আমার প্রিয় পোস্ট
- বুফে : ঢাকায় বুফের হালচাল এবং আমার অভিজ্ঞতা থেকে ঢাকার বিখ্যাত বুফে রেস্টুরেন্ট(বিস্তারিত) - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামহয়্যার এর বইয়েরা - আদ্রিতা
- প্রকাশিত হতে যাচ্ছে চলচ্চিত্র বিষয়ক ই-বুক 'এক মুঠো চলচ্ছবির' দ্বিতীয় সংখ্যা । লেখা আহবান - কাঊসার রুশো
- অনুবাদঃ ফেয়ারওয়েল - গী দ্য মোপাসাঁ - মেঘ বলেছে যাবো যাবো
- প্রকাশিত হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “এক মুঠো চলচ্ছবি”
- কাঊসার রুশো
- অনুবাদঃ দ্য ড্রিম - ও হেনরী - মেঘ বলেছে যাবো যাবো
- পিডিএফ নিয়ে সব সমস্যার সমাধান এক পোস্টে - টেকি মামুন
- সামুর জন্য ইমেইজ আপলোডার - কমেন্টে ছবি আপলোড!
[আপডেট ১.৫] - আমড়া কাঠের ঢেকি
- চলতি বছরের শীর্ষ দশ নতুন ব্লগার - আজিব পোলা
- ব্লগে এবছর এখন পর্যন্ত প্রকাশিত আপনার সেরা লেখাটিকে মনোনয়ন দিন - জীবনানন্দদাশের ছায়া
- সামহোয়্যারইন ব্লগ : সপ্তাহের নির্বাচিত পোস্ট (১৬ আগস্ট - ২২ আগস্ট) - ফিউশন ফাইভ
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- ফ্রী @msn.com ইমেইল এ্যাড্রেস খুলবেন যেভাবে... - শোভন এক্স
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
জুয়েল ফিস
২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:২৬
![]()
Hemichromis bimaculatus
সিসিলিড পরিবারের সবচেয়ে সুন্দর আর সমরপ্রিয় মাছগুলোর একটি জুয়েল ফিস। এদের গায়ের উজ্জ্বল বর্ণিল কারুকাজ যে কাউকে সহজেই মুগ্ধ করে। প্রজননের সময় এদের গায়ের রঙের ঔজ্জ্বল্য আরো বেড়ে যায়। মাছগুলো সাধারনত পশ্চিম ও উত্তর আফ্রিকা্র নদী বিশেষ করে নাইল(Nile), নাইজার(Niger) এবং কঙ্গ(Congo) নদীতে দেখতে পাওয়া যায়। পশ্চিম আফ্রিকায় খাঁড়ি, জলপ্রপাত, লেক, নদী এমনকি সমুদ্র তীরবর্তী লোনা পানির লেগুনেও এদের দেখা মেলে।
![]()
জুয়েল ফিসের বৈজ্ঞানিক নাম Hemichromis sp এবং বানিজ্যিক নাম জুয়েল সিসিলিড(Jewel cichlids)। এদের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য H. bimaculatus, H. angolensis, H. cerasogaster, H. cristatus, H. elongates, H. exsul ইত্যাদী।
![]()
জুয়েল ফিস প্রকৃতিতে প্রজাতিভেদে ৮-৩০ সেমি. বা ৩-১২ ইঞ্চি হয়। কিন্তু এ্যাকুরিয়ামে এদের আকৃতি কিছুটা কম হয়। আকৃতিতে H. bimaculatus সাধারনত ২০ সেমি. এবং এ্যাকুরিয়ামে ১৫ সেমি. হয়।
![]()
পুরুষ মাছগুলো সাধারনত মেয়ে মাছগুলোর চেয়ে বেশি উজ্জ্বল রঙের হয়। তবে H. cristatus এর ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, মেয়ে মাছগুলো দেখতে পুরুষ মাছের মতই উজ্জ্বল।
![]()
H. cristatus
অন্যান্য সিসিলিড মাছের মত জুয়েল ফিসও এদের বাচ্চাদের খুব যত্ন নিয়ে থাকে।মজার ব্যপার হচ্ছে, এই মাছগুলো সারা জীবনের জন্য সাধারনত একজন সঙ্গী বেছে নেয়। মা মাছ সাধারনত সমতল পৃষ্ঠ বিশেষ করে পাতা বা পাথরের উপর ডিম পাড়ে। ডিমগুলোকে মা মাছ ও পুরুষ মাছ উভয়েই পাহারা দেন এবং ডিম ফুটে বাচ্চা বের হওয়া ও বড় হওয়া পর্যন্ত এই পাহারা চলতে থাকে।
![]()
জুয়েল ফিসের শ্রেনীবিন্যাসঃ
Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Actinopterygii
Order: Perciformes
Family: Cichlidae
Subfamily: Pseudocrenilabrinae
Genus: Hemichromis
তথ্য ও ছবি সুত্রঃ ইন্টারনেট
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মাছ, একুরিয়াম ফিস ;
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৩১ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ
মাসুম আহমদ ১৪ বলেছেন:
খুব সুন্দর পোষ্ট । ভাল লাগছে
লেখক বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: মাছ নিয়া পড়াশুনা করছি, চাকরী না পাইলে মাছই বিক্রি করব
![]()
অলোক মিস্ত্রী বলেছেন:
ভাল, চালিয়ে যান বাংলায়, একুয়ারিয়াম ও এর মাছ নিয়ে লেখা খুবই কম। কাঁটাবনে দেখলাম একজোড়া ৪০০ টাকা। খুব সুন্দর দেখতে।
লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা ভাই
শুভেচ্ছা
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন: হা হা হা
![]()
খুব মজা পেলাম আপনার মন্তব্যে। শুভেচ্ছা।
লেখক বলেছেন: প্রোটিনও দরকার আছে, মাছ টুকরো টুকরো করে কেটে, ভুষির সাথে মিক্স করে দেয়া যেতে পারে
লেখক বলেছেন: ঠিক আছে, একটা দিয়েই দিব
মাইন রানা বলেছেন:
অনেক ভাল লিখেছেন
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















+++