এক মঞ্চে উঠছেন শেখ হাসিনা ও খালেদা জিয়া
১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের রাজনীতির ইতিহাসে প্রথমবারের মতো এক মঞ্চে উঠছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। আগামী ১৭ অক্টোবর ঢাকায় রাজনীতির শীর্ষ দুই নেত্রী কথা বলবেন এক বিষয়ে, আহ্বান জানাবেন নতুন বাংলাদেশ গড়ার।
জাতিসংঘের দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়ার লড়াইয়ে এবার একসঙ্গে কাজ করবেন দুই নেত্রী। সর্বদলীয় সংসদীয় পার্টি গ্রুপ (এপিপিজি) ও জাতিসংঘের মিলিনিয়াম ক্যাম্পেইন-এর যৌথ আয়োজনে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে বসবে এই মিলনমেলা। সব দলের সাংসদরাই থাকবেন সম্মেলনে। থাকবেন জাতিসংঘের প্রতিনিধিও। দুই নেত্রীর সম্মতি পাওয়ার পর এ নিয়ে আনন্দিত সবাই।
এপিপিজি সভাপতি জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ সম্মেলনে সভাপতিত্ব করবেন। তার দুইপাশে বসবেন দুই নেত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন আর এবং বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ভাষণ দেবেন বিশেষ অতিথি হিসেবে। সংসদে দুই দলের দুই প্রধান হুইপরাও বক্তব্য রাখবেন।
তথ্যসূত্রঃ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন