বিভিন্ন প্রয়োজনে যারা নিয়োমিত মতিঝিল থেকে উত্তরা যান তারা জানেন যে মতিঝিল থেকে উত্তরা যাওয়া কত কস্টের ও সময়ের ব্যাপার।
চাকরীর কারনে আমারও মতিঝিল থেকে উত্তরা যেতে হয়। অফিস ছুটির পর মতিঝিল থেকে বাসে উঠলে শাহবাগ বা মগবাজার পৌছুতেই ১ ঘন্টা লেগে যায় আর উত্তরা, সে তো ২-৩ ঘন্টার পথ।
তবে ইদানিং বাসের বদলে ট্রেন ব্যবহার করে ভালো ফল পাওয়া যাচ্ছে। কমলাপুর থেকে ট্রেন ৩০-৪০ মিনিটে বিমান বন্দর স্টেশনে চলে যায়। আর বিমান বন্দর থেকে উত্তরা বাসে ২ মিনিটের পথ এমন কি চাইলে রিক্সায়ও যাওয়া যায়।
কমলাপুর থেকে বিকেলে যেসব ট্রেন ছাড়ে সেগুলোর নাম, ছাড়ার সময় ও বিমান বন্দর পর্যন্ত ভাড়া নিম্নরূপঃ
সময় ট্রেনর নাম ভাড়া
বিকেল ৪:৫০মিঃ যমুনা (আন্ত নগর) ৩০ টাকা
বিকেল ৫:১৫মিঃ তুরাগ (লোকাল) ০৬ টাকা
বিকেল ৫:৩৫মিঃ তিতাস (কমিউটার) ১০ টাকা
বিকেল ৬:০০মিঃ ব্রম্মপুত্র (আন্ত নগর) ৩০ টাকা
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


