আলোর কণা হাতে রানার চলে পথে
পথের সীমান্তে জীবনের বাঁকে বাঁকে,
চলার শেষ নেই জেনেও পথে পথে
স্বপ্ন সমাধীস্থ হয় মরে ঝাঁকে ঝাঁকে।
বুকের জমিন ভেজে রক্ত আর ঘামে
রক্তের ফসল রক্ত চোষা লুটে নেয়,
সলিমের শ্রম বিক্রি হয় সস্তা দামে
রানার সলিম পীঠে বোঝ চেপে দেয়।
সলিম ছোটে সপ্নিল দুই চোখ তার
হৃদয়ে লুটোপুটি অপার ভালোবাসা,
তুচ্ছ করে অভাব হাল ভাঙ্গা সংসার
হারবে জেনেও বুকে বাসা বাঁধে আশা।
হায় সলিম হায় রানার আর কত
বুকে পীঠে বয়ে যাবে নিয়তির ক্ষত।
২৪/০৬/২০১০
প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর
ভোর ৫টা৩০ মিনিট
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১০ সকাল ১০:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



