনটা আছে সেটা ফ্রেন্ডলি নিঃসন্দেহে কিন্তু ফিনিশিং টাচ ভাল নয় বলে নিজে একটা ডিজাইন করেছিলাম, আমার মনের মাধুরী মিশিয়ে, একরকম শখের বশে। ডিজাইনটা সম্পূর্ণ করি নি, কারণ সময় পাই নি।
পুরো ডিজাইনটা এখানে আছে
![]()
আপনাদের কোনো মতামত থাকলে দিতে পারেন।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ইমন জুবায়ের বলেছেন:
ভালোই তো।
লেখক বলেছেন: ধন্যবাদ।
dvWfu বলেছেন:
এখনকার চেয়ে তো ভালোই মনে হচ্ছে
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: কি আর করা, এ্যাডমিন আমাদের কথা না শুনলে করার কি আছে।
ধন্যবাদ।
মুক্ত বয়ান বলেছেন:
লাভ কি?? আপনার ডিজাইন নিবে??আপনেরটাও সুন্দর। কিন্তু কালারফুল বেশি। চোখে লাগে।
++
লেখক বলেছেন: বলেন কি?! আমার চশমাওয়ালা ভাই বলছিল বতর্মানের ডিজাইনটা নাকি সে বোঝে কম, বিভিন্ন এরিয়া আলাদা করতে নাকি অসুবিধা হয়। কিন্তু আমার ডিজাইনটা তার কাছে অনেক স্পষ্ট মনে হয়েছে।
মুক্ত বয়ান বলেছেন:
হুমম। সেটা তো অবশ্যই। বিভিন্ন কালার কম্বিনেশন ব্যবহার করে প্রত্যেক বিভাগ আলাদা করে রেখেছেন। সেটা সুবিধা। আপনার ভাই আসলে ঠিকই বলেছেন। লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আমার পরীক্ষা শেষ হয়ে নিক, তারপর দেখা যাবে। ফোরামের থিম সিস্টেম সম্পর্কে মাত্র শিখছি। (পরীক্ষার পর হয়তো আবার সব ভুলে যাবো, আবার নতুন করে শিখতে হবে।) আর ভিবি তো কখনো ধরিইনি। তবে আমি চেষ্টা করলে হয়তো পারবো।
কিছুদিন আগে http://www.amarnotes.com/forum এর জন্য একটা কাস্টম ডিজাইন করেছি। সময় হলে অবশ্যই সাহায্য করবো।
~স্বপ্নজয়~ বলেছেন:
সবুজ আর কমলা ট্যাব গুলো চোখে লাগছে একটু।
লেখক বলেছেন: হুমম। আমারও মনে হচ্ছে একটু কড়া হয়ে গেছে। এ্যাডমিন চাইলে ঠিক করে দিবো। ![]()
(আমি জানি এ্যাডমিন কখনো আমাকে সুযোগ দিবে না।) :p
লেখক বলেছেন: আরে তাইতো! আসলে জাস্ট শখের বশে করেছিলাম তো, তাই ডিজাইনটা সিরিয়াসলি নিয়ে পুরো ডিজাইনটা করি নি। (কারণ আমি জানি এ্যাডমিন কখনোই আমাকে সুযোগ দিবে না।)
গিফার বলেছেন:
চো চুইট
লেখক বলেছেন: ধন্যবাদ।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
ভাল
লেখক বলেছেন: ধন্যবাদ।
শিট সুজি বলেছেন:
আমারে একটা পেজ ডিজাইন করে দেন ফ্রীতে। দর্কার।
লেখক বলেছেন: পরীক্ষার পর সময় পেলে সাহায্য করবো। কি ধরণের ওয়েবসাইট সেটা বলে রাখলে সুবিধা হত।
রেজওয়ান শুভ বলেছেন:
আগে বলেন "গ্রাফিক্স ডিজাইনিং" করতে হইলে কি কি শিখতে হয় ?? বই এর নাম-ধাম দেন ... শিখতে মন্ঞায় .......
লেখক বলেছেন: স্যরি, আমি বই পড়ে শিখি নি তাই বইয়ের নাম বলতে পারছি না। তবে ঘাটাঘাটি করতে থাকুন শিখে যাবেন। আর তর না সইলে ওয়েবে টিউটোরিয়ালগুলো সার্চ করে দেখতে পারেন। আমার চাইতেও ভাল করতে পারবেন তখন, কারণ আমি গ্রাফিক্স ছাড়াও অনেককিছু নিয়ে মাথা ঘামাই, ফোকাস করতে পারি না।
ফিউশন ফাইভ বলেছেন:
গ্র্যাডিয়েন্ট নির্ভর ডিজাইনের চল এখন উঠে যাচ্ছে। মানসম্মত কোনো ওয়েবসাইটেই এখন আর এতো রঙঢঙও চলে না। সামহোয়্যারের পরবর্তী ভার্সন অবশ্যই কমপক্ষে ওয়েব ২.০ মানের হতে হবে। এখন তো বোধহয় ওয়েব ৩.০ এসে গেছে। সুতরাং এর অন্যথা হলে প্রযুক্তির দৌড়ে পিছিয়ে পড়তে হবে সামহোয়্যারইনকে।তারপরও আপনার উদ্যোগ ভালো লাগল।
লেখক বলেছেন: "গ্র্যাডিয়েন্ট নির্ভর ডিজাইনের চল এখন উঠে যাচ্ছে।"
- সেজন্যই আমি গ্র্যাডিয়েন্ট ব্যবহার করেছি কম।
"...অন্যথা হলে প্রযুক্তির দৌড়ে পিছিয়ে পড়তে হবে সামহোয়্যারইনকে।"
- সা.ইনের এবিষয়ে কোনো মাথা ব্যাথা নেই।
লেখক বলেছেন: আরে রে রে! সবাই দেখছি ডিজাইন রিকোয়েস্ট করছে!! আমি তো আর সবাইকে ডিজাইন করে দিতে পারবো না। বিবিএ'র চাপ আমাকে এক্কেবারে খেয়ে ফেলছে। সময় যদি পাই তাহলে করে দেব, প্রমিজ করতে পারছি না।
তবে আপনার ব্লগ কি বিষয়ে বা অলরেডি থেকে থাকলে সেটা উল্লেখ করে রাখতে পারেন।
লেখক বলেছেন: ধন্যবাদ মনে রাখার জন্য। ফোরাম আপনাদের দোয়ায় ও শুভকামনায় ভালই চলছে।
আপনি যদি দেখে না থাকেন তবে আমি আপনার সাথে দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাইছি। ওবামার মতই বলছি- I am sorry, I messed up। আসলে সেদিন আমি জবাব দেয়ার মুডে ছিলাম, একজনও রেজিস্টার না করাতে রাগটা আপনার উপর কিঞ্চিৎ ঝেড়েছিলাম।
আপনাকে একটা অনুরোধ করবো, যদি রেজিস্টার করে না থাকেন তাহলে রেজিস্টার করার জন্য। আপনি ভাল ছাত্র তা জানতে পেরেছি, এবং আপনার জীবনে সাফল্য কামনা করি। আপনার জ্ঞান তখনই কাজে লাগবে যখন তা শেয়ার করবেন। যদি মনে করেন যে ফোরামটি আপনার জ্ঞানের একটি অংশ পাবার যোগ্য তাহলে রেজিস্টার করতে পারেন।
ইসানুর বলেছেন:
সু্ন্দর হইছে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আকাশ_পাগলা বলেছেন:
ভাই, আমি পঁচা ছাত্র। আমার কী হবে???
লেখক বলেছেন: আমিও পঁচা ছাত্র। পঁচা ছাত্রদের একটা এ্যাডভান্টেজ হচ্ছে তারা মুক্ত চিন্তা করতে পারে। এটা খারাপ নয়। পরিশ্রম করে যান, সাফল্য অবশ্যই পাবেন।
যাই হোক, আপনার যেকোনো সমস্যা যেকোনো সময় আমারনোটস ফোরামে (http://www.amarnotes.com/forum) লিখতে পারেন।
প্রচেত্য বলেছেন:
আমার কাছে ভাল লেগেছে
লেখক বলেছেন: ধন্যবাদ।
আসিফ বলেছেন:
চমৎকার! ছিমছাম ডিজাইন
লেখক বলেছেন: ধন্যবাদ।
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
আরে মিয়া আপনেতো আমারে পচায় ফেল্লেন। ভালো ছাত্ররা এই কতা শুনলে নির্ঘাৎ সুইসাইড খাইবো। যা হইছিলো ব্যাপার না , আসেন সব ভুইল্লা যাই। আপনার সাইটের সাফল্য কামনা করি.....। তবে একটা কথা কিন্তু সত্য- আপনার উপস্থাপনায় একটু ভুল ছিল। যেমন-আপনার সাইটে সেইদিন পর্যন্ত রেজিস্টার্ড ইউজার এর সংখ্যা কম ছিল, অথচ আপনি বলছিলেন- অনেকেই সাইট থেকে উপকার পাচ্ছে।
লেখক বলেছেন: আহা! দেখুন দেখি, কারেন্ট চলে গেল। পরে জবাব দিচ্ছি।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, পরিস্কার করে আপনার ধারণাগুলো প্রকাশ করার জন্য। বেশিরভাগ ভুলবোঝাবুঝিই দূর হয় না কেবল মনের হৃদয়ের কথাগুলো প্রকাশের অভাবে। আমাদের মাঝে সম্পর্ক উন্নয়নে এটি সাহায্য করবে।
"আপনার সাইটে সেইদিন পর্যন্ত রেজিস্টার্ড ইউজার এর সংখ্যা কম ছিল, অথচ আপনি বলছিলেন- অনেকেই সাইট থেকে উপকার পাচ্ছে।"
- আসলে আমি http://www.amarnotes.com এর ব্যাপারে বলেছিলাম। সেখানকার "সবার জন্য" (http://www.amarnotes.com/articles) এর আর্টিকেলগুলো অনেকের জীবনে পজিটিভ পরিবর্তন এনেছে। ওয়েবের জগতের বাইরে আমি অনেককে আমার আর্টিকেলগুলো প্রিন্ট করে দিয়েছিলাম। তাতে অনেক উপকার পেয়েছে তারা। আমার ভাইকে ইংরেজি সাহিত্যের ও ইএলটি'র জুনিয়র অনেকে ফোন করলে সাহায্য করার জন্য শুধু আমারনোটসের ঠিকানা দিয়ে দেয়। তাছাড়া পার্সোনালিটি টেস্ট (http://www.amarnotes.com/selftest) অনেককে সঠিক পথ দেখিয়েছে। এভাবে এভাবে অনেকের জীবনে আমারনোটস প্রভাব ফেলেছে। অসলে মূল সাইটটা (http://www.amarnotes.com) অনেক আগের। ফোরামটা নতুন। ফোরামটা কেবল একটা ছোট অংশ আমারনোটসের। আমার মনযোগ বেশিরভাগই থাকে মূলসাইটটার দিকে।
আমি ধরেই নিয়েছিলাম আপনি বুঝি পোস্টের নিচের দিকের হোমপেজের লিংকটা দেখেছেন এবং সেখানটা ঘুরে দেখেছেন। এবং ভেবেছিলাম আপনি আমারনোটসের পুরো সাইটটা সম্পর্কে মতামত দিচ্ছিলেন। ভুল বোঝাবুঝি হয়েছে আরকি!
"আসলে পাবলিক কে প্রশংসায় রাখলে পাবলিকও ভালো ফিডব্যাক দেয়"
- মাথায় রাখবো ধন্যবাদ।
আপনার এবং আরো বাঙালিদের কাছ থেকে ভবিষ্যতে অব্যাহত সহযোগিতা পাবো আশা রাখি। আপনারা ধৈর্য ধরে আমারনোটসকে, একটি ব্যক্তিগত প্রচেষ্টাকে, সাপোর্ট দিয়ে যাচ্ছেন সেজন্য আরেক প্রস্থ ধন্যবাদ।
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
ফোরামের ডিজাইনটা চেন্জ করেন..... বেশি সিম্পল লাগতেছে আরেকটু ঝাকানাকা হওয়া দরকার
লেখক বলেছেন: আমি আসলে সোজা সরল মানুষ, ঝাকানাকা চিন্তা আমাকে দিয়ে হয় না। তবে আপনাদের মতামত নিয়ে পরে পরিবর্তন করা যাবে। কালার টালারগুলো আরো রঙচঙা করতে হবে, এবং চোখের জন্য আরো সুবিধাজনক বানাতে হবে।
এখন পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত আছি। পরে সময় করে দেখবো। ধন্যবাদ।
আরিফুর রহমান বলেছেন:
ছামুয়ারের র'নেস খারাপ না। জিনিশটা কাজ করে..ব্যাক এন্ডে ফাংশানাল, এইটাই মুখ্য।
তবে আপনার ডিজাইনে অনেক বেশি এজ। খটখটে শুকনা।
আমারে আবার শত্রু ভাইবেন না।
লেখক বলেছেন: "ছামুয়ারের র'নেস" মানেটা বুঝলাম না। বর্তমান থিমের কথা বলছেন কি? জ্বি, স্বীকার করি বর্তমান থিমটা সাদাসিধা সিম্পল। সমস্যাটা হল যে এটায় সব এলিমেন্ট কেমন যেন মিশে মিশে থাকে। আলাদা করে চেনা যায় না - বিশেষ করে চশমাওয়ালাদের জন্য এটা অসুবিধাজনক। এই ডিজাইনটাতে আবার এই সমস্যাটা নেই।
"আমারে আবার শত্রু ভাইবেন না। "
- না না শত্রু ভাববো কেন। প্রতিটা মানুষের চয়েস আলাদা। নাহলে সবার বউ একরকম হত!
এতে মনে করার কিছু নেই।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















