আমার প্রিয় পোস্ট

মানুষ তার স্বপ্নের সমান বড়

১৬ ডিসেম্বর সিরিজের ৩য় কবিতা!

০৯ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৫

শেয়ারঃ
0 2 0

৩য় ১৬ ডিসেম্বর

বিজয়ের আজ ৩৫ বছর,
তবুও আজো কেন চলে মিথ্যে ক্রন্দন?
আজো কেন চলে নস্টালজিয়ায় ডুবে থাকা?
অনেক হয়েছে ক্রন্দন,
অনেক হয়েছে নস্টালজিয়া,
অনেক হয়েছে ইতিহাস নিয়ে লুকোচুরি,
এবার তোমরা খোলস পাল্টাও।

১৬ ডিসেম্বর বাঙালীর বিজয়,
১৬ ডিসেম্বর বাঙালীর হাসি,
১৬ ডিসেম্বর বাঙালীর ঈদ,
১৬ ডিসেম্বর বাঙালীর দূর্গাপূজা,
১৬ ডিসেম্বর বাঙালীর বড়দিন,
১৬ ডিসেম্বর বাঙালীর বৌদ্ধ-পূর্ণিমা।

কিন্তু আজ ধ্বংসের মাঝে রক্তের উল্লাস,
অমানিশার কালো হাত আর
জাতির ভবিষ্যতে প্রলয়ংকারী সুনামির পূবাভাস,
আজ কোথায় বিজয় দিবসের স্পৃহা?
কোথায় সেই উদ্দ্যম?

গণতন্ত্রের আড়ালে রাজতন্ত্রের নগ্ন-নৃত্য,
রাজনীতির নাম করে ভন্ডামি,
রাজপথ মানে রক্তাক্ত প্রান্তর,
সভা মানে বোমা......... আর কত?

আজ কোথায় বাঙালীর ঐক্য?
আজ কোথায় সেই একাত্তরের বিবেক?
আজ কোথায় ১৬ ডিসেম্বরের বিজয়োৎসব?

আজ বাংলাদেশ মানে রাজাকারের উৎফুল্ল পদচারনা,
আজ বাংলাদেশ মানে জঙ্গিবাদ,
আজ বাংলাদেশ মানে হরতাল-অবরোধ,
আজ বাংলাদেশ মানে দুর্নীতিতে নাম্বার -১,
..............আর কত?


এবার তোমার ভোল পাল্টাও,
কাঁধে লাল-সবুজের পতাকা আর হৃদয়ে দেশপ্রেম নিয়ে ঐক্যবদ্ধ হও
একাত্তরের চেতনাকে পুনরুজ্জীবিত কর,
এক সুখী-সুন্দর বাংলাদেশ গড়ে তোল।

তারিখঃ১৬/১২/২০০৬
রাওয়ালপিন্ডি


২০০৬ সালের ১৬ ডিসেম্বরে লেখা কবিতা। এবারের ১৬ ডিসেম্বরের কবিতাটাও আসবে............

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৫৯
গন্ডার' বলেছেন: পড়াগ জাপর কিমুন আছো?
৩. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৫৯
বিহংগ বলেছেন: সুন্দর, পরেরটার অপেক্ষায় থাকলাম।
আমার একটা কবিতা আছে, বিজয়ের । পড়তে পারেন।

 

মোট সময় লেগেছে ০.৯৪০২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি অন্ধকারের দিগন্ত খুঁজি,যেখানে
অন্ধকার আর তুমি একই সাথে আছো।

আমার রং-বেরঙের স্বপ্নগুলো
তুমি ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলেছো অন্ধকারে
আর আমার মাঝে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ