![]()
মানহানির অভিযোগে পত্রিকার সম্পাদক, সাংবাদিক বা বইয়ের লেখক প্রকাশকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিধান বাতিল হতে যাচ্ছে। সংসদে সোমবার এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
সংসদে উত্থাপনের পর পরীক্ষা নিরীক্ষার জন্য বিলটি ২ সপ্তাহের মেয়াদে স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
ফৌজদারি কার্যবিধি অনুসারে এতোদিন মানহানির সংবাদ প্রকাশের দায়ে অভিযুক্ত সাংবাদিক বা ওই অভিযোগে অভিযুক্ত বইয়ের লেখককে সরাসরি গ্রেপ্তার করা যেতো।
‘ফৌজদারি কার্যবিধি (সংশোধনী) বিল-২০১০’ উত্থাপন করে আইনমন্ত্রী সংসদকে জানান, এতোদিন এ বিধানের অপব্যবহার করে সাংবাদিক লেখককে হয়রানি করার সুযোগ ছিল। হয়রানি বন্ধে ফৌজদারি কার্যবিধি সংশোধন করে সরাসরি গ্রেপ্তার করার বিধান বাতিল করা প্রয়োজন বলে সংসদকে জানান আইনমন্ত্রী।
১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৫০০ ধারার আওতায় মানহানিকর বক্তব্য প্রকাশের জন্য সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারতো সরকার।
কিন্তু প্রস্তাবিত বিলে পরোয়ানার জায়গায় ‘তলব’ শব্দটি বসানো হয়েছে বলে জানা গেছে। এর ফলে সরকার বা প্রভাবশালী ব্যক্তি কর্তৃক সাংবাদিক হয়রানি বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।
ছয় দিন বিরতির পর জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন সোমবার আবার শুরু হলে সেখানে বিলটি উপস্থাপন করেন আইনমন্ত্রী।
তথ্যসূত্রঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



