somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ণ ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র তথাকথিত জনগণের রক্ষক পুলিশ বাহিনীর পাশবিক নির্যাতন ও প্রতিহিংসার শিকার হয়ে আজ কারা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আব্দুল কাদেরের উপর বর্বরোচিত হামলা।আরো একটি পুলিশি বীভৎস নির্যাতনের সংবাদঃ এবারের শিকার ঢা.বি ছাত্র; এড়িয়ে গেছে মিডিয়া !!

২৭ শে জুলাই, ২০১১ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপডেট: তিন পুলিশকে সাময়িক বরখাস্তের নির্দেশ অথচ কাদের এর ওপর দায়েরকৃত মামলাসমূহ প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়া হয়নি।
আগামীকাল শনিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে "নির্যাতন বিরোধী ছাত্র-ছাত্রীবৃন্দ" বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে।
কাদের এর জামিনের শুনানি আগামী সোমবার ও বুধবার অনুষ্ঠিত হবে।
মুল খবর পড়তে ক্লিক করুন
আব্দুল কাদের এর নিঃশর্ত মুক্তির দাবীসহ মোট ৪ দফা দাবিতে "নির্যাতন বিরোধী ছাত্র-ছাত্রীবৃন্দ" এই ব্যানারে ঢাবি শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যা্ওয়ার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ২৮ জুলাই বিকাল ৩.৩০ টায় মধুর কেন্টিন এ।

নির্যাতন বিরোধী ছাত্র-ছাত্রীবৃন্দ শনি থেকে সোমবার পর্যন্ত কর্মসূচী ঘোষণা করেছে। কর্মসূচীগুলো হলো-
বিক্ষোভ মিছিল ও সমাবেশ- ৩০ জুলাই শনিবার ১১ টা।
ছাত্র-শিক্ষক প্রতিবাদ সমাবেশ- ৩১ জুলাই রবিবার ১১টা।
উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান- ১ আগস্ট সোমবার দুপুর ১২টা।




ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ণ ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র হয়েও তথাকথিত জনগণের রক্ষক বাংলাদেশ পুলিশ বাহিনীর পাশবিক নির্যাতন ও প্রতিহিংসার শিকার হয়ে আজ কারা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আব্দুল কাদের। প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের এই মেধাবী ছাত্রটি গত ১৫ই জুলাই রোজ শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে পুলিশি নির্যাতনের শিকার হয়। সেদিন তার মমতাময়ী মা ইস্কাটনে অবস্থিত আত্মীয়ের বাসায় কাদেরের একমাত্র ছোট বোনকে নিয়ে অবস্থান করছিলেন। তার এই ছোট বোনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবিএ-তে অধ্যয়নরত। সম্প্রতি সে ইন্দিরা গান্ধী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। বোনের এই অসামান্য সাফল্যের আনন্দকে ভাগাভাগি করে সে ইস্কাটন থেকে ফজলুল হক মুসলিম হলের দিকে ফিরছিল, কিন্তূ পথে বাধ সাধে পুলিশ, তারপর সৃষ্টি হয় আর একজন অভাগা ‘লিমন’-এর।
খিলগাঁও থানা পুলিশের ভাষ্যমতে, খিলগাঁও ফ্লাই ওভারব্রিজের নিচে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদেরকে পুলিশ ধাওয়া করলে, পুলিশকে লক্ষ্য করে তারা ককটেল নিক্ষেপ করে এবং পালিয়ে যেতে চাইলে পুলিশ তাদের পিছু নেয়। এমতাবস্থায় পুলিশ সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে থেকে দুজনকে গ্রেফতার করে।এর মধ্যে একজন হলো আমাদের বিভাগের আব্দুল কাদের।
গভীর রাতে যানবাহন না থাকার কারনে সে হেঁটেই ইস্কাটন থেকে ফজলুল হক মুসলিম হলের দিকে ফিরছিল, কিন্তু সে তখনও জানতো না পথিমধ্যে কতবড় বিপদ তার জন্য অপেক্ষা করছে। পুলিশের মিথ্যা মামলার আসামী হয়ে তাকে নির্যাতনের শিকার হতে হবে, তাও সে জানতো না।
পুলিশের গাড়ি ধাওয়া করছিল ছিনতাইকারীদের গাড়ীকে। ছিনতাইকারীরা যখন গাড়ী থেকে পালিয়ে যাচ্ছিল তাদের একজন পুলিশের হাতে ধরা পড়ে এবং তাকে প্রহার করলে সে কাদেরকে দেখিয়ে তাদের সহকারী বলে দাবী করে। তখন তারা ওই ছিনতাইকারীর বক্তব্যের ভিত্তিতে কাদের কে আটক করে। কাদের তখন তাদের বলে, “আমি যদি তার সহকারী হই, তাহলে তাকে আমার নাম বলতে বলেন।” এর উত্তর ওই ছিনতাইকারী দিতে পারেনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেয়ার পর সে আরো রোষানলের স্বীকার হয়। তাকে থানায় নিয়ে বেধড়ক মারপিট করা হয়। সকালে খবর পেয়ে তার রুমমেট তাকে দেখতে গেলে তাকেও শাসানো হয়। সে গিয়ে দেখতে পায় যে কাদের-এর গায়ে মারধরের আলামত ছিল কিন্তু বাম পায়ে কোনো জখমের চিহ্ন ছিল না। সন্ধ্যায় তাকে পুলিশি হেফাযতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তার বন্ধুরা তাকে দেখতে যায় এবং তারা কাদের-এর বাম পায়ে জখমের চিহ্ন এবং রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এরই মধ্যে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কাদের তার বন্ধুদের জানায় পুলিশ চাপাতি দিয়ে তার বাম পায়ে এই জখম করেছে।

ঘটনার পরদিন সকালে সহপাঠিদের বিক্ষোভের মুখে বিভাগের শিক্ষকগন বিশেষত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন রশিদ স্যার ও অধ্যাপক ড.আনোয়ার হোসেন স্যার এর উদ্যোগে আপাতত কাদের জামিনের চেষ্টা করা হচ্ছে।
রিমান্ডের আদেশ ছাড়াই শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে আব্দুল কাদের এর উপর এহেন অমানবিক, বর্বোরচিত নির্যাতনের বিরুদ্ধে আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জ্ঞাপন করছি।
আমরা আব্দুল কাদের-এর বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ ও মামলার আশু প্রত্যাহার দাবী করছি এবং তার এই নির্যাতনের জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের বিচার দাবী করছি ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১১ রাত ১:২৪
১১৯টি মন্তব্য ১৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×