somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাকে বলবো না, কারণ....

২৫ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভেবেছিলাম অপরাজেয় বাংলার সামনে দাঁড়িয়ে বলবো সে কথা,
কিন্তু, সেলিম-দেলোয়ার আর বসুনিয়ার স্মৃতি ঘেরা মধুর ক্যান্টিনে মনে হলো, আগে গনতন্ত্র মুক্তি পাক, তারপর বলবো।

ভেবেছিলাম রাজপথে বলবো তোমাকে,
রাজস্বাক্ষী থাকবে প্রেসক্লাব মোড়ের শিল কড়ই গাছেরা।
স্বৈরাচারের পতন হলেও নব্বুইয়ের উত্তাল দিনে নুর হোসেনের আরদ্ধ স্বপ্ন গুলোর টানে সে কথা বলা হয়ে ওঠেনি।

এরপর একে একে নিভলো দেউটি-
বিশ্বায়নের ঘুর্ণিপাকে তিয়াত্তর ফাগুনের পুরণো একটা স্বপ্ন নাড়া খেলো,
সমাজতন্ত্রের ধ্বজাধারী কতগুলো শাসন-যন্ত্র তাসের ঘরের মতো ভেংগে পড়লো দেশে দেশে।
এমন সময়ে কি তোমাকে সে কথা বলা যেতো?
মরিচিকার পেছনে ছোটা অনিমেষের বুকের ভেতর টা হঠাৎ ফাঁকা হয়ে যাওয়ার বেদনা কি মাধবীলতাকে বলা যায়?

ভাবলাম, যমুনা সেতুটা আগে হয়ে নিক।
তারপর ঠিক তোমাকে বলবো।
দু'পাড়ে এ্যাতো বৈষম্য রেখে কি ক'রে আমরা ব্যক্তিগত সাম্যের চর্চা করি?!
সেতু হলো। পশ্চিম-ও খুলে দিলো দ্বার, এমনি সময়।

ভাবলাম, বাজারের তীর্থ-টা আগে দেখেই আসি।
নিজে আরেকটু বিশ্বমানব হয়ে তবেই তোমাকে বলবো সে কথা।
এরি মধ্যে এলো নাইন ইলেভেন।
এমন দ্বিচারি সময় কখনো আসেনি আগে।
প্রযুক্তির এমন কাছে টানা, আর মানুষের এ্যাতো দুরে ঠেলার যুগপৎ সার্কাস কখনো দেখেনি কেউ।
কখন থামবে এই ভুল বোঝাবুঝির ডামাডোল কেউ জানে না।
আজ ভাবছি, আসলে তোমাকে কোনদিনই কিছুই বলবো না,
কারণ, অন্তর্জালে লেখা পড়ে বুঝে গেছি, তুমি তাঁদেরি দলে, যাঁদের জন্য ইশারাই কাফি।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৩২
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×