কাল খবরে দেখলাম কর্নেক ফারুক বলছেন ইউরোপে একদেশ থেকে অন্য দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। এশিয়ান হাইওয়ের মাধ্যমে আমদের এ অন্চলেও ভালো যোগাযোগ ব্যবস্থা হবে ও অর্থনৈতিক উন্নতি হবে। কিন্তু একটি মহল তা চায় না... ইত্যাদি ইত্যাদি
এ ব্যাপারে আমার কিছু প্রশ্ন আছে -
১। ইউরোপের উদাহরন এখানে কতটুকু বাস্তব? করান ইউরোপে সবগুলো দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা একই রক। আর আমাদের এখানে ভারতের কাছাকাছিও কেউ নেই।
২। ইউরোপে একদেশ থেকে অন্য দেশে যেতে ভিসা লাগে না আর পাশের ভারতে যেতে ভিসা তো লাগেই আর সে ভিসা যোগার করা যে কি কস্ট একদিন ভারতিয় হাই কমিশনে গেলেই দেখবেন কত অসুস্থ রোগীরা দিনের পর দিন লাইনে দাড়িয়ে হয়রানি হচ্ছে। এক্ষেত্রে ভারতের আন্তরিকতার কোন প্রমান আছে কি?
৩। ভারত নিজেদের পন্য আমাদের বাজারে বেচে। অথচ ভারতীয় বাজারে আমাদের পন্যের চাহিদা থাকার পরও বিভিন্ন অজুহাতে আমাদের পন্য তাদের দেশে প্রবেশ করতে দিচ্ছে না কেন?
৪। আরো অনেক ব্যাপার আছে আপনারা কিছু যোগ করুন আমি শুধু পরিশেষে একটি প্রশ্ন করব
আজ যদি আমরা পুর্ব পাকিস্তান থাকতাম আর ভারতের উপর দিয়ে এমন একটি এশিয়ান হাইওয়ের প্রস্তাব করতাম যা ভারতের উপরদিয়ে এক পাকিস্তান দিয়ে অন্য পাকিস্তানে যাবার রাস্তা হতে পারে, ভারত কি তা কখনো মানতো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



