somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রথম ভারত ভ্রমন পর্ব - ৬

২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ট্রেন মুম্বাই পৌছলো সকাল ১০ টায়। প্রথম কাজ হোটেল খুজে হোটেলে উঠা।
ভারতের প্রায় সবগুলো রেল স্টশনেই মালামাল গচ্ছিত রাখার জন্য একটি রুমের ব্যবস্থা আছে যাকে cloak room বলা হয় । যেখানে শুধু মাত্র রেল যাত্রীদের মালামাল গচ্ছিত রাখা যায়। সেখানে বিশাল লাইন দিয়ে যখান মালামাল রেখে স্টেশন থেকে বেরুচ্ছি তখন প্রায় ১১টা।

স্টেশনটির নাম ভিক্টোরিয়া টার্মিনাল লোকে যাকে সংক্ষেপে ভি টি বলে । স্টেশনটি সম্ভবত ব্রিটিশ আমলে তৈরী। দেখলেই বুঝা যায় যে এটি একটি ইংরেজ স্থাপত্য। বিশাল একটি স্টেশন যেখানে প্রায় ২২টি প্লাটফর্ম আছে।
বর্তমানে স্টেশনটির নাম ছত্রপতি শিবাজি টার্মিনাল।

প্রথমেই স্টেশনের সামনে হোটেল খুজলাম । একটি মাত্র ভালো হোটেল পেলাম যার ভাড়া ১০০০ রুপী। বাজেট সল্পতার কারনে এত ভাড়া দিয়ে থাকা সম্ভব ছিল না। অন্যন্য যেসব হোটেলের ভাড়া ৪০০ - ৫০০ রুপীর মধ্যে সেগুলো এত নিম্ন মানের যে ঐসব জাগায় থাকা সম্ভব নয়। অনেকক্ষন হেটে হেটে হোটেল খুজেও যখন হোটেল পেলাম না তখন আমার মনে হলো যে কোন এক ভ্রমন বিষয়ক বইতে পড়েছিলাম যে বম্বের দাদাড় নামক এলাকায় সস্তায় হোটেল পাওয়া যায়। জনগনের কাছ থেকে সাহায্য নিয়ে জনালাম যে লোকাল ট্রেনে করে দাদার যাওয়া যায়। সেখানেও গেলাম কিন্তুু একই অবস্থা। যদিওবা কম ভাড়ার হোটেল পাই তা পছন্দ হয় না। কয়েকদিনের ভ্রমনের ধকালের পর একটু গোছল করে ফ্রেস হবার জন্য তখন ত্রহী অবস্থা।

আমার সাধারনত চিপা চাপা ও অপরিস্কার হোটেল দেখলেই মনে হয় যে সেটি নারী ব্যবসার আড্ডা। শুনেছি বম্বেতে এসব একটু বেশীই হয়। তাই হোটেলটি সেফ কিনা তাও ভাবতে হচ্ছিল।

সবদিক ভেবে যখন কোন হোটেল পাচ্ছি না তখন ভাবলাম ১০০০ রুপী ভাড়ার সেই হোটেল যেটি প্রথমে দেখেছি সেটিতেই উঠব। আবার লোকাল ট্রনে উঠে ভি টি স্টেশনে গেলাম। স্টেশন থেকে বেড়িয়েই একজন দালালের খপ্পরে পড়লাম । দালাল জিগ্গেস করল হোটেল লাগবে কিনা, কম ভড়ায় খুব ভালো হোটেলের খোজ তার কাছে আছে। আলাপ করে জানলাম যে ৫০০ রুপী ভারায় ভালো হোটেল আছে তবে ট্যাক্সীতে যেতে ২০ রুপী লাগবে। দালালদের সাথে যাওয়া একটু রিস্ক জেনেও ভাবলাম দেখি না কি হয়। আমরা দুজনেই ব্যাচেলর এবং ইয়াং । অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া যাবে। সে একটি হোটেলে নিয়ে গেল । হোটেল টি ভালোই ছিল ভাড়া মাত্র ৫০০ রুপী। বুঝলাম দালাল হলেই যে খারাপ হবে তা নয়।
হোটেলে উঠলাম কিন্তূ তখন প্রায় সন্ধা।

বম্বেতে আমাদের থাকার প্লান ছিল দু দিন এক রাত। একটি দিন হোটেল খুজতে খুজতেই গেল। দুজনেই তখন কাহিল । ফ্রেস হয়ে খেতে গেলাম নীচের হোটেলে। খাবার খুবই ভালো ছিল । রুটি মাংশ সবজী ইত্যাদি। ক্ষিদে বেশী ছিল বলে ভালো লেগেছে এমনও হতে পারে।

খাবারের পর সাইবার ক্যাফে খুজতে বেরুলাম । প্রায় ৩০ মিনিট খোজা খুজির পর পেলামও একটি । প্রয়োজনীয় কিছু মেইল সেরে হোটেলে ফিরে পরবর্তী দিন কি করা যায় ভাবতে বসলাম। হোটেলের বয় জানালো যে দিনব্যপী শহর দেখার জন্য গাইড সহ টুরিস্ট বাস আছে যা সকাল ৭ টায় আসে । বললে সে সেখানে দুটি সিট রিজার্ভের ব্যবস্থা করতে পারবে। যদিও আমার সবসময় নিজে নিজে ঘুরে বেড়াতে ভালো লাগে তবুও সময় সল্পতার দিক বিবেচনা করে রাজী হলাম ।

অতএব আগামী দিন থাকছে বম্বে শহর দেখার প্রোগাম ।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৭
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×