somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফায়ারফক্সের ৫ বছর

১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেখতে দেখতে জনপ্রিয় ব্রাউজার ‘ফায়ারফক্স’ ৫ বছর পূর্ণ করল। অন্য কোন ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার’কে সত্যিকারের চ্যালেঞ্জের মুখে ফেলে নি।

প্রেক্ষাপট:
ইন্টারনেটে প্রবেশ করতে হলে প্রয়োজন ব্রাঊজার। অপারেটিং সিস্টেমের বাজারে প্রায় একচেটিয়া অধিকার কাজে লাগিয়ে মাইক্রোসফট কোম্পানি বহুকাল ব্রাউজারের ক্ষেত্রেও আধিপত্য বজায় রেখেছিল। বিকল্প কিছু প্রচেষ্টা সত্ত্বেও ব্রাউজারের জগতে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার’কে সত্যিকারের চ্যালেঞ্জ জানাবার মত কোন বিকল্প ব্রাউজারের আবির্ভাব ঘটে নি। কিন্তু প্রায় ৫ বছর আগে সেই পরিস্থিতি বদলাতে শুরু করে। বার্লিন প্রাচীরের মত একেবারে পতন না ঘটলেও ইন্টারনেট এক্সপ্লোরার তার একাধিপত্য হারাতে শুরু করে। মজার কথা, দিনটিও ছিল ৯ই নভেম্বর – পালিত হচ্ছিল বার্লিন প্রাচীর পতনের ১৫তম বার্ষিকী। এইদিনই ফায়ারফক্স নামের এক ব্রাউজার উদয় হয়। গত ৫ বছরে গোটা বিশ্বে প্রায় ৩৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী ১০০ কোটিরও বেশী বার ফায়ারফক্স ডাউনলোড করেছে। শুধু প্রতিযোগিতার স্বার্থে বিকল্প হিসেবে নয়, অনেক বাড়তি গুণাগুণের কারণে ফায়ারফক্স ইন্টারনেট ব্যবহারকারীদের প্রিয় হয়ে উঠেছে।


ছবিঃ মাত্র ১৯ বছর বয়সে ফায়ারফক্সের জন্মদাতা ব্লেক রস

ইন্টারনেট এক্সপ্লোরার’এর সিংহাসন টলিয়ে দিয়েছে যে ফায়ারফক্স, সেই ব্রাউজারের কিন্তু প্রকৃত অর্থে কোন মালিক নেই। কম্পিউটারের জগতের বাণিজ্যিক কাঠামোর পাশাপাশি যে বিকল্প ধারা চলে আসছে, তাকে তথ্য প্রযুক্তির জগতে ‘ওপেন সোর্স’ বলা হয়। সফটওয়্যারের ক্ষেত্রে কারো মাথায় নতুন কোন ভাবনা এলে সে ইচ্ছা করলে তার প্রথম খসড়া তৈরি করে ফেলতে পারে। সেটিকে ঘষে-মেজে আরও উন্নত করে তোলার জন্য যোগ দেয় বাকির। – অর্থাৎ এমন শখের প্রোগ্রামার বা তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, যাঁরা মুনাফার জন্য কাজ করেন না। সফটওয়্যারের রচয়িতা শুরু থেকেই সব প্রয়োজনীয় তথ্য বাকিদের জন্য উন্মুক্ত করে দেন৷ ফলে বাকিরা সেগুলি ঘেঁটে নতুন ভাবনা প্রয়োগ করে সফটওয়্যারটিকে ব্যবহারের আরও উপযুক্ত করে তুলতে পারেন। এজন্যই এর নাম ‘ওপেন সোর্স’। মোজিলা নামের এক ফাউন্ডেশনও বহুদিন ধরে এমন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। মাইক্রোসফটকে চ্যালেঞ্জ জানানোর দুঃসাহস দেখিয়েছিল এই ফাউন্ডেশন। প্রথম দফায় অবশ্য তাদের পরাজয় ঘটে। নেটস্কেপ নামে মোজিলা’র প্রথম ব্রাউজারকে বাজার-ছাড়া করে মাইক্রোসফট৷ কিন্তু সেই নেটস্কেপ’এর ভস্ম থেকেই জন্ম নেয় দুরন্ত আগুনের শিয়াল – ফায়ারফক্স। সেসময়ে বাজারের প্রায় ৯৫ শতাংশ ছিল ইন্টারনেট এক্সপ্লোরার’এর দখলে। মাত্র ৫ বছরের মধ্যে প্রায় ২৫ শতাংশ বাজার দখল করে ফেলেছে ফায়ারফক্স। তবে ইতিমধ্যে ব্রাউজারের জগতে প্রতিযোগিতা আরও বেড়ে গেছে।

মোজিলা প্রকল্পে যেসব স্বেচ্ছাসেবী প্রোগ্রামার কাজ করেন, তারা শুধু কাজেই আনন্দ পান। বিশ্বের সব কম্পিউটার কাঠামোয় একটি ব্রাউজারকে যতটা সম্ভব ব্যবহারের যোগ্য করে তুলতে গড়ে উঠেছে স্বেচ্ছাসেবীদের এক বিশাল নেটওয়ার্ক। প্রোগ্রামিং-এর জ্ঞান থাকলে এবং নতুন কোন গুণ যোগ করতে চাইলে যে কেউ যোগ দিতে পারেন এই উদ্যোগে।

দুর্বলতা:
সোমবার ফায়ারফক্স’এর জন্মদিনে অবশ্য একটি রিপোর্ট কিছুটা অস্বস্তির সৃষ্টি করেছে। ইন্টারনেটে নিরাপত্তার ক্ষেত্রে যে সব সমস্যা দেখা যায়, তার এটা বড় ধাক্কা সামলাতে হয় ব্রাউজারকে। ব্রাউজারের ফাঁক-ফোকর কাজে লাগিয়ে কম্পিউটারের উপর নানা রকমের হামলা চালানো বা তথ্য সংগ্রহ করা সম্ভব হয়৷ ফায়ারফক্স ‘ওপেন সোর্স’ হওয়ায় নিরাপত্তার ক্ষেত্রে এর বেশ দুর্বলতা রয়েছে। এক মার্কিন সংস্থার সূত্র অনুযায়ী ব্রাউজার’এর যত রকম দুর্বলতা সম্ভব, ফায়ারফক্সের মধ্যে তার ৪৪ শতাংশই খুঁজে পাওয়া গেছে।

তথ্যসূত্রঃ
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৬
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×