আমার প্রিয় পোস্ট

মানুষ তার স্বপ্নের সমান বড়

৪র্থ ১৬ ডিসেম্বর

১৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৩

শেয়ারঃ
0 0 0

৪র্থ ১৬ ডিসেম্বর


পরাগ জাফর সিদ্দিক



(১)
“দেশে কোন যুদ্ধাপরাধী নেই,
মুক্তিযুদ্ধ হয়নি,হয়েছে গৃহযুদ্ধ”--
হায়রে বাঙালী-
বিজয়ের ৩৬ বছর হয়ে গেলো
তবুও মানুষ হতে পারলিনা!
রবি বাবুকে কি তাহলে ঠিক ধরে নিবো!!??
সত্যিই কি বিচিত্র সেলুকাস আমাদের দেশ!

শিক্ষক অধিকার নিয়ে কথা বললে তার বিচার হয়,
মন্ত্রী চুরি করলে বিচার হয়,
কিন্তু দেশাদ্রোহীদের বিচার বাংলাদেশে হয়না;
তারা বলে-
যুদ্ধাপরাধীদের বিচার করা আমাদের দায়িত্ব নয়!!!

(২)
সিডরের চোখ থাকতেও সে অন্ধ ,
কিন্তু বাঙালী আজ নিজের চোখ দিয়ে দেখতে শুরু করেছে,
লক্ষ থেকে হাজারে চলে এসেছে প্রান হানি,
বাঙালী বাঁচতে শিখে গেছে,
একে অপরের পাশে দাঁড়াতে শিখে গেছে।

সেইদিন দূরে নেই যেদিন
রাজাকারদের টুঁটি চেপে ধরবে
আর আদায় করে নিবে তাদের অধিকার।

(৩)
চলুন আমরা ৩৬ তম বিজয়ের দিনে অঙ্গীকারবদ্ধ হই
৩০লক্ষ শহীদের জীবন বৃথা যেতে দিবনা
আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো-
জয় বাংলা।

১৬ ডিসেম্বর,২০০৭
রাওয়ালপিন্ডি






 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৯
ভাস্কর চৌধুরী বলেছেন: শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধে শহীদ বাংলা'র সেই বীর-সন্তানদের......।
বিজয় এর সূর্য মিশে আছে যেমন, লাল সবুজের ঐ পতাকায়
তেমনি মিশে আছে......
আমাদের শোণিতে ... আমাদের সত্তায়
আমাদের বিজয়
আমাদের গৌরব


বিজয় দিবসের অঙ্গীকার হোক ঘাতক দালাল যুদ্ধাপরাধীদের বিচার।
২. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৫
মৃন্ময় আহমেদ বলেছেন: যুদ্ধ এখন শুদ্ধ আলো।।
৩. ১৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৫
মোসতফা মনির সৌরভ বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।
৬. ১৯ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৩
বিহংগ বলেছেন: ঈদের শুভেচ্ছা , আপনাকে ঈদ মোবারক।
৭. ২৬ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১৩
পরাগ জাফর বলেছেন: বিহংগ আপনাকেও ঈদের শুভেচ্ছা।
ভাস্কর চৌধুরী, পদ্মানন্দ, প্রচেত্য, মোসতফা মনির সৌরভ, মৃন্ময় আহমেদ আপনাদের অনেক অনেক ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ২.৩৭৪৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি অন্ধকারের দিগন্ত খুঁজি,যেখানে
অন্ধকার আর তুমি একই সাথে আছো।

আমার রং-বেরঙের স্বপ্নগুলো
তুমি ছিনিয়ে নিয়ে ছুড়ে ফেলেছো অন্ধকারে
আর আমার মাঝে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ