somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একের পর এক কর্মসূচি দিয়ে সরকারকে শিক্ষা দেয়া হবে -খোন্দকার দেলোয়ার

১৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, তাদের আনচ্যালেঞ্জড ছেড়ে দেয়া হবে না। খালি মাঠে গোল দিতে দেয়া হবে না। দেশের জনগণকে নিয়ে একের পর এক কর্মসূচি দেয়া হবে। যাতে '৯০-এর স্বৈরাচারের মত বর্তমান স্বৈরাচার সরকারও শিক্ষা পায়।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সিরাজগঞ্জে ট্রেন চালিয়ে দিয়ে বিএনপি নেতা-কর্মীদের হত্যা করার প্রতিবাদে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু, মুজিবুর রহমান সরোয়ার এমপি, আবুল খায়ের ভূঁইয়া এমপি, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।

খোন্দকার দেলোয়ার আরো বলেন, সরকার গত কয়েকদিন থেকে নীল নকশা অনুযায়ী বিএনপিকে নিশ্চিহ্ন করতে চতুর্দিক থেকে অভিযান তীব্র করেছে। তারা বেগম খালেদা জিয়া, তার পুত্র, বিএনপির শীর্ষ নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর নির্মম নিষ্ঠুর অত্যাচার চালাচ্ছে।

সিরাজগঞ্জে সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর ট্রেন চালিয়ে দিয়ে হত্যা ও আহত করেছে। অথচ সেখানে উল্টো বিএনপি শীর্ষনেতাসহ হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা ও অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে।

তিনি বলেন, বৃটিশ আমল থেকে হাইকোর্টের নিরপেক্ষ বিচারের একটি ঐতিহ্য রয়েছে। অথচ সেখানে দলীয়করণ করে সে ঐতিহ্য ম্লান হতে বসেছে। মানুষের সাংবিধানিক অধিকার ও ন্যায়বিচার পাওয়া ভূলুণ্ঠিত হচ্ছে। এজন্যে বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

তিনি বলেন, এ সরকারকে যা খুশি তাই করতে দেয়া হবে না, তারা অন্যায় করবে আর দেশের মানুষ বসে বসে আঙ্গুল চুষবে তা হবে না। তিনি সরকারের অসাংবিধানিক ও অগণতান্ত্রিক কর্মকান্ড রুখে দিয়ে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য আহবান জানিয়ে বলেন, সরকারের স্টিম রোলারে আমরা ভীত নই।

সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, বিচার বিভাগকে দলীয়করণের মাধ্যমে প্রভাব বিস্তার করে বেগম খালেদা জিয়াকে তার বৈধ বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগ যেভাবে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে, ঠিক একইভাবে ষড়যন্ত্র করে জাতীয়তাবাদী শক্তির ধারক, বাহক ও প্রতীক খালেদা জিয়া ও তার পরিবারকে নিশ্চিহ্ন করতে একের পর এক ষড়যন্ত্র করছে, নিজেরা খুন করে খালেদা জিয়া ও শীর্ষ নেতাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। কিন্তু এভাবে তাদের খালি মাঠে গোল করতে দেয়া হবে না। আন্দোলন করা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, বেগম রাজিয়া ফয়েজ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান পটল, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, আবুল খায়ের ভূঁইয়া, রাশেদা বেগম হীরা এমপি, রফিক শিকদার প্রমুখ।



দেলু সহ উপরের হাইলাইটেড বুইড়াগুলিরে জাতি এইভাবে পিটাইতে চায়।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×